Published : Jun 21, 2026, 09:28 AM ISTUpdated : Jun 21, 2026, 10:33 PM IST

Ajker Bangla Khabar Live: Virat Kohli - অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরবেন? জল্পনা থামিয়ে দিলেন বিরাট কোহলি

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Virat Kohli

10:33 PM (IST) Jun 21

Virat Kohli - অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরবেন? জল্পনা থামিয়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli News: টি-২০, টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়েছেন কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। তিনি এখন ভারতীয় দলের হয়ে শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। আগামী বছরের ওডিআই বিশ্বকাপের (2027 ICC Men's Cricket World Cup) পরেই হয়তো পাকাপাকিভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন এই তারকা ব্যাটার।

Read Full Story

10:31 PM (IST) Jun 21

Budget 2026 - ডিএ বাড়বে? খুলবে চাকরির দরজা? বিজেপি সরকারের প্রথম বাজেট নিয়ে বড় ১০টি প্রত্যাশা

Budget Expectations: সোমবার, ২২ জুন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেট ঘিরে প্রত্যাশা অনেক। রইল সেরা ১০টি প্রত্যাশা।

 

Read Full Story

09:51 PM (IST) Jun 21

মাদারিহাটে কি ফের শক্তি বাড়াচ্ছে মোর্চা? বিমল গুরুংয়ের সফরে জোর রাজনৈতিক জল্পনা

Bimal Gurung: মাদারিহাট-বীরপাড়া অঞ্চলে গোর্খা জনমুক্তি মোর্চার রাজনৈতিক তৎপরতা ফের বাড়ছে বলে জল্পনা শুরু হয়েছে। বিমল গুরুং রবিবার দলমোড় চা বাগান ও বীরপাড়ায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

 

Read Full Story

09:03 PM (IST) Jun 21

Trump Iran Warning - লেবানন নিয়ে বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না, আলোচনার মধ্যেই ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

একদিকে সুইজারল্যান্ডে শান্তি বৈঠক চলছে, অন্যদিকে লেবাননে ইরানের 'দালাল'দের বাড়াবাড়ি বন্ধ করতে বলে কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কথা না শুনলে ইরানের ওপর আরও ভয়ংকর হামলা চালানো হবে। যদিও আমেরিকা বলছে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু ইরানও পাল্টা শর্ত দিয়েছে।

 

Read Full Story

09:02 PM (IST) Jun 21

Lionel Messi - সোমবারই বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হয়ে যাবেন মেসি? রেকর্ডের অপেক্ষায় অনুরাগীরা

Argentina vs Austria: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার (Algeria) বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে চলেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচেও মেসি চমকপ্রদ পারফরম্যান্স দেখাবেন বলে আশায় সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীরা।

Read Full Story

08:36 PM (IST) Jun 21

NEET Suicide - NEET পরীক্ষা বিঘ্ন ছাড়াই সম্পন্ন, আজও আত্মঘাতী হল এক ছাত্রী

হায়দরাবাদে NEET-UG পুনঃপরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটি আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।

 

Read Full Story

08:12 PM (IST) Jun 21

US-Iran Talks - ইরানের সঙ্গে সম্পর্ক আমূল বদলে ফেলতে প্রস্তুত আমেরিকা! তবে দিয়েছে ২টি শর্ত

সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তেহরানের সঙ্গে সম্পর্ক আমূল বদলে ফেলতে প্রস্তুত আমেরিকা। তবে এর জন্য ইরানকে পারমাণবিক অস্ত্রের লোভ এবং আঞ্চলিক অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়তে হবে।

 

Read Full Story

07:44 PM (IST) Jun 21

Sri Lanka A vs India A - বৈভবের তাণ্ডব, শ্রীলঙ্কা এ-কে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জয় ভারতের

Tri Nation A Series in Sri Lanka 2026: ভারতের সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় এ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখালেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সি এই ব্যাটার বারবার বুঝিয়ে দিচ্ছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য তৈরি হয়ে গিয়েছেন।

Read Full Story

07:30 PM (IST) Jun 21

‘আমাকে বাজারে বিক্রি করেছেন মমতা!’ তৃণমূল সংকটে বিস্ফোরক অভিযোগ বৈশাখীর, ছাড়লেন না ফিরহাদ-অনন্যাকেও

