কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:00 PM (IST) Jul 06
Manipur Terror Attack: মণিপুরে জঙ্গি হামলা! সোমবার, মণিপুরে ফের একবার নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা (Manipur terror attack)। জানা গেছে, সোমবার দুপুরে উখরুল জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী-আসাম রাইফেল্সের দুই জওয়ান এই ঘটনায় শহিদ হয়েছেন।
09:55 PM (IST) Jul 06
North Bengal News: ২০২৪ সালে ‘জিআই’ তকমা পেয়েছিল কোচবিহারের ঐতিহ্যবাহী শীতলপাটি। এবার সেই শীতলপাটিকে জাতীয়-আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে উদ্যোগী রাজ্য সরকার। মেলা, অনলাইন বিক্রি আর ব্র্যান্ডিং-এর মাধ্যমে চাষি ও শিল্পীদের আয় বাড়ানোই লক্ষ্য। GI ট্যাগের ফলে নকল আটকানো যাবে, দামও বাড়বে।
09:54 PM (IST) Jul 06
Narendra Modi: বিদেশে থাকলেও বাংলাকে ভুলে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi West Bengal)। আপাতত তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে ব্যস্ত। তবে তার মাঝেই ভিডিও বার্তা দিয়েছেন তিনি এবং সেইসঙ্গে, সোশ্যাল মিডিয়াতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে বিশেষ বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
08:51 PM (IST) Jul 06
08:24 PM (IST) Jul 06
Agnimitra Paul On Baruipur: বারুইপুরের ঘটনায় এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি সরকারের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
07:53 PM (IST) Jul 06
Amit Shah On Prasenjit Chatterjee: প্রসেনজিৎয়ের বাড়িতে শাহি বৈঠকে বাড়ছে টলিউডের বুম্বাদার বিজেপিতে যোগদানের জল্পনা! তাহলে কাী এবার গেরুয়াময় হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি! বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
06:54 PM (IST) Jul 06
Kolkata Weather Update: সপ্তাহের শুরুতেই দিনভর বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। অতি সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টি বিপর্যস্ত গোটা বাংলা। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
06:33 PM (IST) Jul 06
06:11 PM (IST) Jul 06
বিদেশের মাটিতেও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হয়। লন্ডনে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পান করা হল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী।
05:59 PM (IST) Jul 06
প্রায় সব সবজিতেই আলু ব্যবহার করা হয়, এমনকি মানুষ আলুর তরকারিও রান্না করে খায়। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সবাই আলু ভালোবাসে, কিন্তু আপনি কি সত্যিই দেশি আলু খাচ্ছেন? বর্তমানে বাজারে দুই ধরনের ফল ও সবজি বিক্রি হয়: দেশি এবং হাইব্রিড।
04:21 PM (IST) Jul 06
তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে যে বিবাদ তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে বিস্তারিত জবাব দিল দল। সোমবার দলের সিনিয়র নেতা কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন, বর্তমান জাতীয় কার্যকরী কমিটির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৈধ। ঋতব্রত ব্যানার্জির তোলা অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন।
04:14 PM (IST) Jul 06
Suvendu Adhikari On Shyamaprasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে একগুচ্ছ নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কী কী পদক্ষেপের কথা বললেন তিনি? জানুন আরও বিশদে…
03:55 PM (IST) Jul 06
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
03:06 PM (IST) Jul 06
Post Office Scheme: শেয়ার বাজারের অনিশ্চয়তার মধ্যে অনেকেই এখন সুরক্ষিত জায়গায় টাকা রাখতে চান। আপনিও যদি ঝুঁকি ছাড়া ভালো রিটার্ন পাওয়ার মতো কোনও সরকারি স্কিম খোঁজেন, তাহলে এই তথ্য আপনার জন্য খুব জরুরি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
02:41 PM (IST) Jul 06
বারুইপুরে ১২ বছরের নাবালিকা খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং একাধিক মামলা রুজু হয়েছে।
01:45 PM (IST) Jul 06
FIFA World Cup Brazil: একেবারে অন্ধকারে ব্রাজিলের ফুটবল। ৩৬ বছর পর এত দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ২৪ বছর পরেও কাটল না অপেক্ষা। ব্রাজিলকে এত দীর্ঘ বছর ফিফা বিশ্বকাপ জয়ের অপেক্ষা কখনও করতে হয়নি। কিন্তু কী কারণে এত খারাপ হাল পেলের দেশের?
