কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:51 PM (IST) Jul 16
ভারতের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলতে চলেছে। এই প্রথমবার কোনও বেসরকারি সংস্থা নিজেদের তৈরি অরবিটাল রকেট মহাকাশে পাঠাচ্ছে। হায়দ্রাবাদের স্কাইরুট এরোস্পেসের তৈরি 'বিক্রম-১' রকেটটি ১৮ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে। এই মিশন সফল হলে ভারতের বাণিজ্যিক মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা হবে।
10:25 PM (IST) Jul 16
Mehtab Hossain: প্রাক্তন মিডফিল্ডার মেহতাব হোসেন ইস্টবেঙ্গল (East Bengal FC), মোহনবাগান (Mohun Bagan) দুই দলের হয়েই খেলেছেন। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর এখন কোচিংয়ে এসেছেন মেহতাব। তিনি ফুটবলার হিসেবে যেমন সাফল্য পেয়েছেন, তেমনই কোচ হিসেবেও সাফল্য পেতে চান।
10:22 PM (IST) Jul 16
10:16 PM (IST) Jul 16
তৃণমূলের বিক্ষুব্ধ নেতা অরূপ রায় জানিয়ে দিয়েছেন, ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবসের সমাবেশের দিনেই তাঁরাও পাল্টা সভা করবেন। তাঁর মতে, রাজনৈতিক কর্মসূচি করার গণতান্ত্রিক অধিকার সবার আছে। এই ঘটনায় দলের অন্দরের কোন্দল আরও প্রকাশ্যে চলে এল।
09:47 PM (IST) Jul 16
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়ানোয় শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ভারী ও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। বিস্তারিত জানুন।
09:31 PM (IST) Jul 16
Airtel World Cup Final Streaming: এক্ষেত্রে আলাদা কোনও সাবস্ক্রিপশনের জন্য খরচ করার আগে, এয়ারটেলের ওয়াই-ফাই + টিভি প্ল্যানগুলির সঙ্গে পাওয়া বিনোদনের সুবিধাগুলি একবার দেখে নেওয়া ভালো। যেমন (যা মাসে মাত্র ৫৯৯ টাকা থেকে শুরু, তার মধ্যেও রয়েছে এন্টারটেইনমেন্ট প্যাকেজ।
09:15 PM (IST) Jul 16
Airtel India: বার্ষিক এই উৎসব চলাকালীন ভয়েস এবং ডেটা ট্র্যাফিকের ব্যাপক বৃদ্ধির বিষয়টিকে বিবেচনায় রেখে, পুরীতে এবং এই পবিত্র শহরে যাতায়াতের প্রধান সড়ক ও রেলপথে তাদের নেটওয়ার্ক পরিকাঠামো সক্রিয়ভাবে জোরদার করেছে এয়ারটেল।
09:12 PM (IST) Jul 16
কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি-র দাবি, অপরাধমূলক কাজ থেকে শান্তনু অন্তত ২.৮৯ কোটি টাকা আয় করেছেন। তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দেওয়া হয়েছে।
09:00 PM (IST) Jul 16
Suvendu Adhikari: যে সরকারের অন্যতম লক্ষ্য হল, পশ্চিমবঙ্গের বুকে শিল্পায়ন, নতুন বিনিয়োগ এবং অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ই-কমার্সকে গুরুত্ব দেওয়া। নিঃসন্দেহে তরুণ প্রজন্মের কথা চিন্তা করে আরও বেশি বিনিয়োগ চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই এবার তিনি মেগা বৈঠক সেরে ফেললেন দেশের অন্যতম নামী ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে।
08:57 PM (IST) Jul 16
Extramarital Affair: সম্প্রতি বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বামী বা স্ত্রীকে খুন করা হয়েছে। এবার দাম্পত্য কলহের জেরে জলপাইগুড়িতে এক মারাত্মক ঘটনা ঘটে গেল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
08:38 PM (IST) Jul 16
মদন মিত্রর পর কোয়েল মল্লিক, মণীশ গুপ্তর পদত্যাগ— তৃণমূলে ভাঙনের ঢেউ অব্যাহত। এই আবহে দলত্যাগীদের ২১ জুলাইয়ের আগে সরে যাওয়ার বার্তা দিলেন মমতা, সঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষও।
08:17 PM (IST) Jul 16
FIFA World Cup 2026 Final: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনাল। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs Spain)। লিওনেল মেসিদের (Lionel Messi) প্রতিপক্ষ ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
07:05 PM (IST) Jul 16
কর্নাটকের ধারওয়াড়ে সুরক্ষিত আবাসনে রহস্যজনকভাবে মৃত অবস্থায় উদ্ধার হলেন অ্যানাস্থেটিস্ট ডাঃ কিরণ হোনান্নাভার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর ৮ বছরের ছেলে। ঘটনায় চিকিৎসক স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পারিবারিক বিবাদের সম্ভাবনাসহ একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।
