Published : May 15, 2026, 08:27 AM ISTUpdated : May 15, 2026, 07:29 PM IST

Ajker Bangla News live: India-Russia Ties - প্রতিরক্ষা থেকে মহাকাশ, ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় রাশিয়া

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

 

07:29 PM (IST) May 15

India-Russia Ties - প্রতিরক্ষা থেকে মহাকাশ, ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় রাশিয়া

দিল্লিতে ব্রিকস বৈঠকের পর রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানালেন, প্রধানমন্ত্রী মোদী এবং এস জয়শঙ্করের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, মহাকাশ গবেষণা এবং সার সরবরাহ নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করে তাদের কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে চলেছে।
Read Full Story

07:07 PM (IST) May 15

Kolkata Metro - শুরু হচ্ছে তিন বছর ধরে আটকে থাকা কাজ, চিংড়িঘাটা মেট্রো নিয়ে বিশেষ বার্তা রেলমন্ত্রীর

নতুন সরকার গঠনের পর দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর (অরেঞ্জ লাইন) কাজ। কাজ শুরু আগে বিশেষ বার্তা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোশ্যাল মিডিয়ায় করলে বিশেষ পোস্ট। রইল বিস্তারিত।

Read Full Story

05:27 PM (IST) May 15

8th Pay Commission - অষ্টম বেতন কমিশনে শেষ বেতনের ৫০ শতাংশ হবে পেনশন? নয়া আপডেট

অষ্টম বেতন কমিশন ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে জল্পনা। NPS-এর পরিবর্তে বা তার পাশাপাশি নিশ্চিত পেনশন চালু হতে পারে কি না, তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অবসরের পর কত টাকা পেনশন পাওয়া যাবে? জেনে নিন

Read Full Story

05:06 PM (IST) May 15

Stock Market Closing - সেনসেক্স পড়ল ১৬০ পয়েন্ট! নিফটি নামল ২৩,৬৫০-এর নিচে! শেয়ার বাজার শেষ করল লাল দাগে

Stock Market Closing: নিফটি মেটাল প্রায় ২ শতাংশ কমে গেছে। অপরিদকে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্ক, রিয়েলটি এবং তেল ও গ্যাসের সূচকও তীব্রভাবে নিম্নমুখী হয়ে দিন শেষ করেছে। মিডক্যাপ এবং স্মলক্যাপগুলি বেঞ্চমার্ক সূচকের তুলনায় অনেকটাই দুর্বল পারফর্ম করেছে। 

Read Full Story

04:43 PM (IST) May 15

ফের ভোগান্তি! রবিবার প্রায় ১৬ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে হবে যান চলাচল?

আগামী রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় ১৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সেতুর কেবল বদল করা হবে এবং এই সময় যান চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে।
Read Full Story

04:23 PM (IST) May 15

Rajabazar Namaz Row - রাস্তায় নমাজ আটকাতেই রে রে করে তেড়ে এল মুসলিমরা, রণক্ষেত্র রাজাবাজারে নামল আধা সেনা

Rajabazar Namaz Row: রাস্তায় নমাজ পাঠ নিয়ে রণক্ষেত্র রাজাবাজার। শুক্রবার নমাজ পাঠ নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন মুসলিম যুবকরা। পুলিশ কর্মীদের চ্য়ালেঞ্জ নিয়ে মুসলিম যুবকরা বলতে থাকেন, রাস্তাতেই তারা নমাজ পাঠ করবেন।

Read Full Story

04:07 PM (IST) May 15

পাকিস্তান নয়, ভারতই সেরা! আমেরিকা-ইরান বিবাদে মধ্যস্থতাকারী হিসেবে কাকে বাছল রাশিয়া?

