Published : Jan 28, 2026, 08:53 AM ISTUpdated : Jan 28, 2026, 11:45 PM IST

Today Live News: Md Salim Humayun Kabir - বিধানসভা ভোটের পরিকল্পনা! নিউটাউনের হোটেলে সেলিম-হুমায়ুন একান্ত বৈঠক, নতুন জোটে সিপিএম?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Md Salim Humayun Kabir

11:45 PM (IST) Jan 28

Md Salim Humayun Kabir - বিধানসভা ভোটের পরিকল্পনা! নিউটাউনের হোটেলে সেলিম-হুমায়ুন একান্ত বৈঠক, নতুন জোটে সিপিএম?

Md Salim Humayun Kabir: সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দীর্ঘ বৈঠক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে (Md Salim Humayun Kabir)।

Read Full Story

11:24 PM (IST) Jan 28

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি নিয়েও আইসিসি-কে তোপ, ফের অসন্তোষ বাংলাদেশের

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার জন্য বড় খেসারত দিতে হতে পারে। কিন্তু তারপরেও আইসিসি-র বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এই দ্বন্দ্ব ক্রমশঃ জটিল হচ্ছে।

Read Full Story

10:44 PM (IST) Jan 28

IND vs NZ T20I - চতুর্থ টি-২০ ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

IND vs NZ T20I: চলতি টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড। সেই ম্যাচেই ৫০ রানে জয় ছিনিয়ে নিল কিউয়ি ব্রিগেড।

Read Full Story

10:37 PM (IST) Jan 28

চা শ্রমিকদের সন্তানরাও শিখবে সঠিক ইংরেজি, বাগানে বাগানে ডিকশনারি বিলি করছেন সৌরভ

দীর্ঘ ১৩ বছর পেশায় রয়েছেন তিনি। কাজ করতে গিয়েই সমস্যার কথা আঁচ করতে পারেন সৌরভ। সমসাময়িকে ইংরেজি ভাষা আজকাল যেখানে অপরিহার্য। সেখানে গ্রামীণ এলাকার চা বাগানগুলিতে উচ্চ শিক্ষায় বাধা হতে পারে এই ভাষাই।

Read Full Story

09:12 PM (IST) Jan 28

বেকারত্ব কমাতে যুবকদের ব্যবসার জন্য রাজ্য সরকার দেবে ৭ লাখ টাকা সুদমুক্ত ঋণ! জানুন বিস্তারিত

রাজ্য সরকার যুব সমাজকে চাকরিপ্রার্থী থেকে চাকরিদাতাতে রূপান্তরিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যুব স্ব-কর্মসংস্থান প্রকল্প চালু করেছে, যেখানে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের সুদমুক্ত ঋণ দেওয়া হবে। বেকারত্ব কমানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য

Read Full Story

08:50 PM (IST) Jan 28

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি-২০ - টিম সিফার্টের ঝোড়ো অর্ধশতরান, ভারতের টার্গেট ২১৬

India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ম্যাচের শুরুতেই চাপে পড়ে গেল ভারতীয় দল। দলের বোলিং বিভাগ নিয়ে চিন্তা রয়েই গেল।

Read Full Story

08:21 PM (IST) Jan 28

টি-২০ বিশ্বকাপ ২০২৬ - 'পাকিস্তান খেলবে কি না ঠিক করুক, আমরা তৈরি,' ব্যঙ্গ আইসল্যান্ড ক্রিকেটের

2026 ICC Men's T20 World Cup: কয়েকদিন পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) এই টুর্নামেন্টে দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সে বিষয়ে ব্যঙ্গ করল আইসল্যান্ড ক্রিকেট (Iceland Cricket)।

Read Full Story

07:54 PM (IST) Jan 28

Plane Crash - অজিত পাওয়ার-এর মতো বিমান দুর্ঘটনায় দেশের যেসব বিশিষ্ট ব্যক্তিত্বদের মৃত্যু হয়েছে, দেখুন সেই তালিকা

ভারতে বিভিন্ন সময়ে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় অনেক বিশিষ্ট রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। এই প্রতিবেদনে সেই সব দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়েছে। এই দুর্ঘটনাগুলো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বারবার প্রশ্ন তুলেছে।

Read Full Story

07:22 PM (IST) Jan 28

'বিশাল নৌবহর এগিয়ে আসছে', ইরানকে আবার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের নেতৃত্বে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর দেশটির দিকে এগিয়ে আসছে।

Read Full Story

06:54 PM (IST) Jan 28

ABHA ID - আপনার স্বাস্থ্যের ডিজিটাল চাবিকাঠি! কিভাবে করবেন এই আইডি কার্ড, জানুন বিস্তারিত

