Published : Jan 19, 2026, 08:57 AM ISTUpdated : Jan 19, 2026, 11:01 PM IST

Today Live News: IND vs NZ ODI - ভারতের মাটিতেই আত্মবিশ্বাস ভেঙেছিল! সেই দেশেই জবাব দিয়ে গেলেন ড্যারিল মিচেল, ভরসা হারাতে নেই

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

IND vs NZ ODI

11:01 PM (IST) Jan 19

IND vs NZ ODI - ভারতের মাটিতেই আত্মবিশ্বাস ভেঙেছিল! সেই দেশেই জবাব দিয়ে গেলেন ড্যারিল মিচেল, ভরসা হারাতে নেই

IND vs NZ ODI: ভারতের মাটিতে এসে সেই ভারতের বিরুদ্ধেই শেষ কবে কোনও বিদেশি ব্যাটার এই দাপট দেখিয়েছেন, তা অনেকেই বলতে পারছেন না। চলতি ২০২৬ সালে, একদিনের সিরিজে নিজেকে প্রমাণ করে দেখালেন ড্যারিল মিচেল।

Read Full Story

10:09 PM (IST) Jan 19

Indian Super League - আইএসএল সম্প্রচারের টেন্ডার প্রকাশ করল ফেডারেশন, কী কী শর্ত রয়েছে?

Indian Super League: যে সংস্থা এই বিষয়ে আগ্রহী হবে, তারা এই টেন্ডার জমা দিতে পারবে আগামী ১ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে। এরপর সেই টেন্ডার খুলে দেখার দিন ধার্য করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। মোট ৩৯ পাতার টেন্ডার প্রকাশ করেছে এআইএফএফ।

Read Full Story

10:07 PM (IST) Jan 19

বিজেপির নতুন সভাপতি নিতিন নবীন, কাল মোদীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা

বিজেপির নতুন জাতীয় সভাপতি হতে চলেছেন নিতিন নবীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি দলের সর্বকনিষ্ঠ সভাপতি হবেন। ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা।

 

Read Full Story

09:47 PM (IST) Jan 19

Vande Bharat Sleeper Time Table - হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার কবে থেকে নিয়মিত চলবে? জানিয়ে দিল রেল

বন্দে ভারত স্লিপার ট্রেন কবে থেকে নিয়মিত চলাচল শুরু হবে তা জানিয়ে দিল পূর্ব রেল। ১৭ জানুয়ারি মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Read Full Story

09:32 PM (IST) Jan 19

"আদালত স্বচ্ছতা চায়" - SIR শুনানি নিয়ে ECI-কে SC-র নির্দেশে খুশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে 'লজিক্যাল ডিস্ক্রিপেন্সি' নিয়ে বিতর্কের মাঝে সুপ্রিম কোর্ট স্বচ্ছতার নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রায়কে স্বাগত জানিয়েছেন।

 

Read Full Story

08:57 PM (IST) Jan 19

কে এই শামিলা? যাঁর রাজনীতিতে আসা নিয়ে জোর চর্চা শুরু ভোটের বাংলাদেশে

বাংলাদেশের ভোটে এবার খালেদা জিয়া না থেকেও রয়েছে। তবে এবার নির্বাচনে এখনও সবথেকে বেশি চর্চিত তাঁরই ছোট পুত্রবধু শামিলার নাম। চিনুন কে এই শামিলা , কী সম্পর্ক খালেদা জিয়ার সঙ্গে।

 

Read Full Story

08:50 PM (IST) Jan 19

Messi Statue - লেকটাউনে মেসি-মারাদোনার মূর্তি কোন জমিতে? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Messi Statue: এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (messi statue in kolkata location)। দমদম পুরসভা এবং রাজ্য সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

Read Full Story

07:41 PM (IST) Jan 19

SIR শুনানিতে একী করলেন যুবক! দাদুর কবর থেকে নিয়ে এলেন একব্যাগ ভর্তি মাটি

 

SIR শুনানি: এসআইআর শুনানি কেন্দ্রে বেনজির ঘটনা, কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির এক সংখ্যালঘু যুবক।

Read Full Story

07:23 PM (IST) Jan 19

Abhishek Banerjee - "দু-গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট!" বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee: সোমবার, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে, কাছারি ময়দানের সভাতে রীতিমতো আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

Read Full Story

06:25 PM (IST) Jan 19

টাকার-বিনিময় প্রশ্ন মামলায় ২ মাসের স্বস্তি মহুয়া মৈত্রের, দিল্লি হাইকোর্টে সময় চাইল লোকপাল

