Published : Sep 03, 2026, 08:59 AM ISTUpdated : Sep 03, 2026, 10:15 PM IST

Ajker Bangla Khobar: Food Safety Raid - পচা খাবারের কারবার নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, ২ দিনেই ১৭৩০ জায়গায় নজরদারি

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Food Safety Raid: পচা খাবারের কারবার নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, ২ দিনেই ১৭৩০ জায়গায় নজরদারি

10:15 PM (IST) Sep 03

Food Safety Raid - পচা খাবারের কারবার নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, ২ দিনেই ১৭৩০ জায়গায় নজরদারি

Food Safety Raid: খাবারের মান নিয়ে বড়সড় নজরদারি! দু’দিনে ১,৭৩০টি ফুড সেন্টার স্বাস্থ্য ভবনের আতশকাচের নীচে। বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবারের অভিযোগে একাধিক দোকানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ।

Read Full Story

09:15 PM (IST) Sep 03

Bigg Boss 20 - কেটলির সোফা থেকে অক্টোপাসের দাবা, এমনই অদ্ভুত বিগ বসের নতুন ঘর! দেখুন ছবিতে

Bigg Boss 20-এর নতুন বাড়ির প্রথম ঝলক প্রকাশ্যে! দেখুন ছবিতে নজরকাড়া Teapot Couch, Octopus Chess Player-সহ ঘরের অভিনব সাজসজ্জা।

Read Full Story

09:02 PM (IST) Sep 03

Lionel Messi - মেসির শেষ বিশ্বকাপের স্বাক্ষরিত স্মারক সংগ্রহের সুযোগ, পাওয়া যাচ্ছে ভারতেও

Lionel Messi Retirement: সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) ফাইনালে স্পেনের (Spain) বিরুদ্ধে ম্যাচই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে গেল।

Read Full Story

08:40 PM (IST) Sep 03

Nepal Floods - ঘুটঘুট্ করছে অন্ধকার! নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে উদ্ধারকাজ, মৃত বেড়ে ১২৫২

নেপালের রাসুয়া জেলায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা ও পুলিশ। বৃহস্পতিবার নেপাল পুলিশ এই খবর জানিয়েছে। এদিকে, দেশজুড়ে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১২৫২ হয়েছে এবং ৪,২১৬ জন এখনও নিখোঁজ।

Read Full Story

08:10 PM (IST) Sep 03

TMC vs BJP - 'অভিষেকের নির্দেশেই চুরি!' রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলার অভিযোগে তৃণমূলের রাষ্ট্রপতি ও রাজ্যপালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি, প্রমাণ লোপাট করতেই অভিষেক নিজে এই চুরির ঘটনা সাজিয়েছেন এবং নজর ঘোরানোর চেষ্টা করছেন।

Read Full Story

08:03 PM (IST) Sep 03

Bullet Train - কোডনেম বি-২৮, গতি ঘণ্টায় ২৮০ কিমি! বুলেট ট্রেন তৈরি করবে এই ভারতীয় কোম্পানি

ভারতীয় রেল এবার দেশেই হাই স্পিড ট্রেন তৈরির দিকে দ্রুত এগিয়ে চলেছে, যা ঘণ্টায় ২৮০ কিলোমিটার গতিতে ছুতে সক্ষম। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) দুটি হাই স্পিড ট্রেনসেটের প্রোটোটাইপ তৈরির জন্য বিইএমএল লিমিটেডকে ৮৬৬.৮৭ কোটি টাকার টেন্ডার দিয়েছে।

Read Full Story

08:02 PM (IST) Sep 03

Konda Surekha - প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা মেয়ের, বরখাস্ত তেলঙ্গানার মন্ত্রী

Telangana Forest Minister Konda Surekha: কোনওরকম বিরোধিতা বা সমালোচনা সহ্য করতে নারাজ তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি (Telangana Chief Minister A Revanth Reddy)। তেলঙ্গানার বন মন্ত্রী কোন্ডা সুরেখার মেয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করায় মন্ত্রীকে বরখাস্ত করা হল।

