নিউটাউনের শাপূর্জি সিগনালে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ  গুরুতর আহত এক মহিলা ও এক শিশু  সহ মোট ৬ জন    প্রথমে বিধান নগর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়   অবনতি হলে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় 

নিউটাউনের শাপূর্জি সিগনালে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত এক মহিলা ও এক শিশু সহ মোট ৬ জন। তাদেরকে প্রথমে বিধান নগর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে তাদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ২ জনকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, 'স্কুল বন্ধ-তবে কেন টাকা দেবো', গর্জে উঠলেন সল্টলেকের শিক্ষা নিকেতনের অভিভাবকরা

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর ১২.৩০ নাগাদ হাতিসালার দিক থেকে নিউটাউনের দিকে আসছিল একটি বাইক। ওই বাইকে ছিল ৩ জন। অপর বাইকে ৩ জন বসে নিউটাউনের দিক থেকে ভাঙরের দিকে যাচ্ছিল। হাতিশালা দিক থেকে আসা বাইক তারা শাপূর্জি সিগন্যাল ক্রস করছিল। সেই সময় নিউটাউনের দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে দুই বাইকের। বাইকের গতি বেশি থাকায়, এই ঘটনায় আহত হয় ৬ জন। পুলিশ সূত্রে খবর তারা কেউই হেলমেট পরে ছিল না।

আরও পড়ুন, ফের করোনার সংক্রমণ নবান্নে , করোনা পজিটিভ এক আইএএস অফিসার


প্রসঙ্গত, শহর ও শহরতলি জুড়ে আনলক ওয়ানের পর গাড়ি চলাচলের সংখ্য়া প্রথমত অনেকাংশে বেড়ে গিয়েছে। লোকাল ট্রেন চালু না হওয়া এবং যত সিট যত যাত্রীর বিধি মেনে চলার জন্য় সাধারণ মানুষ বাইক নিয়ে চলাচল করছে। এদিকে করোনা রুখতে যেমন মাস্ক বাধ্যতামূলক এবং প্রাণ বাঁচাতে ততটাই প্রয়োজনীয় হেলমেটও। এনিয়ে কম সরকারি সচেতনামূলক অভিযান হয়নি। সেভ ড্রাইভ সেফ লাইফ, নিয়ে প্রচুর চর্চা হয়েছে। তারপরেও নিষেধাজ্ঞা মেনে চললে নিউটাউনের এই ভয়াবহ দুর্ঘটনা এড়ানো যেত।

 মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

 অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