06:02 PM (IST) Jul 16
Falklands War: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দখল নিয়ে ১৯৮২ সালের এপ্রিলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের (Argentina vs England) মধ্যে যুদ্ধ শুরু হয়। ৭৪ দিন ধরে চলে এই যুদ্ধ। তারপর কেটে গিয়েছে প্রায় সাড়ে চার দশক। কিন্তু এখনও ফুটবল মাঠে আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি ফিরে আসে।
05:58 PM (IST) Jul 16
Puri Rath Yatra Stampede: পুরীর জগন্নাথ রথযাত্রায় ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা। অন্তত ১ জনের মৃত্যু হয়েছে এবং বহু পুণ্যার্থী আহত হয়েছেন। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, প্রশাসনের বক্তব্য ও সর্বশেষ আপডেট জেনে নিন।
05:37 PM (IST) Jul 16
নবম শ্রেণি থেকে তৃতীয় ভাষা চালুর বিষয়ে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, পরীক্ষার আগে নতুন ভাষা চালু করা মানে শিক্ষার্থীদের উপর চাপ বাড়ানো। জাতীয় শিক্ষানীতিতে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করা হয়নি।
05:08 PM (IST) Jul 16
Annapurna bhandar & Lakshmir Bhandar: অন্নপূর্ণা যোজনার দু’টি কিস্তি বিতরণ সম্পন্ন হলেও এখনও বহু উপভোক্তা বঞ্চিত। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পাশাপাশি জেনে নিন কোন কোন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরাও এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন।
05:03 PM (IST) Jul 16
Argentina vs England: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ হলেই প্রয়াত দিয়েগো মারাদোনার (Diego Maradona) স্মৃতি ফিরে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছনোর পর মারাদোনার কথা উল্লেখ করেছেন মেসি। তিনি এই জয় মারাদোনাকে উৎসর্গ করেছেন।
04:55 PM (IST) Jul 16
World Cup Final 2026: ইংল্য়ান্ডকে হারিয়ে টানা দুবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষবার খেলতে নেমে টানা দুবার বিশ্বকাপ জিতে চিরস্মরণীয় কীর্তির একেবারে দোরগড়ায় মেসি।
04:50 PM (IST) Jul 16
04:43 PM (IST) Jul 16
বৃহস্পতিবার অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত এপ্রিলে তিনি রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হন। মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দলে যে ভাঙন দেখা দিয়েছে, তার জেরে পদত্যাগ করা তৃণমূলের চতুর্থ রাজ্যসভা সাংসদ হলেন কোয়েল মল্লিক।
04:16 PM (IST) Jul 16
অভিনেত্রী থেকে নেত্রী হওয়া কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। সূত্রের খবর, তিনি উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি দলবদলের জল্পনাও উস্কে দিয়েছে।
04:00 PM (IST) Jul 16
ভারতীয় রেল এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করতে চলেছে। জিন্দ-সোনিপত রুটে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির এই ট্রেন দূষণমুক্ত ও আত্মনির্ভর রেল ব্যবস্থার দিকে এক বড় পদক্ষেপ।
03:26 PM (IST) Jul 16
পরিবেশকর্মী তথা ৭বিজ্ঞানী সোনম ওয়াংচুকের অনশন ১৯ দিনে পড়ল। দিল্লির জন্তর মন্তরে চলা এই অনশনে তাঁর স্বাস্থ্যের অবস্থা বেশ আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি অনশনের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন। তৃতীয় পর্যায় কী কী হতে পারে? জানুন বিস্তারিত
03:10 PM (IST) Jul 16
Kalyani Jnm Hospital News: গভীর রাতে পড়ুয়ার ছদ্মবেশে হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কী দেখলেন তিনি? কোন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
02:57 PM (IST) Jul 16
02:40 PM (IST) Jul 16
Dilip Ghosh On Rathyatra: রথযাত্রায় শুধু পুরীই নয়। মহাধুমধাম করে পালিত হচ্ছে মায়াপুরের ইসকনের রথও। বৃহস্পতিবার সকাল সকাল মাকে নিয়ে মায়াপুরে হাজির সস্ত্রীক দিলীপ ঘোষ। কী বলছেন রাজ্যের মন্ত্রী? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
02:39 PM (IST) Jul 16
