LIVE NOW
Published : Jun 01, 2026, 08:45 AM ISTUpdated : Jun 01, 2026, 11:55 PM IST

Ajker Bangla News Live: TMC News - এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? গৃহযুদ্ধে নতুন অনুঘটক

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

11:55 PM (IST) Jun 01

TMC News - এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? গৃহযুদ্ধে নতুন অনুঘটক

TMC News: সবমিলিয়ে, মোট ১৫-১৬ জন বিধায়ক সোমবার সন্ধ্যার বৈঠকে আসেন বলে সূত্রের খবর। জল্পনা চলছে, আগামী ২-১ দিনের মধ্যেই রাজ্য বিধানসভার স্পিকারকে তারা চিঠি দিতে পারেন। তাহলে কি তৃণমূল ভেঙে রাজ্যে নতুন দল তৈরি হচ্ছে? সূত্র মারফত জানা যাচ্ছে, দল থেকে দূরত্ব বাড়িয়েছেন বহু বিধায়ক। সেই সংখ্যাটা নেহাত কম নয়।

Read Full Story

11:13 PM (IST) Jun 01

East Bengal - আইএসএল জিতিয়েও ইস্টবেঙ্গলে থাকা হল না অস্কারের, লিখলেন " ইস্টবেঙ্গল সবসময় আমার হৃদয়ে থাকবে!"

East Bengal: সোমবার, আনুষ্ঠানিকভাবে সেই কথা জানিয়ে দিলেন অস্কার। সোশ্যাল মিডিয়াতে একটি পোষ্ট করে তিনি লিখেছেন, “মরশুম শেষ হওয়ার পর, আমার এবং বেশিরভাগ ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে ৩১ মে। জীবনের মতোই ফুটবলে ব্যাখ্যা, পরিকল্পনা এবং দূরদৃষ্টি সবার উপরে রাখতে হয়।"

Read Full Story

08:55 PM (IST) Jun 01

News Round Up - তৃণমূল ভেঙে চুরমার করার অভিযোগ থেকে ফিফা বিশ্বকাপ, সারাদিনের খবর এক ক্লিকে

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

Read Full Story

07:25 PM (IST) Jun 01

Partha Chatterjee - বিধানসভার ব্যাপারে পুলিশি হস্তক্ষেপ কেন? জাল সই কাণ্ডে SIT গঠন নিয়ে ক্ষুব্ধ পার্থ

Partha Chatterjee News: বিরোধী দলনেতা মনোনয়নের জাল সই কাণ্ডে SIT তদন্ত নিয়ে তীব্র আপত্তি জানালেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মতে, বিধানসভার বিষয়ে পুলিশের হস্তক্ষেপ 'অনুচিত'। CID একটি দল গঠন করেছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Read Full Story

07:20 PM (IST) Jun 01

World Cup Broadcast in India - ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেতেই শেয়ার বাজারে ঝড় তুলল জি গ্রুপ, ব্যাপক লাভ বিনিয়োগকারীদের

World Cup Broadcast in India: সোমবার, জি এন্টারটেইনমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়, ২০২৬ এবং ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করার স্বত্ব পেয়েছে তারা। রেকর্ড অর্থের বিনিময়ে ফিফার থেকে ব্রডকাস্টিং রাইটস কিনেছে জি গ্রুপ। তারপরেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই সংস্থার শেয়ারের দাম। স্বাভাবিকভাবেই, বিরাট মুনাফা হয় বিনিয়োগকারীরা।

Read Full Story

06:04 PM (IST) Jun 01

Mamata Banerjee News - 'টাকা-পেশিশক্তি দিয়ে তাঁর দলকে ভাঙা সম্ভব নয়', জাল সই কাণ্ডে সাফ বার্তা মমতার

Mamata Banerjee News: ভোটে হেরে বঙ্গ রাজনীতির ময়দানে ক্রমশ কোনঠাসা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের একের পর এক বিধায়কের বেসুরো মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল সুপ্রিমো। কী বলছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

05:02 PM (IST) Jun 01

Annapurna Bhandar - অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সহজ হচ্ছে? নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে আবেদন ১ জুন থেকে শুরু হয়েছে। বুধবার থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যদিও অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

Read Full Story

04:46 PM (IST) Jun 01

India-Myanmar Relations - দিল্লিতে মোদীর সঙ্গে মায়ানমারের প্রেসিডেন্টের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার উদ্যোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং-এর সঙ্গে দেখা করেছেন। ভারতে এটা হ্লাইং-এর প্রথম রাষ্ট্রীয় সফর। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও আলোচনা করেছেন।
Read Full Story