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আমেরিকা-ইরান দ্বন্দ্বে দীর্ঘমেয়াদী মধ্যস্থতাকারী হিসেবে ভারতই সেরা বিকল্প। পাকিস্তানের ভূমিকা সীমিত বলে উল্লেখ করে তিনি ভারতের কূটনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেছেন। এই মন্তব্যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে।

Read Full Story

03:35 PM (IST) May 15

শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই গতি বাড়়লো রেলের! একগুচ্ছ নতুন প্রকল্পে সবুজ সংকেত মন্ত্রকের

Rail Ministry: শুভেন্দু অধিকারীর কার্যালয়ে রেল মন্ত্রকের চিঠি। একগুচ্ছ নতুন প্রকল্পে সবুজ সংকেত দিল রেল। লক্ষ্য উত্তর ও দক্ষিণবঙ্গের উন্নয়নের সাধন।

 

Read Full Story

03:33 PM (IST) May 15

Rain Alert - শোনা যাচ্ছে বর্ষার পদধ্বনি! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিনে কবে থেকে শুরু ঝড়-জল?

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে কবে থেকে হবে ঝড়-জল?

Read Full Story

03:01 PM (IST) May 15

RG Kar Case - আরজি কর কাণ্ডে সাসপেন্ড বিনীত গোয়েল-ইন্দিরা মুখোপাধ্যায়-অভিষেক গুপ্তা! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

RG Kar Case: আরজি কর কাণ্ডে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর। আরজি কর কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল রাজ্য পুলিশের তিনজন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে। নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read Full Story

02:51 PM (IST) May 15

অভিযোগের দ্রুত নিষ্পত্তি! ১ জুন থেকে 'জনতার দরবার'-এ শুভেন্দু অধিকারী

Janatar Darbar: বিধানসভায় শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, এবার থেকে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন। তাদের সঙ্গে কথা বলবেন।সপ্তাহে ১ দিন বা ২ দিন তিনি সাধারণ মানুষের কথা সরাসরি শুনবেন।

Read Full Story

02:11 PM (IST) May 15

West Bengal Legislative Assembly - নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বাকযুদ্ধ! মুখ্যমন্ত্রী শুভেন্দু বনাম বিরোধী দলনেতা শোভনদেব

West Bengal Legislative Assembly: মুখ্যমন্ত্রী জানান, “বিধানসভা কক্ষ মারামারি করার জায়গা নয়। বিধানসভায় শাসক-বিরোধী দুই পক্ষই নিজেদের বক্তব্য জানাক। টানা ১১ মাস যেন বিরোধী দলের নেতাকে বিধানসভার বাইরে রাখা না হয়।" তবে শুভেন্দুর বক্তব্যের পাল্টা বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব বলেন, “আপনারা বলেছিলেন, ভয় নয় ভরসা। কিন্তু আজ ভরসা নেই।"

Read Full Story

02:01 PM (IST) May 15

NEET Paper Leak - দুর্নীতি আর নয়, পরের বছর ঠিক এভাবেই পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, আগামী ২১ জুন আবার পরীক্ষা নেওয়া হবে। আর পরের বছর থেকে স্বচ্ছতা আনতে কম্পিউটারেই হবে পরীক্ষা।

Read Full Story

01:47 PM (IST) May 15

Modi Gets F-16 Escort - আকাশে নরেন্দ্র মোদীর বিমান পাহাড়ায় F-16 যুদ্ধবিমান, কারণ যা জানা গেল

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'এয়ার ইন্ডিয়া ওয়ান' বিমানটি যখন সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমায় প্রবেশ করল, তখন তাঁর জন্য অপেক্ষা করছিল এক বিশেষ সম্মাননা। দিল্লি ও আবুধাবির মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবে, সংযুক্ত আরব আমিরশাহির এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে প্রধানমন্ত্রী মোদীর বিমানটিকে এসকর্ট বা প্রহরা দিতে দেখা যায়।

Read Full Story

12:54 PM (IST) May 15

Stock Market Update - ঘুরে দাঁড়ানোয় চেষ্টায় শেয়ার বাজার! নিফটি পুনরায় উঠল ২৩,৭৫০ পয়েন্টের উপর