টাকার বিনিময় প্রশ্ন-কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে রায় পুনর্বিবেচনার জন্য দিল্লি হাইকোর্টের কাছে আরও দুই মাস সময় চেয়েছে লোকপাল।

 

Read Full Story

06:13 PM (IST) Jan 19

'কোর্টে হেরেছে, এবার ভোটে হারবে' SIR-নির্দেশের পরে BJP-কে কটাক্ষ অভিষেকের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পরে বিজেপি বিরোধিতায় সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

Read Full Story

05:58 PM (IST) Jan 19

"আমার ভাইকে স্বাগত" - UAE-র রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন মোদী

India-UAE: প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ভারতে স্বাগত জানান। এই সফর দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নেতাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতীক।

 

Read Full Story

05:39 PM (IST) Jan 19

ডিসেম্বরে রাজ্যে মদ বিক্রির পরিমাণ ২০% কম, হিসেব দিল রাজ্য আফগারি দফতর

২৫ ডিসেম্বর গত ৩০ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ নেমেছিল নিচের দিকে। কিন্তু তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে কমে গেল মদের বিক্রিও। গত মাসে রাজ্যে মদের বিক্রিবাট্টা প্রায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে রাজ্যের আবগারি দফতর।

 

Read Full Story

05:37 PM (IST) Jan 19

ইনস্টাগ্রাম থেকেই কোটি কোটি টাকা আয় কোহলির! জানেন এক একটি পোস্টে কত নেন বিরাট?

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি শুধু ক্রিকেট, বিজ্ঞাপন এবং ব্যবসা থেকেই নয়, সোশ্যাল মিডিয়া থেকেও কোটি কোটি টাকা আয় করছেন। জানেন তিনি একটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য কত টাকা নেন?

Read Full Story

05:30 PM (IST) Jan 19

'নোবেল দেওয়া হয়নি, শান্তি আর আমার দায়িত্ব নয়, গ্রিনল্যান্ড চাই', প্রধানমন্ত্রীকে লেখা ট্রাম্পের চিঠি ফাঁস

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি সার্বভৌম অঞ্চল, কিন্তু ট্রাম্প চিঠিতে ডেনমার্কের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলেন, যুক্তি দেন যে ডেনমার্ক রাশিয়া বা চিনের হাত থেকে দ্বীপটিকে রক্ষা করতে পারবে না।

Read Full Story

05:27 PM (IST) Jan 19

ইউপি হবে গ্রিন হাইড্রোজেন হাব, গবেষণায় ও স্টার্টআপে মিলবে অনেক সুবিধা

উত্তরপ্রদেশ সরকার গ্রিন হাইড্রোজেন নীতির অধীনে দুটি সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করবে এবং স্টার্টআপগুলিকে ৫ বছরের জন্য আর্থিক সহায়তা দেবে। যোগী সরকারের লক্ষ্য খরচ কমিয়ে ইউপিকে গ্রিন এনার্জি প্রযুক্তির একটি প্রধান কেন্দ্র বানানো।

Read Full Story

05:09 PM (IST) Jan 19

গ্রিনল্যান্ড বিবাদ - চাইলেও দখল করতে পারবেন না ট্রাম্প, একটি পদক্ষেপই বিপদ ডাকবে?

ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের সমর্থনে ইউরোপীয় দেশগুলির বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা করেছেন, যা ইউরোপীয় ইউনিয়নে (EU) আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডের উপর, কিন্তু ইউরোপ এবং আন্তর্জাতিক আইন তার হাত বেঁধে রেখেছে।

 

Read Full Story

04:54 PM (IST) Jan 19

২০২৫ সালে বাংলাদেশে কতজন হিন্দু আক্রান্ত হয়েছে? হিসেব দিয়েছে ইউনূস সরকার

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সাম্প্রদায়িক ও অপরাধমূলক ঘটনার পার্থক্য তুলে ধরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলা হয়েছে।

 

Read Full Story

04:24 PM (IST) Jan 19

নোবেল না পেয়ে ট্রাম্পের 'গোঁসা', নরওয়েকে লেখা চিঠিতে গ্রিনল্য়ান্ড ইস্যু তুলে হুংকার

ডোনাল্ড ট্রাম্পের লেখা একটি চিঠি ফাঁস হয়েছে, যেখানে তিনি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। চিঠিতে তিনি মার্কিন নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন এবং ডেনমার্কের মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

