কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:27 AM (IST) Oct 11
অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আজ সকালে আদালত মুক্তি দিয়েছে। শনিবার সকালে দিল্লিতে অবতরণের পর একটি বিমান থেকে তাঁদের আটক করা হয়েছিল। রবিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছিল যে তাঁদের প্রিভেনটিভ অ্যারেস্ট করা হয়েছিল। পরে দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত সিজেপি-র এই তিন নেতাকে মুক্তি দেয়।
10:09 AM (IST) Oct 11
Durga Puja 2026: অতীত ঐতিহ্যে মোড়া সোনার দুর্গা। সোনার দুর্গার চোখে প্রাণ, মহালয়ায় জেগে উঠল ৫১৭ বছরের রাজকীয় ঐতিহ্য! কীভাবে চাক্ষুস করবেন এই দুর্গাপুজো? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:54 AM (IST) Oct 11
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের দ্বিতীয় দিনে বড় পদক্ষেপ দিল্লি পুলিশের। কক্রোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে।
09:43 AM (IST) Oct 11
Nepal Flood Situation: বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেপালের। ফের হড়পা বানে বিপর্যস্ত নেপাল। ঘরছাড়া বহু পরিবার। কবে ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:17 AM (IST) Oct 11
সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০৯ জন। ১০ অক্টোবর, শনিবারের এই হামলার দায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা স্বীকার করেছে।
08:48 AM (IST) Oct 11
08:42 AM (IST) Oct 11
তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে। অষ্টম ও দশম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে। কোনও পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। ডাকযোগে আবেদন পাঠানোর শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৬।
08:40 AM (IST) Oct 11
CJP Protest: ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ১০ অক্টোবরের সিজেপি বিক্ষোভের আগে ট্রেন ও মেট্রো বাতিলের কড়া সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর কটাক্ষ, ‘মাঝে মাঝে নিজের ব্লাড প্রেসারটা মেপে দেখবেন।’
08:38 AM (IST) Oct 11
Kolkata Metro: শনিবার গিয়েছে মহালয়া। শুরু পুজোর কাউন্ট ডাউন। কিন্তু পুজোয় রাতভর ঠাকুর দেখে বাড়ি ফেরা নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার দুর্গাপুজোয় যাত্রীদের সুবিধায় কলকাতা মেট্রোরেলের বিশেষ উদ্যোগ। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে।।
08:37 AM (IST) Oct 11
WB Weather Alerts: মহালয়া মিটতেই বাতাসে যেন হালকা শীতের আমেজ। সকাল থেকেই কুয়াশাছন্ন ভাব। রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? পুজোয় কী এবার বৃষ্টি হবে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…