কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:00 PM (IST) Oct 26
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের জেরে খরচ কমানোর পথে হাঁটছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা Microsoft। সংস্থার প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিনিময়ে আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।
09:52 PM (IST) Oct 26
Cyclone Arnab: ঘূর্ণিঝড় 'অর্ণব' উপকূলবর্তী রাজ্যগুলোতে আছড়ে পড়তে চলেছে। এর আগেও এমন অনেক ঝড় আমরা দেখেছি। প্রতিটি ঘূর্ণিঝড়েরই একটা নির্দিষ্ট নাম থাকে। কিন্তু এই নামগুলো কারা ঠিক করে? আর কেনই বা দেওয়া হয়?
09:09 PM (IST) Oct 26
Kolkata News: একবিংশ শতাব্দীতে এসে মধ্যযুগীয় বর্বরতা কলকাতায়। মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে প্রেমিক ও তার বাবার সঙ্গে নৃশংস ঘটনা ঘটালো প্রেমিকার পরিবারের লোকজন। কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:25 PM (IST) Oct 26
ইরানকে ঘিরে যুদ্ধের উত্তেজনার মধ্যেই নতুন পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। সে দেশের উপকূলের কাছে একটি ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছে, সমুদ্রে তেলের আস্তরণ ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং উত্তর আমিরশাহির উম্ম আল কুয়েইনের উপকূলের কাছে পৌঁছে যাচ্ছে।
08:18 PM (IST) Oct 26
সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
07:36 PM (IST) Oct 26
ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ২০২৬ সালের ২৬ অক্টোবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) স্থল, নৌ ও বায়ুসেনার জন্য প্রায় ২.১২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে।
06:58 PM (IST) Oct 26
Suvendu Adhikari: পুজো মিটলেই পুরসভা নির্বাচন। তার আগে নিজের গড় তমলুকে এসে ফের বোমা ফাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
06:30 PM (IST) Oct 26
চিনের তিব্বতে ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প তৈরির উদ্যোগের পাল্টা কৌশল হিসেবে অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং মেগা বাঁধকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারত। কিন্তু এই প্রকল্প ঘিরেই স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আন্দোলনে সামিল হয়েছেন তরুণ প্রজন্ম, বিশেষত Gen Z।
05:29 PM (IST) Oct 26
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমল। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে। তবে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুটে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এখনও কাটেনি।
04:47 PM (IST) Oct 26
E100 হল প্রায় সম্পূর্ণ ইথানল দিয়ে তৈরি জ্বালানি। অন্যদিকে, E85-এ থাকে প্রায় ৮৫ শতাংশ ইথানল এবং ১৫ শতাংশ পেট্রোল। বর্তমানে ব্যবহৃত E20 পেট্রোলে থাকে ২০ শতাংশ ইথানল এবং ৮০ শতাংশ পেট্রোল। এই ধরনের উচ্চ ইথানলযুক্ত জ্বালানিতে চলার জন্য গাড়ির ইঞ্জিন ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিশেষভাবে তৈরি হতে হয়।
04:20 PM (IST) Oct 26
কংগ্রেসের ‘ভোট চুরি’ অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের আন্দোলনের আবহে পাল্টা কর্মসূচি ঘোষণা করল বিজেপি। আগামী ২ নভেম্বর হায়দরাবাদে তেলঙ্গনা বিজেপির পদযাত্রায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই কর্মসূচির মূল স্লোগান— ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’।
04:02 PM (IST) Oct 26
Cyclone Arnab Latest Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ! ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’। ক্রমশ শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস কী বলছে? দেখুন ফটো গ্যালারিতে।।
03:22 PM (IST) Oct 26
Chorbagan Update: চোরবাগানের দুর্ঘটনার তদন্তে এবার মণ্ডপের শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের। তার কাছ থেকে কী জানতে চাইছে পুলিশ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
02:54 PM (IST) Oct 26
Elephant Attack: সারাদিন ধরে মাদারিহাটে দাপিয়ে বেড়াল দাঁতাল হাতি। দিনের আলোতেই হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এখন কী পরিস্থিতি? দেখুন ছবিতে।
02:53 PM (IST) Oct 26
অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ভারত ও চিনের সেনার মধ্যে উত্তেজনা নিয়ে অবশেষে মুখ খুলল বেজিং। সীমান্তে টহলদারি নিয়ে ভারতের অভিযোগের জবাবে চিনের দাবি, দুই দেশের মধ্যে হওয়া চুক্তি মেনেই সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেয় চিনা সেনা।
02:34 PM (IST) Oct 26
LPG Booking Rules: যাঁরা এখনও এই প্রক্রিয়া শেষ করেননি, তাঁদের নিজেদের গ্যাস সরবরাহকারী সংস্থার কাছে নিয়ম ও ভর্তুকির যোগ্যতা সম্পর্কে খোঁজ নেওয়া উচিত..
02:28 PM (IST) Oct 26
ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও হিংসাত্মক পরিস্থিতির মধ্যে বিদেশে বসবাসকারী ভারতীয়দের প্রশংসা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর বক্তব্য, ভারতীয়রা শান্তিপ্রিয়। তাঁরা বিদেশের মাটিতে ভাঙচুর করেন না, সমাজের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেন না। জার্মানির বার্লিনে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
12:50 PM (IST) Oct 26
School Open: তামিলনাড়ুর তিরুভারুরে প্রবল বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতরের সতর্কতা সত্ত্বেও স্কুল-কলেজ খোলা থাকায় ক্ষুব্ধ অভিভাবকরা।
12:38 PM (IST) Oct 26
Gold Price Today: ধনতেরাসের আগে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। ২৬ অক্টোবর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:27 PM (IST) Oct 26
২০১৮ সালে অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি-এমএলএ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে।
12:22 PM (IST) Oct 26
12:07 PM (IST) Oct 26
দিল্লিতে প্রথমবারের মতো শুরু হতে চলেছে যমুনা রিভার ক্রুজ। 'নমো যমুনা - রিভার সাফারি' নামের এই পরিষেবার ট্রায়াল রান শুরু হচ্ছে সোমবার থেকে। মাত্র ৫০০ টাকায় ৪০ মিনিট যমুনার বুকে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন পর্যটকরা।
11:55 AM (IST) Oct 26
অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলায় ভারতের ৪০ থেকে ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চিনা সেনা। সম্প্রতি সীমান্ত এলাকা ঘুরে এসে এমনই বিস্ফোরক দাবি করেছেন অরুণাচল প্রদেশ কংগ্রেসের সভাপতি বোসিরাম সিরাম। তাঁর দাবি, চিনা সেনার আগ্রাসনের জেরে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
11:38 AM (IST) Oct 26
Mamata vs Ritabrata: ভোররাতে হলফনামার ট্রাক থামিয়ে নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ তুললেন ঋতব্রত। নিশানায় মমতা শিবির। সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি? পাল্টা কী বললেন দোলা সেন? দেখুন ছবিতে।
11:23 AM (IST) Oct 26
Rahul Gandhi Convoy Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়ল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষায় পরপর ৫টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে ধাক্কা লাগে। তবে এই ঘটনায় বিরোধী দলনেতা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। কয়েকজনের সামান্য চোট লেগেছে।
10:49 AM (IST) Oct 26
DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ ৬০ শতাংশ থেকে ৩% বেড়ে ৬৩% হওয়ার সম্ভাবনা। দীপাবলির আগে ঘোষণা হবে কি না, ২৮ অক্টোবরের বৈঠকে নজর। বেতনে কত বাড়বে, বকেয়া কবে, জেনে নিন।
10:22 AM (IST) Oct 26
8th Pay Commission: দেশের বিভিন্ন স্থানে পরামর্শমূলক সভা করছে কমিশন। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে পাঁচটি নতুন আপডেট প্রকাশ করা হয়েছে, যা মূলত তাদের বিভিন্ন সফরের সময়সূচি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
10:20 AM (IST) Oct 26
DA Hike: দীপাবলির আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। সরকারি কর্মীদের মোট ৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়ার কথা জানানো হয়েছে। দীপাবলির আগে সরকারি কর্মীদের ৫% DA ঘোষণা, পেনশনভোগীরাও পাবেন ১০ হাজার টাকা
09:54 AM (IST) Oct 26
Dilip on Kharge: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে মল্লিকার্জুন খাড়্গের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাহুল গান্ধী ও খাড়গে মিলেই কংগ্রেসের কবর খুঁড়ছেন।
09:17 AM (IST) Oct 26
৮০ বছর বয়সী বামপন্থী নেতা লুলা দা সিলভা ফের ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি হারিয়েছেন ফ্ল্যাভিও বলসোনারোকে।