TMC News: সবমিলিয়ে, মোট ১৫-১৬ জন বিধায়ক সোমবার সন্ধ্যার বৈঠকে আসেন বলে সূত্রের খবর। জল্পনা চলছে, আগামী ২-১ দিনের মধ্যেই রাজ্য বিধানসভার স্পিকারকে তারা চিঠি দিতে পারেন। তাহলে কি তৃণমূল ভেঙে রাজ্যে নতুন দল তৈরি হচ্ছে? সূত্র মারফত জানা যাচ্ছে, দল থেকে দূরত্ব বাড়িয়েছেন বহু বিধায়ক। সেই সংখ্যাটা নেহাত কম নয়।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: TMC News - এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? গৃহযুদ্ধে নতুন অনুঘটক
Ajker Bangla News Live: TMC News - এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? গৃহযুদ্ধে নতুন অনুঘটক

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live:TMC News - এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? গৃহযুদ্ধে নতুন অনুঘটক
Ajker Bangla News Live:East Bengal - আইএসএল জিতিয়েও ইস্টবেঙ্গলে থাকা হল না অস্কারের, লিখলেন " ইস্টবেঙ্গল সবসময় আমার হৃদয়ে থাকবে!"
East Bengal: সোমবার, আনুষ্ঠানিকভাবে সেই কথা জানিয়ে দিলেন অস্কার। সোশ্যাল মিডিয়াতে একটি পোষ্ট করে তিনি লিখেছেন, “মরশুম শেষ হওয়ার পর, আমার এবং বেশিরভাগ ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে ৩১ মে। জীবনের মতোই ফুটবলে ব্যাখ্যা, পরিকল্পনা এবং দূরদৃষ্টি সবার উপরে রাখতে হয়।"
Ajker Bangla News Live:News Round Up - তৃণমূল ভেঙে চুরমার করার অভিযোগ থেকে ফিফা বিশ্বকাপ, সারাদিনের খবর এক ক্লিকে
সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
Ajker Bangla News Live:Partha Chatterjee - বিধানসভার ব্যাপারে পুলিশি হস্তক্ষেপ কেন? জাল সই কাণ্ডে SIT গঠন নিয়ে ক্ষুব্ধ পার্থ
Partha Chatterjee News: বিরোধী দলনেতা মনোনয়নের জাল সই কাণ্ডে SIT তদন্ত নিয়ে তীব্র আপত্তি জানালেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মতে, বিধানসভার বিষয়ে পুলিশের হস্তক্ষেপ 'অনুচিত'। CID একটি দল গঠন করেছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
Ajker Bangla News Live:World Cup Broadcast in India - ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেতেই শেয়ার বাজারে ঝড় তুলল জি গ্রুপ, ব্যাপক লাভ বিনিয়োগকারীদের
World Cup Broadcast in India: সোমবার, জি এন্টারটেইনমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়, ২০২৬ এবং ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করার স্বত্ব পেয়েছে তারা। রেকর্ড অর্থের বিনিময়ে ফিফার থেকে ব্রডকাস্টিং রাইটস কিনেছে জি গ্রুপ। তারপরেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই সংস্থার শেয়ারের দাম। স্বাভাবিকভাবেই, বিরাট মুনাফা হয় বিনিয়োগকারীরা।
Ajker Bangla News Live:Mamata Banerjee News - 'টাকা-পেশিশক্তি দিয়ে তাঁর দলকে ভাঙা সম্ভব নয়', জাল সই কাণ্ডে সাফ বার্তা মমতার
Mamata Banerjee News: ভোটে হেরে বঙ্গ রাজনীতির ময়দানে ক্রমশ কোনঠাসা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের একের পর এক বিধায়কের বেসুরো মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল সুপ্রিমো। কী বলছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Ajker Bangla News Live:Annapurna Bhandar - অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সহজ হচ্ছে? নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে আবেদন ১ জুন থেকে শুরু হয়েছে। বুধবার থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যদিও অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
Ajker Bangla News Live:India-Myanmar Relations - দিল্লিতে মোদীর সঙ্গে মায়ানমারের প্রেসিডেন্টের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার উদ্যোগ
Ajker Bangla News Live:Kolkata News - সপ্তাহের শুরুতেই খাদ্যভবনে রক্তারক্তি কাণ্ড, সিঁড়ি থেকে পড়ে গুরুতর জখম যুগ্ম সচিব
Kolkata News: সপ্তাহের শুরুতেই খাদ্যভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম দফতরের সচিব। ঠিক কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Ajker Bangla News Live:NEET Paper Leak - প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত চিকিৎসক-সহ ৩ জন জেল হেফাজতে, CBI-এর জালে আরও কারা
NEET-UG প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত তিনজনকে জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ধৃতদের মধ্যে রয়েছেন একজন ডাক্তার, একজন শিক্ষক এবং একজন বিশেষজ্ঞ। CBI-এর interrogation শেষে সোমবার তাদের ১৫ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Ajker Bangla News Live:INDIA WEATHER - তপ্ত ভারত শান্ত করতে এগোচ্ছে বর্ষা! আবহাওয়া অনুকূল হতেই বড় সুখবর দিল মৌসুমি ভবন
কেরলমে বর্ষার আগমন আসন্ন। এর মধ্যেই সোমবার রাজ্যের ৯টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করল ভারতের আবহাওয়া দপ্তর (IMD)। দেশে বর্ষার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও পূর্বাভাস।
Ajker Bangla News Live:TMC Vs TMC - বিধানসভায় সই জালিয়াতির বড় ধাক্কা! তৃণমূলী দ্বন্দ্বে পদ খোয়াতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়
বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত বিতর্ক ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে। শোভনদেব চট্টোপাধ্য়ায় (Sovandeb Chattopadhyay)-এর বিরোধী দলনেতার পদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বিষয়টি ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে
Ajker Bangla News Live:FIFA World Cup - টিভি-তে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে ভারতে, সম্প্রচারের স্বত্ব পেল এই সংস্থা
অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন ভারতীয় ফুটবল ভক্তরা। সোমবার ‘জি এন্টারটেইনমেন্ট’ (Zee Entertainment) ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে। এর মধ্য দিয়ে ভারতে এই টুর্নামেন্টটি ঠিক কোন মাধ্যমে দেখা যাবে, তা নিয়ে গত কয়েক মাসের অনিশ্চয়তার অবসান ঘটল।
Ajker Bangla News Live:TMC MLA Suspended News - দলবিরোধী কাজের অভিযোগে বহিস্কৃত ঋতব্রত-সন্দীপন, সই কাণ্ডে অস্বস্তিতে তৃণমূল
TMC MLA Suspended News: সই জাল বিতর্কে তৃণমূলের অন্দরেই ক্ষোভের আগুন। এবার দল থেকে বহিস্কার করে দেওয়া হলো দুই বিধায়ককে। কী কারণে বহিস্কৃত করা হলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Ajker Bangla News Live:Suvendu Adhikari Cabinet - আরএসএস-এর দাবি মেনে শুভেন্দুর নতুন মন্ত্রিসভা, সংঘের পুরনো মুখ কারা?
Suvendu Adhikari Cabinet: বঙ্গে ছাব্বিশের লড়াইয়ে বিপুল জয়। বাংলায় পালা বদল। পদ্মফুল ফুটতেই এবার শুভেন্দুর মন্ত্রিসভাতেও নজিরবিহীন পদক্ষেপ। কারা হলেন নতুন মন্ত্রী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Ajker Bangla News Live:বকেয়া ডিএ দিতে শুরু করল নবান্ন - অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা পাবেন না?
সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। গত শুক্রবার থেকে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলেও কর্মরতদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। জানুন বকেয়া ডিএ এবং সপ্তম বেতন কমিশন সংক্রান্ত সর্বশেষ আপডেট।
Ajker Bangla News Live:নতুন চেয়ারম্যান ঘিরেই যত অশান্তি! ঢাকায় রণক্ষেত্র ইসলামী ব্যাংক, পুলিশ-গ্রাহক সংঘর্ষ
Islami Bank:ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহকদের সঙ্গে পুলিশের বড়সড় সংঘর্ষ বেধেছে। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
Ajker Bangla News Live:Abhishek Banerjee - সোনারপুর হামলার পর এবার কোর্টে যাচ্ছেন অভিষেক, স্পিকারকেও জানাবেন সবটা
সোনারপুরে ইটের ঘায়ে জখম হওয়ার পর এবার লোকসভার স্পিকার এবং আদালতের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই হামলা 'রাষ্ট্রীয় মদতপুষ্ট' এবং এর পিছনে বিজেপির হাত রয়েছে। যদিও বিজেপির দাবি, এটা তৃণমূলের বিরুদ্ধে মানুষের জমে থাকা রাগের বহিঃপ্রকাশ।
Ajker Bangla News Live:Weather - কোথাও গরম, কোথাও বৃষ্টি! দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে ভারী দুর্যোগের মেঘ
Weather: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে সতর্কতা জারি করা হয়েছে।
Ajker Bangla News Live:Weekly Numerology predictions - দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন গোটা সপ্তাহ, রইল জ্যোতিষ গণনা
প্রখ্যাত জ্যোতিষীর গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন।