বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের প্রভাবে প্রবল বৃষ্টি   দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে  আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি  আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা  


সোমবার সারাদিন শহর ও শহরতলির আকাশ মেঘলা ছিল। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে আসা এই জলীয়বাষ্প প্রভাবে প্রচুর বৃষ্টি হবে আসাম, মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সন্ধে ৬ টা ১২ মিনিটে শহরের এই মুহূর্তের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, জট কাটল না বৈঠকে, ১ জুলাই থেকে চালু হচ্ছে না কলকাতা মেট্রো

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭০ শতাংশ। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ন্যূনতম ৬৮ শতাংশ। 

আরও পড়ুন, করোনা যোদ্ধাদের সম্মান জানাতে ১ জুলাই রাজ্যে সরকারি ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য,শনিবার রাত থেকে থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় জল জমে যায়। তবে ফের রবিবার কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে ভেসে যায় কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বিস্তীর্ণ এলাকা। আলিপুর আবহাওয়া দফতরের খবর, কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নয়, কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের আকাশে একাধিক বজ্রগর্ভ মেঘপুঞ্জ সৃষ্টির ফলেই এই প্রবল বৃষ্টি। এক-একটি মেঘপুঞ্জের উচ্চতা ছিল ৭ থেকে ৯ কিলোমিটার। তার ফলেই ঘনঘন বাজ পড়েছে। ভারী বৃষ্টি হয় উত্তরবঙ্গেও। শনিবার ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতে রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে ৩জন সাগরদিঘীর বাসিন্দা ও বাকি ৩ জন ভরতপুর এলাকার বাসিন্দা। 

আরও পড়ুন, কাটছে না বেসরকারি বাসের জট, কলকাতার একাধিক এলাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা


মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ সিকিম উত্তরবঙ্গে সক্রিয়। এর প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ডুকছে উত্তর-পূর্ব ভারতে। বঙ্গোপসাগর থেকে আসা এই জলীয়বাষ্প প্রভাবে প্রচুর বৃষ্টি হবে আসাম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি । বৃহস্পতিবার ও শুক্রবার থেকে আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,উত্তর দিনাজপুরে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৬.২ মিমি।

রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি