LIVE NOW
Published : Jun 27, 2026, 08:23 AM ISTUpdated : Jun 27, 2026, 10:39 PM IST

Today’s News in Bengali Live: India Pakistan Dialogue - ভারত ও পাকিস্তান নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করেছে? এল বড় খবর

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

There are reports claiming that India and Pakistan held a track 2 dialogue on the sidelines of a security conference held in Sri Lanka

10:39 PM (IST) Jun 27

India Pakistan Dialogue - ভারত ও পাকিস্তান নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করেছে? এল বড় খবর

পহেলগাঁও হামলা ও তারপরে ভারতের অপারেশন সিঁদুর। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে আগে থেকেই স্থবির হয়ে থাকা কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে। বর্তমানে কেবল উভয় দেশের ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস’ (ডিজিএমও)-দের মধ্যকার হটলাইনটিই সচল রয়েছে। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে ‘ব্যাক-চ্যানেল’ বা পর্দার আড়ালে আলোচনার খবর পাওয়া যাচ্ছে।

Read Full Story

10:11 PM (IST) Jun 27

Argentina vs Cape Verde - ইতিহাস গড়ে বিশ্বকাপের নক-আউটে কেপ ভার্দে, এবার সামনে আর্জেন্টিনা

FIFA World Cup 2026: প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে ৪৮ দল খেলার সুযোগ পাওয়ায় এমন অনেক দল খেলার সুযোগ পেয়েছে, যারা এর আগে কখনও বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ পায়নি। বিশ্বকাপ ফুটবলে নবাগত দলগুলি গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করল। এবার শুরু হতে চলেছে নক-আউট পর্যায়ের খেলা।

Read Full Story

09:10 PM (IST) Jun 27

FIFA World Cup 2026 - 'বিশ্বকাপ ফুটবল বিপর্যয় ছাড়া কিছু না,' তোপ ইরানের অধিনায়কের

Iran National Football Team: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA-Iran Conflict) সঙ্গে কূটনৈতিক ও সামরিক দ্বন্দ্বের মধ্যেই বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) ম্যাচ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে ইরানের জাতীয় দল। কোচ-ফুটবলারদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি পদে বাধার মুখে পড়তে হচ্ছে।

Read Full Story

07:58 PM (IST) Jun 27

Afghanistan Earthquake - আফগানিস্তানের ৬.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারত

শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ২১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি হয় এবং এর কম্পন পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অংশে অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

Read Full Story

07:49 PM (IST) Jun 27

রাতে স্ত্রীকে গলা কেটে 'খুন’, দুপুরে বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শনিবার দুপুরে বেলগাছিয়ায় মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। তদন্তে নেমে বড় ঘটনা জানতে পারল পুলিশ। স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই স্ত্রীকে খুন করেছেন দীপঙ্কর নামের ওই ব্যক্তি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Read Full Story

07:49 PM (IST) Jun 27

Howrah News - বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, টাকা-গয়না হাতানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি মণ্ডল সভাপতি

BJP News: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে থাকতেই প্রতিশ্রুতি দিয়েছিল, মহিলাদের উপর কোনও ধরনের অত্যাচার মেনে নেওয়া হবে না। সরকার গঠনের পরেও বিজেপি-র পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু সেই বিজেপি-রই এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে দলেরই কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read Full Story

07:12 PM (IST) Jun 27

Mumbai Muharram Capsules - মহরমের মিছিলে বিষ খাওয়ানোর ষড়যন্ত্র, প্রায় ১৫ হাজার ইঁদুর মারার বিষ ক্যাপসুল উদ্ধার

মহরমের মিছিলে বড়সড় নাশকতার ছক বানচাল করল মুম্বাই পুলিশ। তারা এক সন্দেহভাজনের কাছ থেকে ইঁদুর মারার বিষভর্তি ১৪,৯০০টি ক্যাপসুল উদ্ধার করেছে। অভিযুক্ত ব্যক্তি মহরমের মিছিল চলাকালীন বিষভর্তি ক্যাপসুল বিতরণ করে বড় ধরনের কোনও বিপর্যয় ঘটানোর পরিকল্পনা করেছিল। পুলিশ বিতরণের আগেই তার কাছ থেকে ১৪,৯০০টি বিষাক্ত ক্যাপসুল উদ্ধার করে।