Read Full Story

07:38 PM (IST) Sep 03

UPI - এই দিন পুরোপুরি বন্ধ ইউপিআই পরিষেবা! ৪৫ মিনিট জরুরি পেমেন্টে ভরসা রাখুন এই বিকল্পে

UPI Service: ৪ সেপ্টেম্বর রাতে ৪৫ মিনিট বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা। জানুন কখন UPI বন্ধ থাকবে, UPI Lite কীভাবে ব্যবহার করবেন এবং SBI UPI লেনদেনের সীমা কত।

Read Full Story

07:26 PM (IST) Sep 03

CJP-D - ভেঙে গেল ককরোচ জনতা পার্টি, দীপকের বিরুদ্ধে একাধিক অভিযোগে তৈরি নতুন গোষ্ঠী

অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন 'ককরোচ জনতা পার্টি' (CJP)-তে প্রথম বিদ্রোহের ঘটনা ঘটেছে। দলের প্রাক্তন স্বেচ্ছাসেবক মণীশ ব্রহ্মভট্ট 'ককরোচ জনতা পার্টি-ডেমোক্রেটিক' (CJP-D) নামে একটি আলাদা গোষ্ঠী গঠন করেছেন। ব্রহ্মভট্ট অভিযোগ করেছেন যে, CJP-র প্রতিষ্ঠাতা দীপকে আন্দোলনকারীদের কোণঠাসা করে ফেলেছেন এবং পছন্দের লোকদের নিয়ে গঠিত 'টিম কেজরিওয়াল'-এ পরিণত করেছেন।

Read Full Story

06:42 PM (IST) Sep 03

Rohit Sharma - রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন, বৈঠকের পর মুখ খুললেন বিসিসিআই সচিব

Rohit Sharma News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। ওডিআই থেকেও তাঁর অবসর নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। বৃহস্পতিবার এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI secretary Devajit Saikia)।

Read Full Story

05:58 PM (IST) Sep 03

Tarapith - তিরুপতির ধাঁচে এবার তারাপীঠে পুজো দিতে ডিজিটাল কুপন, মোবাইল অ্যাপেই কাটা যাবে

তিরুপতি মন্দিরের ধাঁচে এবার তারাপীঠেও চালু হতে চলেছে ডিজিটাল কুপন ব্যবস্থা। আগামী রবিবার থেকেই ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য ৫০০ টাকার কাগুজে কুপন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। তার বদলে নির্দিষ্ট একটি মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন পুণ্যার্থীরা।

Read Full Story

05:50 PM (IST) Sep 03

8th Pay Commission - পেনশনের বৈষম্য কি মিটবে? অসামরিক পেনশনভোগীরা কি OROP সুবিধা পাবেন? জানুন মূল প্রস্তাবনাগুলোর ব্যাখ্যা

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের কাছে কর্মচারী সংগঠনগুলি বেসামরিক কর্মীদের জন্য 'এক পদ এক পেনশন' (OROP) ব্যবস্থার দাবি জানাচ্ছে। একই পদ ও চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও অবসরের ভিন্নতার কারণে সৃষ্ট পেনশন বৈষম্য দূর করাই এর মূল লক্ষ্য।

Read Full Story

05:47 PM (IST) Sep 03

SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন

SSC Case: এসএসসি দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে আদালতে আবেদন দুই অভিযুক্তের! আবেদন গ্রহণ করল আদালত, প্রশ্ন তুললেন অন্য অভিযুক্তদের আইনজীবীও। বিস্তারিত পড়ুন।

Read Full Story

05:21 PM (IST) Sep 03

কর্ণাটকে শীর্ষস্থানীয় কূটনীতিকরা, লক্ষ্য বিনিয়োগ আর আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো

প্রযুক্তি, বিনিয়োগ আর নতুন উদ্ভাবনে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে কর্নাটকে গেলেন শীর্ষস্থানীয় ভারতীয় কূটনীতিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। লক্ষ্য, কর্নাটককে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের মতো বিশ্বের সেরা টেক-হাবগুলোর সঙ্গে জুড়ে দেওয়া।