ABHA ID: আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট (আভা আইডি) হল একটি ডিজিটাল হেলথ কার্ড যা আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এক জায়গায় সুরক্ষিত রাখে। এই কার্ডটি ডাক্তারদের সঙ্গে মেডিকেল রেকর্ড শেয়ার করা সহজ।

Read Full Story

06:44 PM (IST) Jan 28

ভারত-নিউজিল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচ - টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারত

India vs New Zealand: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে দুর্দান্ত ফর্মে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় এসেছে। এই সিরিজের বাকি দুই ম্যাচেও জয়ের লক্ষ্যে ভারতীয় দল।

Read Full Story

05:54 PM (IST) Jan 28

রামমোহন রায়ের জন্মস্থান খানকুলে ট্রেন চলবে, রেল মানচিত্রে জুড়বে বক্রেশ্বর ধামও

বহুদিনের দাবি শীঘ্রই মিটতে চলেছে বলেই মনে হচ্ছে। কারণ রেল মন্ত্রক বাংলায় তিনটে নতুন রেল লাইন পাতার কাজে পদক্ষেপ নিয়েছে। এবার রেল মানচিত্রে যুক্ত হয়ে যাবে হুগলির খানাকুল ও বীরভূমের বক্রেশ্বর ধাম।

Read Full Story

05:24 PM (IST) Jan 28

সমুদ্রপৃষ্ট থেকে ৬০৮ মিটার উচ্চতায় অবস্থিত, বারামতীর টেবিলটপ রানওয়ে কেন বিপজ্জনক?

বারাবতী বিমানবন্দর টেবিলটপ রানওয়ে। ভারতে আরও চারটি টেবিলটপ বিমানবন্দর আছে। সেগুলি হল-কোঝিকোড়, ম্যাঙ্গালোর, লেংপুই, সিমলা এবং পাকিয়ং। টেবিলটপ রানওয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত।

Read Full Story

05:12 PM (IST) Jan 28

Jos Buttler - আবারও রেকর্ড বুকে নাম লেখালেন জস বাটলার, সামনে শুধুই অ্যান্ডারসন! বিরল কৃতিত্ব ইংল্যান্ড তারকার

Jos Buttler: ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। তিনি এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় ইংরেজ ক্রিকেটার। তাঁর সামনে এখন শুধুই জেমস অ্যান্ডারসন, যিনি ৪০১টি ম্যাচে খেলেছেন।

Read Full Story

05:07 PM (IST) Jan 28

Silver Price High - ঝড়ের গতিতে দাম বাড়ছে রূপার! জেনে নিন এর নেপথ্যের আসল কারণ কী?

আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এবং দুর্বল ডলারের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে রূপার দিকে ঝুঁকছেন, যা এর দামকে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে চিন থেকে আসা শক্তিশালী খুচরা চাহিদা আরও ত্বরান্বিত করছে।

Read Full Story

04:28 PM (IST) Jan 28

'সম্পর্ক নেই, আমরা একসঙ্গে থাকিও না', স্ত্রীর তৃণমূলে যোগ নিয়ে মন্তব্য খগেনের

বুধবার দুপুরে তৃণমূল ভবনে উপস্থিত হন খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা মার্ডি। মন্ত্রী ব্রাত্য বসু ও বিরবাহা হাঁসদার মাঝখানে বসেন তিনি। তৃণমূলের দলীয় পতাকা তাঁর হাতে তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী।

Read Full Story

03:58 PM (IST) Jan 28

রান্নার আগে মুরগির মাংস ধোয়া একদম উচিত নয়, কারণ জানলে চমকে উঠবেন

রান্নার আগে মুরগির মাংস ধোয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে থাকা ক্ষতিকর সালমোনেল্লা (Salmonella) ও ক্যাম্পাইলোব্যাক্টর (Campylobacter) ব্যাকটেরিয়া জল ছিটের মাধ্যমে রান্নাঘরের সিঙ্ক, কাউন্টারটপ ও বাসনে ছড়িয়ে পড়ে।

Read Full Story

03:39 PM (IST) Jan 28

ক্যাপ্টেন শাম্ভাবী পাঠক ও সুমিত কাপুর, অজিত পাওয়ারের বিমান ভেঙে মৃত্যু তাঁদেরও

বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে মহরাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ পাঁচজনের। চার্টার্ড লিয়ারজেট ৪৫ বিমানটি বারামতী বিমানবন্দরের রানওয়ের ধারে ভেঙে পড়ে। এরপর তাতে আগুন লেগে যায়।