Baishakhi Banerjee slam Mamata: তৃণমূল কংগ্রেসের বর্তমান সংকট ও ভাঙন প্রসঙ্গে সরব হলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি দলের দুরবস্থার জন্য নেতৃত্বের ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন।

 

Read Full Story

05:47 PM (IST) Jun 21

TMC Conflict - দলের টাকায় ভোটে জিতে এখন তদন্ত চাইছেন? বিদ্রোহীদের টাকা ফেরাতে বললেন কুণাল

তৃণমূলের অন্দরের কোন্দল চরমে। দলের টাকায় ভোটে জিতে এখন সেই অ্যাকাউন্টেরই তদন্ত চাওয়ায় বিদ্রোহী বিধায়কদের একহাত নিলেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা নির্বাচনী প্রচারে দলের অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন।

 

Read Full Story

05:38 PM (IST) Jun 21

Neymar - বিশ্বকাপ ফাইনালে কোন দলের বিরুদ্ধে খেলতে চান? নিজের 'ড্রিম ফাইনাল' জানালেন নেইমার

Neymar: চলতি বিশ্বকাপে ব্রাজিল দুটো ম্যাচ খেলে ফেলল, তিনি এখনও মাঠে নামেননি। তবু নেইমারের দিকে তাকিয়ে ব্রাজিল ভক্তরা। এরই মাঝে নেইমার করে বসলেন বিস্ফোরক মন্তব্য। ব্রাজিল তারকার উক্তি,"আমার স্বপ্নের বিশ্বকাপ ফাইনাল হবে ব্রাজিল বনাম পর্তুগাল।

Read Full Story

05:27 PM (IST) Jun 21

TMC crisis - ৪০ কোটিতে বিক্রি ২০ সাংসদ! মহুয়া মৈত্রের মন্তব্যের পাল্টা আইনি পথে কাকলী-শতাব্দীরা

TMC vs NCPI: মহুয়া মৈত্রের ‘৪০ কোটি টাকা’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদ আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন। সম্মানহানির অভিযোগ তুলে মানহানির মামলা করার কথা ভাবছেন বলে সূত্রের খবর।

 

Read Full Story

04:41 PM (IST) Jun 21

Ration card - রেশন কার্ডে এই কাজটা আজই করে ফেলুন, না হলেই বন্ধ হতে পারে রেশনের চাল-ডাল পাওয়া

Ration Card e-KYC: রেশন কার্ডের সঙ্গে e-KYC সম্পূর্ণ করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ার অংশ। নির্ধারিত সময়ের মধ্যে e-KYC না করলে বিনামূল্যে রেশন পাওয়ার সুবিধা বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

Read Full Story

04:09 PM (IST) Jun 21

ক্লাস টেনের পরীক্ষায় কোন সাবজেক্টে কত পেয়েছিলেন বিরাট কোহলি? অঙ্কের নম্বর দেখলে হেসে ফেলবেন!

বিরাট কোহলি ইন্টারনেটে সমাজমাধ্যমে তার দশম শ্রেণীর মার্কশিট শেয়ার করেছিলেন, যা এখন ভাইরাল। অঙ্কে কত পেয়েছেন বিরাট জানেন? রীতিমত চমকে উঠবেন সেই মার্কশিট দেখে!

Read Full Story

03:26 PM (IST) Jun 21

Annapurna Bhandar - অন্নপূর্ণা ভাণ্ডারের রেকর্ড আবদন, কবে থেকে পাবেন ৩০০০০ টাকা? বড় কথা বললেন শুভেন্দু অধিকারী

Suvendu on Annapurna Bhandar: রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এগিয়ে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। টাকা নিয়ে আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

 

Read Full Story

02:50 PM (IST) Jun 21

Water Crisis - ভারতের ২১টি প্রধান শহরে তীব্র জলসঙ্কট ও ভূগর্ভস্থ জলের হাহাকার! মাত্র ৩০ দিনের জল মজুত রয়েছে মুম্বইতে

Water Crisis: নীতি আয়োগ ও জল শক্তি মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতের ২১টি বড় শহর ভূগর্ভস্থ জলস্তর বিপজ্জনকভাবে কমে যাওয়ায় 'ডে জিরো' বা সম্পূর্ণ জলশূন্যতার দিকে এগোচ্ছে। এই সঙ্কট কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে ।