Read Full Story

07:01 PM (IST) Jun 27

Taratala - তারাতলা কাণ্ডে মৃত ১৬, SIT-এর দাবি ২০ লক্ষ টাকার 'ডিলে' বন্ধ হয়েছিল নজরদারি

Taratala Case: তারাতলা গোডাউন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে, উদ্ধারকাজ এখনও চলছে। তদন্তে SIT-এর দাবি, নির্মাণ অনুমোদনের প্রক্রিয়ায় অনিয়ম এবং ২০ লক্ষ টাকার একটি ডিলের সূত্র মিলেছে, যা নিয়ে জোর তদন্ত চলছে।

 

Read Full Story

06:06 PM (IST) Jun 27

Annapurna Bhandar - অন্নপূর্ণা ভাণ্ডারে একই পরিবারের দুই মহিলা কি পাবেন ৩০০০ টাকা? জেনে নিন নতুন নিয়ম

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একই পরিবারের একাধিক মহিলা যোগ্য হলে কারা ৩,০০০ টাকা করে পাবেন, তা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। সরকার জানিয়েছে, যোগ্যতার শর্ত পূরণ করলে একই পরিবারের  সকলেই আলাদাভাবে আবেদন করে প্রকল্পের সুবিধা পেতে পারেন।

 

Read Full Story

05:53 PM (IST) Jun 27

Monsoon 2026 - মৌসুমি বায়ু এগিয়ে আসছে, তাহলে দেশের সব জায়গায় বৃষ্টি হচ্ছে না কেন?

ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে যে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Read Full Story

05:08 PM (IST) Jun 27

PM Modi Visit - ভারত মহাসাগরের মূল্যবান বন্ধু, ৩ দিনের সফরে সেশেলসে পৌঁছে বললেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসে পৌঁছেছেন। ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রকে 'মূল্যবান সামুদ্রিক সঙ্গী' ও 'ঘনিষ্ঠ বন্ধু' বলে উল্লেখ করেছেন তিনি। এই সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা।

 

Read Full Story

04:50 PM (IST) Jun 27

Viksit Bengal - ব্যবসা বাঙালির রক্তে!'বিকশিত ভারত'-এর জন্য বাংলাকে ঘুরে দাঁড়াতেই হবেছ - সঞ্জীব সান্যাল

অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল বলেছেন, 'বিকশিত ভারত' গড়তে হলে পূর্ব ভারতকে বিকশিত হতে হবে, যার কেন্দ্রে থাকবে কলকাতা। শহরের ব্যবসায়িক পরিবেশকে আবার চাঙ্গা করে তোলা এবং পরিকাঠামোয় বিনিয়োগের ওপর জোর দিয়েছেন তিনি।

 

Read Full Story

04:26 PM (IST) Jun 27

ফ্ল্যাট হস্তান্তরে দেরি হলে ক্রেতা ক্ষতিপূরণ দাবি করতে পারেন - সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, ফ্ল্যাটের দখল বুঝে পাওয়ার পরেও একজন ক্রেতা ফ্ল্যাট হস্তান্তরে বিলম্বের জন্য ক্ষতিপূরণের দাবি নিষ্পত্তির আবেদন করতে পারেন। বেঞ্চ ১৯৮৬ সালের উপভোক্তা সুরক্ষা আইনের উল্লেখ করে বলেছে, এটি একটি কল্যাণমূলক আইন, যার উদ্দেশ্য পণ্যের ত্রুটি বা পরিষেবার ঘাটতি নিয়ে অভিযোগকারীকে একটি সহজ, স্বল্পমূল্যের এবং দ্রুত প্রতিকার দেওয়া।

Read Full Story

04:11 PM (IST) Jun 27

TARATALA CASE - তারাতলা কাণ্ডে ফিরহাদের গ্রেফতার চেয়ে শুভেন্দুকে ৫টার ডেডলাইন কুণালের, তুঙ্গে রাজনৈতিক তরজা

Kunal Ghosh: তারাতলা গোডাউন ধসের ঘটনায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগের আবহে তাঁর গ্রেফতারের দাবি তুলেছেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীকে বিকেল ৫টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠবে।

 

Read Full Story

04:10 PM (IST) Jun 27

সকালের পর দুপুরে! মেট্রোর ব্লু লাইনে ফের আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

কালের পর দুপুরে ফের আত্মহত্যার চেষ্টা। শনিবার দুপুর ৩টে ৯ মিনিট নাগাদ বেলগাছিয়ায় ডাউন লাউনে আত্মহত্যার চেষ্টা করে এক ব্যক্তি। এ

Read Full Story

04:08 PM (IST) Jun 27

FIFA World Cup 2026 - বিশ্বকাপে গোল করেছে ৪৭টি দেশ, এখনও খাতা খুলতে পারেনি মাত্র একটি দেশ!