Argentina vs England: ভারতীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচ দেখতে আটলান্টা স্টেডিয়ামে (Atlanta Stadium) হাজির হন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দুই বাসিন্দা।
02:02 PM (IST) Jul 16
Gold Price Today: লক্ষ্মীবারে গতকালের থেকে আরও কিছুটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের আরও কমলো চাপ! ১৬ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
01:55 PM (IST) Jul 16
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্করের নির্দেশে যাত্রী সুরক্ষা জোরদার করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেশনে যাতায়াতকারী সকলের জন্য নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে তারকেশ্বর স্টেশনে একটি সম্পূর্ণ নতুন রেলওয়ে সুরক্ষা বল (RPF) পোস্ট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
01:41 PM (IST) Jul 16
কেন্দ্র সরকার বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে, যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের উপর নজর রাখা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে। ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে তাঁর জরুরি চিকিৎসার আবেদন সংক্রান্ত শুনানির সময় কেন্দ্র এই বক্তব্য পেশ করে।
01:40 PM (IST) Jul 16
Share Market Today: এশীয় বাজারে বড় ধরনের পতন সত্ত্বেও, দেশীয় শেয়ার বাজারে আজ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, সেনসেক্স এবং নিফটি উভয়ই ইতিবাচকভাবে খুলেছে। এআই চিপ নিয়ে উদ্বেগের কারণে এশীয় বাজার ধসে পড়েছে, অন্যদিকে অপরিশোধিত তেলের দাম বাড়ছে।
01:06 PM (IST) Jul 16
World Cup 2026 Final: রবিবার রাতে (ভারতীয় সময়) হতে চলেছে গ্রেটেস্ট শো অন আর্থ। গোটা দুনিয়া থাকবে বিশ্বকাপ ফাইনালের দিকে। বিশ্বকাপের ফাইনাল শুরুর আগে হবে জমকালো সমাপ্তি অনুষ্ঠান। জেনে নিন সেই অনুষ্ঠানে কোন কোন তারকা থাকছেন
01:01 PM (IST) Jul 16
LPG Online Booking: ভারতে এই প্রথমবার কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। হিন্দুস্তান পেট্রোলিয়ামের সঙ্গে হাত মিলিয়ে ইন্সটামার্ট এই পরিষেবা চালু করেছে, যেখানে মাত্র ১০ মিনিটে বাড়িতে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।
12:39 PM (IST) Jul 16
12:31 PM (IST) Jul 16
Hooghly Guptipara Rathyatra: ওড়িশার পুরীর পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহাধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলি জেলার গুপ্তিপাড়াতেও রথে ভক্তদের ঢল। জানুন এখানকার ঐতিহ্যবাহী রথের অজানা ইতিহাস। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
12:08 PM (IST) Jul 16
Suvendu Adhikari On Rathyatra 2026: কলকাতায় অবস্থিত ইসকনের রথের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কখন সেখানে পৌঁছবেন তিনি? রথযাত্রা উপলক্ষে আজ মুখ্যমন্ত্রীর কী কী কর্মসূচি রয়েছে? সম্পূর্ণ বিষয়ে জানতে পড়ুন বিস্তারিত প্রতিবেদন।।
11:35 AM (IST) Jul 16
অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের মধ্যে উৎসাহের শেষ নেই। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা কবে ঢুকবে তা নিয়ে দিন গোনা চলছে। জুলাই মাসের টাকা পেলেও, অনেকের নাম তালিকায় ওঠেনি। তারা কবে টাকা পাবেন, মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী।
11:32 AM (IST) Jul 16
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। সপ্তম বেতন কমিশন গঠন করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের অর্থ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
10:59 AM (IST) Jul 16
মাওলানা জারজিস আনসারির একটি বক্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে; ওই ভিডিওতে তাঁকে দাবি করতে দেখা যায় যে ভগবান কৃষ্ণ একজন মুসলিম ছিলেন এবং তিনি দিনে পাঁচবার নামাজ পড়তেন। ঝাড়খণ্ডে গত ২৩ জুন আয়োজিত একটি ধর্মীয় সভায় দেওয়া তাঁর এই বক্তব্যের ভিডিওটি 'কৃষ্ণ জন্মভূমি' সংক্রান্ত চলমান বিবাদের আবহে পুনরায় সামনে এসেছে।