Stock Market Update: নিফটি ব্যাঙ্ক সূচকটিও লাল এবং সবুজের মধ্যে ঘোরাফেরা করছে। ৫৫,০০০-এর ঘরে পৌঁছানোর জন্য চেষ্টা চলছে। অন্যদিকে, টাটা মোটরস পিভি নিফটি ৫০-এর শীর্ষ লাভজনক সংস্থা আপাতত। যেটির শেয়ারের দাম ৭% বেড়েছে। নিফটি ৭০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ২৩,৭৫০-এর ঘরে এসে পৌঁছেছে। সেনসেক্স ২৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ৭৫,৬৫০-এ উঠে গেছে।

Read Full Story

12:53 PM (IST) May 15

Trump Lunch With Xi Jinping - চিকেন, মাশরুম থেকে আইসক্রিম, ট্রাম্পকে লাঞ্চে কী খাওয়ালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

Trump Lunch With Xi Jinping: ড্রাগনের দেশে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে যখন কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন প্রকাশ্যে এল দুই রাষ্ট্রনেতার 'ওয়ার্কিং লাঞ্চ'-এর বিশেষ মেনু।

Read Full Story

12:49 PM (IST) May 15

মোদী সরকারের ভুলে ভুগছে জনতা! পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে তোপ রাহুলের, পাল্টা যুক্তি কেন্দ্রের

Fuel Price Hike:পশ্চিম এশিয়ার সংকটের আবহে দেশে জ্বালানির দাম বাড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, মোদী সরকারের ভুলের মাশুল দিতে হবে সাধারণ মানুষকে।

 

Read Full Story

12:36 PM (IST) May 15

TMC Leader Arrest - খুনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে! সরকার বদলাতেই গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা

TMC Leader Arrest: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার দেউলি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা এবং তাঁর সহযোগী শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ (TMC Leader Arrest)। অন্যদিকে, মুর্শিদাবাদের নবগ্রাম থেকে একটি পুরনো খুনের মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ এনায়েত উল্লাহ।  

Read Full Story

12:07 PM (IST) May 15

DA Hike - মুখ্যমন্ত্রী হয়েই মাসিহা! একধাক্কায় ২% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এই রাজ্য সরকারের

DA HIKE: কুর্সিতে বসেই রাজ্যের মানুষের জন্যে একের পর এক প্রকল্প হাতে নিচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। এবার তিনি মুখ তুলে তাকালেন রাজ্য়ের সরকারি কর্মীদের দিকে।

 

Read Full Story

11:57 AM (IST) May 15

Bypoll 2026 - মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? বাড়ছে জল্পনা

Bypoll 2026: তামিলনাড়ুর রাজনীতিতে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন (MK Stalin)-কে ঘিরে জোর জল্পনা। বিধানসভা ভোটে দলের ভরাডুবির সঙ্গে নিজের কেন্দ্রেও হেরে গিয়েছিলেন স্ট্য়ালিন।তামিল রাজনীতিতে এবার প্রত্যাবর্তনে মরিয়া ডিএমকে প্রধান।

Read Full Story

11:38 AM (IST) May 15

Rathin Ghosh TMC - হাজিরা এড়িয়ে গেছিলেন পাঁচবার! পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি দফতরে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ

Rathin Ghosh TMC: শুক্রবার সকাল ১০ টায়, সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে প্রবেশের আগে রথীন ঘোষ জানান, “আমাকে ঠিক কেন ডেকেছে আমিও জানি না। ভিতরে গেলে জানতে পারব।” শেষপর্যন্ত, ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh TMC)। প্রসঙ্গত, এর আগে পাঁচবার হাজিরা এড়িয়ে গেছিলেন তিনি। 

Read Full Story

11:36 AM (IST) May 15

Gold Price - শুক্রবারে ফের পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম

সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গত কালের তুলনায় আজ সোনার দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। এই প্রতিবেদনে কলকাতা, মুম্বাই, দিল্লি সহ ভারতের প্রধান শহরগুলিতে ২২ এবং ২৪ ক্যারেট সোনার আজকের দামের তালিকা দেওয়া হল।
Read Full Story

11:13 AM (IST) May 15

NEET UG 2026-র নতুন দিন ঘোষণা করল NTA, এই দিন নেওয়া হবে পরীক্ষা?

