Published : Aug 06, 2026, 09:14 AM ISTUpdated : Aug 06, 2026, 10:29 PM IST

Ajker Bangla Khabar Live: Shubman Gill - শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Shubman Gill

10:29 PM (IST) Aug 06

Shubman Gill - শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?

Shubman Gill Injury: শ্রীলঙ্কা সফরে (India Tour of Sri Lanka, 2026) সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তবে এই ম্যাচের আগে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোট পেয়েছেন। চোট পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। ফলে ভারতের টিম ম্যানেজমেন্ট চিন্তায় পড়ে গিয়েছে।

Read Full Story

09:49 PM (IST) Aug 06

Shiv Sena case - দলের ভেতরে গণতন্ত্র আছে? শিবসেনা মামলায় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

একনাথ শিন্ডে গোষ্ঠীকে আসল শিবসেনা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে উদ্ধব ঠাকরের মামলার শুনানি চলছিল। সেখানেই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেই কি গণতান্ত্রিক নিয়ম মানা উচিত? আদালত বলেছে, শিবসেনার গঠনতন্ত্র একসময় গণতান্ত্রিক থাকলেও পরে তা 'এক ব্যক্তির হাতে' চলে যায়।

Read Full Story

09:27 PM (IST) Aug 06

জনগণনা - শুধু বাংলার বাসিন্দাদের নামই নথিভুক্ত করুন, রাজ্যের বাইরের সদস্যদের নয়

West Bengal Census: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ২০২৭ সালের জনগণনার স্ব-গণনা পর্ব, চলবে ১৫ আগস্ট পর্যন্ত। রাজ্যের বাইরে থাকা পরিবারের সদস্যকে যোগ করা নিয়ে জরুরি নির্দেশ, কীভাবে করবেন স্ব-গণনা, জানুন বিস্তারিত।

Read Full Story

08:44 PM (IST) Aug 06

Awas Yojana - অযোগ্যদের গুণে গুণে ফেরাতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা! আবাস যোজনা নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের

Dilip Ghosh on Awas yojana: অবৈধভাবে আবাস যোজনার টাকা নেওয়া উপভোক্তাদের থেকে টাকা উদ্ধারে নামল রাজ্য সরকার, জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। নবান্নের মন্ত্রিসভা বৈঠকে ১৮ লক্ষ ৬৬ হাজার উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা

Read Full Story

08:44 PM (IST) Aug 06

India vs Pakistan - প্রকাশিত মহিলাদের এশিয়া কাপের সূচি, জেনে নিন ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ

India vs Pakistan: যে কোনও পর্যায়ের খেলাতেই ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হলে তীব্র উত্তেজনা তৈরি হয়। ক্রিকেটে দুই দেশ প্রতিদ্বন্দ্বিতা করলে উত্তেজনার মাত্রা বেড়ে যায়। আগামী মাসে মহিলাদের এশিয়া কাপে (Women's Asia Cup 2026) ভারত-পাকিস্তানের লড়াই হতে চলেছে। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।

Read Full Story

08:05 PM (IST) Aug 06

Tibet Arrest - দলাই লামার ছবি দেখানোয় তিব্বতে সমাজকর্মী গ্রেপ্তার, সমালোচনার মুখে চিন

তিব্বতে এক গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে চিন। ঝাং ই নামের ওই অ্যাক্টিভিস্ট দলাই লামার একটি ছবি দেখিয়েছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাকে মানবাধিকারের ওপর চিনা কর্তৃপক্ষের খড়্গহস্ত হওয়ার ভয়ঙ্কর উদাহরণ বলে বর্ণনা করেছে।

Read Full Story

07:47 PM (IST) Aug 06

Vinicius Jr - রিয়াল মাদ্রিদেই থাকছেন না আর্সেনালে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র?

Vinicius Jr News: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ব্রাজিলকে (Brazil) সাফল্য এনে দিতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। এই তারকা এবার ক্লাব ফুটবলে ফিরছেন। তাঁকে নিয়ে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও আর্সেনালের (Arsenal) মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে।

Read Full Story

07:38 PM (IST) Aug 06

Annapurna Yojana - অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা প্রতি মাসের কত তারিখে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের বড় ঘোষণা। আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো শুরু হবে। তবে ওই দিনই সব আবেদনকারী টাকা পাবেন না।