04:44 PM (IST) Jun 01

Kolkata News - সপ্তাহের শুরুতেই খাদ্যভবনে রক্তারক্তি কাণ্ড, সিঁড়ি থেকে পড়ে গুরুতর জখম যুগ্ম সচিব

Kolkata News: সপ্তাহের শুরুতেই খাদ্যভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম দফতরের সচিব। ঠিক কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Read Full Story

04:39 PM (IST) Jun 01

NEET Paper Leak - প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত চিকিৎসক-সহ ৩ জন জেল হেফাজতে, CBI-এর জালে আরও কারা

NEET-UG প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত তিনজনকে জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ধৃতদের মধ্যে রয়েছেন একজন ডাক্তার, একজন শিক্ষক এবং একজন বিশেষজ্ঞ। CBI-এর interrogation শেষে সোমবার তাদের ১৫ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Read Full Story

04:25 PM (IST) Jun 01

INDIA WEATHER - তপ্ত ভারত শান্ত করতে এগোচ্ছে বর্ষা! আবহাওয়া অনুকূল হতেই বড় সুখবর দিল মৌসুমি ভবন

কেরলমে বর্ষার আগমন আসন্ন। এর মধ্যেই সোমবার রাজ্যের ৯টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করল ভারতের আবহাওয়া দপ্তর (IMD)। দেশে বর্ষার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও পূর্বাভাস।

Read Full Story

03:50 PM (IST) Jun 01

TMC Vs TMC - বিধানসভায় সই জালিয়াতির বড় ধাক্কা! তৃণমূলী দ্বন্দ্বে পদ খোয়াতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়

বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত বিতর্ক ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে। শোভনদেব চট্টোপাধ্য়ায় (Sovandeb Chattopadhyay)-এর বিরোধী দলনেতার পদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বিষয়টি ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে 

Read Full Story

03:33 PM (IST) Jun 01

FIFA World Cup - টিভি-তে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে ভারতে, সম্প্রচারের স্বত্ব পেল এই সংস্থা

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন ভারতীয় ফুটবল ভক্তরা। সোমবার ‘জি এন্টারটেইনমেন্ট’ (Zee Entertainment) ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে। এর মধ্য দিয়ে ভারতে এই টুর্নামেন্টটি ঠিক কোন মাধ্যমে দেখা যাবে, তা নিয়ে গত কয়েক মাসের অনিশ্চয়তার অবসান ঘটল।

Read Full Story

03:31 PM (IST) Jun 01

TMC MLA Suspended News - দলবিরোধী কাজের অভিযোগে বহিস্কৃত ঋতব্রত-সন্দীপন, সই কাণ্ডে অস্বস্তিতে তৃণমূল

TMC MLA Suspended News: সই জাল বিতর্কে তৃণমূলের অন্দরেই ক্ষোভের আগুন। এবার দল থেকে বহিস্কার করে দেওয়া হলো দুই বিধায়ককে। কী কারণে বহিস্কৃত করা হলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

02:53 PM (IST) Jun 01

Suvendu Adhikari Cabinet - আরএসএস-এর দাবি মেনে শুভেন্দুর নতুন মন্ত্রিসভা, সংঘের পুরনো মুখ কারা?

Suvendu Adhikari Cabinet: বঙ্গে ছাব্বিশের লড়াইয়ে বিপুল জয়। বাংলায় পালা বদল। পদ্মফুল ফুটতেই এবার শুভেন্দুর মন্ত্রিসভাতেও নজিরবিহীন পদক্ষেপ। কারা হলেন নতুন মন্ত্রী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

02:52 PM (IST) Jun 01

বকেয়া ডিএ দিতে শুরু করল নবান্ন - অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা পাবেন না?

সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। গত শুক্রবার থেকে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলেও কর্মরতদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। জানুন বকেয়া ডিএ এবং সপ্তম বেতন কমিশন সংক্রান্ত সর্বশেষ আপডেট।

Read Full Story

02:37 PM (IST) Jun 01

নতুন চেয়ারম্যান ঘিরেই যত অশান্তি! ঢাকায় রণক্ষেত্র ইসলামী ব্যাংক, পুলিশ-গ্রাহক সংঘর্ষ

Islami Bank:ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহকদের সঙ্গে পুলিশের বড়সড় সংঘর্ষ বেধেছে। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

Read Full Story

01:36 PM (IST) Jun 01

Abhishek Banerjee - সোনারপুর হামলার পর এবার কোর্টে যাচ্ছেন অভিষেক, স্পিকারকেও জানাবেন সবটা

সোনারপুরে ইটের ঘায়ে জখম হওয়ার পর এবার লোকসভার স্পিকার এবং আদালতের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই হামলা 'রাষ্ট্রীয় মদতপুষ্ট' এবং এর পিছনে বিজেপির হাত রয়েছে। যদিও বিজেপির দাবি, এটা তৃণমূলের বিরুদ্ধে মানুষের জমে থাকা রাগের বহিঃপ্রকাশ।

Read Full Story

01:14 PM (IST) Jun 01

Weather - কোথাও গরম, কোথাও বৃষ্টি! দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে ভারী দুর্যোগের মেঘ

Weather: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে সতর্কতা জারি করা হয়েছে।

 

Read Full Story

12:38 PM (IST) Jun 01

Weekly Numerology predictions - দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন গোটা সপ্তাহ, রইল জ্যোতিষ গণনা

প্রখ্যাত জ্যোতিষীর গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন।

 

Read Full Story

12:24 PM (IST) Jun 01

Anushka Sharma - মাঠেই এই ক্রিকেটারকে জড়িয়ে ধরলেন অনুষ্কা, কোহলির প্রতিক্রিয়া ভাইরাল

গুজরাট টাইটান্সকে (জিটি) ৫ উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর ১৯তম আসরের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে আরসিবিকে জয়ের জন্য ১৫৬ রানের টার্গেট দেওয়া হয়েছিল, যা তারা ১২ বল বাকি থাকতেই তুলে নেয়।

Read Full Story

12:14 PM (IST) Jun 01

'জয় শ্রী রাম' ধ্বনি তুলে তৃণমূল সদস্যের বাড়ি ঘেরাও! আবাসের কাটমানি ফেরতের দাবিতে উত্তাল গ্রাম

মিছিল করে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে আবাস যোজনার কাটমানি চাইতে গেলো গ্রামবাসীরা। বিক্ষোভ প্রতিবাদ পঞ্চায়েত সদস্য জানিয়ে দেন তিনি কাটমানির টাকা দিয়ে তাঁর বিপুল সম্পত্তি করেননি। পুলিশ তদন্ত শুরু করেছে বলেও সূত্রের খবর।

Read Full Story

12:01 PM (IST) Jun 01

Puri Rath Yatra - তুঙ্গে প্রস্তুতি, চূড়ান্ত হল রথযাত্রা ও স্নান পূর্ণিমার নির্ঘণ্ট

পুরীর স্নান পূর্ণিমা ও রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ কে পাধি জানিয়েছেন, উৎসবের নির্ঘণ্ট ও সমস্ত প্রশাসনিক ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।
Read Full Story

11:47 AM (IST) Jun 01

Gold Price Today Kolkata - সপ্তাহের প্রথমেই অনেকটা কমলো সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today: সপ্তাহের প্রথমেই সোমবারে একলাফে বেশ কিছুটা কমলো সোনার দাম। পয়লা জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:36 AM (IST) Jun 01

West Bengal Cabinet Expansion - ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিলেন, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা কোন দায়িত্বে?

রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার। আজ মোট ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। লোকভবনে রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে ১৩ জন পূর্ণ মন্ত্রীর শপথ গ্রহণ হয়। 

Read Full Story

11:32 AM (IST) Jun 01

Dilip Ghosh - কল্যাণের উপর হামলা আসলে 'নাটক', বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিলীপ ঘোষের

Dilip On Kalyan: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগকে 'নাটক' বলে উড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, কল্যাণের উপর মানুষের অনেক রাগ রয়েছে, তাই তাঁর সাবধানে থাকা উচিত।

 

Read Full Story

11:26 AM (IST) Jun 01

Share Market Today - সোমবার ভারতীয় শেয়ার বাজারে উত্থান, মুখে হাসি বিনিয়োগকারীদের

Share Market Today: গত সপ্তাহের তীব্র পতনের পর সোমবার ভারতীয় শেয়ার বাজার ইতিবাচক ধারায় ফিরেছে, যেখানে সেনসেক্স এবং নিফটি উভয়ই ০.৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীরা ৩.১৫ লক্ষ কোটি টাকা লাভ করেন।

