কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:24 PM (IST) Apr 11
East Bengal FC vs Chennaiyin FC: এবারের আইএসএল-এ (Indian Super League 2026) পয়েন্ট তালিকার নিরিখে শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে কাঙ্খিত ফল পেল লাল-হলুদ শিবির। এদিন অন্য ম্যাচের ফলও ইস্টবেঙ্গলের পক্ষে সুবিধাজনক হতে পারে।
09:55 PM (IST) Apr 11
Sanju Samson Century: এবারের আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ছেড়ে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দেওয়ার পর ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না সঞ্জু স্যামসন। তবে শনিবার অপরাজিত শতরান করে দলকে ভরসা দিলেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার।
08:34 PM (IST) Apr 11
Punjab Kings vs Sunrisers Hyderabad: শনিবার আইপিএল-এ (IPL 2026) পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। অভিষেক শর্মা (Abhishek Sharma), শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) অসাধারণ ব্যাটিং দেখা গেল। এই ম্যাচেই আবার মার্কো জ্যানসেনের (Marco Jansen) অনবদ্য ক্যাচ দেখা গেল।
07:28 PM (IST) Apr 11
Punjab Kings vs Sunrisers Hyderabad: শনিবার আইপিএল-এ (IPL 2026) জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। এই ম্যাচে দুই দলেরই দুর্দান্ত ব্যাটিং দেখা গেল। তবে এরই মধ্যে অসাধারণ ক্যাচ নিয়ে নজর কেড়ে নিলেন পাঞ্জাব কিংসের তারকা মার্কো জ্যানসেন (Marco Jansen)।
07:15 PM (IST) Apr 11
Raj Chakraborty Net Worth: টলিউডের পরিচিত পরিচালক রাজ চক্রবর্তী অভিনয় ও পরিচালনার জগৎ থেকে রাজনীতিতে এসে নিজের আলাদা পরিচয় গড়েছেন। বর্তমানে তিনি বারাকপুরের বিধায়ক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন। হলফনামায় কমিশনকে দেওয়া হলফনামায় রাজ চক্রবর্তী কী জানালেন-
07:13 PM (IST) Apr 11
বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগেই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আগামী সোমবার দুর্গাপুরে পৌঁছবেন তিনি। তিনদিনের সফরে পর পর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন জ্ঞানেশ। তাঁর সঙ্গে আরও দুই সিনিয়র কমিশনার থাকবেন বলে সূত্রের খবর।
06:17 PM (IST) Apr 11
বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন। লোকসভায় তিনি উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁকে হারতে হয়।
05:26 PM (IST) Apr 11
এই ওভেনের সিস্টেমে রান্নার ইউনিটের ভেতরে একটি পিইএম (প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ইলেক্ট্রোলাইজার) রয়েছে, যা জল থেকে তাৎক্ষণিকভাবে হাইড্রোজেন তৈরি করে। এই উদ্ভাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর জন্য গ্যাস সংরক্ষণ বা বিতরণের কোনও আলাদা পরিকাঠামোর প্রয়োজন হয় না।
05:06 PM (IST) Apr 11
Vaibhav Sooryavanshi-Virat Kohli: শুক্রবার আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Rajasthan Royals vs Royal Challengers Bengaluru) ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল বৈভব সূর্যবংশী ও বিরাট কোহলির মুখোমুখি হওয়া। কিশোর ব্যাটার বৈভবের সঙ্গে বিরাট কেমন আচরণ করবেন, সে বিষয়ে ক্রিকেট দুনিয়ার আগ্রহ ছিল। মুগ্ধ করলেন বিরাট।
04:55 PM (IST) Apr 11
Bratya Basu Net Worth: টানা চারবার দমদম কেন্দ্র থেকে বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু-কে প্রার্থী করেছে তৃণমূল। তিনবারের বিধায়ক-মন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির বিস্তারিত তুলে ধরেছেন। দেখুন ব্রাত্য-কথা।
04:36 PM (IST) Apr 11
২০২৭ সালের ২ আগস্টের সূর্যগ্রহণটিকে খুব বিশেষ বলে মনে করা হচ্ছে। এর মোট সময়কাল প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে, যা এটিকে ব্যতিক্রমী করে তুলেছে। এই গ্রহণের সময় দিনের বেলায় অনেক জায়গায় অন্ধকার নেমে আসতে পারে।
04:09 PM (IST) Apr 11
Delhi Weather: দিল্লিতে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। গরম, শুকনো হাওয়া আর চড়া রোদে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে গরম আরও বাড়বে, রাজধানীর তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
03:26 PM (IST) Apr 11
