কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

10:27 PM (IST) Oct 25
Cyclone Montha Alert: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Southeast Bay of Bengal) তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মান্থা। এর ফলে তামিলনাড়ু (Tamil Nadu) ও ওড়িশায় (Odisha) কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেও (West Bengal) ভারী বৃষ্টি হতে পারে।
08:54 PM (IST) Oct 25
2025 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া (Australia Women) শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। এবার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া।
07:49 PM (IST) Oct 25
ICC Women's Cricket World Cup 2025: ভারতের মাটিতে চলছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ভালোভাবেই চলছে। কিন্তু এরই মধ্যে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) এক লম্পট যুবকের কাণ্ডে ভারতের মাথা হেঁট হয়ে গেল।
06:48 PM (IST) Oct 25
Indian Super Cup 2025: শনিবার প্রথম ম্যাচের পরেই এবারের সুপার কাপে গ্রুপ থেকে বিদায়ের দিকে পা বাড়িয়ে রাখল ইস্টবেঙ্গল (East Bengal FC)। গ্রুপের দুর্বলতম দল ডেম্পো স্পোর্টস ক্লাবের (Dempo SC) সঙ্গে ড্রয়ের পর সেই আলোচনাই শুরু হয়েছে।
06:23 PM (IST) Oct 25
India vs Australia Series 2025: মাত্র ০.৬৭ সেকেন্ড সময়ে ম্যাথু শর্টের ক্যাচ নিলেন এই তারকা। সেইসঙ্গে, ফিল্ডার হিসেবে আরও একটি নজির গড়ে ফেলেছেন তিনি। তবে বিরাট একা নন, রেকর্ড গড়েছেন রোহিত শর্মাও।
05:49 PM (IST) Oct 25
Kolkata Cyclothon 2025: কলকাতা শহরে ম্যারাথন-সহ অনেক ধরনের প্রতিযোগিতা হয়েছে। কিন্তু এত বছরে সাইক্লোথন হয়নি। এবার এই প্রতিযোগিতা হতে চলেছে। ম্যারাথনের ধাঁচেই হবে সাইকেল চালানোর প্রতিযোগিতা।
05:06 PM (IST) Oct 25
India vs Australia Series 2025: দেওয়ালে পিঠ ঠেকে গেলে এত জোরে ঘুরে দাঁড়াও যেন, তোমাকে নিয়ে আবারও কেউ কিছু বলার আগে দুবার ভাবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দুই তারকার প্রত্যাবর্তন দেখল গোটা ক্রিকেট বিশ্ব।
04:32 PM (IST) Oct 25
04:11 PM (IST) Oct 25
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ অক্টোবর নির্বাচনী রাজ্য বিহারে আসছেন। তিনি মুজাফ্ফরপুর ও ছাপড়ায় দুটি নির্বাচনী প্রচার সভায় অংশ নেবেন, শনিবার একথা জানিয়েছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল।
03:48 PM (IST) Oct 25
সিআইএ কর্তা আর জানিয়েছেন, পর্দার আড়ালে তিনি ভারতের বিরুদ্ধে কাজ করেছেন। তিনি জানিয়েছেন, মুশারফ সেই সময় দ্বিমুখী খেলায় মেতেছিল। তিনি জানিয়েছেন আমেরিকা কী করে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করত। একই সঙ্গে নিজের কাজের কথাও ফাঁস করেন জন কুরিয়াকু
03:43 PM (IST) Oct 25
India vs Australia Series 2025: সিডনিতে চলতি একদিনের সিরিজের শেষ ম্যাচে শনিবার, মুখোমুখি হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (india vs australia odi series)।
02:53 PM (IST) Oct 25
১২০ বছর বয়সে দাঁত গজানোয় এক অভিনব অন্নপ্রাশনের সাক্ষী হলো ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকা। শিশুসুলভ আনন্দে মেতে উঠে এই অন্নপ্রাশনের আয়োজন করেছেন রুম্পা বর্মনের নাতি-নাতনিরা।
02:18 PM (IST) Oct 25
Starlink Internet: ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ৯টি গেটওয়ে আর্থ স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে। পরীক্ষামূলকভাবে আপাতত তারা ১০০টি টার্মিনাল চালানোর অনুমতি পেয়েছে।
02:15 PM (IST) Oct 25
বাইকের সঙ্গে বাসের ধাক্কায় শুক্রবার ভোর রাতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসে আগুন লাগে। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়। বাসে আগ্নিকাণ্ডের কারণ খুঁজছে তদন্তকরারীরা। রহস্যঘনাচ্ছে ২৩৪টি মোবাইল ফোনের প্য়াকেট নিয়ে।
01:29 PM (IST) Oct 25
Hooghly Crime News: প্যারোলে মুক্তি পেয়েও গ্রেফতার সিআইডি-র হাতে। জেলেই অস্বাভাবিক মৃত্যু খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা প্রাপ্ত অভিযুক্ত। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..
