02:50 PM (IST) May 15

Ajker Bangla News live:Sugarcane Farmers - যোগী সরকারের রেকর্ড! ৯ বছরে আখ চাষিদের অ্যাকাউন্টে ৩.২২ লক্ষ কোটি টাকা

যোগী আদিত্যনাথ সরকার ৯ বছরে উত্তরপ্রদেশের আখ চাষিদের রেকর্ড ৩,২১,৯৬৩ কোটি টাকা দিয়েছে। 'স্মার্ট আখ কিসান' যোজনা, ডিবিটি পেমেন্ট, আখের দাম বৃদ্ধি, ইথানল উৎপাদন এবং চিনিকলগুলির সম্প্রসারণের ফলে রাজ্যের কৃষক ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে।

Read Full Story
11:54 PM (IST) May 14

Ajker Bangla News live:MI vs PBKS - তিলকের তাণ্ডবে উড়ে গেল পাঞ্জাব, রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইয়ের দুরন্ত জয়

MI vs PBKS: শেষ তিন ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ৫০ রান এবং শেষ ওভারে ১৫ রান। সেখান থেকে এক বল বাকি থাকতেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ৩৩ বলে ৭৫ রানের অবিশ্বাস্য এবং অপরাজিত ইনিংস উপহার দেন তিলক ভার্মা। সেইসঙ্গে, উইল জ্যাকস ১০ বলে ২৫ রানে অপরাজিত থাকেন এবং রায়ান রিকেলটন ২৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। 

Read Full Story
10:53 PM (IST) May 14

Ajker Bangla News live:Sonar Bangla - 'নতুন বাংলার শুরু হয়ে গেছে', যুব সমাজকে রাজনীতিতে আসার ডাক বিজেপি বিধায়কের

বিজেপি বিধায়ক অরিজিৎ রায় দাবি করেছেন যে 'নতুন বাংলার সূচনা' হয়ে গেছে। রাজ্যের যুব সমাজকে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, কারণ তাঁর মতে, এর ফলেই ব্যবস্থার 'ময়লা' পরিষ্কার করা সম্ভব হবে।

Read Full Story
10:44 PM (IST) May 14

Ajker Bangla News live:ED Shantanu Sinha Biswas Raid - কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার! সোনা পাপ্পু কেসে সকাল থেকে জিজ্ঞাসাবাদ

ED Shantanu Sinha Biswas Raid: বৃহস্পতিবার সকালে, কেন্দ্রীয় এজেন্সির দফতরে গিয়ে আত্মসমর্পণ শান্তনু। এরপর কলকাতার সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। প্রায় ১০ ঘণ্টার উপর জেরা করা হয় শান্তনুকে। তারপর রাতে তাঁকে গ্রেফতার করল ইডি। জানা যাচ্ছে, শুক্রবার কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিংহ বিশ্বাসকে আদালতে পেশ করানো হবে।

Read Full Story
10:25 PM (IST) May 14

Ajker Bangla News live:WB Higher Secondary Result - ৮২টি কেমোথেরাপির পরেও লড়াই ছাড়েনি অদ্রিজা! ক্যান্সারকে জয় করে উচ্চমাধ্যমিকে দশম

WB Higher Secondary Result: ক্যান্সারকে জয় করে উচ্চমাধ্যমিকে দশম (WB Higher Secondary Result)। ভাবা যায়? করে দেখাল অদ্রিজা। ৮২টি কেমোথেরাপির পরেও লড়াই ছাড়েনি সে। প্রসঙ্গত, বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে।

Read Full Story
10:22 PM (IST) May 14

Ajker Bangla News live:TMC Vs. TMC - শপথ নিয়েই বিস্ফোরক কুণাল ঘোষ! ‘তাপস-সজলকে দল ছাড়তে বাধ্য করা হয়েছিল’, নিশানা কে?

তাপস রায় , সজল ঘোষদের তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য করা হয়েছিল। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণ পরেও সোশ্যাল মিডিয়া রীতমত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে।

Read Full Story
09:43 PM (IST) May 14

Ajker Bangla News live:অন্নপূর্ণা ভাণ্ডার - অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ, ৩০০০ টাকা ঢুকবে ১ জুন থেকে

Annapurna Bhandar: বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার চালু করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আর সেই সংক্রান্ত ঘোষণা করেছে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। অনলাইনে হবে ফর্ম ফিলআপ। টাকা ঢুকবে ১ জুন থেকে।

Read Full Story
09:24 PM (IST) May 14

Ajker Bangla News live:Vaibhav Sooryavanshi - আইপিএল চলাকালীনই বিরাট খবর! ভারতীয় দলে সুযোগ পেলেন বৈভব, অধিনায়ক তিলক ভার্মা

Vaibhav Sooryavanshi: মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলে ইতিহাস গড়েন বৈভব। সবচেয়ে কম বয়সে আইপিএলে সেঞ্চুরি করেন তিনি। এবার সুযোগ পেলেন ভারতীয় এ দলে। 

Read Full Story
08:48 PM (IST) May 14

Ajker Bangla News live:Modi Foreign Tour Tour - ৫ দিনের সফরে নরেন্দ্র মোদী, রইল পুরো সফরসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার থেকে পাঁচ দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফরে যাচ্ছেন। বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের মূল লক্ষ্য।

Read Full Story
08:21 PM (IST) May 14

Ajker Bangla News live:৯ বছর পরে চিন সফরে আল্পুত ট্রাম্প, মহাভোজে প্রথা ভেঙে মদ্যপান মার্কিন প্রেসিডেন্টের