Read Full Story

07:36 PM (IST) Aug 06

PM Modi Meeting - কাল মোদীর Breakfast টেবিলে কাকলী-সুদীপরা, ইউসুফ পাঠানরা কি থাকবেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ আগস্ট তাঁর বাসভবনে NDA-র প্রায় ৪৫ জন নতুন লোকসভা সাংসদের সঙ্গে প্রাতরাশ সারবেন। এর আগে রাজ্যসভার সাংসদদের সঙ্গেও তিনি বৈঠক করেন। সেই বৈঠকে সাংসদদের আচরণ, সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং দিল্লির রাজনীতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মোদী।

Read Full Story

06:56 PM (IST) Aug 06

CJP Campaign - ভোটে নয়, ‘Kya Bolti Public’ নিয়ে দেশজুড়ে চাপের রাজনীতি! ঘোষণা অভিজিৎ-সৌরভদের

NEET পেপার ফাঁস কাণ্ডে যন্তর মন্তরে প্রতিবাদের পর এবার দেশজুড়ে 'ক্যায়া বোলতি পাবলিক' নামে নতুন প্রচার অভিযানের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (CJP)। তবে তারা কোনও রাজনৈতিক দল হচ্ছে না, বরং একটি 'প্রেশার গ্রুপ' হিসেবে কাজ করবে বলে জানিয়েছে।

Read Full Story

06:19 PM (IST) Aug 06

Annapurna Yojana - আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? দিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনার লক্ষ লক্ষ সুবিধাভোগী আগস্ট মাসের ৩,০০০ টাকার কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সাধারণত মাসের প্রথম সপ্তাহেই ধাপে ধাপে এই অর্থ জমা করা হয়ে থাকে, কিন্তু আগস্টের প্রথম সপ্তাহ হয়ে গেলেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা এসে পৌঁছায়নি।

Read Full Story

06:12 PM (IST) Aug 06

Debraj Chakraborty - দেবরাজের বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট দিল সিবিআই! তালিকায় সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির একাধিক অভিযোগ

Debraj Chakraborty: বৃহস্পতিবার, বারাসাত আদালতে চার্জশিট জমা দেওয়ার পর, সরকারপক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, এই তদন্তে সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাই সেই প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

Read Full Story

05:59 PM (IST) Aug 06

7th Pay Commission - ৭ম বেতন কমিশন চালু হলেই কমানো হবে সরকারি কর্মীদের ছুটি? রিপোর্ট জমা পড়ল নবান্নে

পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়া নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। ডিএ-সহ বেতন কাঠামোর পরিবর্তনের পাশাপাশি এবার নতুন করে উঠে এসেছে আরেকটি প্রশ্ন—সপ্তম বেতন কমিশন চালু হলে কি সরকারি কর্মীদের ছুটির নিয়মেও বড়সড় পরিবর্তন আসতে পারে?

Read Full Story

05:56 PM (IST) Aug 06

Appropriation Bill - ২০২২-২৩ সালের অতিরিক্ত খরচের জন্য সংসদ থেকে ছাড়পত্র, পাশ হল বিল

২০২২-২৩ অর্থবর্ষে বাজেটের বাইরে প্রায় ৫৪,০৬৭ কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছিল। সেই টাকা কনসোলিডেটেড ফান্ড থেকে তোলার জন্য সংসদে বিল পাশ হল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এটি একটি স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া।

Read Full Story

05:33 PM (IST) Aug 06

PM Modi Foreign Trips - নরেন্দ্র মোদীর বিদেশ সফরে কত খরচ? সংসদে ₹৫৫০ কোটির হিসেব দিল কেন্দ্র

PM Modi's foreign vist expenses: ২০২১ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে মোট খরচ হয়েছে ৫৫০ কোটি টাকার বেশি। শুধুমাত্র ২০২৬ সালেই এখনও পর্যন্ত খরচ হয়েছে ৭৪.৫৮ কোটি টাকা। বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Read Full Story

05:20 PM (IST) Aug 06

Jamshedpur FC - 'সিনিয়র ফুটবল লিগের সঙ্গে যুক্ত থাকুক টাটা,' আর্জি কল্যাণ চৌবের

Jamshedpur FC News: কয়েকদিন আগেই জামশেদপুর এফসি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আইএসএল-এ (Indian Super League) আর দল নামানো হবে না। টাটা গ্রুপের (Tata Group) মালিকানাধীন এই দলের আইএসএল থেকে সরে যাওয়া নিয়ে ভারতীয় ফুটবলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই টাটা গ্রুপকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছেন।

Read Full Story

05:16 PM (IST) Aug 06

স্বামী ও স্ত্রী উভয়েই সরকারি চাকরি করলে দু'জনেই বাড়ি ভাড়া ভাতা পাবেন? জানাল সরকার

8th Pay Commission: অনেকের মনেই প্রশ্ন ছিল যে, স্বামী ও স্ত্রী উভয়েই যদি সরকারি চাকরি করেন এবং একই শহরে সরকারি কোয়ার্টারে বসবাস করেন, তবে তাঁরা কি আলাদাভাবে এইচআরএ পাবেন? কেন্দ্রীয় সরকার এখন এই বিষয়ে পুরো বিষয়টি স্পষ্ট করেছে।

Read Full Story

04:29 PM (IST) Aug 06

Shehbaz Sharif - পাকিস্তানে শেহবাজ শরিফ সরকার মেয়াদ পূর্ণ করবে? মহসিন নকভির মন্তব্যে জল্পনা

Pakistani PM Shehbaz Sharif: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে অভ্যন্তরণী মন্ত্রী মহসিন নকভির (Interior Minister Mohsin Naqvi) দ্বন্দ্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি নকভি এমন এক মন্তব্য করেছেন, যার মাধ্যমে মনে হয়েছে, পুরো সময় ক্ষমতায় না-ও থাকতে পারেন শরিফ। তবে এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নকভি।

Read Full Story

04:23 PM (IST) Aug 06

DA Arrears - ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ বিল প্রস্তুতের নির্দেশ, কারা পেতে পারেন বকেয়ার টাকা?

West Bengal DA: শিক্ষক-শিক্ষিকা ও সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ বিল ১৫ দিনের মধ্যে প্রস্তুত করতে নির্দেশ দিল রাজ্য সরকার। কারা এর আওতায়, কেন এই নির্দেশ এবং পরবর্তী ধাপ কী—জানুন বিস্তারিত।

Read Full Story

03:47 PM (IST) Aug 06

WB DA Case - বকেয়া ডিএ কবে-কীভাবে দেওয়া হবে? রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মনিটারিং কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত এই রিপোর্ট আদালত নিযুক্ত মনিটরিং কমিটিকে জমা দিতে হবে আগামী দু’দিনের মধ্যে।

Read Full Story

03:45 PM (IST) Aug 06

অগস্টের অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা এখনও মেলেনি, ডিসেম্বর পর্যন্ত ৫ মাস টাকা বন্ধ? জানুন সত্যিটা

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই খবর কি সত্যি? রইল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিস্তারিত তথ্য। পাশাপাশি অগস্টের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে পাবেন তাও জানুন।

Read Full Story

03:31 PM (IST) Aug 06

Bangladesh - বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা

Bangladesh News: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করার পরেই রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হল। হাসিনা বাংলাদেশে ফেরার আগেই চলতি মাসে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। তবে এবার বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কম। কারণ, একজন প্রার্থীই থাকতে পারেন।

Read Full Story

02:26 PM (IST) Aug 06

LPG Price Hike - ফের বাড়ছে গ্যাসের দাম? হেঁশেলে আরও চাপ, কারণটা জানলে অবাক হবেন

LPG Price Hike: ভারতে এলপিজি সিলিন্ডারের দাম ১৮ টাকা পর্যন্ত বাড়তে পারে। স্ট্র্যাটেজিক গ্যাস রিজার্ভের জন্য তহবিল তৈরি করতে সরকার একটি নতুন কর বসানোর পরিকল্পনা করছে। এর ফলে রান্নাঘরের বাজেটে আরও চাপ পড়তে চলেছে।

Read Full Story

02:12 PM (IST) Aug 06

Lionel Messi - ইন্টার মায়ামির জার্সিতেও দুরন্ত ছন্দে মেসি! জোড়া গোল করে দলকে জেতালেন ম্যাজিশিয়ান

Lionel Messi: জোড়া গোল করে দলকে জেতালেন ম্যাজিশিয়ান। ইন্টার মায়ামির হয়ে সান লুইসের বিরুদ্ধে দুটি গোল করেছেন তিনি এবং সঙ্গে একটি গোলের ক্ষেত্রে তাঁর অ্যাসিস্ট রয়েছে। শেষপর্যন্ত, ৪-২ গোলে সান লুইসকে হারিয়ে দিয়েছে মায়ামি। ম্যাচের ৪ মিনিটেই, মিনিটেই রদ্রিগেজ়ের গোলে এগিয়ে যায় সান লুইস।

