কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

11:37 PM (IST) Aug 05
Shakib Al Hasan: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন বুধবার। তারপরেই হামলা হল বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতে।
11:22 PM (IST) Aug 05
Jos Buttler Record: ওয়েস্ট ইন্ডিজ়ের কায়রন পোলার্ডের রেকর্ডও ভেঙে দিলেন বাটলার। বুধবার, ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট লিগে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে ২০ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাটলার। কার্যত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তারকা ব্যাটার।
08:21 PM (IST) Aug 05
Transport Insurance: নাকা চেকিং বা রাস্তার মোড়ে দাঁড়ানো ট্র্যাফিক পুলিশ যাতে গাড়ির বিমা যাচাই করতে পারে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বিমা যাচাই করার জন্য ট্র্যাফিক পুলিশের কাছে প্রয়োজনীয় অ্যাপ বা কোনও ডিভাইস রাখা সম্ভব না, সেই বিষয়টিও দেখতে হবে কেন্দ্রকে।
08:10 PM (IST) Aug 05
বাংলাদেশ থেকে চলে আসার দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামি লিগের সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, এটি সেই বাংলাদেশ নয়, যার জন্য ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছিলেন এবং ১৯৭১ সালের আন্দোলন হয়েছিল। কথাগুলো বলার সময় শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়েন।
07:37 PM (IST) Aug 05
Gujarat CM Bhupendra Patel: ২০১০ সালে ভারতে প্রথমবার কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। সেবার গেমস হয়েছিল নয়াদিল্লিতে। ২০ বছর পর ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) হতে চলেছে গুজরাতে। এবারের কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পরেই চার বছর পরের গেমসের প্রস্তুতি শুরু করে দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
07:01 PM (IST) Aug 05
Dhanush School Donation: গ্ল্যামার আর আলোর দুনিয়ার ব্যস্ততার মাঝেও নিজের শিকড়কে ভোলেননি দক্ষিণী তারকা ধনুষ। নিজের পুরনো স্কুলের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অভিনেতা। চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে এই নতুন ভবনটির উদ্বোধন করা হয়।
05:58 PM (IST) Aug 05
আর্থিক সংবাদমাধ্যম Moneycontrol-এর প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, জুকারবার্গ ভারত সরকারের কাছে দুঃখপ্রকাশ করেছেন। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য মেটা প্ল্যাটফর্মে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্টের উপস্থিতি, ডিপফেক কনটেন্টের বিস্তার এবং কিছু অপারেশনাল বা পরিচালনাগত ত্রুটির বিষয়টি তিনি স্বীকার করেছেন।
05:57 PM (IST) Aug 05
India-Myanmar Border Issue: প্রতিবেশী দেশ মায়ানমারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো হলেও, দুই দেশের মধ্যে অনুপ্রবেশ ও সীমান্ত নিয়ে সমস্যা রয়েছে। এবার এই সমস্যা পুরোপুরি মিটিয়ে ফেলার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। মায়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময় করা হতে পারে বলেও বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
05:27 PM (IST) Aug 05
05:15 PM (IST) Aug 05
04:51 PM (IST) Aug 05
Stock Market Closing: তবে নিফটি ব্যাঙ্ক সূচক ১৬৭ পয়েন্ট হ্রাস পেয়ে ৫৭,৭৪০-তে নেমে এসেছে। তার পিছনে বড় ভূমিকা ছিল এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ও আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)-এর মতো হেভিওয়েট ঋণদাতা প্রতিষ্ঠানগুলির দরপতন, যা সূচকটিকে কিছুটা হলেও নিচের দিকে নামিয়ে দেয়।
04:25 PM (IST) Aug 05
RBI Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রেখেছে। তাদের 'নিউট্রাল' অবস্থানও বজায় থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রাস্ফীতির অনিশ্চয়তা এবং দেশের অভ্যন্তরীণ বৃদ্ধির কারণে RBI আপাতত 'ওয়েট অ্যান্ড ওয়াচ' নীতি নিয়েছে।
04:07 PM (IST) Aug 05
Special session of Parliament: বিরোধী দলগুলির হই-হট্টগোলের জেরে সংসদের বাদল অধিবেশনের (Monsoon Session) বেশিরভাগ সময়ই নষ্ট হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ একাধিক বিল পাশ করানো সম্ভব হয়নি। এবার সেই বিলগুলি পাশ করানোর লক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশনের পরিকল্পনা করছে সরকার।
03:33 PM (IST) Aug 05
03:25 PM (IST) Aug 05
