কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
11:48 PM (IST) Oct 23
২০২৬ সালের অস্কার ক্লেইন মেডেল পাওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছেন অশোক সেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেস (ICTS)-এর ঘোষণায় জানানো হয়েছে, এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় পদার্থবিদ তিনি।
10:31 PM (IST) Oct 23
India Women vs Zimbabwe Women First ODI: তিন ম্যাচের টি-২০ সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করার পর শুক্রবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও সহজ জয় পেল ভারতীয় দল। ওডিআই সিরিজেও ভারতীয় দলের জয়ের আশা উজ্জ্বল।
08:59 PM (IST) Oct 23
Women's U19 T20 Trophy: ক্রিকেট মাঠে কুকুর, সাপ, পাখি, পতঙ্গ ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। অতীতে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। কিন্তু নাগপুরে (Nagpur) মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ ট্রফির কোয়ার্টার-ফাইনাল ম্যাচে যে ঘটনা ঘটেছে, তা হয়তো অতীতে কোথাও ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।
07:58 PM (IST) Oct 23
বিদেশ মন্ত্রকের বক্তব্য, ভারত-চিন সীমান্তে উত্তেজনার অন্যতম কারণ চিনা বাহিনীর নির্ধারিত টহলদারির ধরন থেকে সরে আসা। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অতীতেও এমন পরিস্থিতি দেখা গিয়েছে।
07:45 PM (IST) Oct 23
East Bengal FC vs Inter Kashi: চলতি আইএসএল-এর (Indian Super League 2026-27) শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আইএসএল-এ যোগ দেওয়ার পর প্রথমবার শুরুতেই টানা দুই অ্যাওয়ে ম্যাচে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার ইন্টার কাশীকে পাঁচ গোল দিল ইস্টবেঙ্গল।
07:37 PM (IST) Oct 23
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট ৬০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা তিনটি কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রতিটি কিস্তির পরিমাণ ২০০০ টাকা।
06:56 PM (IST) Oct 23
Asian Para Games 2026 India: জাপানের (Japan) নাগোয়ায় (Nagoya) চলতি এশিয়ান প্যারা গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। এবারের এশিয়ান প্যারা গেমসেই সেরা ফল করল ভারত। ২০২২ সালে হাংঝাউ (Hangzhou) গেমসের চেয়েও এবার ভারতের ফল ভালো হল। এশিয়ান গেমসের (Asian Games 2026) পর এশিয়ান প্যারা গেমসেও এই সাফল্যে খুশি ক্রীড়ামহল।
06:15 PM (IST) Oct 23
২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি, নকশা ও ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারে আনার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর ঘোষণা, ভারতেই তৈরি হবে, ভারতীয়দের নকশা করা এবং ভারতীয় ব্র্যান্ডের মোবাইল ফোন। আগামী দিনে স্মার্টফোনের দুনিয়ায় অ্যাপল ও স্যামসাংয়ের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে ভারত।
05:22 PM (IST) Oct 23
Paris Shooting: দাঙ্গা, লুটপাট, হিংসায় বিধ্বস্ত ফ্রান্সে (France Riots) থমথমে পরিবেশ অব্যাহত। বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে। কিন্তু তারপরেও শান্তি ফিরছে না। শুক্রবার ফের প্যারিসের রাস্তায় হিংসা ছড়িয়ে পড়ল। প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় নতুন করে আতঙ্ক ও অস্থিরতা ছড়িয়ে পড়ল।
04:39 PM (IST) Oct 23
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! হুমকির খবর পেতেই তল্লাশিতে নামে পুলিশ। বিমানবন্দর চত্বরে কী পরিস্থিতি, যাত্রীদের উপর কী প্রভাব পড়ল এবং তল্লাশিতে কী মিলল, জেনে নিন এক নজরে।
04:18 PM (IST) Oct 23
