LIVE NOW
Published : Jul 23, 2026, 08:20 AM ISTUpdated : Jul 23, 2026, 11:09 PM IST

Ajker Bangla News live: NEET Protests - 'প্রতারণা মানা যায় না,' পড়ুয়াদের আন্দোলন নিয়ে বার্তা সচিনের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

 

11:09 PM (IST) Jul 23

NEET Protests - 'প্রতারণা মানা যায় না,' পড়ুয়াদের আন্দোলন নিয়ে বার্তা সচিনের

Sachin Tendulkar: নিটের (NEET) প্রশ্ন ফাঁস নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন এ বিষয়ে মুখ খুললেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি কারও পক্ষে বা বিপক্ষে কোনও মন্তব্য করেননি। শুধু প্রতারণার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পক্ষে সওয়াল করেছেন।

Read Full Story

09:48 PM (IST) Jul 23

NEET-UG 2024 - নিট প্রশ্নফাঁস কাণ্ডে সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে প্রমাণ নেই, জানাল CBI

NEET-UG 2024 প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। বিহার পুলিশ প্রথমে FIR-এ তাঁর নাম রাখলেও, CBI তদন্তে তাঁর জড়িত থাকার কোনও তথ্য মেলেনি। এই ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে আসল চক্রীকে বাঁচানোর অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Read Full Story

09:25 PM (IST) Jul 23

India Floods - দেশজুড়ে প্রবল বর্ষণ, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক রাজ্য, দেখুন ছবিগুলি

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দাপটে ভারতজুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে অসম, গুজরাট, জম্মু ও কাশ্মীর-সহ একাধিক রাজ্যে ভয়াবহ বন্যা, হড়পা বান এবং জলমগ্নতার সৃষ্টি হয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে, 

Read Full Story

09:17 PM (IST) Jul 23

Vaibhav Sooryavanshi - সচিনের রেকর্ড ভেঙে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির বৈভবের

Vaibhav Sooryavanshi Record: মাত্র ১৫ বছর বয়সেই ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই কিশোর ওপেনার। তিনি ক্রমশঃ জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন। আপাতত তাঁকে বাদ দেওয়া কঠিন।

Read Full Story

08:41 PM (IST) Jul 23

CJP Protest - কাল দেশজুড়ে আরশোলাদের বিক্ষোভের ডাক, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান

NEET-UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার দেশজুড়ে বড়সড় আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি (CJP)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী ২৪ জুলাই, শুক্রবার, দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে তারা।

Read Full Story

08:19 PM (IST) Jul 23

হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করেই ভাটপাড়ায় ভাঙা হল বেআইনি নির্মাণ, ক্ষুব্ধ বিচারপতি

High Court Order: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করেই ভাটপাড়ায় ভাঙা হল বেআইনি নির্মাণ! ক্ষুব্ধ বিচারপতি রাজা বসুচৌধুরী দিলেন কড়া নির্দেশ, তদন্তভার এসডিও-র হাতে। জানুন বিস্তারিত।

Read Full Story

08:08 PM (IST) Jul 23

India vs Zimbabwe - বৈভবের ঝোড়ো অর্ধশতরান, জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় ভারতের

India vs Zimbabwe T20 Series: পাকিস্তানে (Pakistan) জন্মগ্রহণ করা জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা (Sikandar Raza) ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দলকে খাটো করে দেখানোর চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার প্রথম ম্যাচে তাঁকে যোগ্য জবাব দিল ভারতীয় দল।

Read Full Story

07:47 PM (IST) Jul 23

Arms Trafficking - নৌকায় করে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, হাতেনাতে ৪ জনকে ধরল কোস্ট গার্ড

আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পাচারের অভিযোগে সুন্দরবন থেকে গ্রেফতার চার ভারতীয়। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখার (IMBL) কাছে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ পাচারের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড (ICG) একটি মাছ ধরার নৌকা এবং এর চারজন ভারতীয় নাবিককে আটক করেছে।

