Published : Mar 21, 2026, 08:21 AM ISTUpdated : Mar 21, 2026, 09:38 PM IST

Ajker Bangla News Live: Rahul Gandhi - 'বিজেপি-র বি দলের নেতা,' রাহুল গান্ধীকে তোপ পিনারাই বিজয়নের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Rahul Gandhi

09:38 PM (IST) Mar 21

Rahul Gandhi - 'বিজেপি-র বি দলের নেতা,' রাহুল গান্ধীকে তোপ পিনারাই বিজয়নের

Pinarayi Vijayan vs Rahul Gandhi: কেরলে আসন্ন বিধানসভা নির্বাচনের (2026 Kerala Legislative Assembly election) আগে লোকসভার বিরোধী দলনেতা (Leader of Opposition in the Lok Sabha) রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেরলের মুখ্যমন্ত্রী (Kerala Chief Minister) পিনারাই বিজয়ন। তিনি কংগ্রেসকেও (Congress) তীব্র আক্রমণ করেছেন।

Read Full Story

08:02 PM (IST) Mar 21

Swapna Barman - ভোটের আগেই খারাপ খবর, পিতৃহারা শাসক দলের প্রার্থী স্বপ্না বর্মন

Swapna Barman: একসময় দেশের অন্যতম সেরা অ্যাথলিট স্বপ্না বর্ম এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ঠিক আগে তৃণমূল কংগ্রেসে (AITC) যোগ দিয়েছেন। তিনি শাসক দলের প্রার্থীও হয়েছেন। কিন্তু ভোটের আগেই তাঁর জন্য খারাপ খবর। পারিবারিক সমস্যায় এই প্রাক্তন অ্যাথলিট।

Read Full Story

07:45 PM (IST) Mar 21

LPG Shortage - হোটেল, রেস্তরাঁ, ধাবা ব্যবসায়ীদের জন্য সুখবর, বাণিজ্যিক গ্যাস নিয়ে বড় ঘোষণা সরকারের

বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) সরবরাহ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যার আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এর বরাদ্দ ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas) মতে, এই সিদ্ধান্তটি ২৩ মার্চ থেকে কার্যকর হবে।

Read Full Story

07:10 PM (IST) Mar 21

Iran Oil Crisis - হরমুজের উপর আর নির্ভরশীল নয়, এখন এখান থেকেই তেল আসছে ভারতে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, কারণ উপসাগরীয় দেশগুলো থেকে এশিয়া ও ইউরোপে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে। এই অঞ্চলগুলোই উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার করে। এদিকে, একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারতও অন্যান্য স্থান থেকে তেল ও গ্যাস আমদানি করছে। 

Read Full Story

06:54 PM (IST) Mar 21

Century on T20I Debut - বৈভব সূর্যবংশের কীর্তি এবার মেয়েদের ক্রিকেটে, ১৫ বছরে অভিষেক টি২০তে সেঞ্চুরির নজির

মেয়েদের ক্রিকেটে এবার বৈভব সূর্যবংশীর মত কীর্তি। ১৫ বছর বয়েসে সিনিয়র পর্যায়ে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একেবারে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলল আফ্রিকার এক বিষ্ময় বালিকা।নতুন ইতিহাস গড়ল রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে (Fanny Utagushimaninde)।

Read Full Story

06:45 PM (IST) Mar 21

MS Dhoni - এবারের আইপিএল-এর পরেই অবসর নিতে পারেন ধোনি, দাবি প্রাক্তন সতীর্থর

MS Dhoni: গত কয়েক বছর ধরেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। এবারের আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে ফের ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার এই জল্পনায় ইন্ধন দিয়েছেন চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) ধোনির প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা (Robin Uthappa)। তাঁর মন্তব্য নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

Read Full Story

06:21 PM (IST) Mar 21

Sandakphu Snowfall - পুরু বরফের চাদরে ঢাকল সান্দাকফু, আটকে বহু পর্যটক, ব্যাপক তুষারপাত সিকিমেও

বসন্তের বিদায় লগ্নেই দার্জিলিঙের তুষারপাত। সান্দাকফুর উঁচু এলাকাগুলো হঠাৎ তুষারপাতে ঢেকে গিয়ে এক পুরোদস্তুর শীতকালীন রূপ ধারণ করেছে। এই আকস্মিক ঘটনায় পর্যটক ও প্রশাসন—উভয়েই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে। 

 

Read Full Story

05:41 PM (IST) Mar 21

kalbaisakhi Alert - দার্জিলিঙে তুষারপাত, ৭ দিন বাংলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী, কবে কোন জেলায় ঝড়বৃষ্টি?

