10:14 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Afghanistan vs India - আফগানদের বিরুদ্ধে ওপেনার সঞ্জু না বৈভব? দোটানায় শ্রেয়াস

Afghanistan vs India T20: রবিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ। এই সিরিজে অভিনব ঘটনা দেখা যেতে চলেছে। ভারতের মাটিতে খেলা হলেও, এই সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে ভারতীয় দল।

Read Full Story
09:28 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: BRICS Summit - পশ্চিম এশিয়া নিয়ে একমত ব্রিকস! 'আলোচনার মাধ্যমেই সমাধান চায় জোট' বললেন সুধাকর দালেলা

বিদেশমন্ত্রকের সচিব সুধাকর দালেলা জানিয়েছেন, পশ্চিম এশিয়া নিয়ে ব্রিকস দেশগুলো একমত হয়েছে। আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান চায় তারা। নয়াদিল্লি ঘোষণাপত্রে এই বিষয়টি ছাড়াও গাজা পরিস্থিতি ও সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করা হয়েছে।
Read Full Story
08:42 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: স্মার্টফোনের কভারের পিছনে টাকা রাখলে কী হয় জানেন? বাস্তু মতে এর প্রভাব কিন্তু গুরুতর, না জানলে ভুল করবেন

স্মার্ট ফোনের পিছনে টাকা অনেকেই রাখেন, কিন্তু এই কারণে জীবনে বিরাট প্রভাব পড়ছে..না জেনে ভুল করছেন না তো? জেনে নিন বাস্তুমতে এর প্রভাব কী কী?

Read Full Story
08:22 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: BRICS Currency - একটাই মুদ্রা চালুর জল্পনা ওড়াল ভারত, জানাল আসল পরিকল্পনা কী

ভারত সাফ জানিয়ে দিয়েছে, ব্রিকস দেশগুলোর জন্য একটাই মুদ্রা চালুর কোনও প্রস্তাব আপাতত নেই। বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেলা জানিয়েছেন, সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা ব্যবহারের আলোচনা চলবে, কারণ এতে লেনদেনের খরচ কমে।
Read Full Story
07:24 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Bageshwar Baba Net Worth - কত সম্পত্তির মালিক বাগেশ্বর বাবা? কোটি কোটি টাকার দাবির নেপথ্যে কতটা সত্য

বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, যিনি ‘বাগেশ্বর বাবা’ নামেই বেশি পরিচিত। তাঁর বিভিন্ন বক্তব্য ঘিরে যেমন বিপুল জনপ্রিয়তা তৈরি হয়েছে, তেমনই তৈরি হয়েছে নানা বিতর্ক। এরই মধ্যে সামনে এসেছে একটি প্রশ্ন—কত সম্পত্তির মালিক ধীরেন্দ্র?

Read Full Story
07:16 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Vidyasagar Setu - রবিবার সকালে ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, যেতে হবে বিকল্প পথে

Vidyasagar Setu Closure: সংস্কারের কাজের জন্য গত কয়েক মাসে বারবার রবিবার বন্ধ রাখা হয়েছে বিদ্যাসাগর সেতু। রবিবার সকালে ফের চার ঘণ্টার জন্য হাওড়া ও কলকাতার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখা হচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে যাঁদের হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াত করতে হবে, তাঁদের বিকল্প পথে যেতে হবে।

Read Full Story
07:14 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Manipur Insurgency - মণিপুরে বড় সাফল্য আসাম রাইফেলসের, বিপুল অস্ত্রসহ ধরা পড়ল ৩ জঙ্গি

মণিপুরের চুরাচাঁদপুরে বড়সড় জঙ্গি দমন অভিযানে সাফল্য পেল আসাম রাইফেলস। ইউনাইটেড সোশ্যালিস্ট রেভোলিউশনারি আর্মি (USRA)-র তিন ক্যাডারকে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। অন্যদিকে, অরুণাচল প্রদেশে পৃথক একটি অভিযানে ২৪ লক্ষ টাকার হেরোইন-সহ দুই মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
Read Full Story
07:01 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Saudi Drone Attack - সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহি

ইরাক থেকে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহি। এই জঙ্গি হানার পর পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদির শক্তি মন্ত্রক।
Read Full Story
06:03 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: England vs Pakistan - এজবাস্টনে ৪ দিনেই জয় ইংল্যান্ডের, টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ পাকিস্তান

England vs Pakistan Third Test: প্রত্যাশামতোই এবারের ইংল্যান্ড সফরে (Pakistan tour of England 2026) টেস্ট সিরিজের তিন ম্যাচেই হেরে গেল পাকিস্তান। শনিবার এজবাস্টন (Edgbaston) টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা বেশিক্ষণ গড়াল না। দ্রুত ম্যাচ ও সিরিজ শেষ করে দিল ইংল্যান্ড।

Read Full Story
05:53 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: BRICS Declaration - সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা BRICS, পহেলগাঁও হামলার নিন্দা যৌথ ঘোষণাপত্রে

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করল BRICS। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে সদস্য দেশগুলি। BRICS-এর যৌথ ঘোষণায় পহেলগাঁও হামলার নিন্দা করার পাশাপাশি সন্ত্রাসবাদের সমস্ত রূপের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানানো হয়েছে। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।

Read Full Story
05:32 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: PM Salary - মাসে মাত্র ৮ হাজার টাকা! এই দেশের প্রধানমন্ত্রীর মাইনে আপনাকে চমকে দেবে...

