কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:06 PM (IST) Jun 07
Satadru Dutta Controversy: গত বছরের ডিসেম্বরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর, লুটপাটের ঘটনার পর থেকেই এই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হয়েছেন শতদ্রু। তবে তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
09:54 PM (IST) Jun 07
IRAN WAR: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর সঙ্গে বৈঠকের যে ইঙ্গিত দিয়েছিলেন, তা উড়িয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি ট্রাম্পের এই মন্তব্যকে 'বাস্তবতার থেকে অনেক দূরে' বলে কটাক্ষ করেছেন।
09:32 PM (IST) Jun 07
রবিবার পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর জওয়ানদের সম্মান জানাতে লাইভ পারফর্ম করলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। ইমতিয়াজ আলির নতুন ছবি 'ম্যায় বাপস আউঙ্গা'-র টিমের পক্ষ থেকে এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
09:03 PM (IST) Jun 07
annapurna yojana vs lakshmi bhandar: অন্নপূর্ণা যোজনার সাফল্যের দাবি তুলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা দাবি করেন, অন্নপূর্ণা যোজনা সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও বিস্তৃত সুবিধা নিয়ে আসবে।
08:44 PM (IST) Jun 07
AITC MLA Paresh Ram Das: তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি, বেআইনি কার্যকলাপের অভিযোগ নতুন কিছু নয়। এবার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে বেআইনি নির্মাণ ও অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।
08:41 PM (IST) Jun 07
আজকাল নিজের বাড়ি তৈরি করা সবচেয়ে ব্যয়বহুল হয়ে উঠেছে। প্রথমে জমি কেনার জন্য একটি মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়, এরপর আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে বাড়ি নির্মাণের জন্য একটি বড় অঙ্কের খরচ করতে হয়।
08:14 PM (IST) Jun 07
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার জানিয়েছেন যে তিনি মানুষের স্বার্থে সবরকম কাজ করতে প্রস্তুত। দলের ইস্তেহারে দেওয়া সব প্রতিশ্রুতি একে একে পূরণ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
07:51 PM (IST) Jun 07
annapurna bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে ‘এক পরিবার, এক ফর্ম’ নীতির মাধ্যমে পরিবারের সকল মহিলা সদস্যই আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
07:31 PM (IST) Jun 07
FIFA World Cup 2026 News: ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। এখনও পর্যন্ত এশিয়ার কোনও দল বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি। এশিয়ার দলগুলি লড়াই করলেও, বেশিদূর এগোতে পারে না। এবারের বিশ্বকাপেও এশিয়ার দলগুলির খুব বেশিদূর যাওয়ার আশা কম।
06:50 PM (IST) Jun 07
Krishnanagar Crime: নদিয়ার কৃষ্ণনগরের একটি স্কুল হোস্টেলে প্রথম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় নবম শ্রেণির দুই ছাত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে, এবং তদন্তকারীরা তাঁদের ভূমিকা খতিয়ে দেখছেন।
05:58 PM (IST) Jun 07
India vs Afghanistan One-off Test: শনিবার নিউ চণ্ডীগড়ে (New Chandigarh) শুরু হয়েছে ভারত-আফগানিস্তানের টেস্ট ম্যাচ। এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছে ভারতীয় দল। প্রথম ইনিংসে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ব্যাটাররা। এরপর বোলারদের দাপটও দেখা গেল। এই ম্যাচ হয়তো পাঁচ দিনে গড়াবে না। তার আগেই জয় পেতে পারে ভারতীয় দল।
05:53 PM (IST) Jun 07
INDIA Bloc: আগামীকাল ৮ জুন ইন্ডিয়া জোটের বৈঠক। তার আগেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, কয়েকটি দল না এলেও জোট ঐক্যবদ্ধ। বৈঠকে ২৩টি দল যোগ দিচ্ছে। থাকছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
05:33 PM (IST) Jun 07
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেবস্মিতা পালের খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ জুন দিল্লির ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনা হচ্ছে।
05:07 PM (IST) Jun 07
Mamata Banerjee: তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা ও রাজনৈতিক চাপের আবহে সোমবার দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে জোর আলোচনা, বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ রাখতে INDIA Bloc-ই এখন অন্যতম ভরসা হয়ে উঠেছে।
04:56 PM (IST) Jun 07
Kalbaishakhi Across Kolkata and Districts: সকাল থেকেই কালো মেঘের আনাগোনা ছিল। তবে সে মেঘ এই তাণ্ডব করবে বোঝা যায়নি। বেলা গড়াতেই আকাশের মুখ ভার। বলতে না বলেই উঠল ঝড়। সঙ্গে ঠাণ্ডা হাওয়া বইয়ে তুমুল বৃষ্টি। কোন কোন জেলা পেল স্বস্তির বৃষ্টি?
04:32 PM (IST) Jun 07
FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র চারদিন বাকি। কিন্তু এখনও মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের (USA-Iran Conflict) প্রভাব দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে সমস্যায় পড়েছে ইরান দল। এক্ষেত্রে ফিফা হস্তক্ষেপ না করলে বিশ্বকাপ চলাকালীন সমস্যা বাড়বে। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতেও এর প্রভাব পড়বে।
03:54 PM (IST) Jun 07
DA: নবান্ন সূত্রে বড় আপডেট, দীর্ঘদিনের ডিএ বকেয়া নিয়ে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, ২২ জুনের মধ্যে ডিএ-র বকেয়া পরিশোধের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে।
03:35 PM (IST) Jun 07
দাবদাহে পুড়ছে কলকাতা থেকে জেলা। সূর্যের চোখরাঙানিতে ঘরে টেকা দায়। বাইরে প্রায় ৪০ ডিগ্রির গরম। টানা এক মাস ছুটি থাকার পর স্কুলগুলি খুললেও পড়ুয়াদের উপস্থিতি ছিল অনেকটাই কম। ফের কি ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে? জানুন কী বলছে নবান্ন।
03:12 PM (IST) Jun 07
02:46 PM (IST) Jun 07
Vaibhav Sooryavanshi News: ১৫ বছর বয়সেই ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়ে গিয়েছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে একাধিক রেকর্ড গড়েছেন। এবার সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে তৈরি এই কিশোর।
12:47 PM (IST) Jun 07
গরমে রাস্তার পাশে আখের রসের দোকান মানেই আরাম। কিন্তু এটা শুধু তেষ্টার পানীয় নয়। আখের রসে আছে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যান্টি-অক্সিডেন্ট। লিভার ডিটক্স থেকে ইউরিন ইনফেকশন, ত্বকের জেল্লা থেকে ইমিউনিটি – এক গ্লাসেই সব। জানুন আখের রসের ৫টি ম্যাজিক গুণ আর খাওয়ার সঠিক নিয়ম।
12:27 PM (IST) Jun 07
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ একটি পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। সাগরদিঘি থানার অন্তর্গত ধুমারপাহাড় এলাকায় এই ঘটনাটি ঘটে। ধৃতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উজির আলি (৪৩), তাঁর স্ত্রী জাইনুর খাতুন (৩৬) এবং তাঁদের তিন ছেলে—শিহাদ শেখ (১৫), ইনজামুল হক (১০) ও আব্দুল সামাদ শেখ (৪)।
11:45 AM (IST) Jun 07
ডিএ নিয়ে চর্চার শেষ নেই। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। জুলাই মাসে বাড়তে পারে ডিএ বলে ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু ডিএ বাড়লে মানতে হবে নবান্নের এই শর্ত?
11:20 AM (IST) Jun 07
10:53 AM (IST) Jun 07
10:51 AM (IST) Jun 07
বিশ্বজুড়ে উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম চড়া রয়েছে, যা ভারত-সহ সারা বিশ্বে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানও প্রতি শুক্রবার এই দাম পর্যালোচনা করে থাকে।
10:43 AM (IST) Jun 07
Gurmukhi Superfast Express: হিমাচল প্রদেশের আম্ব আন্দাউরা থেকে কলকাতা পর্যন্ত নতুন গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস (ট্রেন নম্বর ১২৩২৫/১২৩২৬) চালু হয়েছে। এই সাপ্তাহিক ট্রেন পরিষেবাটি হিমাচলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে, ফলে পর্যটন, ব্যবসা এবং তীর্থযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
10:23 AM (IST) Jun 07
10:05 AM (IST) Jun 07
রাজ্য সরকার ৩ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পোর্টাল লঞ্চ করা হয়েছে। https://socialregistry.wb.gov.in/ অ্যাড্রেসে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে।
09:54 AM (IST) Jun 07
ED recruitment 2026: কেন্দ্রীয় সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মী সংখ্যা ২,০০০ থেকে বাড়িয়ে ৩,০০০-এর বেশি করার অনুমোদন দিয়েছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক অপরাধ মোকাবিলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে তদন্তকারী থেকে শুরু করে বিভিন্ন বিভাগে নতুন পদ তৈরি করা হয়েছে।
09:20 AM (IST) Jun 07
09:16 AM (IST) Jun 07
'তারকেশ্বর ধাম' অদূর ভবিষ্যতে দেশের অন্যতম আধুনিক ও জমকালো ধর্মীয় করিডর হিসেবে গড়ে উঠতে চলেছে। ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারকেশ্বরে সভা করবেন।
08:47 AM (IST) Jun 07
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ৫.২৫%-এ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে হোম ও কার লোনের মতো ঋণের ইএমআই আপাতত স্থিতিশীল থাকবে। তবে, RBI ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
08:46 AM (IST) Jun 07
আজ থেকে ভারতে ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বাড়ানো হয়েছে। গত তিন মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো দাম বৃদ্ধির ঘটনা। এই মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে ৯৪২ টাকা হয়েছে।