West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝাটি বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত—যার বিস্তার উত্তরপ্রদেশ ও পূর্ব মধ্যপ্রদেশ জুড়ে—একটি নিম্নচাপ অক্ষরেখা বা 'ট্রাফ' হিসেবে অবস্থান করছে। এছাড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় আরেকটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

Read Full Story

05:24 PM (IST) Mar 21

Crime News - ৪ নম্বর বিয়ের পর স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, চুঁচুড়ায় তাণ্ডব

Crime News: পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার বা খুন, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের মতো ঘটনা নতুন কিছু নয়। এবার হুগলি জেলার চুঁচুড়ায় এরকমই এক মারাত্মক অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Read Full Story

05:01 PM (IST) Mar 21

'আঞ্চলিক শান্তিই বিশ্ব উন্নয়নের প্রকৃত পথ', ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী মোদীর

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী পবিত্র ইদ এবং ইরানের নববর্ষ 'নওরোজ' উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। দুই নেতা কেবল উৎসবের আনন্দই ভাগ করে নেননি, বরং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বেশ কিছু জরুরি নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন।

Read Full Story

04:19 PM (IST) Mar 21

BJP News - বাকি ৩৯ প্রার্থীর নাম ঘোষণা রবিবারই? দিল্লিতে দফায় দফায় বৈঠকে বিজেপি নেতৃত্ব

BJP Candidate List: বাকি থাকা ৩৯ আসনের প্রার্থীদের নাম ঠিক করতে শনিবারই দিল্লিতে এক দফা বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন আরএসএস নেতৃত্ব, ভূপেন্দ্র যাদব, অমিত মালব্যর মত বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নেতারা। তালিকা প্রকাশ হতে পারে কাল।

 

Read Full Story

04:15 PM (IST) Mar 21

Gary Kirsten - 'পাকিস্তানের কোচ হিসেবে কাজ করা কঠিন,' তোপ গ্যারি কার্স্টেনের

Gary Kirsten: পাকিস্তানের (Pakistan Cricket Board) কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু বেশিদিন কাজ করতে পারেননি গ্যারি কার্স্টেন। দক্ষিণ আফ্রিকার (South Africa) এই প্রাক্তন ব্যাটার ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে সাফল্য পেয়েছেন। তিনি ভারতীয় দলের হয়ে বিশ্বকাপও জিতেছেন। কিন্তু পাকিস্তানে গিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতা হয়েছে।

Read Full Story

03:44 PM (IST) Mar 21

Akash Deep Ruled Out IPL 2026 - হর্ষিত রানার পর এবার চোট পেয়ে ছিটকে গেলেন আকাশদীপ, আইপিএলের আগে নাইটে আঁধার

Akash Deep Ruled Out IPL 2026: আইপিএল শুরুর মুখে নাইট রাইডার্স শিবিরে ফের বড় ধাক্কা। হর্ষিত রানা-র পর এবার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলার পেসার আকাশদীপ। বাংলার এই তারকা পেসারের কাঁধে চোট ছিল বলে প্রাথমিক খবর।

Read Full Story

03:41 PM (IST) Mar 21

Iran President - ইদে মুসলিমদের এক জোট হওয়ার ডাক ইরানে, 'ইসলামিক অ্যাসেম্বলি অব দ্য মিডল ইস্ট' তৈরির প্রস্তাব

Iran President: নওরোজ ও ইদ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁরা মুসলিম দেশগুলোর সঙ্গে কোনও সংঘাতে যেতে চান না। বরং 'ইসলামিক অ্যাসেম্বলি অব দ্য মিডল ইস্ট' তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর মতে, এই অঞ্চলের অস্থিরতার জন্য দায়ী ইজরায়েল।

 