Read Full Story

05:18 PM (IST) Sep 03

Mohsin Naqvi - 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির

Mohsin Naqvi News: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি বরাবরই বিতর্কিত মন্তব্য করে থাকেন। তিনি ভারত-বিরোধী হিসেবেও পরিচিত। চলতি ইংল্যান্ড সফরে (Pakistan tour of England 2026) পাকিস্তানের চূড়ান্ত ব্যর্থতাকে আড়াল করার জন্য ভারতকে টেনে আনলেন নকভি।

Read Full Story

05:00 PM (IST) Sep 03

Train Cancel - লাইনে কাজের জন্য শিয়ালদায় একাধিক ট্রেন বাতিল, কবে-কত ঘণ্টা? জেনে নিন

শিয়ালদা স্টেশন এলাকায় রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আবার ট্রেন বাতিল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর শনিবার রাত থেকে ও রবিবার সকাল পর্যন্ত রেললাইনে কাজের জন্য ৪২০ মিনিটের ট্র্যাফিক ব্লক নেওয়া হয়েছে। এই ব্লক চলবে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত।

Read Full Story

05:00 PM (IST) Sep 03

'বিচার ব্যবস্থা এগোচ্ছে না'! RG Kar-কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে আবারও 'হতাশা প্রকাশ' রত্না দেবনাথের

Ratna Debnath: RG Kar কাণ্ডে CBI ও আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তাঁর মন্তব্য ঘিরে ফের চর্চায় আরজি কর মামলা ও তদন্তের ভূমিকা।

Read Full Story

04:31 PM (IST) Sep 03

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ভারত মধ্যস্থতা করতেও প্রস্তুত - বিদেশমন্ত্রী জয়শঙ্কর

ইউক্রেন যুদ্ধ অবসানের চেষ্টায় সম্ভাব্য সব উপায়ে অবদান রাখতে ভারত প্রস্তুত বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার কিভ সফরে তিনি এ কথা বলেন। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের জয়শঙ্কর বলেন, "ভারত যদি কোনওভাবে কোনও সহায়তা করতে পারে, তবে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে ভারত মধ্যস্থতা করতেও প্রস্তুত।"

Read Full Story

04:21 PM (IST) Sep 03

Tibet - হড়পা বানের পর এবার ভূমিকম্প, বিধ্বস্ত তিব্বতে ফের ধ্বংসযজ্ঞের আশঙ্কা

Tibet News: হিমালয়ের কোলের দেশ তিব্বতে প্রাকৃতিক দুর্যোগ কিছুতেই থামছে না। ভয়াবহ হড়পা বানের (Flash Flood) পর এবার ভূমিকম্প হল। ফলে তিব্বতে ফের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

Read Full Story

03:54 PM (IST) Sep 03

Madan Mitra - 'বিজেপি নিজের স্বার্থেই মমতাকে টিকিয়ে রাখবে'! সেটিং তত্ত্বে বিস্ফোরক মদন মিত্র

Madan on Mamata-BJP: সেটিং তত্ত্বে ফের বিস্ফোরক মদন মিত্র! ১০-১২ ঘণ্টা জেরাও নাকি সেটিংয়ের অংশ, মমতা থাকলেই বিজেপির লাভ, পুরভোটেও 'সমর্থনে'র ইঙ্গিত। বিস্তারিত পড়ুন।

Read Full Story

03:15 PM (IST) Sep 03

Ashmita Chaliha - 'ভারতে এরকম হলে কী হত?' ইন্দোনেশিয়া মাস্টার্সে অব্যবস্থা নিয়ে সরব অস্মিতা

Indonesia Masters 2026: ইন্ডিয়া ওপেন (India Open 2026) চলাকালীন অব্যবস্থা নিয়ে অনেক বিদেশি শাটলারই সরব হয়েছিলেন। পাল্টা ভারতীয় শাটলাররা বিদেশের বিভিন্ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলাকালীন অব্যবস্থার কথা তুলে ধরেছিলেন। এবার ইন্দোনেশিয়া মাস্টার্স চলাকালীন অব্যবস্থা নিয়ে কটাক্ষ করলেন অস্মিতা চালিহা (Ashmita Chaliha)।

