LIVE NOW
Published : Oct 10, 2026, 08:44 AM ISTUpdated : Oct 10, 2026, 12:52 PM IST

Ajker Bangla Live News: যন্তর মন্তর ২.০ - কী করবেন আর কী করবেন না? দিল্লিতে বিক্ষোভে সমর্থকদের একগুচ্ছ নির্দেশিকা CJP-র

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

CJP Urges Peaceful Jantar Mantar Protest Amid Heavy Police Security

12:52 PM (IST) Oct 10

যন্তর মন্তর ২.০ - কী করবেন আর কী করবেন না? দিল্লিতে বিক্ষোভে সমর্থকদের একগুচ্ছ নির্দেশিকা CJP-র

যন্তর মন্তরে 'যন্তর মন্তর ২.০' বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। তবে এই কর্মসূচিতে যাতে কোনওরকম অশান্তি না হয়, তার জন্য কড়া নির্দেশিকা জারি করেছে দল। অন্যদিকে, বিক্ষোভ ঠেকাতে দিল্লি পুলিশ কড়া।

Read Full Story

12:34 PM (IST) Oct 10

CJP Protest - যন্তর মন্তরের বিক্ষোভে যাবেন না! মুসলিমদের কেন সতর্ক করলেন প্রধান ইমাম?

দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানালেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ ইমাম উমর আহমেদ ইলিয়াসি। একই সুরে মুসলিমদের বিক্ষোভ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা মুফতি শাহাবুদ্দিন রজভি বেরেলভি।

Read Full Story

12:13 PM (IST) Oct 10

CJP Protest - সিজেপি-র বিক্ষোভে কাঁপছে দিল্লি, ফ্লাইটে আটক অভিজিৎ, বাড়ি থেকে ধ্রুব রাঠি

ফের পুলিশের কড়া পাহারায় রাজধানী দিল্লি। সিজেপি-র বিক্ষোভের জেরে আজ (শনিবার) সকাল থেকেই চরম উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। আর সেই কারণেই আগেভাগেই শুরু হয়েছে ধরপাকড়।
Read Full Story

12:09 PM (IST) Oct 10

Govt Pension - ১ কোটির বেশি মানুষ ১১০০ টাকা পাবেন, আজই পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী, আপনি পাবেন?

১.০৮ কোটি পেনশনভোগীর জন্য ১১০০ টাকা পেনশন পাঠানোর উদ্যোগ। অনলাইনে e-Labharthi পোর্টালে কীভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন জানুন।

Read Full Story

12:00 PM (IST) Oct 10

Gold Price - মহালয়ার দিনে বেড়ে গেল সোনার দাম, এক ক্লিকে জেনে নিন কোন শহরে সোনার দাম কত

আজ কলকাতা, দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন প্রধান শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম প্রকাশ করা হয়েছে। শহরভেদে সোনার এই দামের কিছুটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে।
Read Full Story

11:38 AM (IST) Oct 10

Durga Puja 2026 - শুকনো লঙ্কা দিয়ে গড়া আস্ত মা দুর্গা! অন্য কায়দায় প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিলেন সোনারপুরের যুবক

Durga Puja 2026: ছোটবেলা থেকেই হাতের কাজের প্রতি আগ্রহী জয়মাল্যর এই সৃষ্টি এবার পুজোয় স্থান পাবে পাড়ার মণ্ডপে। প্রতিমার কাজ প্রায় শেষ, মহালয়ার দিন হবে চক্ষুদান। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে পুজোর আগেই স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

Read Full Story

11:36 AM (IST) Oct 10

ঠিকানা বদলালেও চিন্তা নেই! একটি রেশন কার্ডেই দেশের যে কোনও প্রান্ত থেকে পাবেন রেশন, জেনে নিন নিয়ম

one nation one ration card: ঠিকানা বদলালেও নতুন রেশন কার্ডের দরকার নেই। এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে পুরনো কার্ডেই নতুন ঠিকানার দোকান থেকে মিলবে রেশন। কী করতে হবে, অভিযোগ কোথায় জানাবেন, জেনে নিন।

Read Full Story

11:14 AM (IST) Oct 10

নভি পিল্লাইয়ের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ICC-র উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ তথা আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) প্রাক্তন বিচারপতি নভি পিল্লাই। আর সেই পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

Read Full Story

10:59 AM (IST) Oct 10

Delhi Protest - যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ, আকাশে চক্কর কাটছে ড্রোন, নজরদারিতে ৩৫ হাজার পুলিশ

শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে দিল্লি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মধ্য দিল্লির স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশ ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে।
Read Full Story

10:56 AM (IST) Oct 10

Donald Trump - 'ওর সঙ্গে লড়তে চাই না'! মাইক টাইসনকে নিয়ে কেন এই কথা বললেন ডোনাল্ড ট্রাম্প

নিউ ইয়র্কের সিরাকিউসে এক নির্বাচনী প্রচার সভায় কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে নিয়ে মজায় মাতলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইসনের পুরনো দিনের কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, তিনি কোনও দিনই এই বক্সারের সঙ্গে লড়তে চাইবেন না।

Read Full Story

10:18 AM (IST) Oct 10

দিল্লিতে হাই অ্যালার্ট - রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসসহ প্রায় ৭৫টি ট্রেন বাতিল, রইল পুরো তালিকা

Train Cancels For CJP Protest: দিল্লিতে সিজেপি-র প্রতিবাদ কর্মসূচির আগে একাধিক ট্রেন বাতিল ও সময় বদল করল ভারতীয় রেল। কোন কোন ট্রেন বাতিল, কোনটির সময় বদলেছে, যাত্রার আগে দেখে নিন পুরো তালিকা।

Read Full Story

10:04 AM (IST) Oct 10

Indian Coast Guard Recruitment - কোস্ট গার্ডে ৩৬৫ পদে নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন!

ভারতীয় কোস্ট গার্ডে ২০২৭ ব্যাচে নাবিক, যান্ত্রিক ও হাইজিনিস্ট-১ পদে মোট ৩৬৫ জন নিয়োগ করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু ৬ অক্টোবর, শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৬।

Read Full Story

10:02 AM (IST) Oct 10

‘প্রধানমন্ত্রী আম্বানি!’ মুকেশ আম্বানিকে আবার খোঁচা ইলন মাস্কের, স্টারলিঙ্ক নিয়ে অবস্থানে অনড়

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা নিয়ে বিতর্কের মধ্যেই ফের মুকেশ আম্বানিকে নিশানা করলেন ইলন মাস্ক। তাঁর কটাক্ষ, “প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, বুঝতে পারিনি যে আপনিই ভারতের আসল বস!” একই সঙ্গে ভারতে স্টারলিঙ্ককে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়ার আবেদনও জানিয়েছেন স্পেসএক্স ও টেসলার কর্ণধার।

Read Full Story

09:41 AM (IST) Oct 10

CJP Protest - 'জ্ঞানেশ কুমারকে সরাতে জেলে যেতেও রাজি', নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি অভিজিৎ দিপকের

দিল্লিতে 'যন্তর মন্তর ২.০' বিক্ষোভের আগে কড়া হুঁশিয়ারি দিলেন ককরোচ জনতা পার্টির (CJP) কর্মী অভিজিৎ দিপকে। তাঁর দাবি, ১৩ কোটি ভোট মুছে ফেলার দায়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে। এর জন্য তিনি জেলে যেতেও প্রস্তুত।

Read Full Story

09:37 AM (IST) Oct 10

১৮০ ডিগ্রি ঘুরে রাশিয়ার থেকে ডিজেল কেনার চুক্তি ট্রাম্পের, ‘অনুপযুক্ত’ বললেন ক্ষুব্ধ জেলেনস্কি

রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারত-সহ বিভিন্ন দেশের উপর শুল্ক বা ট্যারিফ আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন জ্বালানির ক্রমবর্ধমান দাম ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা ঝুঁকির মুখে পড়াতে তিনি নিজেই বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের জন্য মস্কোর দ্বারস্থ হচ্ছেন।

Read Full Story

09:11 AM (IST) Oct 10

Mahalaya Tarpan - মহালয়ায় তপর্ণ করার সঙ্গে রয়েছে মহাভারতের নিবিড় যোগ! কর্ণের ভুলেই শুরু হয় এই নিয়ম

Mahalaya Tarpan: পিতৃপুরুষকে জল দেওয়া হয় এই দিন! কিন্তু এই নিয়মের পিছনে রয়েছে মহাভারতের এক অজানা কাহিনি, কর্ণ জড়িয়ে রয়েছেন এই নিয়মের ইতিহাসে…জানেন না অনেকেই

Read Full Story

08:47 AM (IST) Oct 10

মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?

মহালয়ার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। ১৩ অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, পুজোর আবহাওয়া কেমন থাকবে?

Read Full Story

More Trending News