Read Full Story

03:20 PM (IST) Mar 21

ISF CANDIDATE - বামেদের সঙ্গে জোট ২৯টি আসনে, ৩৩ জন প্রার্থী লড়বে - নওশাদ সিদ্দিকী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) এবং বামফ্রন্টের আসন রফা চূড়ান্ত। বিধায়ক ও ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকী জানান, বামেদের সঙ্গে জোট করে ৩৩টি আসনে লড়বে তাঁদের দল।

 

Read Full Story

03:17 PM (IST) Mar 21

WB Assembly Election 2026 - পাথরপ্রতিমায় জনসভা দিয়ে ভোটের প্রচার শুরু অভিষেকের, নন্দীগ্রাম কবে যাচ্ছেন?

প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, ইশতেহারও প্রকাশ হয়েছে। এবার জোরদার প্রচারে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় একটি জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন এবং তার পরদিন নন্দীগ্রামে যাবেন তিনি। সেখানে কর্মীসভা করবেন।

Read Full Story

02:56 PM (IST) Mar 21

TMC Candidate - তৃণমূলের প্রার্থী ঘোষণা ১৭টি আসনে, চমকহীন তালিকায় বড় নেতা লড়ছেন যেখান থেকে

TMC Candidate: অসমে আসন্ন বিধানসভা নির্বাচনে (Assam Assembly Election 2026) লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস।উত্তর-পূর্ব ভারতের ১৭টি আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল। একলা চলো নীতি নিয়ে ৫১টি আসনে প্রার্থী দিতে চলেছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল।

Read Full Story

02:55 PM (IST) Mar 21

Rupa Ganguly - বছর পরে BJP প্রার্থী হয়ে ভোট যুদ্ধে রূপা গঙ্গোপাধ্যায়, দেখুন কত কোটি টাকার মালিক তিনি

Rupa Ganguly's Assets: ১০ বছর পরে আবারও বিধানসভা নির্বাচনের সামিল হলেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বিজপির সোনারপুর দক্ষিণ কেন্দ্রের প্রার্থী। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ দেখুন।

 

Read Full Story

02:49 PM (IST) Mar 21

Dwayne Bravo - 'ওরা যখন ফোন করেছিল বাড়িতে ২ বান্ধবী...' প্রকাশ্যে বেফাঁস মন্তব্য ব্র্যাভোর

Dwayne Bravo: আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মেন্টর ডোয়েন ব্র্যাভো সাংবাদিক বৈঠকে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন। তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) এই প্রাক্তন অলরাউন্ডারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলছেন।

Read Full Story

01:51 PM (IST) Mar 21

7th Pay Commission - তৃণমূলের ইশতেহারে সপ্তম পে কমিশনের উল্লেখ, কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতার?

শুক্রবার বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। সেখানে ‘১০ প্রতিজ্ঞা’-র কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইশতেহারে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে আবার সরকারে এলে সপ্তম পে কমিশন গঠন করা হবে। 

 

Read Full Story

01:12 PM (IST) Mar 21

Kendra Drishti Yog - সূর্য ও বৃহস্পতি তৈরি করবে ‘কেন্দ্র দৃষ্টি যোগ’, এপ্রিল থেকেই এই ৪ রাশির সুখের সময় শুরু

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যখন দুটি শুভ গ্রহ মুখোমুখি হয়ে একটি বিশেষ দৃষ্টি গঠন করে, তখন তার প্রভাব মানব জীবনে ইতিবাচকভাবে পরিলক্ষিত হয়। ২০২৬ সালের ৬ই এপ্রিল গ্রহরাজ সূর্য এবং গ্রহগুরু বৃহস্পতি একে অপরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে, যার ফলে 'কেন্দ্র দৃষ্টি যোগ'-এর সৃষ্টি হবে।

Read Full Story

01:09 PM (IST) Mar 21

India LPG Tankers - ইরান-ইজরায়েল সংঘাতে হরমুজে অচলাবস্থা, ভারতের পথে আরও ২টি এলপিজি জাহাজ

India LPG Tankers: অব্যাহত ইরান-ইজরায়েল বনাম আমেরিকার মধ্যে সংঘাত। আর তার মধ্যেই ফের আরও একটি এলপিজি গ্যাসবোঝাই ট্যাঙ্কার হরমুজ পেরিয়ে প্রবেশ করল ভারতে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

