কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:46 PM (IST) Apr 13
ED IPAC Case: প্রসঙ্গত, ২ এপ্রিল দিল্লিতে চান্দেলের ফ্ল্যাট ছাড়াও বেঙ্গালুরুতে আইপ্যাকের আরও একজন সহ-প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর ঋষি রাজ সিংহের ফ্ল্যাট এবং মুম্বইতে আম আদমি পার্টির প্রাক্তন কমিউনিকেশন হেড বিজয় নায়ারের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।
10:06 PM (IST) Apr 13
আপনার বাড়ির ফ্যানটি যদি এখন অনেক ধীরে চলে, তবে চিন্তার কোনো কারণ নেই। মাত্র ৫০ টাকায় আপনার কাজ আরও সহজ হয়ে যাবে।
09:53 PM (IST) Apr 13
Electric Conversion Kit For Bikes: ভারতে পুরনো দুই-চাকার যানকে ইলেকট্রিক সংস্করণে রূপান্তর করার (EV রেট্রোফিটিং) প্রবণতা দ্রুত বাড়ছে। এর স্থায়িত্ব এবং হালকা ওজনের কারণে, এই রূপান্তরের জন্য স্প্লেন্ডরকে একটি জনপ্রিয় বাইক হিসেবে বিবেচনা করা হয়।
08:38 PM (IST) Apr 13
News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
07:50 PM (IST) Apr 13
Donald Trump: ডোনাল্ড ট্রাম্প আর বিতর্ক যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। নিত্য নতুন মন্তব্যে সংবাদ শিরোনামে তিনি। এবার নিজেকে যিশু খ্রিস্ট্র্রের সঙ্গে তুলনা টানলেন ট্রাম্প নিজেকে। কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
05:26 PM (IST) Apr 13
05:10 PM (IST) Apr 13
Israel Attack News: দক্ষিণ লেবাননে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও বাড়িয়েছে ইজরায়েলি সেনা (IDF)। তাদের দাবি, মুখোমুখি লড়াই আর বিমান হামলায় ১০০-র বেশি হিজবুল্লা যোদ্ধাকে খতম করা হয়েছে। এছাড়াও ডজনখানেক ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
04:57 PM (IST) Apr 13
04:49 PM (IST) Apr 13
Annapurna Scheme: বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রয়েছে বিরাট সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও দ্বিগুণ অর্থ। কতদিনের মধ্যে এই টাকা মিলবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
04:23 PM (IST) Apr 13
Iran Math: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধের হুমকি দেওয়ার পর ইরানের পার্লামেন্ট স্পিকার এমবি গালিবাফ একটি 'গাণিতিক' ফর্মুলা দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই অবরোধ হলে তেলের দাম এতটাই বাড়বে যে মানুষ বড় সমস্যায় পড়বে।
04:03 PM (IST) Apr 13
Biometric Voter Verification: ভোট জালিয়াতি রুখতে পোলিং বুথে আঙুলের ছাপ ও চোখের মণি স্ক্যান করে পরিচয় যাচাইয়ের দাবি উঠেছে। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের মতামত চেয়েছে।
03:38 PM (IST) Apr 13
WB Civic Volunteer News: ভোট বড় বালাই। ভোট আবহে এবার সিভিক পুলিশ নিয়ে বড় নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। ভোটের সময়ে আর ডিউটি করতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু কেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:32 PM (IST) Apr 13
Dipanjan Chakraborty Controversy: ভোট ময়দানে প্রথম। কিন্তু তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর পেশা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সবকিছু নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। যদিও তা নিয়ে মুখ খুলেছেন দীপাঞ্জন চক্রবর্তী।
03:28 PM (IST) Apr 13
Mamata Banerjee: মমতা জানালেন, “গতকাল একজন বলেছেন, উত্তরপ্রদেশের মতো নাকি এখানে বুলডোজ়ার চালাবে। মানেটা কী? আমি বুলডোজ়ারের-রাজনীতিতে বিশ্বাস করি না। কারণ, আমি ভালোবাসার নীতিতে বিশ্বাসী।" তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, গরমের ছুটিতে তিনি মামাবাড়ি যেতেন।
03:27 PM (IST) Apr 13
সোমবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছে। আদালত একইসঙ্গে উল্লেখ করেছে যে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকার অধিকার ভোটারদের একটি নিরবচ্ছিন্ন অধিকার এবং নির্বাচন পরিচালনার চাপের কারণে এই প্রক্রিয়াটি কোনওভাবেই ব্যাহত বা বিকৃত হওয়া উচিত নয়।
03:03 PM (IST) Apr 13
02:58 PM (IST) Apr 13
Amit Shah In West Bengal Election 2026: বঙ্গ বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। চৈত্রের শেষবেলায় গরমের সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটের উত্তাপও। সেই সঙ্গে বাড়ছে শাসক-বিরোধী উভয় শিবিরের প্রচারের ঝাঁজও। বীরভূমের সভা থেকে কী বললেন অমিত শাহ? জানুন আরও।
02:49 PM (IST) Apr 13
Mamata Banerjee: সিউড়ির জনসভা থেকে মমতা জানান, “গতবার নির্বাচনে বলেছিলামম লক্ষ্মীর ভান্ডার দেবো। প্রথমে ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। কারণ, আমরা ভোটের প্রতিশ্রুতিতে কখনোই ভাঁওতা দিই না। বিহারে ভোটের আগে আট হাজার টাকা দিয়ে পরে ফেরত নিয়ে নিচ্ছে। আমি ভিডিও দেখাতে পারি। তিন হাজার দেবে বলছে ওরা। কখনও এক হাজার টাকা দিয়ে দেখেছে?"