Read Full Story

07:15 PM (IST) Jul 23

DA Hike - একধাক্কায় ৫% ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, চলতি মাসের বেতনেই মিলবে বাড়তি টাকা

DA Hike: সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! ৫ শতাংশ বাড়ল DA, ২৫৭ থেকে বেড়ে হল ২৬২ শতাংশ। জুলাইয়ের বেতনেই মিলবে সুবিধা, বকেয়াও মেটানো হবে। জানুন বিস্তারিত।

Read Full Story

07:11 PM (IST) Jul 23

CJP Protests - সরকারের উপর ভরসা রাখুন, পড়ুয়াদের অনুরোধ তারকা ক্রিকেটারের

Cockroach Janta Party: নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। পড়ুয়াদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন করছেন। বহু বিশিষ্ট ব্যক্তি পড়ুয়াদের আন্দোলনের পক্ষে সরব হয়েছেন। এরই মধ্যে অন্য মত প্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

Read Full Story

07:01 PM (IST) Jul 23

Messi Foot Insured - কয়েক হাজার কোটি টাকায় পায়ের বিমা রয়েছে মেসির, চোট লাগলে পাবেন বিপুল অর্থ

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনালে হারের পর লিওনেল মেসি বর্তমানে আর্জেন্টিনায় ফিরে এসেছেন। এই জমজমাট টুর্নামেন্টজুড়ে কঠিন পরিস্থিতিতেও মেসি বারবার আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করেছেন।

Read Full Story

06:47 PM (IST) Jul 23

CJP Demands - কোথায় হবে সরকারের সঙ্গে বৈঠক জানাল CJP, প্রথম দাবিই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (CJP) মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, আলোচনার জন্য সরকারের তরফে তিনি সরাসরি কোনও বার্তা পাননি। যন্তর মন্তর বা কনস্টিটিউশন ক্লাবের মতো নিরপেক্ষ জায়গায় কথা বলতে রাজি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আগে আলোচনা নয়, বলেও জানিয়েছেন তিনি।

Read Full Story

05:56 PM (IST) Jul 23

CJP Protest - হিংসায় জড়িত থাকলে পাসপোর্ট রদ, আরশোলাদের 'হুঁশিয়ারি' দিল্লি পুলিশের

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান বিক্ষোভের মধ্যে পুলিশ হিংসা ও দাঙ্গায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা জানিয়েছেন যে, বিক্ষোভ চলাকালীন দাঙ্গা বা হিংসায় জড়িত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে পাসপোর্ট বাতিলও অন্তর্ভুক্ত।

Read Full Story

05:42 PM (IST) Jul 23

Commonwealth Games 2026 - কমনওয়েলথ গেমস উদ্বোধনের আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন লাভলিনা

Commonwealth Games 2026 Opening Ceremony: ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোয় (Glasgow) এবারের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। তবে তার আগেই এই গেমসের বিভিন্ন ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। ভারতের প্রথম পদকও নিশ্চিত হয়ে গিয়েছে।

Read Full Story

05:28 PM (IST) Jul 23

সাসপেন্ড হয়েও দমেননি কল্যাণ! সংসদে একাই প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ, মমতার নীরবতায় বাড়ছে প্রশ্ন

Kalyan Banerjee Suspension: সাসপেন্ড হয়ে একাই সংসদে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের! কুণাল ঘোষের পাশে দাঁড়ালেও কল্যাণ নিয়ে নীরব মমতা, তুঙ্গে জল্পনা। জানুন বিস্তারিত।

Read Full Story

04:51 PM (IST) Jul 23

হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা? পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা রয়েছে। পূর্ববর্তী সংসদের মাধ্যমে নির্বাচিত সাহাবুদ্দিনই একমাত্র ব্যক্তি যিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার আওয়ামি লিগ সরকারের পতনের পরেও সাংবিধানিক পদে বহাল রয়েছেন।

Read Full Story

04:32 PM (IST) Jul 23

CJP Protest - NEET বিতর্কে জট কাটছে না! ৩ শর্তে অনড় থেকে সরকারের আলোচনার প্রস্তাব ফেরাল CJP

NEET পেপার ফাঁস কাণ্ডে দিল্লির আন্দোলন আরও জটিল হচ্ছে। সরকারি সূত্রে খবর, ককরোচ জনতা পার্টি বা CJP-কে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে।

Read Full Story

04:17 PM (IST) Jul 23

Commonwealth Games 2026 - কখন, কীভাবে দেখা যাবে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান?

Commonwealth Games 2026 News: বৃহস্পতিবার শুরু হয়ে যাচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। গত দু'দশকে কমনওয়েলথ গেমসে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। পদক তালিকায় উপরের দিকে ছিল ভারত। ফলে এবারের কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের নিয়ে প্রত্যাশা বেড়ে গিয়েছে।

Read Full Story

03:39 PM (IST) Jul 23

NEET Controversy - বিরোধীদের দাবি মেনে নিট নিয়ে বিতর্কে রাজি সরকার, সংসদ অচল না করার আর্জি রিজিজুর

NEET পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে সরকার সংসদে আলোচনার জন্য তৈরি, কিন্তু বিরোধীরাই শর্ত চাপিয়ে অধিবেশন অচল করছে, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর। অন্যদিকে, বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে এবং সংসদ চত্বরে দু'পক্ষের মধ্যে সংঘাতের পরিস্থিতিও তৈরি হয়।

Read Full Story

03:31 PM (IST) Jul 23

DA Hike - সরকার মহার্ঘ ভাতা বাড়িয়েছে, এসব কোম্পানির কর্মচারীদের মাইনে বৃদ্ধি পাবে

সরকার সিপিএসই (CPSE) কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে, যার অর্থ তাঁদের বেতন বাড়বে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কর্মচারীদের মাসিক বাজেটের উপর মুদ্রাস্ফীতির প্রভাব কম পড়ে।

Read Full Story

03:16 PM (IST) Jul 23

তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ এবার সরাসরি বিজেপিতে? এনসিপিআই নিয়ে বড় সিদ্ধান্তের পথে স্পিকার

TMC Rebel MPs BJP: তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদের দল NCPI সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে! ২০-২২ জুলাইয়ের মধ্যেই বড় সিদ্ধান্ত, বদলে যেতে পারে লোকসভা-রাজ্যসভার সমীকরণ। জেনে নিন বিস্তারিত।

Read Full Story

03:09 PM (IST) Jul 23

FIFA World Cup 2026 Final - ফের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, সরব আর্জেন্টিনার সমর্থকরা

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফিফার বিরুদ্ধে বারবার আর্জেন্টিনাকে (Argentina) অন্যায্যভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু বিশ্বকাপ ফাইনালে স্পেনের (Spain) কাছে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার সমর্থকরাই রেফারির বিরুদ্ধে সরব। এই ঘটনা নিয়ে এখন ফুটবল দুনিয়ায় আলোচনা চলছে।

Read Full Story

01:54 PM (IST) Jul 23

Commonwealth Games - ডোপ টেস্টে ফেল, কমনওয়েলথ গেমস থেকে বাদ ভারতের জুডোকা অরুণ কুমার

গ্লাসগো কমনওয়েলথ গেমস শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে ভারত বড় এক ধাক্কা খেল। প্রতিযোগিতার বাইরের (আউট-অফ-কম্পিটিশন)একটি ডোপিং পরীক্ষায় 'অ্যাডভার্স অ্যানালিটিক্যাল ফাইন্ডিং' (AAF) বা নমুনা পরীক্ষায় অসঙ্গতি ধরা পড়ায় জুডোকা অরুণ কুমারকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে অরুণকে এবারের জুডো প্রতিযোগিতার পুরুষদের ৭৩ কেজি ইভেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Read Full Story

01:33 PM (IST) Jul 23

NEET Controversy - NEET নিয়ে উত্তাল রাজ্যসভা, প্রশ্নফাঁস কাণ্ডে সরকার-বিরোধী তুমুল তরজা

NEET-UG পরীক্ষার বেনিয়মের অভিযোগে বিরোধী সদস্যদের বিক্ষোভে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। অধিবেশন মুলতুবি হয়ে যায়। সরকার বিতর্কের জন্য প্রস্তুত বলে জানালেও, বিরোধীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়।
Read Full Story

01:26 PM (IST) Jul 23

West Bengal 7th pay Commission Date - দুর্গাপুজোর আগেই লাগু? ৭ম বেতন কমিশন নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর

দুর্গাপুজোর আগেই রাজ্যে চালু হয়ে যাবে সপ্তম বেতন কমিশন? একধাক্কায় মোটা টাকা বেতন বাড়বে রাজ্যের সরকারি কর্মীদের। এই নিয়ে বিরাট খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read Full Story

01:25 PM (IST) Jul 23

Bullet Train - ভারতের প্রথম বুলেট ট্রেন এই ১২ স্টেশনে থামবে, এর ট্র্যাকটিও খুব বিশেষ, রেল ঝলক দেখিয়েছে

আগামী বছর মুম্বাই ও আমেদাবাদের মধ্যে দেশের প্রথম বুলেট ট্রেন চালু হতে চলেছে। সম্পূর্ণ ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেল করিডোরটি পর্যায়ক্রমে চালু করা হবে, যার প্রথম পর্যায় শুরু হবে ২০২৭ সালের ১৫ আগস্ট।

Read Full Story

12:43 PM (IST) Jul 23

Abhishek Banerjee - চাপে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, নতুন অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা একাধিক এফআইআর (FIR)-কে চ্যালেঞ্জ জানিয়ে করা রিট পিটিশনের শুনানি বৃহস্পতিবার স্থগিত করেছে কলকাতা হাইকোর্ট। আদালত এই পর্যায়ে কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকার করে মামলার পরবর্তী শুনানির দিন ৩০ জুলাই ধার্য করেছে।

Read Full Story

12:12 PM (IST) Jul 23

Paper Leak - প্রশ্নফাঁসের গোড়ায় না গিয়ে শুধু শাস্তির কথা বলছেন মোদী, কটাক্ষ CJP-র

প্রশ্নফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার কড়া সমালোচনা করল CJP। দলের প্রতিনিধি আশুতোষ রাঙ্কা বলেছেন, প্রধানমন্ত্রী গোড়ায় গলদ না দেখে, শুধু ক্ষত সারানোর কথা বলছেন। তাঁর অভিযোগ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের একটি 'সংগঠিত মাফিয়া' এই কাণ্ডের জন্য দায়ী।
Read Full Story

12:08 PM (IST) Jul 23

INS Malvan - নৌসেনার শক্তি বাড়ল, জলে নামল ডুবোজাহাজ ধ্বংসকারী 'আত্মনির্ভর' রণতরী

কারওয়ারে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হল INS মালভন। এটি মাহে-ক্লাসের দ্বিতীয় অ্যান্টি-সাবমেরিন রণতরী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জাহাজ উপকূলীয় সুরক্ষাকে আরও মজবুত করবে এবং এটি 'আত্মনির্ভর ভারত' উদ্যোগের একটি বড় সাফল্য।
Read Full Story

12:07 PM (IST) Jul 23

Rain - ১০০০০ কিলোমিটার দীর্ঘ মেঘের সারি, বিরাট বৃষ্টি আসছে সামনেই, কতদিন চলবে?