12:55 PM (IST) Mar 21

Kolkata Weather - আর কতদিন কলকাতা সহ বঙ্গে চলবে এমন দুর্যোগ? আগামী ২ দিনের পূর্বাভাস দেখুন ছবিতে

Weather Forecast: আপাতত কাটছে না দুর্যোগ। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি চলবে। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর সেই কারণে রাজ্যবাসী সতর্ক করেছে হাওয়া অফিস।

 

Read Full Story

12:30 PM (IST) Mar 21

পাকিস্তানে একটা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত? জানলে অবাক হয়ে যাবেন

ভারতে অনেক শহরে একটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১২ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে। প্রায়শই প্রশ্ন ওঠে যে প্রতিবেশী দেশ পাকিস্তানে গ্যাসের দাম কতটা এবং সেখানকার মানুষ কী ধরনের অসুবিধার সম্মুখীন হন।

 

Read Full Story

12:02 PM (IST) Mar 21

West Bengal Election Commission - বিধানসভা ভোটের আগে নতুন ঠিকানায় রাজ্য নির্বাচন কমিশনের দফতর

West Bengal Election Commission: বর্তমান অফিস থেকে সরে গিয়ে হাইকোর্টের কাছাকাছি শিপিং কর্পোরেশন ভবনে নতুন করে দফতর চালু করা হবে। আগামী সোমবার থেকেই ধাপে ধাপে আধিকারিকরা নতুন অফিসে কাজ শুরু করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:00 PM (IST) Mar 21

Eid Prayers - প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গনে প্রথম ইদের নামাজ, কেন থাকলেন না হুমায়ুন কবীর

First Eid Prayers: মুর্শিদাবাদে প্রস্তাবিত 'বাবরি মসজিদ' প্রাঙ্গণে প্রথমবার ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে বীরভূম, নদীয়া, পূর্ব মেদিনীপুর এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও হাজার হাজার মানুষ এসেছিলেন। নামাজের আয়োজক হুমায়ুন কবীর নিজে ছিলেন না।

 

Read Full Story

11:59 AM (IST) Mar 21

Gold Price - সুখবর! গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার দর

বেশ কিছুদিন ধরে ক্রমাগত বাড়ার পর অবশেষে সোনার দামে পতন দেখা গেল। আজ কলকাতা, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন বড় শহরের ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন দামের তালিকা দেওয়া হয়েছে। এই দাম গতকালের তুলনায় বেশ খানিকটা কমেছে।

Read Full Story

11:56 AM (IST) Mar 21

New Income Tax Rules 2026 - এপ্রিল থেকে চালু নতুন আয়কর বিধি, এই ৭ পরিবর্তন আপনার পকেটে প্রভাব ফেলবে

New Income Tax Rules 2026: সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) 'আয়কর বিধিমালা, ২০২৬' (Income Tax Rules, 2026) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। এই বিধিমালায় বেতনভোগী কর্মীদের প্রদত্ত বিভিন্ন ভাতা এবং পরিষেবার ক্ষেত্রে একটি সংশোধিত কাঠামো প্রবর্তন করা হয়েছে। এই নতুন নিয়মাবলি ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে।

Read Full Story

11:30 AM (IST) Mar 21

Mamata Banerjee - 'অধিকার কেড়ে নিতে দেবো না!' ইদের নামাজে অভিষেককে পাশে নিয়ে হুমকি মমতার

Mamata at Eid prayers: রেড রোডের ইদের নামাজে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নামাজের মঞ্চ থেকেই মমতা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও এসআইআরকে সরাসরি নিশানা করেন।

 

Read Full Story

11:22 AM (IST) Mar 21

WB Assembly Election - পূর্বসুরিদের সরকারি বাংলো খালি করান, সদ্য নিযুক্ত জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন সদ্য নিযুক্ত জেলাশাসকদের নির্দেশ দিয়েছে যেন তাঁরা আগের জেলাশাসকদের সরকারি বাংলো খালি করিয়ে নেন। যাতে তাঁরা সেখানে বসবাস শুরু করতে পারেন। জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন প্যানেলের এই নির্দেশটি ছিল একটি স্পষ্ট বার্তা। তা হল কমিশন সম্প্রতি যে ১১ জন জেলাশাসককে (DM) সরিয়ে দিয়েছে, তাঁরা যেন নির্বাচন প্রক্রিয়ায় কোনওভাবেই হস্তক্ষেপ না করেন।