01:48 PM (IST) Apr 13
সোমবার বীরভূমের সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে সোমবার সিউড়ি সেচ কলোনির মাঠে জনসভা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে মমতাকে স্বাগত জানান কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। মঞ্চে কোর কমিটির সভাপতি কাজল শেখ-সহ কোর কমিটির বাকি সদস্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।
01:44 PM (IST) Apr 13
Suvendu On Mamata: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ডিলিমিটেশন করে বাংলা ভাগ করা হবে' দাবির তীব্র বিরোধিতা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর মতে, ২০২৬ বিধানসভা ভোটের আগে বলার মতো কোনও ইস্যু না থাকায় মুখ্যমন্ত্রী এই সব 'মিথ্যে' কথা বলছেন।
01:26 PM (IST) Apr 13
Poila Boishakh weather: আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ বঙ্গে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। পয়লা বৈশাখে স্বস্তির আবহাওয়া থাকবে না বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তর ও পশ্চিমের জেলাতেও বাড়বে গরম।
01:11 PM (IST) Apr 13
কি আর কী-র মধ্য়ে পার্থক্যটা কোথায়? অনেক শিক্ষিত লোকও জানেন না। কোনও কিছু পড়তে গিয়ে আপনি নিশ্চয় কী ও কি, এই শব্দটি দুটি লক্ষ্য করেছেন।
12:32 PM (IST) Apr 13
২০২৬ সালের এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? নবান্নর লেটেস্ট আপডেট অনুযায়ী ১৫ এপ্রিলের মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনা এবং বর্ধিত ভাতার পরিমাণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন।
12:31 PM (IST) Apr 13
চিনের গুয়াংঝো জুয়ান ইন্টেলিজেন্ট টেক জয়েন্ট স্টক কোং লিমিটেড দ্বারা নির্মিত ইসিক্লাউড (EseeCloud) চিনের ডেটা সেন্টারগুলিতে সরাসরি ফুটেজ পাঠাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। সেখান থেকে সেই তথ্য পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠানো হচ্ছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্ত থেকে এই সংবেদনশীল তথ্যগুলো উঠে এসেছে।
12:04 PM (IST) Apr 13
BJP Vs TMC: এবার বাংলা দখলে মরিয়া বিজেপি। আর সেই জন্যই নিয়েছে বেশ কিছু রণকৌশল। উত্তর থেকে দক্ষিণ, বাছাই করা আসন দখলের চেষ্টা শুরু করেছে গেরুয়া শিবির। যার মধ্যে রয়েছে কলকাতার কয়েকটি আসনও।
11:23 AM (IST) Apr 13
11:20 AM (IST) Apr 13
'শান্তি আলোচনা' ভেস্তে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। এখন, ট্রাম্প সরাসরি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এর অর্থ হল ওয়াশিংটন, যারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ সৃষ্টি করছিল, তারাই এখন সেটা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। ট্রাম্পের এই পদক্ষেপ ইরানের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করবে।
11:16 AM (IST) Apr 13
Gold Price Today: সপ্তাহের প্রথমে একলাফে অনেকটা কমলো সোনার দাম। ১৩ এপ্রিল কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:50 AM (IST) Apr 13
Trump Dismisses Iran Talks: ইসলামাবাদে ২১ ঘণ্টা ধরে চলা আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরান নিয়ে কড়া মনোভাব দেখালেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, ইরান আবার আলোচনায় বসতে চায় কি না, তা নিয়ে তিনি 'কিছু জানেনও না, জানতেও চান না'।