01:35 PM (IST) Jul 06
বিধানসভা নির্বাচনের পর থেকে এক মাস যেতে না যেতেই তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব নিজের হাতে রাখাই মমতার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
01:05 PM (IST) Jul 06
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ৩০০০ টাকা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে নবান্নের কড়া ভেরিফিকেশন ড্রাইভ। তথ্য গোপন করে টাকা নিলে বা অযোগ্য হলে কী পদক্ষেপ নেবে সরকার? অগাষ্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে এই মহিলাদের?
12:33 PM (IST) Jul 06
12:29 PM (IST) Jul 06
পশ্চিমবঙ্গে খালি হওয়া তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারাইকের পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছিল।
12:15 PM (IST) Jul 06
অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বর্তমানে একটি বিষয় নিয়ে জোর আলোচনা চলছে—তা হল এবার কি মূল বেতন (basic salary) ২৮৩% পর্যন্ত বাড়তে পারে? বস্তুত, নতুন বেতন নির্ধারণের সূত্র নিয়ে কর্মী সংগঠনগুলো বেশ কিছু প্রস্তাব দিয়েছে।
12:11 PM (IST) Jul 06
রাম মন্দির নির্মাণের অনুদান নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই আজ অযোধ্যায় বৈঠকে বসছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। তবে ট্রাস্টের সভাপতি নিত্যগোপাল দাসের স্বাস্থ্য ভালো না থাকায় তিনি বৈঠকে থাকতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
11:39 AM (IST) Jul 06
11:28 AM (IST) Jul 06
অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় মাসে ৩০০০ টাকা কারা পাবেন, কাদের আবেদন বাতিল হয়েছে? আর কারা এই প্রকল্পের টাকা পাবেনই, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানুন।
11:18 AM (IST) Jul 06
11:11 AM (IST) Jul 06
রাজ্য সরকার রাজ্যের স্বল্প আয়ের এবং অভাবী পরিবারগুলিকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন উদ্যোগের অধীনে বিপিএল গার্হস্থ্য গ্রাহকরা প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ খুব কম দামে পাবেন।
10:38 AM (IST) Jul 06
10:35 AM (IST) Jul 06
ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে একটি প্রবন্ধ লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের ঐক্য ও প্রগতির জন্য শ্যামাপ্রসাদের জীবন উৎসর্গীকৃত ছিল এবং তাঁর দেখানো পথেই 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে এগোচ্ছে দেশ।
10:15 AM (IST) Jul 06
বাস যাত্রীদের জন্য সুখবর। কলকাতা ও সংলগ্ন এলাকায় তিনটি নতুন রুটে সরকারি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাস পরিষেবা চালু করা হচ্ছে। যাত্রীদের সুবিধা ও আরাম নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
10:07 AM (IST) Jul 06
Dearness Allowance Hike (DA hike) নিয়ে বড় আপডেট। এপ্রিলে কেন্দ্র সরকার DA ৬০ শতাংশে বাড়ানোর পর এবার DA Merger, Basic Pay বৃদ্ধি এবং Inflation Adjustment-সহ একাধিক দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি।
09:18 AM (IST) Jul 06
৫ ফুট উচ্চতার এই প্রতিমাটির ওজন ১৭ কেজি। দীর্ঘ সমুদ্রযাত্রা এবং দুর্গাপুজো কমিটির সুবিধার কথা মাথায় রেখে এই প্রতিমাটি অত্যন্ত আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। প্রায় ৫ ফুট লম্বা এই চমৎকার মূর্তিটি প্রচলিত গাঙ্গেয় মাটির পরিবর্তে অগ্নিরোধী ও আঘাতরোধী ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে।
08:58 AM (IST) Jul 06
Shyama Prasad Mukherjee 125th Birth Anniversary উপলক্ষে জেনে নিন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।