Asian Para Games 2026 India: জাপানের (Japan) নাগোয়ায় (Nagoya) চলতি এশিয়ান প্যারা গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁরা পরপর পদক জিতছেন। এই গেমসে ভারতের পদক সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছে। পদক তালিকায় উপরের দিকেই আছে ভারত।
04:17 PM (IST) Oct 23
দীপাবলির আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকারি কর্মীদের জন্য মোট ৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
04:06 PM (IST) Oct 23
মুম্বইয়ের একটি স্কুলে আসা হুমকি ইমেলে অমিতাভ বচ্চনের বাংলো ওড়ানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
03:24 PM (IST) Oct 23
পাকিস্তানে এলপিজি বা রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক কেজি গ্যাসের দাম ৭৫০ টাকায় পৌঁছেছে। সরকারের নজরদারির অভাবেই সাধারণ মানুষের এই চরম ভোগান্তি।
03:06 PM (IST) Oct 23
Manchester United vs Como: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ সময় কিছুতেই কাটছে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League 2026-27) ইতালির (Italy) কোমোর কাছে বড় ব্যবধানে হেরে গেল ম্যান ইউ। এই হারের পরেই খারাপ খবর পেলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। এই ঘটনায় ইংল্যান্ডের ফুটবল মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
02:55 PM (IST) Oct 23
হাওড়ার ডোমজুড় থেকে মন্দারমণিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তি। ছয় বন্ধুর মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ দুই যুবক। রাতভর তল্লাশি চালিয়েও তাঁদের খোঁজ মেলেনি। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ চালাচ্ছে।
02:18 PM (IST) Oct 23
দেশের সীমান্ত সুরক্ষার বদলে দেশের ভেতরে প্রতিবাদ দমনেই বেশি ব্যস্ত কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করলেন সিজেপি নেতা অভিজিৎ দিপকে।
01:58 PM (IST) Oct 23
ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শনাক্ত হল শামোন্ডা ভাইরাস (Shamonda Virus)। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ভাইরাসটিই ওই ব্যক্তির মৃত্যুর কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আপাতত সাধারণ মানুষের জন্য কোনও স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
01:41 PM (IST) Oct 23
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার তাঁর বিরুদ্ধে ওঠা মধ্যপ্রাচ্যের গোপন তহবিলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। 'ভ্যানিটি ফেয়ার'-এ প্রকাশিত একটি বইয়ের অংশ নিয়ে এই বিতর্কের সূত্রপাত।
01:19 PM (IST) Oct 23
ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকার পর কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী দম্পতি মঙ্গল ও মালতী। শুক্রবার সকালে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের হাতে নিজেদের অস্ত্র তুলে দেন তাঁরা। একটি একে-৪৭ এবং একটি ইনসাস রাইফেল জমা দিয়েছেন ওই দম্পতি।
12:38 PM (IST) Oct 23
বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দি রয়েছেন ২৩৮ জন ভারতীয় নাগরিক। তাঁদের মধ্যে ১৬৮ জনের কারাবাসের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও দেশে ফেরা হয়নি। জাতীয়তা যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়ায় বিলম্বের জেরেই তাঁদের বন্দিদশা দীর্ঘায়িত হচ্ছে। শুক্রবার, ২৩ অক্টোবর বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদন থেকে এই তথ্য সামনে এসেছে।
12:35 PM (IST) Oct 23
Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব কবে, কোথায় আছড়ে পড়বে? ওড়িশা না অন্ধ্রপ্রদেশ, ল্যান্ডফলের সম্ভাব্য তারিখ, সময় ও স্থান নিয়ে বড় আপডেট। বাংলার উপর কী প্রভাব পড়বে, জানুন। সঙ্গে রইল ‘অর্ণব’ নামের অর্থও।
12:24 PM (IST) Oct 23
Share Market Update: নিফটির ক্ষেত্রে বুধবার এবং বৃহস্পতিবারের সর্বনিম্ন স্তর হল যথাক্রমে ২২,৬৪৯ ও ২২,৫৫৪। অন্যদিকে, বাজার যদি ২২,৮০০ থেকে ২২,৯০০-এর জোনের দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তবে সেখানে বিক্রির চাপ (supply) দেখা দিতে পারে। নিফটি ব্যাঙ্ক (Nifty Bank) ৫৪,৫০০ থেকে ৫৫,৫০০—এই ১,০০০ পয়েন্টের পরিসরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
12:05 PM (IST) Oct 23
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিরোধীদের প্রতিবাদের মোকাবিলায় দেশজুড়ে প্রচার অভিযানে নামছে বিজেপি। ৫ নভেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্বের এই কর্মসূচি। দ্বিতীয় ধাপটি ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’ স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষ, যুবসমাজ ও পেশাদারদের কাছে পৌঁছনোর পরিকল্পনা নিয়েছে বিজেপি।
11:39 AM (IST) Oct 23
পশ্চিমবঙ্গে ২১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর চলবে কেন্দ্রের ৭০ দিনের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি। জনধন অ্যাকাউন্ট, বিমা, পেনশন, আধার লিঙ্ক ও কিষান ক্রেডিট কার্ডের আবেদন, সবই মিলবে জেলায় জেলায় বিশেষ শিবিরে।
11:31 AM (IST) Oct 23
11:27 AM (IST) Oct 23
অরুণাচল প্রদেশ সীমান্তে একাধিক স্থানে চিনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘাত অব্যাহত রয়েছে। একথা বলেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) ডিজি। অরুণাচলের উত্তর-পূর্ব সীমান্তে চলমান এই সংঘাতের বিষয়ে এই প্রথম সরকারি ভাবে স্বীকার করা হল। যেখানে সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে।
10:39 AM (IST) Oct 23
দুর্গোৎসবের পর লক্ষ্মীপুজো পর্যন্ত বাংলার আবহাওয়া শুষ্ক থাকলেও, অক্টোবরের শেষে ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এর জেরে ২৭ ও ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
10:39 AM (IST) Oct 23
নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড ভারতীয় সেনাকে 'নাগাস্ত্র-২' অ্যান্টি-ট্যাঙ্ক লোইটার মিউনিশন দিচ্ছে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করতে দারুণ কার্যকর।
09:58 AM (IST) Oct 23
একটি বেসরকারি টিভি চ্যানেলের সামিটে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন রাহুল।
09:55 AM (IST) Oct 23
Chorbagan Durga Puja: চোরবাগান কাণ্ডে পুলিশের ভূমিকা প্রসঙ্গে জানানো হয়েছে, প্রাথমিকভাবে পুলিশ যথাযথ কাজ করেছে বলে মনে হলেও, এত বড় একটি বিষয় কীভাবে তাদের চোখ এড়িয়ে গেল তা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি, যাঁদের ঘোষণার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে, তাঁদের ভূমিকাও কড়া আতশকাচের নিচে আনা হচ্ছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:43 AM (IST) Oct 23
মুহূর্তের কম্পনে ধ্বংসস্তূপে পরিণত একের পর এক বাড়ি! তিব্বত-চিন সীমান্তে ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আহত বহু, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভেঙে পড়েছে শতাধিক বাড়ি, আর্তনাদ আর আতঙ্কে ছড়িয়েছে চাঞ্চল্য। ধ্বংসস্তূপের নিচে কি এখনও আটকে রয়েছেন অনেকে? জোরকদমে চলছে উদ্ধারকাজ।
09:29 AM (IST) Oct 23
Durga Puja: ২০২৮ সালে কি সত্যিই দু’বার দুর্গাপুজো? বিশুদ্ধ সিদ্ধান্ত ও সূর্যসিদ্ধান্ত পঞ্জিকার হিসাবে দুই পুজোর ব্যবধান ১৫ দিন! ১৯৮০-র পর ফের কেন এই ধাঁধা, জানুন শাস্ত্রজ্ঞদের মত ও স্কুল-কলেজের ছুটির খবর।