সর্বশেষ উপগ্রহ চিত্রে উত্তর ভারত থেকে হিমালয় ও চিন হয়ে দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিস্তৃত ৭,০০০ থেকে ১০,০০০ কিলোমিটার দীর্ঘ এক বিশাল বৃষ্টিবলয় বা 'রেইন ব্যান্ড' ধরা পড়েছে, যা ২০২৬ সালের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অন্যতম সক্রিয় পর্যায়কে তুলে ধরছে।

Read Full Story

11:46 AM (IST) Jul 23

Gold Price Today Kolkata - বৃহস্পতিবার আরও বাড়ল সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: বৃহস্পতিবার গতকালের থেকে আরও কিছুটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের আরও বাড়ল চাপ! ২৩ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:38 AM (IST) Jul 23

Hyderabad Horror - ডিউটিতে যাওয়ার পথে কেবিন ক্রুকে নির্জনে নিয়ে ধর্ষণ! গ্রেফতার ২৩ বছরের ক্যাবচালক

Hyderabad Horror: হায়দরাবাদে চাঞ্চল্যকর ঘটনা। ডিউটিতে যাওয়ার পথে বেসরকারি বিমান সংস্থার এক কেবিন ক্রুকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ক্যাবচালকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Read Full Story

11:33 AM (IST) Jul 23

Student Protest - মোদী সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন আন্তর্জাতিক শিরোনামে, 'শক্তিশালী' ইমেজে ফাটল?

দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে সরব আন্তর্জাতিক মিডিয়া। সিএনএন, বিবিসি থেকে শুরু করে আল জাজিরা, রয়টার্স—সকলেই বলছে, এই বিক্ষোভ মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। কেন ভারতের রাজধানীর রাস্তায় এই রাজনৈতিক ক্ষোভ? উঠছে প্রশ্ন।
Read Full Story

11:27 AM (IST) Jul 23

Kolkata Metro - এবার থেকে অনেক সকালে মিলবে মেট্রো, রাতে শেষ ট্রেনের সময়ও পিছিয়ে গেল

কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময় পরিবর্তন হচ্ছে। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম স্টেশনে প্রথম মেট্রো এ বার থেকে ভোর ৬টায় পাওয়া যাবে।

Read Full Story

10:57 AM (IST) Jul 23

Share Market Today - লক্ষ্মীবারের শুরুতেই রক্তক্ষরণ শেয়ার বাজারে! কীসের অশনি সংকেত?

Share Market Today: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন-ইরান যুদ্ধের কারণে ভারতীয় শেয়ার বাজারে আজ ব্যাপক পতন দেখা গেছে। সেনসেক্স এবং নিফটি উভয়ই পতনের সাথে শুরু হলেও,  এশীয় বাজারে তেজিভাব লক্ষ্য করা গিয়েছে।

Read Full Story

10:51 AM (IST) Jul 23

Suvendu Adhikari On Abhishek Banerjee - 'নামও থাকবে না, নিশানও থাকবে না!' অভিষেককে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari On Abhishek Banerjee: সব অভিযোগের নতুন করে তদন্ত হবে বিধানসভায় বলে গেলাম। দূরবীন লাগবে খুঁজতে। ভিতরে না বাইরে যেখানেই থাকুন,ডায়মন্ড হারবারে দাড়ান,যত ভোটে জিতেছিলো তত ভোটে হারাবো। ফের অভিষেককে চাঁচাছোলা আক্রমণ শুভেন্দু অধিকারীর।।

Read Full Story

10:05 AM (IST) Jul 23

PM Modi On NEET Scam - নিট কেলেঙ্কারিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর, কাউকে ছাড়া হবে না দাবি মোদীর

PM Modi On NEET Scam: নিট প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল গোটা দেশ। দিল্লির যন্তর-মন্তরে চলছে বিক্ষোভ প্রতিবাদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। এই সব অবস্থায় নিট বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী।

Read Full Story

09:33 AM (IST) Jul 23

7th pay Commission - মিলল রাজ্যপালের অনুমোদন, কারা পেলেন সপ্তম বেতন কমিশনের পর্যালোচনার দায়িত্ব?

রাজ্যপাল আরএন রবির অনুমোদনক্রমে সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করল নবান্ন। অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীর নেতৃত্বে চার সদস্যের এই কমিশন রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের কাজ করবে।

Read Full Story

More Trending News