Read Full Story

02:18 PM (IST) Jun 21

Vaibhav Sooryavanshi - ১১ বলে হাফ সেঞ্চুরি, ২৯ বলে ৯৪! বৈভবের ব্যাট যেন আলদানির আশ্চর্য প্রদীপ

Vaibhav Sooryavanshi: সব কিছুকেই যেন ছাড়িয়ে যাচ্ছে ভারতের ১৫ বছরের ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী। ভারতীয় এ দলের জার্সিতে এমন এক বিধ্বংসী ইনিংস খেলল বৈভব সূর্যবংশী, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বৈভব২৯ বলে ৯৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলল।

Read Full Story

01:55 PM (IST) Jun 21

Waterlogging Kolkata - কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড তিলোত্তমা! গাছ উপড়ে ও জলমগ্নতায় অবরুদ্ধ কলকাতার একাংশ

Waterlogging Kolkata:এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়ে এবং জল জমে যাওয়ায় শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে, এমনকি মেট্রো ও ট্রেন পরিষেবাও প্রভাবিত হয়েছে। 

Read Full Story

01:29 PM (IST) Jun 21

Hormuz Tariffs Trump - চুক্তি না হলে হরমুজ়ে নতুন করের ইঙ্গিত, বিতর্কিত মন্তব্যে সাফাই ট্রাম্পের

Hormuz Tariffs Trump: আন্তর্জাতিক কূটনীতির টানাপোড়েনের মধ্যেই হরমুজ় প্রণালীকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে চলা ৬০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ় প্রণালীতে কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না।

Read Full Story

12:37 PM (IST) Jun 21

DA and Salary Hike - কালই ঘোষণা! বাজেটে ১০-১২% DA বাড়বে সরকারি কর্মীদের?

সোমবারই কি খুশির খবর পাবেন বাংলার সরকারি কর্মীরা? এদিনই কি বাজেটে তাঁদের জন্য বড়সড় ডিএ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত? সেই বাজেটে কোন কোন নতুন ঘোষণা আসে সেদিকেই তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা। বাজেটে ১০-১২% DA বাড়বে সরকারি কর্মীদের?

Read Full Story

11:33 AM (IST) Jun 21

Kolkata Weather Update - কলকাতা-সহ রাজ্য জুড়ে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

Kolkata Weather Update: ২১ জুলাই কলকাতা-সহ পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Read Full Story

10:41 AM (IST) Jun 21

Yoga Day - যোগাসনই পারে গোটা বিশ্বকে এক করতে, কলকাতার রেড রোডে বললেন মোদী

রবিবার কলকাতায় ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যোগকে এক unifying শক্তি হিসাবে প্রশংসা করেন যা সম্প্রদায়কে সংযুক্ত করে। বিশাল জনসমাগম দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এবারের থিম 'সুস্থ বার্ধক্যের জন্য যোগ'-এর ওপর জোর দেন।
Read Full Story

10:26 AM (IST) Jun 21

PM Modi Kolkata Visit - শক্তিশালী ভারত! গার্ডেনরিচে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

PM Modi Kolkata Visit: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এবার উদ্বোধন হল দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজকে নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল। 

Read Full Story

10:06 AM (IST) Jun 21

Job News - ভারতীয় স্টেট ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে চলছে নিয়োগ, শুরুতেই বেতন ৪৮,৪৮০!

প্রবেশনারি অফিসার পদে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

Read Full Story

09:40 AM (IST) Jun 21

হরমুজ প্রণালীতে এবার মার্কিন 'টোল ট্যাক্স'? ট্রাম্পের 'গার্জিয়ান অ্যাঞ্জেল' প্ল্যানে তোলপাড় বিশ্ব

ইরানের হুঁশিয়ারিতে কি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী বন্ধ হতে চলেছে? চুক্তি ব্যর্থ হলে ডোনাল্ড ট্রাম্প কি জাহাজের ওপর মার্কিন টোল বসিয়ে নতুন আর্থিক চাপ তৈরি করবেন? লেবাননে যুদ্ধবিরতি ভেঙে যাওয়া কি আমেরিকা-ইরান আলোচনাকে লাইনচ্যুত করবে? সুইজারল্যান্ডের বৈঠক কি শান্তি আনবে, নাকি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে?
Read Full Story

More Trending News