কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
03:27 PM (IST) Sep 26
Dilip Ghosh News: দুর্গাপুজো ঘিরে ফের রাজ্য রাজনীতিতে নতুন তরজা। তাহলে কী এবার বদলের বাংলায় পুজো মণ্ডপে লাগাতে হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি? কী বললেন দিলীপ ঘোষ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
02:59 PM (IST) Sep 26
Asian Games 2026: সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে স্কোয়াশের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এবার এশিয়ান গেমসে নতুন ইতিহাস গড়লেন অনাহত সিং। তিনি ২০২৮ সালের অলিম্পিক্সের (LA 2028 Olympics) ফাইনালের যোগ্যতা অর্জন থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে। স্কোয়াশে ভারতকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণী।
02:53 PM (IST) Sep 26
অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির ঘটনায় সিটের চার্জশিট নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, এই তদন্তে অনেক কিছু আড়াল করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, ভিএইচপি নেতা অলোক কুমারের দাবি, তদন্ত শেষ এবং দোষীরা শাস্তি পাবে।
02:26 PM (IST) Sep 26
Pak PM Shehbaz Sharif: ভারতের বিরুদ্ধে হামলায় পাকিস্তানের জয়জয়াকার! বিশ্ব মঞ্চে বারে বারে নিজেদের ঢাক নিজেরা পিটিয়ে ফের হাসির পাত্র হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
01:53 PM (IST) Sep 26
নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ খেয়ে গত দু’দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৮ জন মোকোকচুং জেলার এবং ১১ জন তুয়েনসাং জেলার বাসিন্দা। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ভেজাল মদের উৎস এবং সরবরাহের গোটা চক্রের হদিশ পেতে তদন্ত শুরু হয়েছে।
01:28 PM (IST) Sep 26
WB Police Transfer: দুর্গাপুজো শুরুর আগেই রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক পদে রদবদল। ২৩ জন আইপিএস দের রদবদল করা হল। রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হল। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
01:11 PM (IST) Sep 26
Doomsday 13 November: ২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হবে বলে ভাইরাল দাবি! আসলে কী বলেছিলেন বিজ্ঞানীরা ১৯৬০ সালে? জানুন আসল সত্যি, ছবিতে ছবিতে।
01:06 PM (IST) Sep 26
ISL 2026-27-এর প্রথম পর্বের সূচি প্রকাশ। ১০ অক্টোবর শুরু লিগ, উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি SC দিল্লি। প্রথম পর্বের ম্যাচগুলি চলবে অক্টোবর থেকে ২০২৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। এই পর্বে মোট ৭৮টি ম্যাচের মধ্যে ৫৩টি ম্যাচ শুক্রবার, শনিবার অথবা রবিবার রাখা হয়েছে। অধিকাংশ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায়।
12:51 PM (IST) Sep 26
Bengaluru: বিহার-অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে পুরুষ কর্মী নিয়োগ করবে না বেঙ্গালুরু ভিত্তিক একটি সংস্থা। বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়িয়েছে তরজা। কী বলছেন ওই সংস্থার প্রধান? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
12:32 PM (IST) Sep 26
কেরলের ত্রিশূর জেলায় অজগর ধরে তার মাংস রান্না করে খাওয়ার অভিযোগ উঠল তিন বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বন দফতর। ঘটনাটি মন্নামঙ্গলমের কাছে চেরুকুন্নু এলাকার। ঘটনার খবর গোপন সূত্রে বন দফতরের কাছে পৌঁছয়। এরপর মন্নামঙ্গলম বন স্টেশনের ডেপুটি রেঞ্জ ফরেস্ট অফিসার এম. শাহজাহানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
12:13 PM (IST) Sep 26
ইরানের দেওয়া ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের হামলার ছক কষছেন তিনি।