Vaibhav Sooryavanshi Record: আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে একের পর এক ম্যাচে অসাধারণ ইনিংস খেলে চলেছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর গত বছর থেকেই ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন। এবারের আইপিএল-এও চমকপ্রদ ব্যাটিং করছেন বৈভব। তিনি নতুন নজির গড়ছেন।
03:15 PM (IST) Apr 11
শনিবার বাঁকুড়ার এক নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের স্বার্থে রাজ্যে সিন্ডিকেট চালাচ্ছেন। শাহ নারী সুরক্ষা এবং আলুর দাম নিয়েও রাজ্য সরকারকে তোপ দাগেন।
03:05 PM (IST) Apr 11
West Bengal Assembly Election 2026: বাংলায় নির্বাচনী প্রচারে এসে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের লাভ বাংলার সরকারি কর্মচারীরাও পাবেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা করেন।
02:58 PM (IST) Apr 11
Mamata Banerjee: কেশিয়ারির নির্বাচনী জনসভা সেরে সোজা ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানের জনসভায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। সেই মিটিং থেকেই এবার আদিবাসী সম্প্রদায়কে নয়া নিদান দিলেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee news live)।
01:55 PM (IST) Apr 11
RR Dugout Mobile Phone Use: বিরাট কোহলিদের বিরুদ্ধে দারুণ জয়ের পর এখন আইপিএলের সপ্তম স্বর্গে রজাস্থান রয়্য়ালস। ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)র অবিশ্বাস্য ব্য়াটিংয়ে ভর করে দীর্ঘদিন পর আবার আইপিএলে ফিরেছে রাজস্থান রাজ।
01:53 PM (IST) Apr 11
এই বছর বর্ষা স্বাভাবিক নাও হতে পারে। নির্ধারিত হারের এবার কম হতে পারে বৃষ্টিপাত। স্কাইমেট ওয়েদার ২০২৬ সালের জন্য ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পূর্বাভাস প্রকাশ করেছে, যেখানে স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ কম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
01:42 PM (IST) Apr 11
Modi Promises: সামনের ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে পূর্ব বর্ধমানের সভা থেকে তৃণমূলের 'সিন্ডিকেট' রাজের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে মহিলাদের মন জয় করতে মাসে ৩,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
01:27 PM (IST) Apr 11
Mamata vs Suvendu: পশ্চিমবঙ্গের রাজনীতির এপিসেন্টার এখন ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সরগরম এই বিধানসভা কেন্দ্র। কোন সমীকরণে মমতা আর শুভেন্দু ভবানীপুর জিততে চায়।
01:21 PM (IST) Apr 11
North Bengal BJP News: দলীয় কর্মীদের সঙ্গে নৌকা করে নদী পার হওয়ার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান অমলবাবু।নদীর গভীরতা এবং জলের টান বেশি থাকায় সঙ্গীরা শত চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি।
01:21 PM (IST) Apr 11
Gold Price Today: সপ্তাহশেষে একলাফে অনেকটা বাড়ল সোনার দাম। ১১ এপ্রিল কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
01:06 PM (IST) Apr 11
History Of Momos: সন্ধ্যা ঘনিয়ে এলে রাস্তার মোড়ে মোমোর দোকানগুলোর চারপাশে প্রায়শই ভিড় দেখা যায়। যদিও মোমো সারা ভারতেই ব্যাপকভাবে খাওয়া হয়, তবে দিল্লির আশপাশের এলাকাগুলোতে এর প্রতি উন্মাদনা চোখে পড়ার মতো।
12:51 PM (IST) Apr 11
Mamata Banerjee: শনিবার, পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা রয়েছে তাঁর। নিঃসন্দেহে চতুর্থবারের জন্য সরকার গড়তে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস।
12:43 PM (IST) Apr 11
US-Iran Talks: যুদ্ধবিরতির আবহে ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। ইসলামাবাদে এই হাই-ভোল্টেজ বৈঠকে সভাপতিত্ব করছে পাকিস্তান। দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালী নিয়ে মতপার্থক্য মেটানোই এই আলোচনার মূল লক্ষ্য।
12:36 PM (IST) Apr 11
Meerut Horror: উত্তরপ্রদেশের মীরাট জেলায় এক চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক মহিলার পচাগলা দেহাবশেষ। মৃতার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস বলে জানা গিয়েছে। অভিযোগ, পচা গন্ধ ঢাকতে নিয়মিতভাবে সুগন্ধি ছড়াতেন ওই ব্যক্তি।
12:27 PM (IST) Apr 11