01:05 PM (IST) Oct 25
India vs Australia Series 2025: টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। তবে শুরু থেকেই নড়বড়ে ছিল তাদের ইনিংস। অধিনায়ক মিচেল মার্শ করেন ৪১ রান, ট্র্যাভিস হেডের সংগ্রহে ২৯ রান এবং ম্যাথিউ শর্টের ঝুলিতে ৩০ রান।
01:01 PM (IST) Oct 25
Kanchenjunga News: বাতাসে হিমের পরশ পড়তে না পড়তেই উত্তরবঙ্গে দেখা মিলল ঝা চকচকে শুভ্র কাঞ্চনজঙ্ঘার। চোখের শান্তি পর্যটকদের। দেখুন ছবিতে…
12:47 PM (IST) Oct 25
আবারও বিস্ফোরণ পাকিস্তানে। এবার টার্গেট শিক্ষাপ্রতিষ্ঠান। তাও এবার সম্পূর্ণ তৈরি হওয়া শিক্ষা প্রতিষ্ঠান নয়। খাইবার পাখতুনখোয়ায় নির্মীয়মান শিক্ষা প্রতিষ্ঠানেই হামলা চালান দুষ্কৃতী।
12:44 PM (IST) Oct 25
Nadia News: ভোটের আগেই সন্দেহজনক ভাবে উদ্ধার বিপুল সংখ্যক ভোটার কার্ড! কোথা থেকে এলো এত পরিমাণ কার্ড? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:31 PM (IST) Oct 25
মঙ্গল গ্রহ ২৭ অক্টোবর তার নিজস্ব রাশি বৃশ্চিকে প্রবেশ করতে চলেছে। এই গ্রহের রাশি পরিবর্তনের ফলে চারটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। এই গোচর আর্থিক লাভ, সম্পত্তি প্রাপ্তি এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসবে।
12:15 PM (IST) Oct 25
Samik Bhattacharya on SIR: পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে চলা বিতর্কের মধ্যে, BJPর রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের ভোটার তালিকার একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ সংশোধনের দাবি জানিয়েছেন।
12:02 PM (IST) Oct 25
India vs Australia Series 2025: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও টসে পরাজয় ভারতের। এই নিয়ে টানা ১৮টি ওয়ানডে ম্যাচে টসে হারল টিম ইন্ডিয়া। হ্যাঁ, এটা ঠিক যে, টসে কে জিতবে সেটা কখনোই বলা সম্ভব নয়। তবে রোহিত শর্মা একাই হেরেছেন ১৫টি টস।
11:34 AM (IST) Oct 25
বঙ্গোপসাগরে আরও সুস্পষ্ট হল নিম্নচাপ অঞ্চল। সোমবারই সেই নিম্নচাপ অঞ্চল থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আর সেই কারণে রবিবার থেকেই উত্তাল হবে সমুদ্র।
11:26 AM (IST) Oct 25
Hooghly News: রেলে চাকরির নামে রীতিমতো প্রধানমন্ত্রীর ছবি দিয়ে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ। চাঞ্চল্য ছড়াল হুগলিতে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:05 AM (IST) Oct 25
শনিবার আবারও দাম বাড়ল সোনার দাম। ২৫ অক্টোবরে কততে বিকোচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে…
10:27 AM (IST) Oct 25
এবারও ব্রাত্য দিলীপ ঘোষ। রাজ্যের সবথেকে সফল রাজ্যসভাপতিকে বাদ দিয়েই শুরু হয়ে গেল বিজেপির কোর কমিটির বৈঠক। দলের রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। কিন্তু ছিলেন না দিলীপ ঘোষ।
10:15 AM (IST) Oct 25
Asia Cup 2025: এশিয়া কাপের ট্রফি কোথায়? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আবুধাবির সদর দফতর থেকে সেই ট্রফি সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
09:35 AM (IST) Oct 25
বছর পাঁচেক আগেই চাকরি থেকে অব্যাহতি। কিন্তু এত দিন পরেই সেই সংক্রান্ত একটি চিঠি পেলেন শোভন চট্টোপাধ্য়ায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে চিঠি পাওয়ার দিনক্ষণ নিয়ে আলোচনা তুঙ্গে।