10:46 AM (IST) Apr 13
ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ থামানোর চেষ্টা করছে পাকিস্তান। এদিকে ঘরে তারা বালোচ যোদ্ধাদের আক্রমণের মুখে। রবিবার পাকিস্তান-ইরান সীমান্তের অদূরে আরব সাগরে একটি টহলদাবি বোটে সশস্ত্র বালোচ যোদ্ধারা গুলি চালালে পাকিস্তান কোস্ট গার্ডের তিনজন সদস্য নিহত হন। বোটটি যখন রুটিন টহল দিচ্ছিল, ঠিক তখনই এটি হামলার শিকার হয় এবং এতে আরোহী সকল সদস্যই প্রাণ হারান।
10:18 AM (IST) Apr 13
oil price Hike: সোমবার সকাল ১০টা, ভারতীয় সময় সন্দ্য়ে ৬টা ৩০ মিনিট থেকেই ইরানের সমস্ত বন্ধ বন্দরে অবরোধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড। এই বিবৃতি জারির পরেই তেলের দাম ৮ শতাংশ বেড়েছে।
10:11 AM (IST) Apr 13
Share Market Today: ইরান-মার্কিন আলোচনা ব্যর্থ হওয়া এবং অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়ানোয় বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নেমেছে। এর প্রভাবে ভারতীয় সূচক সেনসেক্স ও নিফটি বড় পতনের সম্মুখীন হয়েছে, যা এশীয় ও মার্কিন বাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে।
09:53 AM (IST) Apr 13
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এক অভূতপূর্ব কৌশল নিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় উত্তরবঙ্গের শীতলকুচিতে ঘটে যাওয়া হিংসা এবং গোলাগুলির ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কমিশন আধুনিক অস্ত্রের পরিবর্তে নিরাপত্তা বাহিনীকে লাঠি দিয়ে সজ্জিত করার উপর বেশি মনোযোগ দিচ্ছে।
09:31 AM (IST) Apr 13
Digital Gold Vs Gold ETF: ভারতীয় পরিবারগুলির কাছে থাকা সোনার সাপেক্ষে, এই প্রতিবেদনটি দুটি আধুনিক বিনিয়োগ মাধ্যম—ডিজিটাল গোল্ড এবং গোল্ড ইটিএফ এর কথা বলা হয়েছে। এই দুটি মাধ্যমের ক্ষেত্রে আয়কর সংক্রান্ত নিয়মাবলী ব্যাখ্যা করা হয়েছে।
09:22 AM (IST) Apr 13
RBI proposes: অনলাইন লেনদেন বা UPI-এর ওপর রাশ পরাতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা RBI। RBI প্রস্তাব দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ১০০০০ টাকার বেশি ডিজিটাল লেনদেনে এক ঘণ্টার বেশি সময় নিতে হবে। তবে এই নিয়ম সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।
09:11 AM (IST) Apr 13
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, "ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী ও সেখান থেকে প্রস্থানকারী সমস্ত সামুদ্রিক যান চলাচলের উপর অবরোধ কার্যকর করা শুরু করবে। এই অবরোধটি ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা ব্যবহারকারী সকল দেশের জাহাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে প্রয়োগ করা হবে, যার মধ্যে আরব উপসাগর এবং ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকাগুলোও অন্তর্ভুক্ত।"
08:47 AM (IST) Apr 13
'X' প্ল্যাটফর্মে করা একটি পোস্টে মালব্য লিখেছেন, "এক তরুণ র্যাপার—যিনি ফেসবুকে 'মাঞ্চু দাদা' নামে পরিচিত—মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলের দুর্নীতিগুলো ফাঁস করে দিয়ে একটি জোরাল ও কপিরাইট-মুক্ত (copyright-free) গান প্রকাশ করেছেন। এটি কেবলই কোনও গান নয়। এটি হল জনগণের মধ্যে ক্রমশ বেড়ে চলা ক্ষোভের এক প্রতিফলন।"