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। তাঁর বার্ষিক আয় প্রায় ২৬.৯ কোটি টাকা। অন্যান্য প্রধান দেশের নেতাদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্ষিক বেতন মাত্র ২০ লক্ষ টাকা।

Read Full Story
05:08 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Liquor Price Hike - রাজ্যে মদের দাম বাড়ছে ১ অক্টোবর থেকে, কোন ব্র্যান্ডের বোতলপিছু কত টাকা?

দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গে মদের দাম বাড়ছে। আগামী ১ অক্টোবর থেকে দেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি বিদেশি মদ—এই তিন বিভাগেই নতুন মূল্য কার্যকর করার প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের (WBSCL)। ফলে উৎসবের মরসুমে মদ কিনতে গেলে ক্রেতাদের অতিরিক্ত টাকা গুনতে হতে পারে।

Read Full Story
05:00 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Junior Women's Asia Cup 2026 - কোরিয়ার বিরুদ্ধে ৫-১ জয়, জুনিয়র এশিয়া কাপ হকি ফাইনালে ভারত

Junior Women's Asia Cup Hockey 2026: মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে (Pakistan) ১৯ গোল দিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারতীয় দল। সেমি-ফাইনালেও সহজ জয় এল। এবার হকির এই বিভাগে এশিয়ার সেরা হওয়ার লক্ষ্যে ফাইনালে খেলতে নামবে ভারতীয় দল।

Read Full Story
04:28 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: ‘Rule taker নয়, rule shaper হতে হবে’, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর জোরালো বার্তা

বিশ্ব রাজনীতিতে উন্নয়নশীল ও তুলনামূলকভাবে দুর্বল দেশগুলির আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮তম BRICS সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গ্লোবাল সাউথের দেশগুলিকে শুধু অন্যদের তৈরি করা নিয়ম মেনে চললে হবে না, বরং বিশ্বব্যবস্থার নিয়ম তৈরির ক্ষেত্রেও তাদের ভূমিকা নিতে হবে।

Read Full Story
04:11 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Vaibhav Sooryavanshi - 'একজন ব্যাটার তৈরি করেছে?' বৈভবের প্রশংসা করে পিএসএল-কে তোপ আক্রমের

Pakistan Super League: পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা পাকিস্তান সুপার লিগকে আইপিএল-এর (IPL) চেয়ে এগিয়ে রাখেন। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমই (Wasim Akram) পিএসএল নিয়ে প্রশ্ন তুললেন। তিনি ভারতের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) প্রশংসা করেছেন।

Read Full Story
03:15 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Asian Games 2026 - এশিয়ান গেমসের দল থেকে বাদ, নিজেকে শেষ করে দেওয়ার হুমকি উশু খেলোয়াড়ের

Asian Games 2026 News: কয়েকদিন পরেই শুরু হচ্ছে এশিয়ান গেমস ২০২৬। জাপানে (Japan) হতে চলা এই গেমসে বিশাল দল পাঠাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই ধরনের গেমসে আরও ইভেন্টে যোগ দেওয়ার জন্য প্রস্তুতির কথা বলেছেন। কিন্তু এরই মধ্যে ভারতের উশু (Wushu) দল গঠন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Read Full Story
01:52 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: BRICS Summit 2026 - মালয়েশিয়া এবং ইথিওপিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মোদীর, জোর প্রতিরক্ষা-বাণিজ্যে

BRICS Summit 2026: ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়া এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। এই বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়।

Read Full Story
01:12 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: DA Hike - পুজোর আগেই সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা? বেতন ও পেনশন কতটা বাড়তে পারে?

উৎসবের মরসুম শুরু হতেই মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। জুলাই ২০২৬ থেকে কার্যকর হতে চলা পরবর্তী DA বৃদ্ধির দিকে তাকিয়ে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগী।

Read Full Story
01:11 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: Gold Rate - সপ্তাহান্তে বেড়ে গেল দাম, দেখে নিন শনিবার কোন শহরে কত টাকায় বিকোচ্ছে সোনা

গত কয়েক মাস ধরে সোনার দাম ক্রমাগত বাড়ার পর আজ দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে। কলকাতা, দিল্লি, মুম্বই সহ ভারতের বিভিন্ন প্রধান শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার বর্তমান দামের তালিকা দেওয়া হল।

Read Full Story
12:56 PM (IST) Sep 12

Ajker Bangla News Live: BRICS Summit 2026 - ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠক, কী নিয়ে হল আলোচনা?

BRICS Summit 2026: দিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হাং-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

Read Full Story