Read Full Story

11:03 AM (IST) Jun 01

Annapurna Scheme - অন্নপূর্ণা স্কিমের অনলাইন ফর্ম ফিলাপ শুরু! ৩০০০ টাকা পেতে এই লিঙ্কে ক্লিক করুন

Annapurna scheme: অন্নপূর্ণা প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে, যেখানে উপভোক্তাদের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। যোগ্য আবেদনকারীরা প্রকল্পের আওতায় ₹৩,০০০ আর্থিক সহায়তা পেতে পারেন 

Read Full Story

10:42 AM (IST) Jun 01

LPG Cylinder Price Hike - মাথায় হাত মধ্যবিত্তের, একলাফে অনেকটা বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, বুকিং করতে কত টাকা দিতে হবে?

LPG Cylinder Price Hike: মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বাণিজ্যিক (১৯ কেজি) এলপিজি সিলিন্ডারের দাম টানা ছোট সিলিন্ডারের দামও বাড়ল। মাথায় হাত মধ্যবিত্তের, পকেটে পড়ছে মারাত্মক চাপ।

Read Full Story

10:41 AM (IST) Jun 01

পাকিস্তান থেকে আসা ১,৬৪৫টি পরিবার জমি পাবে ভারতে, বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার বিজনোরের আলমপুর গৌরী, আফজলগড় এবং ধামপুরে এক অনুষ্ঠানে পাকিস্তান থেকে বাস্তুচ্যুত ১,৬৪৫টি পরিবারকে জমির মালিকানার শংসাপত্র বিতরণ করবেন। বঞ্চিত, শোষিত এবং বাস্তুচ্যুত মানুষদের সমাজের মূলধারায় নিয়ে আসতে এবং তাঁদের ক্ষমতায়নের জন্য সরকার এই পদক্ষেপ নিচ্ছে।

Read Full Story

09:57 AM (IST) Jun 01

RS 3000 - আজ থেকেই ঢুকবে ৩০০০ টাকা? কত দিনের মধ্যে ফর্ম জমা দিলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? জানাল রাজ্য

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ১ জুন থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হবে। কারা পাবেন ৩০০০ টাকার প্রথম কিস্তি এবং কত দিনের মধ্যে আবেদন করলে জুনেই টাকা মিলবে, সেই বিষয়ে রাজ্য সরকারের নতুন আপডেট জানুন।

Read Full Story

09:48 AM (IST) Jun 01

Iran Missile Sites - ফের খুলছে ইরানের গোপন মিসাইল সুড়ঙ্গ, মার্কিন কৌশল কি ব্যর্থ - উঠছে প্রশ্ন

Iran Missile Sites: মার্কিন ও ইজরায়েলি হানায় বন্ধ হয়ে যাওয়া বেশিরভাগ ভূগর্ভস্থ মিসাইল সাইট আবার খুলে ফেলেছে ইরান। কয়েকমাস ধরে মেরামতির পর স্যাটেলাইট ছবিতে এই নতুন পরিস্থিতি ধরা পড়েছে।

 

Read Full Story

09:16 AM (IST) Jun 01

অভিষেকের ওপর ডিম হামলার তদন্তে চাঞ্চল্যকর ইঙ্গিত, তৃণমূলের অন্দরেই কি ষড়যন্ত্র

Abhishek Banerjee Egg Attack: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্তে তৃণমূলের 'পুরনো' ও 'নতুন' গোষ্ঠীর দ্বন্দ্বের বিষয়টি সামনে আসছে 

 

Read Full Story

09:12 AM (IST) Jun 01

Free bus Ride - মহিলাদের জন্য ফ্রিতে বাসে যাতায়াত চালু, শুধু দেখাতে হবে এই কাগজ

১ জুন অর্থাৎ আজ থেকে রাজ্যে চুলা হচ্ছে সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত। পশ্চিমবঙ্গের মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর জন্য মহিলাদের ডিজিটাল স্মার্ট কার্ড দেবে সরকার।

Read Full Story

08:45 AM (IST) Jun 01

বিকেলে নবান্নে ডিএ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বকেয়া নিয়ে ঘোষণা হবে?

সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বৈঠকে বসবেন। নবান্নের ১৪ তলায় কনফারেন্স রুমে বিকেল ৫টায় বৈঠকটি হবে। সেই বৈঠকে যোগ দেবে সরকারি কর্মচারীদের চারটি সংগঠন।

Read Full Story

More Trending News