NEET UG 2026 পরীক্ষার নতুন করে দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষাটি ২১ জুন নেওয়া হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে সংস্থাটি লিখেছে, ভারত সরকারের অনুমোদনক্রমে, পুনঃনির্ধারিত NEET (UG) 2026 পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে। ২০২৬ সালের ২১ জুন পরীক্ষাটি অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read Full Story

11:03 AM (IST) May 15

যত দোষ বাইডেনের! জিনপিংয়ের ‘ আমেরিকা পতনশীল দেশ’ মন্তব্যে প্রাক্তনের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

Trump in China: ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আমেরিকাকে 'পতনশীল দেশ' বলে যে মন্তব্য করেছিলেন, তা আসলে জো বাইডেন প্রশাসনকে উদ্দেশ্য করে বলা। ট্রাম্পের মতে, তার সময়ে আমেরিকা অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হয়েছিল।

 

Read Full Story

10:47 AM (IST) May 15

'লড়াই শেষ হয়নি'! ভোটের ফল প্রকাশের ১০ দিন পরে তৃণমূল কর্মীদের বার্তা অভিষেকের

Abhishek Banerjee: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, ভোটের গণনার সময় কারচুপি হয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

 

Read Full Story

10:28 AM (IST) May 15

Suvendu Adhikari - আজ অভিষেকের গড় ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারী, দেখুন তাঁর সফরসূচি

Suvendu Adhikar: মূল প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারেই আজ প্রথম প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অংশ নিতে পারেন বিজেপির কর্মিসভার বৈঠকেও।

 

Read Full Story

10:06 AM (IST) May 15

Raju Bista - শিলিগুড়িতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে সমস্ত অবৈধ নির্মান! উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছে ২৪টি বুল ডোজার

দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা শিলিগুড়ি শহরের অবৈধ নির্মাণ ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন….

Read Full Story

09:52 AM (IST) May 15

Petrol Price Kolkata - রেকর্ড লাফ জ্বালানির দামে! কলকাতায় পেট্রোল ছাড়াল ১০৮ টাকা, ডিজেলের দাম কত?

petrol-diesel price kolkata: আবারও কলকাতা-সহ গোটা দেশেই মহার্ঘ হল পেট্রোল আর ডিজেল। দুটি জ্বালানির দামই গড়ে লিটার প্রতি ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকেই বর্ধিত দাম দিতে হচ্ছে ক্রেতাদের।

Read Full Story

09:40 AM (IST) May 15

Dilip Ghosh - দেশজুড়ে একলাফে তেলের দাম বৃদ্ধি, ভবিষ্যতের কথা ভেবে বড় বার্তা দিলীপ ঘোষের

Dilip Ghosh News: অতীত তৃণমূল জমানা। বঙ্গ রাজনীতি এখন দিলীপময়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী হয়ে কী বলছেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:01 AM (IST) May 15

যুবশক্তি ভরসা কার্ড ২০২৬ - প্রতি মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা পেতে কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

Yuva Shakti Card: যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতে উদ্যোগী রাজ্যের বিজেপি সরকার। দ্রুত চালু করা হবে এই প্রকল্প। রইল আবেদনের পদ্ধতি।

 

Read Full Story

08:28 AM (IST) May 15

Mamata Banerjee: আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিসের স্ট্যাটাস কী? চিঠি দিলো বার কাউন্সিল অফ ইন্ডিয়া

Mamata Banerjee News: সদ্য প্রাক্তন হয়েছেন তিনি। নির্বাচনে নিজের দল তৃণমূল কংগ্রেস হারলেও ভেঙে পড়েননি তিনি। ফের ঘুরে দাঁড়াতে আদালতে প্র্যাকটিস শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বলছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূৃর্ণ ফটো গ্যালারি…

 

Read Full Story

08:27 AM (IST) May 15

West Bengal Weather: ঘূর্ণাবর্তের কারণে উত্তরে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Temperature: সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া। বেলা গড়াতেই কী নামবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যলারি…

Read Full Story

More Trending News