Read Full Story

03:10 PM (IST) Sep 03

Indian Army - সেনার সন্তানদের পড়াশোনার জন্য বড় পদক্ষেপ, দেরাদুনের কলেজের সাথে চুক্তি ভারতীয় সেনার

সেনাকর্মীদের সন্তানদের পড়াশোনার খরচে ছাড় দিতে দেরাদুনের একটি কলেজের সঙ্গে চুক্তি করল ভারতীয় সেনা। অন্যদিকে, রাজ্যের নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা নিয়ে উত্তরাখণ্ডের ডিজিপির সঙ্গে বৈঠক করলেন সিনিয়র ভারতীয় কূটনীতিকরা।
Read Full Story

03:08 PM (IST) Sep 03

India-Belgium - প্রতিরক্ষা থেকে ক্লিন এনার্জি, বেলজিয়ামের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হচ্ছে - মোদী

প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর বেলজিয়ান প্রতিপক্ষ বার্ট ডি ওয়েভার প্রতিরক্ষা ও ক্লিন এনার্জির মতো কৌশলগত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের প্রশংসা করেছেন। তাঁরা জোরাওয়ার ট্যাঙ্ক এবং একটি গ্রিন অ্যামোনিয়া প্রকল্পে সহযোগিতার কথা তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য স্থির করেছেন।
Read Full Story

02:00 PM (IST) Sep 03

আরও মজবুত বডি, উন্নত নিরাপত্তা, গাড়ির নতুন ক্র্যাশ টেস্টের নিয়ম আগামী বছর থেকে কার্যকর

ভারতে গাড়ির নিরাপত্তা পরীক্ষায় আরও বড় পরিবর্তন আসতে চলেছে। ২০২৭ সালের অক্টোবর থেকে শুরু হবে Bharat NCAP 2.0। বৃহস্পতিবার দিল্লিতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)-এর ৬৬তম বার্ষিক কনভেনশনে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।

Read Full Story

01:58 PM (IST) Sep 03

Camac Street Case - ভোররাতে অভিষেকের অফিসে ভাঙচুরের অভিযোগ, ভিডিয়ো পোস্ট তৃণমূল সাংসদের

Camac Street Case: বৃহস্পতিবার ভোরবেলা ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ কালীঘাট পন্থী তৃণমূল সাংসদ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

01:10 PM (IST) Sep 03

ফরাক্কায় রেললাইনে ধস, একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চলবে বহু এক্সপ্রেস-প্যাসেঞ্জার

টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধস। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই মালদা ডিভিশনের অন্তর্গত তিলডাঙা ও নিউ ফারাক্কার মধ্যবর্তী মাটি ধসে ট্র্যাক বসে যায়। বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও এর জেরে বিপর্যস্ত হয়েছে ট্রেন চলাচল। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

Read Full Story

01:00 PM (IST) Sep 03

VVS Laxman Team India Coach - এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর

VVS Laxman Team India Coach: গৌতম গম্ভীর নন, আসন্ন এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে থাকছেন ভিভিএস লক্ষ্মণ। এশিয়াডে ভারতকে সোনা ধরে রাখার দেওয়ার দায়িত্ব থাকল লক্ষ্মণের ওপরেই। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বসছে মেগা এই প্রতিযোগিতার আসর।

Read Full Story

12:52 PM (IST) Sep 03

Gold Price Today Kolkata - লক্ষ্মীবার বাড়ল সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: বৃহস্পতিবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ২৪ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

12:11 PM (IST) Sep 03

Homemaker Salary - ঘরের কাজের জন্য স্ত্রীকে 'বেতন' দিচ্ছেন স্বামী, Reddit-এ তুমুল চর্চা

এক ব্যক্তি তাঁর হোমমেকার স্ত্রীকে ঘরের কাজের জন্য প্রতি মাসে 'বেতন' দেন। এই টাকা সংসারের খরচ থেকে আলাদা। স্ত্রীর আর্থিক স্বাধীনতার জন্য এই ব্যবস্থা, নাকি সম্পর্ককে লেনদেনে পরিণত করা? এই নিয়েই Reddit-এ জোর বিতর্ক শুরু হয়েছে।
Read Full Story