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপে একেবারে গোলের ছড়াছড়ি চলছে বলা যায়। বিশ্বকাপে এর মধ্যেই ৬৬টি ম্যাচে ১৯৬টি গোল হয়ে গিয়েছে। ম্যাচ প্রতি গড়ে প্রায় ৩টি করে গোল হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল শুরু করে অপেক্ষাকৃত দুর্বল দলও অন্তত একবার জালে বল জড়িয়েছে।

Read Full Story

04:04 PM (IST) Jun 27

Jonathan - বয়স এখন ১৯৪ বছর, সেই জোনাথনের সঙ্গে এবার দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলস সফরের সময় বিশ্বের প্রাচীনতম জীবিত স্থলচর প্রাণী 'জোনাথন'-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সেশেলস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন পরিদর্শনের কথা রয়েছে। সেখানে তিনি একটি বৃক্ষরোপণও করবেন। ভারত ও সেশেলসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপনের আবহে এই সফরটি অনুষ্ঠিত হতে চলেছে।

Read Full Story

03:30 PM (IST) Jun 27

Volkswagen Layoffs - ৮৯ বছরের ইতিহাসে প্রথম, ১ লক্ষ কর্মী ছাঁটাই করবে এই গাড়ি কোম্পানি

জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের দিকে এগোচ্ছে। এটি হতে পারে প্রতিষ্ঠানটির ৮৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই, যার ফলে প্রায় ১ লক্ষ মানুষ চাকরি হারাবেন। এই ১ লক্ষ কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটি চারটি কারখানা বন্ধ করে দিতে পারে।

Read Full Story

03:15 PM (IST) Jun 27

Weather - সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! সোমবার থেকেই কলকাতায় বৃষ্টির ইঙ্গিত, উত্তরবঙ্গে লাল সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী কয়েক দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে জুলাইয়ের শুরু থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে 

 

Read Full Story

02:22 PM (IST) Jun 27

শোয়েব আখতারের দাদার জানাজায় লস্কর জঙ্গি সাইফুল্লা কাসুরি, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ভাইয়ের জানাজায় উপস্থিত কুখ্যাত লস্কর জঙ্গি সাইফুল্লা কাসুরি। সে লস্কর-ই-তইবার (LeT) উপ-প্রধান ছিলেন ছিল। নানা সময়ে ভারত-বিরোধী উস্কানিমূলক মন্তব্যের জন্য পরিচিত। শোয়েবের বড় ভাই শাহিদ আখতার গত ২৪ জুন মারা যান।

Read Full Story

02:19 PM (IST) Jun 27

KMC Commercial Buildings - শহরের সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন খতিয়ে দেখা হবে! বিশেষ টিম পুরসভার, রিপোর্ট ঠিকঠাক থাকলে তবেই ছাড়

KMC Commercial Buildings: ঠিক এক মাসের মধ্যে শহরের পাঁচতলার বেশি উঁচু নির্মীয়মাণ বহুতল এবং বাণিজ্যিক ভবনগুলি খতিয়ে দেখবে এবং পরিদর্শন করবে বিশেষজ্ঞদের টিম। প্রতিটি বরোতে অন্তত একটি এবং প্রয়োজনে সর্বাধিক তিনটি টিম গঠন করা হবে বলে জানা গেছে।

Read Full Story

01:44 PM (IST) Jun 27

Donald Trump Avenue - হায়দরাবাদে 'ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ', কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

হায়দরাবাদে মার্কিন কনস্যুলেটের পাশের একটি রাস্তার নাম রাখা হয়েছে 'ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ'। এই সম্মানের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তেলেঙ্গানা সরকারের এই উদ্যোগ ভারত-মার্কিন সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

 

Read Full Story

01:16 PM (IST) Jun 27

Ram Mandir theft case - রাম মন্দিরে দানের লুঠ হওয়া ৮০ লক্ষ টাকা উদ্ধার, ট্রাস্টিদের ওপর নজর পুলিশের

