কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
09:39 PM (IST) Feb 20
Trump Tariffs Declared Illegal: তার পছন্দের 'ট্য়ারিফ'(শুল্ক) প্রয়োগ করতে সব ক্ষমতা প্রয়োগের পরেও আইনের চৌকাঠে বড় হোঁচট খেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)।
09:10 PM (IST) Feb 20
Abhishek Sharma: চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত রান পাননি ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। তিন ইনিংসেই তিনি রান করার আগে আউট হয়ে গিয়েছেন। ফলে এই ওপেনারকে নিয়ে নানা প্রশ্ন উঠছে।
06:32 PM (IST) Feb 20
India vs Pakistan: এবারের টি-২০ বিশ্বকাপেও (2026 ICC Men's T20 World Cup) পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এই হারের পর নিজেদের দলের ক্রিকেটারদের গালমন্দ করার পাশাপাশি ভারতের ব্যর্থতাও কামনা করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।
05:32 PM (IST) Feb 20
2026 ICC Men's T20 World Cup: বাংলাদেশে (Bangladesh) নির্বাচন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই টি-২০ বিশ্বকাপে দল না পাঠানো নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা শুরু হয়েছিল। এবার আসিফ নজরুলকে (Asif Nazrul) প্রকাশ্যে তোপ দাগলেন মহম্মদ সালাউদ্দিন।
05:09 PM (IST) Feb 20
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, ওয়াশিংটন চায় না কোনও দেশ রাশিয়ার থেকে তেল কিনুক। তবে ভারত যে তেলের জন্য বিভিন্ন দেশের উপর নির্ভর করতে শুরু করেছে, সেটাও তারা লক্ষ্য করেছে। পাশাপাশি, আমেরিকা ভারতের সঙ্গে AI প্রযুক্তি নিয়েও আলোচনা করেছে।
04:22 PM (IST) Feb 20
Shubman Gill: বেশ কিছুদিন ধরেই টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে সুযোগ পাননি শুবমান গিল। এই তারকা ব্যাটার এখন আইপিএল-এর (IPL 2026) প্রস্তুতিতে ব্যস্ত।
04:06 PM (IST) Feb 20
Jiu-Jitsu Analogy: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে দেওয়া তাঁর 'জুজুৎসু' উপমাটি ব্যাখ্যা করেছেন। প্রধানমন্ত্রী মোদী আমেরিকা ও চিনের অদৃশ্য রাজনৈতিক 'প্যাঁচে' আটকে পড়েছেন এবং সেই কারণেই দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।
04:01 PM (IST) Feb 20
ফুট ওভারব্রিজ ভাঙার কাজের জন্য শিয়ালদা ডিভিশনে শনি ও রবিবার মিলিয়ে মোট ২৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বজবজ শাখার একাধিক ট্রেন।
03:39 PM (IST) Feb 20
পশ্চিমবঙ্গে SIR নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ব্যাতিক্রমী বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি রাজ্যে এবার বিচারকদের তত্ত্বাবধানে SIR প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
03:27 PM (IST) Feb 20
Artemis 2:ফের চাঁদের কক্ষপথে মানুষ পাঠাতে চলেছে নাসা। আর্টেমিস ২ মিশনের চূড়ান্ত মহড়া 'ওয়েট ড্রেস রিহার্সাল' সফলভাবে শেষ হয়েছে। SLS রকেটে জ্বালানি ভরে এই মহড়া চালানো হয়।
03:13 PM (IST) Feb 20
Mani Sankar Mukherjee: ফাল্গুনের শুরুতে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত যখন পলাশে রাঙা, বাতাসে বসন্তের ছোঁয়া, ঠিক তখনই বাংলা সাহিত্যে শোকের আবহ। মণিশংকর মুখোপাধ্যায় ওরফে শংকরের জীবনাবসান সাহিত্যপ্রেমী বাঙালির কাছে বিশাল আঘাত।
03:05 PM (IST) Feb 20
Uttar Dinajpur News: চুরি করেছে! শুধুমাত্র সেই সন্দেহে চারজন শিশুকে আটকে রেখে বেল্ট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
02:59 PM (IST) Feb 20
DA CASE: সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ জেওয়ার রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল। তা এখনও বাস্তবায়িত হয়নি। এবার তা নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।
02:15 PM (IST) Feb 20
Dilip Ghosh: ভোটের লড়াইয়ে এবার সামিল হতে পারেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। বিজেপির বিরুদ্ধে কিছুটা সুর কড়া করেছেন রিঙ্কু। প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ।