Read Full Story

03:28 PM (IST) Jan 28

'অভিশপ্ত' বিমান! বিশ্বব্যাপী এই বিমানে ঘটেছে প্রায় ২০০টি দুর্ঘটনা, জেনে নিন এর কুখ্যাত ইতিহাস

অজিত পাওয়ার বারামতিতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান। তিনি যে বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ বিমানে ভ্রমণ করছিলেন, তার বিশ্বব্যাপী প্রায় ২০০টি দুর্ঘটনার এক কুখ্যাত ইতিহাস রয়েছে। এই বিমানটির দুর্ঘটনার তালিকা বেশ দীর্ঘ।

Read Full Story

03:16 PM (IST) Jan 28

আইপিএল-এর আগে আপাতত খেলা নেই, সপরিবারে লন্ডনে ফিরে গেলেন বিরাট কোহলি

Virat Kohli: আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হওয়ার আগে কোনও ম্যাচ নেই। এই কারণে সপরিবারে লন্ডনে ফিরে গেলেন বিরাট কোহলি। তিনি সেখানে কিছুদিন বিশ্রাম নেবেন। তারপর আইপিএল-এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) শিবিরে যোগ দেবেন।

Read Full Story

02:36 PM (IST) Jan 28

Ajit Pawar - রাজনীতিতেও যেমন সফল তেমন বিনিয়োগেও ছিলেন দক্ষ! লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন এই স্টকগুলিতে

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এক বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর তাঁর বিনিয়োগের পোর্টফোলিও সামনে এসেছে। হলফনামা অনুসারে, তাঁর ১২৪ কোটি টাকার বেশি সম্পদ ছিল এবং তিনি একাধিক কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন।

Read Full Story

02:05 PM (IST) Jan 28

কী কারণে ভেঙে পড়ল অজিত পাওয়ারের বিমান? প্রাথমিক ভাবে যা উঠে আসছে

বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৫ জনের। বারামতী বিমানবন্দরে অতরণের সময় ভিএসআর ভেঞ্চারস পরিচালিত বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ বিমানটি ভেঙে পড়ে আগুন লেগে যায়।

Read Full Story

01:19 PM (IST) Jan 28

'আজানে কোনও সমস্যা হয় না, কিন্তু...' দুর্গাপুর থেকে তৃণমূল-মমতাকে তুলোধোনা নবীনের

দুর্গাপুরে কর্মী সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। অনুপ্রবেশ, এসআইআর, আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, নানা ইস্যুতে সরকার ও শাসক দলকে নিশানা করেন।

Read Full Story

12:11 PM (IST) Jan 28

Ajit Pawar Net Worth - স্ত্রী-২ পুত্রের জন্য কী রেখে গেলেন? জানুন অজিত পাওয়ারের মোট সম্পদের পরিমাণ

বারামতীতে বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সিনিয়র নেতা অজিত পাওয়ার (Maharashtra Deputy Chief Minister Ajit Pawar)। তিনি মুম্বাই থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে বারামতী আসছিলেন।

Read Full Story

11:49 AM (IST) Jan 28

অজিত পাওয়ারের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে শোকের ছায়া, বিমান দুর্ঘটনার সঠিক তদন্তের প্রয়োজন, দাবি মমতার

Mamata Banerjee On Ajit Power: বারামতীতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে শোকের ছায়া। দুর্ঘটনার সঠিক তদন্তের প্রয়োজন। শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও পড়ুন…

Read Full Story

11:44 AM (IST) Jan 28

প্লেন দুর্ঘটনায় মৃত অজিত পাওয়ার! "তাঁর অকাল প্রয়াণ অত্যন্ত মর্মান্তিক" ট্যুইটে শোকবার্তা জানাল প্রধানমন্ত্রী

প্লেন দুর্ঘটনায় মৃত অজিত পাওয়ার! "তাঁর অকাল প্রয়াণ অত্যন্ত মর্মান্তিক" ট্যুইটে শোকবার্তা জানাল প্রধানমন্ত্রী

Read Full Story

11:36 AM (IST) Jan 28

Gold Price - সপ্তাহের শুরুতে খারাপ খবর, অনেকটা বেড়ে গেল সোনার দাম, দেখে নিন এক ক্লিকে

সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং গত কয়েক মাস ধরে তা ক্রমাগত বাড়ছে। আজ আবারও দাম বেড়েছে, যেখানে কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন বড় শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন দর উল্লেখ করা হয়েছে।
Read Full Story