11:55 AM (IST) Sep 03

RG Kar Junior Doctor Death Case - তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকার, আরজি কর কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

RG Kar Junior Doctor Death Case: আরজি কর সৎকারকাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। ঠিক কী অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

11:40 AM (IST) Sep 03

Srinagar Protest - বেকারত্ব-দুর্নীতির অভিযোগে পথে BJP, পাল্টা বিক্ষোভে NC, উত্তপ্ত শ্রীনগর

শ্রীনগরে ওমর আবদুল্লা সরকারের বিরুদ্ধে বেকারত্ব ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাল বিজেপি। তাদের সচিবালয় ঘেরাওয়ের পরিকল্পনা ছিল। অন্যদিকে, রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে পাল্টা বিক্ষোভের ডাক দিয়েছে ন্যাশনাল কনফারেন্স।
Read Full Story

11:40 AM (IST) Sep 03

Indian Share Market - শেয়ার বাজারের নতুন সংকট! নেপথ্যে কি মার্কিন বন্ড?

Indian Share Market: বিশ্বজুড়ে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, সরকারি বন্ডের ইল্ড রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি বড় হুমকি তৈরি করছে। এই পরিস্থিতি বিদেশী বিনিয়োগকারীদের পুঁজি তুলে নিতে উৎসাহিত করতে পারে।

Read Full Story

11:33 AM (IST) Sep 03

বুড়ো MiG-21 দিয়ে পাকিস্তানি F-16 ধ্বংস করেছিলেন, বায়ুসেনা থেকে অবসর নিলেন অভিনন্দন বর্তমান

ভারতের বায়ু সেনার (আইএএফ) ফাইটার পাইলট অভিনন্দন বর্তমান অবসর নিলেন। তিনি এখন একটি বেসরকারি বিমান সংস্থায় বাণিজ্যিক পাইলট হিসেবে তাঁর নতুন কর্মজীবন শুরু করেছেন। বিমান বাহিনীতে ২২ বছর দায়িত্ব পালনকারী এই প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন ও 'বীর চক্র' খেতাবপ্রাপ্ত কর্তা গোয়ার একটি আঞ্চলিক বিমান সংস্থা 'ফ্লাই৯১' (FLY91)-এ পাইলট হিসেবে যোগ দিয়েছেন।

Read Full Story

11:16 AM (IST) Sep 03

DA Hike - অষ্টম বেতন কমিশনের আগেই সুখবর? অক্টোবরেই ডিএ বাড়তে পারে ৩ শতাংশ!

অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। AICPI সূচকের ভিত্তিতে, ২০২৬ সালের জুলাই মাস থেকে তাঁদের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়তে পারে বলে জল্পনা।
Read Full Story

11:05 AM (IST) Sep 03

Kolkata Weather - নিম্নচাপের জোড়াফলায় দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কেমন থাকবে শহরতলির আবহাওয়া?

Kolkata Weather Update: লক্ষ্মীবারে দিনভর বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। সারাদিন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:41 AM (IST) Sep 03

Uttam Kumar - জন্মশতবার্ষিকীতে 'মহানায়ক'-কে স্মরণ মোদীর, বললেন 'কালজয়ী কিংবদন্তি'

কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে 'কালজয়ী আইকন' বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানের একটি ক্লিপ শেয়ার করেন, যেখানে তিনি প্রয়াত অভিনেতার কাজ ও তাঁর দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে কথা বলেছিলেন।
Read Full Story

08:59 AM (IST) Sep 03

UPI Payment: ৪ তারিখে এই সময় UPI পেমেন্ট বন্ধ থাকবে! লেনদেন করলেই আটকে যাবে টাকা, জানাল SBI

দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর কোটি কোটি গ্রাহকের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। যদি আপনি প্রতিদিনের কেনাকাটা থেকে চায়ের দোকান পর্যন্ত সবকিছু UPI-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করেন, তাহলে ৪ সেপ্টেম্বর আপনাকে একটু সতর্ক থাকতে হবে। ইন্ডিয়ান স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে যে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৪ সেপ্টেম্বর UPI সেবা কিছু সময়ের জন্য প্রভাবিত হবে।


More Trending News