Read Full Story

04:21 PM (IST) Jan 19

৭.৩% হারে বাড়বে ভারতের অর্থনীতি, আগের পূর্বাভাস বাড়িয়ে ঘোষণা IMF-র

সোমবার প্রকাশিত তাদের রিপোর্টে IMF বলেছে যে তৃতীয় ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়ে ভাল পারফরম্যান্স এবং চতুর্থ ত্রৈমাসিকে শক্তিশালী গতি অব্যাহত থাকার ভারতের আর্থিক বৃদ্ধি ভালই হচ্ছে।

Read Full Story

03:20 PM (IST) Jan 19

SSC মামলায় এখনই বয়সের ছাড় নয়! হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

SSC case: কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল ২০২৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাননি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সেই নির্দেশের ওপরই সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছে।

 

Read Full Story

02:56 PM (IST) Jan 19

লজিক্যাল ডিসক্রিপেন্সি-র তালিকা টাঙাতে হবে, শুনানিতে থাকবে BLA-রাও, SIR মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ। তৃণমূল কংগ্রেসের একাধিক দাবিকে মান্যতা দিল শীর্ষ আদালত। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে।

Read Full Story

01:48 PM (IST) Jan 19

Virat Kohli - রেকর্ডের পর রেকর্ড! সচিন তেন্ডুলকরের আরও দুটি মাইলস্টোন ভাঙলেন বিরাট কোহলি, পিছনে রোহিতও

Virat Kohli: বিরাট কোহলি তিনটি ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট ১০টি সেঞ্চুরি করেছেন। যা তিনি মোট ৭৩টি ইনিংস খেলে অর্জন করেছেন। 

Read Full Story

01:27 PM (IST) Jan 19

কী কারণে সিঙ্গুরে শিল্পে ফেরানোর প্রশ্নে 'নীরব' মোদী? মুখ খুললেন দিলীপ ঘোষ

বিজেপির রাজ্য নেতারা প্রচার করেছিলেন, বাংলার বিজেপির সরকার হলে সিঙ্গুরে শিল্প হবে, টাটা কারখানা করবে। যদিও রবিবার ভাষণ দিতে গিয়ে সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গেই বাদ গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে।

Read Full Story

01:24 PM (IST) Jan 19

স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Rajganj BDO News: কলকাতার স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শীর্ষ আদালতের। অভিযুক্ত বিডিও-কে আত্মসমর্পণের নির্দেশ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

01:16 PM (IST) Jan 19

Silver Price Hike - ৩ লক্ষ টাকা রেকর্ড দাম হল রুপার! নেপথ্যে কি বিশ্বশক্তির লড়াই?

ভারতীয় ফিউচার মার্কেটে রুপার দাম প্রতি কেজিতে ৩ লক্ষ টাকা ছাড়িয়েছে, যা গত ৯ মাসে বিনিয়োগকারীদের ২০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মূল কারণ যা বিনিয়োগকারীদের মুদ্রা ও শেয়ার বাজার থেকে মূল্যবান ধাতুর দিকে ঠেলে দিচ্ছে।

Read Full Story

12:24 PM (IST) Jan 19

WhatsAppnew Feature - ভিডিও কল নিয়ে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, না জানলেই মিস করবেন

হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার আসছে। এবার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে ভয়েস এবং ভিডিও কল করা যাবে। বর্তমানে, গ্রুপ ভিডিও এবং অডিও কলের জন্য স্মার্টফোন বা হোয়াটসঅ্যাপ উইন্ডোজ অ্যাপ ব্যবহার করা প্রয়োজন।

Read Full Story

12:01 PM (IST) Jan 19

Republic Day Parade 2026 - ২৬ জানুয়ারির প্যারেডের টিকিট বুক করবেন কীভাবে? কোথায় মিলবে? জানুন বিস্তারিত

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই টিকিট বুক করা যায়। aamantran.mod.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অথবা দিল্লির নির্দিষ্ট কাউন্টার থেকে অফলাইনে টিকিট কেনা সম্ভব, যার জন্য একটি বৈধ পরিচয়পত্র প্রয়োজন।
Read Full Story

11:57 AM (IST) Jan 19

জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিতর্কে তৃণমূলের আদিবাসী সেলের চেয়ারম্যান

Burdwan News: জাতীয় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য বর্ধমানের তৃণমূল কংগ্রেসের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেব টুডুর। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

11:33 AM (IST) Jan 19

'ভারতেই খেলতে হবে, না হলে...' টি২০ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে আল্টিমেটাম দিয়ে দিল আইসিসি

টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে বাংলাদেশকে শেষবার সতর্ক করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সতর্ক করে বলেছে আইসিসি বলেছে, হয় ভারতে খেলুন, অন্য় দলকে সুযোগ করে দেওয়া হবে।

Read Full Story

10:58 AM (IST) Jan 19

পাখির চোখ 'বাংলা দখল', BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবে এই মাসেই বঙ্গে আসতে পারেন নীতিন নবীন

সূত্রের খবর, ২৭ বা ২৮ জানুয়ারি বঙ্গ সফরে আসতে পারেন নীতিন। সর্বভারতীয় সভাপতি হওয়ার পর পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটই তাঁর প্রথম পরীক্ষা।

Read Full Story

10:35 AM (IST) Jan 19

সাতসকালে রানাঘাটে হাড়হিম ঘটনা! বৌমা ও তার মাকে কুপিয়ে খুনের অভিযোগ শ্বশুড়ের বিরুদ্ধে

Ranaghat News: দিনের শুরুতেই হাড়হিম ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়া জেলার রানাঘাটের হবিবপুর এলাকায়। নিজের বৌমাকে কুপিয়ে খুনের অভিযোগ শশুড়ের বিরুদ্ধে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Read Full Story

10:28 AM (IST) Jan 19

Gold Price Today - সোমবার একলাফে অনেকটা বাড়ল সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?

সপ্তাহের প্রথম দিনেই একলাফে অনেকটা বাড়ল সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ১৯ জানুয়ারি ২০২৬ দাম কমে, কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:08 AM (IST) Jan 19

গাজায় বিশ্বশান্তি প্রতিষ্ঠা লক্ষ্য, 'বোর্ড অফ পিস' বৈঠকে ভারতকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের

Donald Trump News: মধ্যপ্রাচ্যের দেশ গাজায় শান্তি ফেরাতে এবার বড় পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতকে আমন্ত্রণ পাঠালো আমেরিকা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:03 AM (IST) Jan 19

৩টি বাড়ি, ৩টি অটোরিকশা, একটি চারচাকা গাড়ি, কোটিপতি ভিক্ষুক মঙ্গিলাল!

সরফা বাজার এলাকায় নিয়মিত যাতায়াত করেন এমন প্রায় সবাই মঙ্গিলালকে চেনেন। তিনি একটি কাঠের স্লাইডিং গাড়িতে করে নিজেকে টেনে নিয়ে যান, পিঠে একটি ব্যাগ ঝোলানো থাকে এবং হাতে থাকে জুতো।

Read Full Story

09:32 AM (IST) Jan 19

বাড়ছে পড়ুয়া আত্মহত্যা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য কেন্দ্র ও হেল্পলাইন চায় UGC

প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে একটি মানসিক স্বাস্থ্য ও সুস্থতা পর্যবেক্ষণ কমিটি গঠন করতে হবে এবং এর সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

Read Full Story

08:58 AM (IST) Jan 19

স্পেনে হাইস্পিড ট্রেনের সঙ্গে সঙ্ঘর্ষে বিপত্তি, নিহত অন্তত ২১ জন, বাড়ছে আহতের সংখ্যা

Spain Train Derails News: দিনের শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা। ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। দুর্ঘটনায় নিহত অন্তত ২১ জন। তবে ভারত নয়। দুর্ঘটনাটি ঘটেছে সুদূর স্পেনে। স্পেনের সংবাদ মাধ্যম 'RTVE' সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যের সময়। সেই সময় দ্রুত গতির একটি হাইস্পিড ট্রেন এমলাগা থেকে মাদ্রিদ যাচ্ছিল। জানা গিয়েছে, ট্রেনটি মাদ্রিদ পৌঁছনোর আগেই লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় আহত অন্তত ১০০ জন। নিহত কমপক্ষে ২১ জন।

08:58 AM (IST) Jan 19

Share Market Today: সোমবার প্রাথমিক লেনদেনে নিন্মমুখী থাকার ইঙ্গিত, নজরে রাখবেন কোন শেয়ারগুলি

Share Market Today: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপের বিরুদ্ধে সর্বশেষ শুল্ক আরোপের হুমকির পর দুর্বল বৈশ্বিক বাজারের ইঙ্গিতের কারণে সোমবার ভারতীয় শেয়ারবাজারের প্রধান সূচক সেনসেক্স এবং নিফটি ৫০-এর লেনদেন নেতিবাচকভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


More Trending News