দিল্লি সরকার 'ইলেকট্রিক ভেহিকল (EV) নীতি ২০২৬-২০৩০'-এর খসড়া প্রকাশ করেছে। এই খসড়ায় পেট্রোল চালিত যানবাহনের উপর সময়সীমা-বদ্ধ বিধিনিষেধ আরোপ, বাণিজ্যিক যানবাহনের বহরের (fleet) জন্য কঠোরতর নিয়মকানুন প্রণয়ন, বৈদ্যুতিক যান ব্যবহারে উৎসাহমূলক ইনসেনটিভ দেওয়া এবং চার্জিং পরিকাঠামোর ব্যাপক সম্প্রসারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
12:12 PM (IST) Apr 11
Bangladesh price hike: দুবেলা পেট ভরা ভাত খেতে মুখের রক্ত উঠে যাচ্ছে সাধারণ মানুষের। বাজারে নিয়ে আগুন দামে হাত জ্বলছে বাংলাদেশিদের। মূল্যবৃদ্ধিতে পাকিস্তানকে টেক্কা বাংলাদেশের।
11:49 AM (IST) Apr 11
যদিও ৩৫০সিসি সেগমেন্টে মানুষ প্রায়শই পাওয়ার, টর্ক এবং বাইকের ফিচার নিয়ে বেশি কথা বলে, মাইলেজের গুরুত্ব একই থাকে। আপনি যদি এমন একটি বাইক খুঁজে থাকেন যা শক্তিশালী পারফরম্যান্স এবং ভাল মাইলেজ দেয়, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য সহায়ক হতে পারে।
11:25 AM (IST) Apr 11
ইরান হরমুজ প্রণালী পুরোপুরি পুনরায় চালু করতে পারছে না, কারণ তারা তাদের পেতে রাখা সমুদ্র মাইনগুলো খুঁজে পাচ্ছে না এবং সেগুলো অপসারণ করার সক্ষমতাও তাদের নেই। মার্কিন কর্তাদের মতে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো দ্রুত পূরণ করতে না পারার এটাই প্রধান কারণ। যুক্তরাষ্ট্র চায় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে আরও বেশি জাহাজ চলাচল পুনরায় শুরু হোক।
11:13 AM (IST) Apr 11
Crude Oil Price: আমেরিকা-ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর অপরিশোধিত তেলের দামে ৬ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা গেছে। তবে, হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং চলমান উত্তেজনার কারণে এই দামের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠছে।
11:10 AM (IST) Apr 11
বিধানসভা ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
11:05 AM (IST) Apr 11
Weather Forecast: আজ তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমঘাট পর্বতমালা ও তার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। চেন্নাইয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? জানুন আরও বিশদে…
10:34 AM (IST) Apr 11
West Bengal Vote 2026: রবিবাসরীয়র আগে শনিবার রাজ্যজুড়ে জমজমাট ভোটের প্রচার। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় ১৫২ আসনে ভোট। তার আগে শেষ মুহুর্তে প্রচারে ঝড় তুলতে আসরে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়।। জানুন আরও বিশদে…
09:59 AM (IST) Apr 11
Iran-US Talks: আমেরিকার সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ইরানের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল। কিন্তু বৈঠকের আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার ওপর তাদের কোনও ভরসা নেই।
09:56 AM (IST) Apr 11
Lakshmir Bhandar Scheme News: পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার বড় বদল। এপ্রিল মাস থেকে বদলাচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢোকার নিয়ম। এই মাসের টাকা কবে ঢুকবে গ্রাহকদের অ্যাকাউন্টে? রইল বিশাল আপডেট।। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:54 AM (IST) Apr 11
DA Hike: সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে জানিয়েছে যে মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কর্মরত কর্মচারী মধ্যে বৈষম্য করতে পারে না।মুদ্রাস্ফীতি উভয়কেই সমানভাবে প্রভাবিত করে এবং আর্থিক সংকট সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ভিত্তি হতে পারে না।
09:38 AM (IST) Apr 11
Artemis II splashdown: রেকর্ড করেই পৃথিবীদের প্রত্যাবর্তন আর্টেমিস-২এর। শনিবার ভোটে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে। নাসার চারজন মহাকাশচারীকে পৃথিবী থেকে ৪,০৬,৭৭৮ কিলোমিটার দূরে নিয়ে গিয়েছিল আর্টিমিস ২
08:53 AM (IST) Apr 11
How to Check DA: রাজ্য সরকার সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু করেছে। গ্রুপ ডি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ছাড়া বাকিদের DA তাদের জিপিএফ অ্যাকাউন্টে পড়বে। রইল এই অ্য়াকাউন্টে তাদের বকেয়া ডিএ দেখে নেওয়ার পদ্ধতি।