Taslima Nasrin: চাইলেই কী আর দেশে ফেরা যায়! কলকাতায় এসে বাংলাদেশে না ফেরা নিয়ে আবেগপ্রবণ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আর কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
03:24 PM (IST) Aug 05
Zero investment Business Plan: এই প্রতিবেদনটি শূন্য পুঁজিতে বর্জ্য থেকে লাভজনক ব্যবসা শুরু করার একটি সম্পূর্ণ গাইড। এতে আপসাইকেল্ড ফ্যাশন, সবুজ নার্সারি, ই-বর্জ্য আর্ট এবং টায়ার ফার্নিচারের মতো চারটি ইউনিক আইডিয়া দেওয়া হয়েছে।
02:53 PM (IST) Aug 05
কেন্দ্রীয় সরকার ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (FCRA) সংশোধনের জন্য সংসদে একটি নতুন বিল পেশ করছে। এই বিলটি বিদেশি তহবিলের ওপর নির্ভরশীল বেসরকারি সংস্থা এবং দাতব্য প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত কঠোর বলে মনে করা হচ্ছে।
02:41 PM (IST) Aug 05
02:34 PM (IST) Aug 05
Polymer Currency Notes RBI: প্লাস্টিকের নোট নিয়ে বড় খবর। কাগজের নোটের দিন কি তবে শেষ হতে চলল? ভারতের নোট ব্যবস্থাপনায় এক বিশাল ও যুগান্তকারী পরিবর্তনের রূপরেখা তুলে ধরল RBI। সাধারণ মানুষের পকেটে আসতে চলেছে প্লাস্টিক বা 'পলিমার' ব্যাঙ্ক নোট।
01:53 PM (IST) Aug 05
01:51 PM (IST) Aug 05
Govt Holiday: ২০২৬-এ একটানা বহুদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা! কোন কোন দিনে সরকারি অফিস বন্ধ থাকবে, কতদিন ছুটি পাওয়া যাবে এবং সম্পূর্ণ Government Holiday List 2026 জেনে নিন।
01:43 PM (IST) Aug 05
FIFA president Gianni Infantino: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে থাকতেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকে নিয়ে নানা প্রশ্ন উঠছিল। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাঁর পদত্যাগের দাবি উঠছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে হয়তো খুব তাড়াতাড়ি সরে যেতে বাধ্য হবেন ইনফ্যান্তিনো।
01:39 PM (IST) Aug 05
অগাস্ট মাসে অপ্রত্যাশিত ছুটি পেতে চলেছে এই রাজ্যের পড়ুয়ারা। স্বাধীনতা দিবসের আগে পরপর দুদিন ছুটি পেতে পারে তারা। ৮ আগস্ট স্কুল-কলেজ সহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
01:31 PM (IST) Aug 05
PM Modi Breakfast Meeting: সংসদের বাদল অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে ৩৭ জন বিজেপি সাংসদের জন্য একটি ব্রেকফাস্ট বৈঠকের আয়োজন করেন। বিরোধীরা যখন সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই সময়েই এই ঘরোয়া আলোচনা সেরে নেন তিনি।
12:26 PM (IST) Aug 05
11:09 AM (IST) Aug 05
BNP Government: শেখ হাসিনা সরকারের পতনের দু'বছর পূর্তিতে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ আশিম জানিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণে বর্তমান সরকার দায়বদ্ধ। তিনি এই আন্দোলনকে একটি ব্যাপক গণ-আন্দোলন বলে উল্লেখ করেছেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:20 AM (IST) Aug 05
North Bengal Train: উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এবার রেলপথের আরও প্রসার ঘটাতে চলেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। উত্তরবঙ্গের প্রান্তিক জনপদে মানুষের সমস্যা মেটাতে নতুন রেললাইন পাতার কাজে অনুমোদন দিলো রেল। জানুন আরও বিশদে…
09:50 AM (IST) Aug 05
Mamata Banerjee Case: ভোট গণনায় কারচুপির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় ধাক্কা তৃণমূলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা পিছিয়ে গেল আদালতে। কী বলছে কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:24 AM (IST) Aug 05
Cal HC On Govt Hospital: রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলো কলকাতা হাইকোর্ট। কেমন খাবার পাবেন রোগীরা? রোগীদের স্বাস্থ্যসম্মত খাবারের জন্য কত টাকা বরাদ্দ করল সরকার? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…
08:26 AM (IST) Aug 05
ইউপিআই পেমেন্ট ব্যবস্থায় বদল
ভারতের বিনামূল্যের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবস্থায় কিছুদিনের মধ্যেই বড় নীতিগত বদল আসতে পারে। সংসদে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার। যা ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা মার্চেন্ট চার্জ জারি করার আইনি সুযোগ তৈরি করবে।
08:26 AM (IST) Aug 05
সকাল থেকে অন্ধকার আকাশ, কোথাও আবার মেধলা আকাষ। কখনও কখনও ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি। জেনে নিন আজ সারা দিন কেমন থাকবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই থামছে না দুর্যোগ। আরও কদিন চলবো ভোগান্তি।