Read Full Story

11:06 AM (IST) Mar 21

Rajanya Halder News - প্রতিপক্ষ লাভলী-রূপা গঙ্গোপাধ্যায়, বিপত্তারিণী পুজো দিয়ে প্রচার শুরু রাজন্যার

Rajanya Halder News: বঙ্গ বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই ভোটের প্রচার শুরু সোনারপুরের নির্দল প্রার্থী রাজন্যা হালদারের। ভোটের প্রচারে বেরিয়ে কী বলছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:42 AM (IST) Mar 21

DA Case - ঘুরে যেতে পারে সরকারি কর্মীদের ভাগ্য! কলকাতা হাইকোর্ট নতুন মামলা দায়ের

News Da Case: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার দাবিতে আরও একটি মামলা দায়ের। এবার মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। শুনানি হতে পারে আগামী ৬ এপ্রিল। ঘুরতে পারে সরকারি কর্মীদের ভাগ্য।

 

Read Full Story

09:50 AM (IST) Mar 21

CRPF - ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-ভিনরাজ্যের পুলিশ, শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন

CRPF On West Bengal Election: ছাব্বিশের রায়ের আর হাতে গোনা মাত্র একমাস বাকি। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট নির্বিঘ্নে করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ভোটে নজরদারি বাড়াতে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:45 AM (IST) Mar 21

Iran Missile - ট্রাম্পের যুদ্ধ বিরতি চাওয়ার মধ্যেই ইরানের হামলা, গার্সিয়া দ্বীপে ৪০০০ কিমি পাল্লার মিসাইল

Iran Vs US: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর কথা বলছেন, ঠিক তখনই দিয়েগো গার্সিয়ায় মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটিতে দুটি অত্যান্ত শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান।

 

Read Full Story

09:12 AM (IST) Mar 21

Weather - তাহলে কী ফিরে আসছে তুষার যুগ? মার্চ মাসে কনকনে ঠান্ডা আর ঝড়বৃষ্টির পূর্বভাস

Weather Update: কলকাতা থেকে দিল্লি- আবহাওয়ার খামখেয়ালিপনা তুষার যুগের প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিল। মার্চ মাস, যেখানে গরমে পচার কথা সেখানেই কনকনে ঠান্ডা। কলকাতা থেকে দিল্লি- সর্বত্রই প্রায় একই অবস্থা।

 

Read Full Story

09:11 AM (IST) Mar 21

West Bengal Sir - বাংলায় ভোটার তালিকা সংশোধনে আপিল ট্রাইব্যুনাল গঠন, কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

West Bengal Sir Update 2026: পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার কাজের সময় ভোটার তালিকায় নাম তোলা বা অন্য কোনও বিষয়ে কাজের জন্য এবার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

08:44 AM (IST) Mar 21

Eid Ul Fitr 2026 - ইদের সকালে নামাজ পাঠের জন্য বন্ধ রেড রোড, কোন পথে পৌঁছবেন গন্তব্যে?

Eid Ul Fitr In Kolkata: পবিত্র রমজান মাস শেষে আজ খুশির ইদ। সকাল থেকেই নামাজ পাঠে ব্যস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এদিকে ইদ উপলক্ষে সরকারি ছুটি থাকায় রাস্তায় গাড়ির সংখ্যা কম থাকলেও নামাজ পাঠের জন্য শহরের একাধিক রাস্তায় আজ যান নিয়ন্ত্রণ। 

Read Full Story

08:21 AM (IST) Mar 21

RG Kar হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত্যু, গ্রেফতার হল ৫, তদন্তভার নিল হোমিসাইড শাখা

আরজি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় গ্রেফতার হল পাঁচ জন। হাসপাতালের ৩ জন লিফট ম্যান ও ২ জন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এবার এই তদন্তের ভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা।


More Trending News