Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

11:24 PM (IST) Nov 05
India vs Sri Lanka ODI Series: নিউজিল্যান্ড সফরের (India tour of New Zealand 2026) পর দেশে ফিরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এরই মধ্যে দিল্লির দূষণ (Delhi Pollution) নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাধ্য হয়ে দিল্লি থেকে ম্যাচ সরিয়ে নিল বিসিসিআই।
10:19 PM (IST) Nov 05
২০২৬ সালের মিডটার্ম নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে হারের পর হোয়াইট হাউস ১৩ দফার একটি কড়া ইসতেহার প্রকাশ করেছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো রক্ষার পাশাপাশি বিরোধীদের কড়া সমালোচনা করা হয়েছে।
09:36 PM (IST) Nov 05
ওড়িশা উপকূল থেকে সফলভাবে 'প্রলয়' মিসাইলের পরীক্ষা করল ডিআরডিও। এই পরীক্ষার ফলে ভারতীয় সেনার শক্তি আরও অনেকটাই বাড়ল।
09:23 PM (IST) Nov 05
Asian Champions Trophy 2026 Final: এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের হকিতে সোনা জেতার পর ধারাবাহিকতা বজায় রেখে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেতাব জিতল ভারতীয় দল। পুরুষদের হকিতে ভারতের এই ধারাবাহিকতা দেখে সারা দেশের ক্রীড়ামহলে খুশির জোয়ার। ২০২৮ সালের অলিম্পিক্সের (LA 2028 Olympics) আগে এই সাফল্য উৎসাহজনক।
08:59 PM (IST) Nov 05
এশিয়ান প্যারা গেমসে ভারতের পদক সংখ্যা ১৪ থেকে বেড়ে ১১৪ হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্যারা অ্যাথলিটদের সঙ্গে দেখা করে তাঁদের এই অভাবনীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
08:32 PM (IST) Nov 05
Cristiano Ronaldo Announces Retirement: বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের (Portugal) জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে মতবিরোধের জেরেই সরে গেলেন এই কিংবদন্তি। তিনি অবসরের কথা ঘোষণা করায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মন খারাপ।
08:28 PM (IST) Nov 05
Chalta Wild Fire: কালিম্পংয়ের চালতা ফরেস্টে ভয়াবহ আগুন! পুড়ছে ছোট-বড় গাছ, বন্যপ্রাণীদের লোকালয়ে ঢোকার আশঙ্কা বাড়ছে। কিন্তু আগুন এখনও আয়ত্ত্বে আনা যাচ্ছে না। ধীরে ধীরে আগুন ছড়াচ্ছে।
07:56 PM (IST) Nov 05
দীপাবলির আগে ১০, ২০ ও ৫০ টাকার নোটের ঘাটতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একটি খবর। দাবি করা হচ্ছে, উৎসবের মরশুমে বাজারে ছোট অঙ্কের নোটের জোগান কমতে পারে। এমনকী, এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপে। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
07:53 PM (IST) Nov 05
Ration Card Mandatory: রেশন কার্ড না থাকলে শুধু চাল-গমই নয়, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ও আয়ুষ্মান ভারতের সুবিধা পেতেও সমস্যা হতে পারে। কোন কোন নথি লাগবে আর কীভাবে আবেদন করবেন, জেনে নিন।
07:06 PM (IST) Nov 05
Dhanteras 2026: ধনতেরাস ২০২৬ পড়েছে ৬ নভেম্বর, শুক্রবার। সোনা, রুপো আর ঝাঁটা কেনার শুভ সময় কখন, ত্রয়োদশী তিথি ও পুজোর মুহূর্ত কখন, কী কিনলে মিলবে লক্ষ্মীর কৃপা, জেনে নিন এক নজরে।
06:50 PM (IST) Nov 05
সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টাটার ন্যানো কারখানা ঘিরে অতীতে যে জমি-শিল্প বিতর্ক তৈরি হয়েছিল, সেই সিঙ্গুরেই এবার ভারী বাণিজ্যিক গাড়ি তৈরির কারখানা গড়ে ওঠার সম্ভাবনার কথা জানালেন তিনি। এ বিষয়ে গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
05:36 PM (IST) Nov 05
Amit Shah: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার কারনালের এক জনসভা থেকে তিনি রাহুলকে সংসদে দাঁড়িয়ে আলোচনার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
05:23 PM (IST) Nov 05
প্রযুক্তি দুনিয়ায় কর্মসংস্থান নিয়ে নতুন উদ্বেগ। মাইক্রোসফট ও গুগলের পর এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। তবে শুধু চাকরি ছাড়ার প্রস্তাব নয়, এর সঙ্গে রয়েছে মোটা অঙ্কের আর্থিক প্যাকেজ এবং দীর্ঘ সময়ের বেতনের সুবিধা। এমনই দাবি ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
05:15 PM (IST) Nov 05
Indian Football Team: সাফ ফুটবলে (SAFF Championship 2026) বরাবরই দাপট দেখায় ভারতীয় দল। বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় (Dhaka) এবারের সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে দিল ভারত। এবারও সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।
05:14 PM (IST) Nov 05
নয়াদিল্লিতে আয়োজিত রিনিউয়েবল এনার্জি সামিটে রেল মন্ত্রককে 'পিএম সূর্য ঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড' দিয়ে সম্মানিত করলেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ।
05:05 PM (IST) Nov 05
04:32 PM (IST) Nov 05
DA Arrears: ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটাতে প্রায় ৪ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া নিয়ে ক্ষোভ, কী বলছে কর্মচারী সংগঠনগুলি, জানুন।
04:19 PM (IST) Nov 05
ফুটবল দুনিয়ায় বড় খবর! আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার, ৫ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার।
04:09 PM (IST) Nov 05
DA Hike: দিওয়ালির আগেই দুই রাজ্য সরকার তাদের কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর কথা ঘোষণা করেছে। এর ফলে লাখ লাখ সরকারি কর্মী দারুণভাবে উপকৃত হবেন।
03:44 PM (IST) Nov 05
২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাব্লিকান পার্টির পরাজয় ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হারেরোর পিছনে প্রধান কারণগুলি কী কী? মূল্যবৃদ্ধি থেকে ইরানের যুদ্ধ- দেখুন সেরা ১০টি কারণ
03:03 PM (IST) Nov 05
Dhanteras 2026: ২০২৬ সালের ৬ নভেম্বর ধনতেরাস পালিত হবে। এই শুভ দিনে সোনা বা রুপো কেনার বাজেট না থাকলে ৫টি বিশেষ গাছ বাড়িতে আনতে পারেন। বাস্তু ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই গাছগুলি ঘরে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে।
03:00 PM (IST) Nov 05
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী জানুয়ারি মাস থেকেই চালু হতে চলেছে রাজ্য সরকারের নতুন ‘ভরসা কর্মসূচি’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে।
01:35 PM (IST) Nov 05
Gold Price Today: ধনতেরাসের মধ্যবিত্তের সোনা কিনতে পকেটে পড়তে পারে টান! দুদিন পরপর লাফিয়ে বাড়ল সোনার দাম! দুপুর ১টা পর্যন্ত ৫ নভেম্বর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেটের সোনা দেশের বড় শহরগুলিতে কত দাম এই মুহুর্তে..