Read Full Story

01:24 PM (IST) Aug 06

Online Liquor - এবার রাজ্যে অনলাইনে মদ বিক্রি, আপনি বাড়ি বসেই অর্ডার করতে পারেন

অনলাইন ব্যবস্থাটি রাজ্যের সমস্ত ৪,০৩৮টি খুচরো মদের দোকানে চালু করা হবে। অ্যাপটি গ্রাহকদের বিভিন্ন বিকল্প দেবে, যার মাধ্যমে তাঁরা নিকটতম দোকান খুঁজে নিতে পারবেন এবং ব্র্যান্ডগুলো সম্পর্কে তথ্য পেতে পারবেন।

Read Full Story

01:22 PM (IST) Aug 06

Uttarakhand - ধসে বন্ধ গঙ্গোত্রী-যমুনোত্রী হাইওয়ে, বাঁধ থেকে ছাড়া হল বিপুল পরিমাণ জল

উত্তরাখণ্ডে ধস আর পাথর পড়ার কারণে উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, দেরাদুনে নদীর জলস্তর বাড়ায় আসান ব্যারেজ থেকে ৩৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে।
Read Full Story

12:51 PM (IST) Aug 06

Analog Paneer - মহারাষ্ট্রে নিষিদ্ধ অ্যানালগ পনির, এটা আবার কী? স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?

অভিযোগ উঠেছে যে, রাজ্যের শুধু ছোট রেস্তরাঁ ও ক্লাউড কিচেনই নয়, বড় বড় ব্র্যান্ডগুলোও গ্রাহকদের না জানিয়ে আসল পনিরের বদলে অ্যানালগ পনির ব্যবহার করছিল। আসল পনিরের চেয়ে সস্তা হওয়ায় এটি ব্যবহার করা হচ্ছিল।

Read Full Story

12:43 PM (IST) Aug 06

RAC যাত্রীদের জন্য বদলে গেল নিয়ম! এবার বাধ্যতামূলক বেডরোল-কম্বল, জানাল রেল

কড়া নির্দেশ পাঠিয়েছে রেল মন্ত্রক। RAC যাত্রীদের জন্য বদলে গেল নিয়ম! নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, RAC যাত্রীদেরও অন্যান্য সংরক্ষিত শ্রেণির যাত্রীদের মতো বেডরোল ও কম্বল সরবরাহ করতে হবে।

Read Full Story

12:26 PM (IST) Aug 06

Shiv Sena Split Dispute - উদ্ধভ ঠাকরে নাকি একনাথ শিন্ডে! আসল শিবসেনা কার? বড় কথা জানাল সুপ্রিম কোর্ট

Shiv Sena Split Dispute: দু'টুকরো শিবসেনা মামলায় বড় কথা জানাল দেশের শীর্ষ আদালত। উদ্ধভ ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবিরের শিবসেনা বিভাজন সংক্রান্ত দীর্ঘদিনের মামলায় পাঁচ আগস্ট বুধবার গুরুত্বপূর্ণ শুনানি হলো সুপ্রিম কোর্টে।

Read Full Story

12:17 PM (IST) Aug 06

Climate Change - জাপানে ভূমিকম্প, ইউরোপে দাবানল! প্রকৃতির খামখেয়ালিপনায় জেরবার বিশ্ব

জাপানের কিউশু দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে অনেকে মারা গেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের জেরে ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে দাবানল। এই দুই প্রাকৃতিক দুর্যোগ বিশ্বজুড়ে বড়সড় প্রভাব ফেলছে।
Read Full Story

11:23 AM (IST) Aug 06

লিফটের ভেতর জুনিয়র সহকর্মীকে ধর্ষণ, দোষী সাব্যস্ত তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল

তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে ধর্ষণ মামলায় বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট দোষী সাব্যস্ত করেছে। হাইকোর্ট ২০২১ সালে ট্রায়াল কোর্ট তেজপালকে বেকসুর খালাস দেয়। বম্বে হাইকোর্ট সেই রায় বাতিল করেছে। ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে গোয়া সরকার আপিল করেছিল।

Read Full Story

10:52 AM (IST) Aug 06

Gold Price Today Kolkata - লক্ষ্মীবারে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: বৃহস্পতিবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ৬ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:25 AM (IST) Aug 06

Share Market Today - বৃহস্পতিবার শেয়ার বাজার নতুন উচ্চতায়, নেপথ্যে কোন রহস্য?

Share Market Today: বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজার একটি শক্তিশালী সূচনা করেছে, যেখানে সেনসেক্স এবং নিফটি উভয়ই লাভে লেনদেন করছে। অপরিশোধিত তেলের দাম কমা, ভালো ত্রৈমাসিক ফলাফল এবং ইতিবাচক বিশ্ব সংকেত এই তেজিভাবের প্রধান কারণ।

Read Full Story

More Trending News