11:42 AM (IST) Sep 26
রাঁচিতে ঘটল অবাক করার মতো ঘটনা। মদের দোকানে ঢুকে একটি মদের বোতল থেকে মদ খেয়ে নেশা হয়ে গেল বাঁদরের। তারপর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। শুক্রবার ওরমাঞ্জির ব্লক চৌক এলাকার একটি ওয়াইন শপে এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।
11:39 AM (IST) Sep 26
Weather Update: শনিবার সকাল থেকে ভারী বৃষ্টি কলকাতায়, তবে দুপুরের পর থেকেই মিলবে স্বস্তি। উত্তরবঙ্গে সতর্কতা শনিবার পর্যন্ত, সমুদ্র উত্তাল। দুর্যোগ কতদিন চলবে, জানাল আলিপুর হাওয়া অফিস।
11:37 AM (IST) Sep 26
IITS Job News: বি.টেক, এম.টেক শেষ করে আইটি সেক্টরে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পাওয়ার আশায় কার্যত দুই বছরের জন্য জল ঢালল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। কিন্তু হঠাৎ কেন এি সিদ্ধান্ত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:51 AM (IST) Sep 26
এশিয়ান গেমস ২০২৬-এ ফের সোনার পদক জিতল ভারত। মহিলা কাবাডির ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এর ফলে চলতি এশিয়ান গেমসে ভারতের সোনার পদকের সংখ্যা বেড়ে হল তিন। ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় ভারতীয় মহিলা কাবাডি দল। আক্রমণ এবং রক্ষণ—দুই বিভাগেই ইরানের উপর চাপ তৈরি করে ভারত।
10:49 AM (IST) Sep 26
Mamata Banerjee: পশ্চিমবঙ্গে তৃণমূল এবং সিপিএম চিরকালই একে অপরের বিরোধী। কিন্তু এবার সব সমীকরণ সরিয়ে রেখে সিপিএম নেতা এমএ বেবিকে ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাজে বেনিয়মের অভিযোগ তুলেই এই ফোনালাপ। বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটকে একজোট হওয়ার বার্তাও দিয়েছেন তিনি।
10:49 AM (IST) Sep 26
BJP Reshuffel: রাজ্য বিজেপিতে বিরাট রদবদল! মহিলা মোর্চায় অঞ্জনা বসু, যুব মোর্চায় অমিত সামন্ত, সাত জেলায় সভাপতি বদল। পুরভোটের আগে সাংগঠনিক রদবদলের সম্পূর্ণ তালিকা দেখুন ছবিতে।
10:33 AM (IST) Sep 26
গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর আগে এবার আরও একটি গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই পেট্রোল পাম্পগুলিতে এই ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।
09:47 AM (IST) Sep 26
School Closed Today: টানা বৃষ্টি আর দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। লখনউ, প্রয়াগরাজ, কানপুর-সহ বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
09:42 AM (IST) Sep 26
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের কড়া জবাব দিল ভারত। ভারতের ‘রাইট অফ রিপ্লাই’-এ রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত, দ্বিচারিতা এবং সেনার আধিপত্যের অভিযোগ তোলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে।
09:27 AM (IST) Sep 26
নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে এক সাংবাদিক বৈঠকে পাক সাংবাদিকের উসকানিমূলক প্রশ্নের কড়া জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, একটি সন্ত্রাসবাদী দেশ তাঁকে এই প্রশ্ন করছে।
08:58 AM (IST) Sep 26
ঘূর্ণিঝড়ের রেশ কাটলেও কলকাতা-সহ রাজ্য জুড়ে রবিবার পর্যন্ত আংশিক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে বৃষ্টির দাপট কমলেও দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে রাজ্যবাসীর মনে চিন্তা বাড়ছে।
08:46 AM (IST) Sep 26
DA Arrears Update: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ কীভাবে মেটানো হবে, তা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দপ্তর। এইচআরএমএস পোর্টালে নতুন মেনু, ডিডিওদের দায়িত্ব থেকে জিপিএফ-ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভাজন— জানুন সম্পূর্ণ প্রক্রিয়া।