11:34 AM (IST) Jan 28

অজিত পাওয়াদের নিয়ে ভেঙে পড়ে এই বিমান, জেনে নিন প্লেনের খুঁটিনাটি

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। মহারাষ্ট্রের বারামতিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে যে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি ভেঙে পড়ে।

Read Full Story

11:31 AM (IST) Jan 28

Stock Market Today - কিছুটা চাঙ্গা বাজার! নিফটি সূচক ১০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৫,৩০০, বাড়ল সেনসেক্সও

Stock Market Today: নিফটি সূচক ১০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৫,৩০০-এর কাছাকাছি লেনদেন করেছে। অন্যদিকে, সেনসেক্স সূচকও ঠিক একইরকম অবস্থানে রয়েছে (nifty 50 today)। সূচকটি ২৫০ পয়েন্টেরও বেশি বেড়ে গিয়ে ৮২,১০০-এর কাছাকাছি লেনদেন করছে।

Read Full Story

11:11 AM (IST) Jan 28

আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার গুদামের মালিক, নিহতের সংখ্যা অন্তত ১৩

Anandpur Death News: কলকাতার আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। ঘটনার ৪৮ ঘন্টা পরও মৃত বেড়ে ১৩। কী বলছে পুলিশ প্রশাসন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:50 AM (IST) Jan 28

এসআইআর-ভোটার শুনানির নামে প্রহসনের অভিযোগ, কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল! লাইনে দাঁড়িয়ে বয়স্কদের শুনানি

Basirhat Sir Hearing Update: নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করেই চলছে এসআইআর-ভোটার শুনানি। শুনানি কেন্দ্রে হাজির অসহায় বৃদ্ধ-অশীতিপর নাগরিকরা। কী বলছেন তাঁরা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:39 AM (IST) Jan 28

ভোটের আগে ফের বড় পদক্ষেপ নিল নবান্ন! এবার উন্নয়নের খোঁজ নিতে জেলায় জেলায় যাবে দল

ভোটের আগে ফের বড় পদক্ষেপ নিল নবান্ন! এবার উন্নয়নের খোঁজ নিতে জেলায় জেলায় যাবে দল

Read Full Story

10:37 AM (IST) Jan 28

কাল থেকে ফের ফিরবে কনকনে ঠান্ডা? আগামী ২৪ ঘণ্টায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

শীত বিদায়ের মুখে কি? এই বিষয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে! তাহলে কি ফের ফিরবে হাড়কাঁপানো শীত? জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।

Read Full Story

10:36 AM (IST) Jan 28

T-20 World Cup - টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড কাদের দখলে? সেরা ৫ বিধ্বংসী ইনিংস

T-20 World Cup: টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৫টি সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইল। উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় তিনবারই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হাতে বিধ্বস্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বোলাররা।

Read Full Story

10:11 AM (IST) Jan 28

বারামতী বিমান দুর্ঘটনা - দাউদাউ করে জ্বলে উঠল বিমান! অজিত পাওয়ার সহ ৬ জনের মৃত্যু

এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেবানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও। ডিজিসিএর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।

Read Full Story

10:01 AM (IST) Jan 28

IND vs NZ 4th T20 - বিশাখাপত্তনমে চতুর্থ টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড, দলে কি পরিবর্তন আসছে?

IND vs NZ 4th T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বুধবার, বিশাখাপত্তনমে চতুর্থ ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া।

Read Full Story

09:57 AM (IST) Jan 28

দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা, গাজল-ইটাহার রুটে রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের

Balurghat Train Update News: বদলে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগ ব্যবস্থার গতি। এবার কেন্দ্রের সিলমোহরে গতি পেতে চলেছে  গাজোল–ইটাহার–বুনিয়াদপুর রেললাইন প্রকল্পের কাজ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

09:29 AM (IST) Jan 28

আননন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে হাহাকার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের

Anandpur Fire Update: কলকাতার আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত টাকা করে দেওয়া হবে ক্ষতিপূরণ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

09:29 AM (IST) Jan 28

বিমান দুর্ঘটনার কবলে অজিত পাওয়ার! বারামতীতে অবতরণের সময় ভেঙে পড়ল প্লেন

এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

 

Read Full Story

08:53 AM (IST) Jan 28

কুয়াশার পূর্বাভাস দক্ষিণের সাত জেলায়, জারি হলুদ সতর্কতা, রইল আবহাওয়ার আপডেট

সকাল থেকে কুয়াশায় ঢেকেছে বাংলা। সরস্বতী পুজোর পর থেকে ক্রমে বদল হচ্ছে আবহাওয়া। পারদ হলেও ফের বাড়ছে তাপমাত্রা। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে।


More Trending News