US-China Relations: চিনের গ্রেট হল অফ দ্য পিপল-এ আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সম্পর্ককে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন। দিনভর কঠিন আলোচনার পর প্রেসিডেন্ট শি জিনপিং-এর আতিথেয়তায় মুগ্ধ ট্রাম্প।

Read Full Story
07:55 PM (IST) May 14

Ajker Bangla News live:গো হত্যা নিয়ে নতুন আইন বাংলায়! জেল নাকি জরিমানা? জেনে নিন কী রয়েছে সরকারের নির্দেশিকায়

New animal slaughter rules: গো হত্যা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অনুমোদিত স্থানীয় কর্মকর্ত ও সরকারি পশুচিকিৎসক শারীরিক সুস্থতার শংসাপত্র ছাড়া কখনই আর গরু, ষাঁড়, মহিষ ও বাছুর-সহ কোনও পশুই জবাই করা যাবে না।

Read Full Story
06:46 PM (IST) May 14

Ajker Bangla News live:Fatah 4 Missile - 'ফাতাহ-৪' ক্রুজ মিসাইল টেস্ট পাকিস্তানের, রেঞ্জে ভারতের কোন কোন শহর?

বৃহস্পতিবার পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'ফাতাহ-৪' (Fatah-4) নামের একটি ভূমি-ভিত্তিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। এই মিসাইলটি অত্যন্ত নিখুঁতভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

Read Full Story
06:22 PM (IST) May 14

Ajker Bangla News live:আইনজীবী মমতার 'ENTRY' নিয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে চিঠি, ৫টি তথ্য চাইল BCI

BCI Seeks Information: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কালো কোর্ট, সাদা ফিতে পরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হওয়ার পরেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তালিকাভুক্তি ও আইনচর্চার অবস্থা সম্পর্কে BCI পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে তথ্য চেয়েছে।

Read Full Story
05:40 PM (IST) May 14

Ajker Bangla News live:Terror Funding - পাকিস্তানে বসে ছক, সোপোরে জঙ্গি হ্যান্ডলারের ২০ লাখের সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ

জম্মু ও কাশ্মীর পুলিশ বান্দিপোরায় প্রায় ২০ লক্ষ টাকার একটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তির মালিক মাজিদ আহমেদ সোফি, যে পাকিস্তান থেকে হিজবুল মুজাহিদিনের হয়ে জঙ্গি কার্যকলাপ চালায়। কাশ্মীর উপত্যকায় জঙ্গি নেটওয়ার্ক ভাঙার অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Read Full Story
05:29 PM (IST) May 14

Ajker Bangla News live:Summer Vacation - রাজ্যের স্কুলগুলিতে বাড়ানো হল গরমের ছুটি, কবে খুলবে?

তীব্র গরম এবং তাপপ্রবাহের জেরে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়াল রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছেও পৌঁছে গিয়েছে বিজ্ঞপ্তি। গরমের ছুটি বৃদ্ধি নিয়ে বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Read Full Story
05:24 PM (IST) May 14

Ajker Bangla News live:Monsoon 2026 - শনিবার আন্দামান সাগরে ঢুকছে বর্ষা, বাংলায় কবে পৌঁছবে? লেটেস্ট আপডেট

এই বছরের বর্ষা ভারতে নির্ধারিত সময়ের আগেই এসে পৌঁছতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত। ১৬ মে-র আশপাশে বর্ষা দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

Read Full Story
05:10 PM (IST) May 14

Ajker Bangla News live:DA Hike - কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য সুখবর! একসঙ্গে ২% মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি রেল বোর্ডের

DA Hike: ভারতীয় রেলে কর্মরত ও অবসরপ্রাপ্তদের জন্য দুর্দান্ত খবর। এবার ভারতীয় রেল কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) ঘোষণা করেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মেনেই এই ঘোষণা হয়েছে।

Read Full Story
05:04 PM (IST) May 14

Ajker Bangla News live:Joint Warfare - এবার একসঙ্গে লড়বে সেনা-নৌসেনা, যুগান্তকারী চুক্তি দুই বাহিনীর মধ্যে

সেনা ও নৌবাহিনীর মধ্যে বোঝাপড়া আরও বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হল। বৃহস্পতিবার দুই বাহিনীর মধ্যে একটি মউ (MoA) স্বাক্ষরিত হয়েছে, যার ফলে একসঙ্গে কাজ করার পথ আরও মসৃণ হবে।
Read Full Story
04:55 PM (IST) May 14

Ajker Bangla News live:Cuba Fuel Crisis - সব জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেল কিউবায়, আঁধারে ঢেকে স্তব্ধ গোটা দেশ

Cuba Fuel Crisis: একেবারে গোটা দেশের সব পেট্রোল, ডিজেলের ভাণ্ডার শেষ। দেশেরে কোথাও এক ফোঁটা জ্বালানি তেল নেই। সরকার জানিয়ে দিল, জ্বালানি সম্পূর্ণ ফুরিয়ে গিয়েছে কিউবায়! ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কার্যত থমকে গিয়েছে গোটা দেশ।

Read Full Story
04:42 PM (IST) May 14

Ajker Bangla News live:জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ দিল্লি সরকারের, সপ্তাহে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’, ‘নো কার ডে’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণের আহ্বানের সঙ্গে সঙ্গতি রেখে দিল্লির সরকার বৃহস্পতিবার জ্বালানি খরচ কমানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ লাঘবের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এই নতুন পদক্ষেপগুলোর আওতায়, দিল্লি সরকারের সকল কর্মী প্রতি সপ্তাহে দুদিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করবেন।

Read Full Story