01:32 PM (IST) Feb 20
Crime News: মাকে খুন করে আত্মঘাতী ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি আসানসোলের কুলটিতে। কী কারণে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:40 PM (IST) Feb 20
প্রধানমন্ত্রী মোদীর 'MANAV' ভিশনকে অনুসরণ করে উত্তরপ্রদেশে বড়সড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, লখনউতে তৈরি হচ্ছে দেশের প্রথম AI সিটি। পাশাপাশি, উন্নাওতে একটি AI-চালিত বিশ্ববিদ্যালয়ও চালু করা হয়েছে।
12:34 PM (IST) Feb 20
Raju Biesta News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই কমিশনের কাছে জমছে নালিসের পাহাড়। এবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ বিষ্ণুপ্রসাদ শর্মার। হঠাৎ কী বিষয়ে নালিশ করলেন তিনি ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:17 PM (IST) Feb 20
Babri Mosque: মুর্শিদাবাদে বাবরি মসজিদের নামে মসজিদ নির্মাণ বন্ধ করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীর দাবি ছিল, বাবর 'হিন্দু-বিরোধী' হওয়ায় তাঁর নামে মসজিদ তৈরি হতে পারে না। এই মসজিদটি প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর তৈরি করছেন।
12:09 PM (IST) Feb 20
Samik Bhattacharya On WB Election: ভোটের আগে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দল বদলের পর এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। কী বলেছেন তিনি? জানুন বিশদে…
11:59 AM (IST) Feb 20
Pratikur Rahaman CPM: একটি বিষয় পরিষ্কার যে, প্রতিকুর প্রকাশ্যে অনেককিছু খোলসা করে দিলেন। সিপিএম-এর অন্দরে সেলিমের 'একনায়কতন্ত্র'-কে চ্যালেঞ্জ করে এই তরুণ নেতা বুঝিয়ে দিলেন, প্রশ্ন আরও উঠবে। সময় সব উত্তর দিয়ে দেবে।
11:46 AM (IST) Feb 20
Iran Nuclear Deal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হয় ১০-১৫ দিনের মধ্যে চুক্তি করতে হবে, নাহলে ফল 'দুর্ভাগ্যজনক' হবে। এই আবহে পশ্চিম এশিয়ায় ব্যাপক সেনা মোতায়েন করেছে আমেরিকা।
11:42 AM (IST) Feb 20
India Bangladesh Visa Resume: বদলের বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসতেই ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে শপথ নিতেই ভারত-বাংলাদেশ ভিসা নিয়ে শোনা গেল বড় পদক্ষেপের কথা। তাহলে কী ফের চালু হচ্ছে দুই দেশের মধ্যে পর্যটক ভিসা পরিষেবা?
11:14 AM (IST) Feb 20
DA HIKE: ভোটের আগেই সুখবর। এক লপ্তে হাতে আসতে চলছে কড়কড়ে নোট। সম্প্রতি ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর ১০% DA বৃদ্দির একটি নির্দেশিকা জারি করেছে।
10:36 AM (IST) Feb 20
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ। ৩১ মার্চের মধ্যে ২৫% বকেয়া মেটানোর সময়সীমা। কর্মীদের জন্য বড় আর্থিক সুখবরের বিস্তারিত প্রতিবেদন।
10:26 AM (IST) Feb 20
Donald Trump On Ind-Pak Clash: তার হস্তক্ষেপেই থেমেছে ভারত-পাকিস্তান যুদ্ধ। পহেলগাঁও হামলা পরবর্তী ভারতের পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নিয়ে ফের নিজের হস্তক্ষেপে যুদ্ধ থেমেছে বলে দাবি ট্রাম্পের। আর কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
10:25 AM (IST) Feb 20
Gold Price Today Kolkata: শুক্রবারে সামান্য কিছুটা কমলো সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ২০ ফেব্রুয়ারি কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:01 AM (IST) Feb 20
Pratik Ur Rahman: আর মাত্র ২৪ ঘণ্টা। তারপরই সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন প্রতীক উর রহমান। তেমনই জল্পনা রাজ্যে। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের উপস্থিতিতেই তিনি ঘাসফুল শিবিরে নাম লেখাতে পারেন।
09:11 AM (IST) Feb 20
SIR-এ ৫৮ লক্ষের পর এবার আরও ১০ লক্ষের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যেই একটি নামের তালিকা পাঠান হয়েছে জাতীয় নির্বাচন কমিশের কাছে। প্রচার কাজ বাকি। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছতে পারে।