01:27 PM (IST) Nov 05
আলু চাষিদের স্বার্থরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলির পুরশুড়ার একটি সরকারি সভা থেকে তিনি ঘোষণা করেন যে আলুর গাড়ি ভিন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা দেওয়া হবে না।
12:54 PM (IST) Nov 05
Fire Crackers Rules: চোরবাগান কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে কালীপুজোর আগে শহীদ মিনার বাজি বাজারে প্রশাসনের কড়া নজরদারি। পরিদর্শনে পুলিশ ও দমকলের শীর্ষ কর্তারা। বাজি পোড়ানো ও বিক্রিতে কী কী নির্দেশিকা জারি করল পুলিশ? দেখুন ফটো গ্যালারিতে।।
12:41 PM (IST) Nov 05
নিজের মেয়ের সঙ্গে ঘরের ভিতরে কর্মচারীকে দেখে মাথায় আগুন! রাগের বশে ওই কর্মচারীকে আটকে রেখে ক্রিকেট ব্যাট ও লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গুরুতর আহত হয়ে মৃত্যু হল ২২ বছরের যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
12:29 PM (IST) Nov 05
Share Market Today: মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পরাজয়ের পর ভারতীয় শেয়ার বাজারে বড়সড় উত্থান। অপরিশোধিত তেলের দাম কমা, ডলারের দুর্বলতা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ফলে সেনসেক্স ও নিফটি রেকর্ড ছুঁয়েছে।
12:13 PM (IST) Nov 05
11:54 AM (IST) Nov 05
Kolkata Weather News: কালীপুজো ও দীপাবলিতে কি বৃষ্টিতে ভিজবে কলকাতা? আচমকা বৃষ্টিতে কি মাটি হবে উৎসবের আনন্দ? এই সমস্ত প্রশ্নের উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস কী বলছে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।
11:26 AM (IST) Nov 05
নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। এবার থেকে অনলাইনে Form 6 পূরণ করার সময় আর SIR সংক্রান্ত ঘোষণা দিতে হবে না। দেশের সব রাজ্যেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে। দুই নির্বাচন কমিশনারের আপত্তির পর Form 6 থেকে SIR ঘোষণাপত্র সম্পূর্ণ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
11:22 AM (IST) Nov 05
WB Panchayat Recruitment: এই বৈঠকে প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উঠে আসে। পঞ্চায়েত আইনে বদল আনার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে কালীপুজোর পর বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা রয়েছে। ওই অধিবেশনেই পঞ্চায়েত আইন সংশোধন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
11:07 AM (IST) Nov 05
Bharosa Scheme: বেকারদের জন্য দুর্দান্ত সুখবর দিচ্ছে রাজ্য সরকার! ভরসা প্রকল্পতে হাতে মিলবে মাসে মাসে টাকা, কবে থেকে শুরু ফর্ম ফিলআপ?
10:26 AM (IST) Nov 05
DA Hike: দীপাবলির আগে এই দুই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে পাঞ্জাবে ডিএ বেড়ে ৫৩ শতাংশ এবং গুজরাটে ৬৩ শতাংশ হয়েছে। এই বর্ধিত ভাতা লক্ষাধিক কর্মী ও পেনশনভোগীদের আর্থিকভাবে লাভবান করবে।
10:00 AM (IST) Nov 05
DA Hike: দীপাবলির আগে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা!উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগী। কবে থেকে কার্যকর হবে এই সুবিধা? নভেম্বরের বেতনের সঙ্গে কি মিলবে বকেয়া টাকাও?
09:42 AM (IST) Nov 05
Kolkata Municipal Election: কলকাতা পুরসভার নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ নিয়ে আবারও তৈরি হলো আইনি জটিলতা। কলকাতা পুরসভার পুনর্বিন্যাস বা ডিল ইমিটেশনের পর ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২০৯টি। এই ডিলিমিটেশনকে অযৌক্তিক বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন দীপু দাস নামে এক বাম নেতা। তারপর কী হল? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:04 AM (IST) Nov 05
Gangasagar Mela 2027: বদলের বাংলায় এবার ঐতিহাসিক গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। থাকছে না ভিআইপি ব্যবস্থা। পুণ্যার্থীদের যাতায়াত থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে। জানা গিয়েছে, ২০ লক্ষ টেন্ট তৈরির পরিকল্পনা রাজ্য প্রশাসনের। আরও বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:39 AM (IST) Nov 05
নভেম্বরের শুরুতেই বঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে এবং কালীপুজো পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে কালীপুজোর পর ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সপ্তাহান্তে রাজ্যের তাপমাত্রা আরও কমতে পারে।