শারদীয়া নবরাত্রির ৯ দিনের পূজা এই জিনিসগুলি ছাড়া অসম্পূর্ণ

Published : Sep 25, 2022, 10:35 AM ISTUpdated : Sep 25, 2022, 10:44 AM IST
শারদীয়া নবরাত্রির ৯ দিনের পূজা এই জিনিসগুলি ছাড়া অসম্পূর্ণ

সংক্ষিপ্ত

এসব ছাড়া নবরাত্রির উপবাস ও মা দুর্গার আরাধনা অসম্পূর্ণ থেকে যায় এবং উপবাসের পূর্ণ ফলও পাওয়া যায় না। এজন্য এখন থেকে নিম্নোক্ত পূজার উপকরণ সংগ্রহ করুন। যাতে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়।    

পঞ্জিকা অনুসারে, শারদীয়া নবরাত্রি প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদে শুরু হয় এবং দশমী তিথিতে শেষ হয়। এবার শারদীয়া নবরাত্রি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং শেষ হবে ৫ অক্টোবর। শারদীয়া নবরাত্রির প্রথম দিনে অর্থাৎ প্রতিপদে ঘটস্থাপনা হয়। মনে রাখবেন ঘট প্রতিষ্ঠা শুধুমাত্র শুভ সময়ে করা উচিত।

ঘট প্রতিষ্ঠার পর মা দুর্গার প্রতিমা স্থাপন করা হয়। এরপর নবরাত্রির ৯ দিন ধরে নিয়মানুযায়ী তাঁর পূজা করে। মা দুর্গার ৯টি রূপকে বিভিন্ন দিনে বিভিন্ন রূপে পূজা করার জন্য বিভিন্ন ধরনের পূজার উপকরণের প্রয়োজন হয়। এসব ছাড়া নবরাত্রির উপবাস ও মা দুর্গার আরাধনা অসম্পূর্ণ থেকে যায় এবং উপবাসের পূর্ণ ফলও পাওয়া যায় না। এজন্য এখন থেকে নিম্নোক্ত পূজার উপকরণ সংগ্রহ করুন। যাতে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়।  

শারদীয়া নবরাত্রি ২০২২ ব্রত পূজা সামগ্রীর তালিকা-
শারদীয়া নবরাত্রি পূজার জন্য প্রথম কাজটি হল মা দুর্গার একটি নতুন মূর্তি বা প্রতিমা।
মা দুর্গার জন্য লাল রঙের চেলি আর শাড়ি
ভৈরব বাবার ছবি
ঘটস্থাপনের জন্য একটি নতুন মাটির পাত্র, তার উপর রাখার জন্য একটি মাটির ঢাকনা
মাতা রানী দুর্গা স্থাপনের জন্য একটি চৌকি এবং তার উপর একটি হলুদ কাপড় বিছানো
আম পাতা
মায়ের নৈবেদ্যর উপাদান

আরও পড়ুন- দুর্গাপুজা ও তার পরবর্তী সময় এই ৫ রাশির জন্য খুব চাপের হতে পারে, দেখে কোন রাশি আছে এই

আরও পড়ুন- দুর্গাপুজোর সময় থেকে বাকি বছরটা এই ৪ রাশির জন্য অত্যন্ত শুভ, জেনে নিন কারা আছেন 

আরও পড়ুন- এই বছর মা দুর্গার আগমণ হবে 'হাতিতে' চড়ে, জেনে নিন মায়ের প্রতিটি বাহনের গুরুত্ব

পূজার জন্য নিত্য সামগ্রী বা কুশের আসনে বসে পূজা করা
প্রদীপ, প্রদীপের জন্য তুলা, লাল সিঁদুর, পঞ্চ শষ্য, কালো তিল, হরিতকি, যব, জাফরান, নৈবেদ্য, পঞ্চমেব, মৌসুমি ফল, মিষ্টি, লবঙ্গ, সুপারি, ছোট এলাচ, গরুর ঘি ইত্যাদি।
লাল রঙের ফুলের মালা বা ফুল যেমন জবা, গোলাপ, পদ্ম ইত্যাদি।
দুর্গা সপ্তশতী, দুর্গা চালিসা ও আরতি বই
ধূপ, কর্পূর, কুমকুম, আবির এক যজ্ঞ কুণ্ড, লাল শালু, চন্দন, ম্যাচ, আম কাঠ, দুই প্যাকেট যজ্ঞ সামগ্রী, মা দুর্গার একটি চাঁদমালা, গঙ্গাজল, ধান, পান, নারকেল, ডাব, লাল ও হলুদ সুতো, এগুলি মূলত প্রধান ও মূল উপাদান। এছাড়াও পুজোর আচার পূরণ করতে আরও নানান উপকরণের প্রয়োজন।

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?