Ram Mandir Donation Scandal: অযোধ্যার রাম মন্দিরের দানের টাকা নয়ছয়ের অভিযোগে দেশজুড়ে তোলপাড়। ‘নৈতিক দায়’ নিয়ে ইস্তফা দিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই সহ দুই শীর্ষ কর্তা। এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা।

Read Full Story

01:00 PM (IST) Jun 27

Taratala Incident - তারতলা কাণ্ডে থানায় অভিযোগ দায়ের, বিপাকে ফিরহাদ হাকিম ও দুই কাউন্সিলর

তারাতলার গুদাম ধসের ঘটনায় রাজনৈতিক চাপ বাড়ছে। বিজেপির শ্রমিক সংগঠন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম সহ তিন জনপ্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নিরপেক্ষ তদন্ত ও গ্রেফতারির দাবি জানিয়েছে। এদিকে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬।
Read Full Story

12:48 PM (IST) Jun 27

'আমার স্ত্রী-ও বলতে পারত, একটু পকেট মানি দরকার'! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় কথা স্বপন দাশগুপ্তর

Annapurna Bhandar: পশ্চিমবঙ্গের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে বিজেপি সরকার। বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সর্বজনীন নয়। 

 

Read Full Story

12:29 PM (IST) Jun 27

Jackky Bhagnani - বিয়ের পরেও ডেটিং অ্যাপে? 'সিচুয়েশনশিপ' বিতর্কের পর ফের ঝামেলায় জড়ালেন জ্যাকি ভগনানি

ফের বিতর্কের কেন্দ্রে জ্যাকি ভগনানি। একটি এক্সক্লুসিভ ডেটিং অ্যাপ 'রায়া'-তে তাঁর প্রোফাইল রয়েছে বলে অভিযোগ। একটি ভাইরাল স্ক্রিনশট ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। যদিও প্রোফাইলটি আসল কি না, তা যাচাই করা যায়নি, তবে এই নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা চলছে।
Read Full Story

12:26 PM (IST) Jun 27

Gold Price Today Kolkata - শনিবারে কিছুটা কমলো না বাড়ল সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: সপ্তাহ শেষে শনিবারে কতটা কমলো বা বাড়ল সোনার দাম। ২৭ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:53 AM (IST) Jun 27

Ram Mandir EXCLUSIVE - কাজ শেষ, কিন্তু আসল চ্যালেঞ্জ সবে শুরু, জানালেন প্রকল্প প্রধান নৃপেন্দ্র মিশ্র

রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র এই প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এবং প্রশাসনিক চ্যালেঞ্জের খুঁটিনাটি জানিয়েছেন। দেশজুড়ে ভক্তদের দানে তৈরি এই মন্দিরটি সনাতন ধর্মের বৃহত্তর ভাবনাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। রইল রাম মন্দির নির্মাণের অজানা কথা।

 

Read Full Story

11:27 AM (IST) Jun 27

Cheap Crude Oil - ভারত পেতে পারে সবচেয়ে সস্তা অপরিশোধিত তেল! সরাসরি প্রস্তাব দিয়েছে এই সংস্থা

Cheap Crude Oil: মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ার পর ইরান ভারতীয় শোধনাগারগুলোকে বড় ছাড়ে অপরিশোধিত তেল কেনার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব দুই দেশের মধ্যে জ্বালানি বাণিজ্য পুনরায় শুরু করার একটি পথ খুলে দিয়েছে।

Read Full Story

10:00 AM (IST) Jun 27

USA and Iran Conflict News - 'হিংসার জবাব হিংসাতেই মেটাবে আমেরিকা', ফের হরমুজে পণ্যবাহী জাহাজে হামলা

USA and Iran Conflict News: ফের হরমুজ সংকট। ইরানের হরমুজ প্রণালীতে হামলা আমেরিকার। কী জবাব দিলো তেহরান? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Read Full Story

09:21 AM (IST) Jun 27

তারাতলার দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, SSKM-এ মৃত্যু বাসন্তীর বাসিন্দার

তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় পরপর বাড়ছে মৃতের সংখ্যা। SSKM-এ মৃত্যু বাসন্তীর বাসিন্দার। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬।

Read Full Story

08:24 AM (IST) Jun 27

ঘূর্ণাবর্তের কারণে উত্তরে জারি লাল সতর্কতা, কবে থেকে অতিভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফত। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হয়ে ওড়িশা পর্যন্ত একটি মরশুমি অক্ষরেখা অবস্থান করছে।

Read Full Story

More Trending News