জার্মানির বোখুম শহরে একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাগরিকের। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় খুনের সন্দেহে ওই আবাসনেরই ৪১ বছর বয়সি এক রোমানীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। আগুন লাগার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: জার্মানিতে আবাসনে ভয়াবহ আগুনে মৃত্যু ৩ ভারতীয়র! খুন সন্দেহে গ্রেফতার রোমানিয়ার বাসিন্দা
Ajker Bangla News Live: জার্মানিতে আবাসনে ভয়াবহ আগুনে মৃত্যু ৩ ভারতীয়র! খুন সন্দেহে গ্রেফতার রোমানিয়ার বাসিন্দা

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: জার্মানিতে আবাসনে ভয়াবহ আগুনে মৃত্যু ৩ ভারতীয়র! খুন সন্দেহে গ্রেফতার রোমানিয়ার বাসিন্দা
Ajker Bangla News Live: পুজোয় শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, রাতভর চলবে লোকাল! রইল তালিকা
দুর্গাপুজোয় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পুজোর দিনগুলিতে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কয়েকটি গুরুত্বপূর্ণ শাখায় রাতভর চলবে পুজো স্পেশাল ট্রেন।
Ajker Bangla News Live: BCCI - অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
BCCI Senior Men's Selection Committee: পশ্চিমাঞ্চলের প্রতিনিধি হিসেবে বিসিসিআই সিনিয়র পুরুষ দল নির্বাচন কমিটির সদস্য ছিলেন অজিত আগরকর (Ajit Agarkar)। তিনিই প্রধান নির্বাচক হন। তবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর এখন পশ্চিমাঞ্চল থেকে কোনও নির্বাচক নেই। নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। তবে এখনও কাউকে নিয়োগ করা হয়নি।
Ajker Bangla News Live: ৮ বছরের পুরনো মামলায় আদালতের সমন ধ্রুব রাঠিকে, গুরুগ্রামের বাড়িতে পাঠানোর নির্দেশ
ইউটিউবার ধ্রুব রাঠির আইনি জটিলতা আরও বাড়ল। আট বছরের পুরনো একটি মামলায় ফের সমন জারির নির্দেশ দিল দিল্লির সাকেত আদালত। ধ্রুব রাঠির গুরুগ্রামের ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। এই মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সাঙ্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে।
Ajker Bangla News Live: WB Govt Jobs - রাজ্যে আরও ৪৫ হাজার পদে নিয়োগের ঘোষণা! কোন দফতরে কত শূন্যপদ?
চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে আরও ৪৫,১৮৫টি পদে নিয়োগের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে বলে জানানো হয়েছে। বুধবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
Ajker Bangla News Live: Ranji Trophy 2026-27 - ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Mohammed Shami: দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তবে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2026-27) ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন মহম্মদ শামি। এবারের রঞ্জি ট্রফিতেও বাংলার প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে (Bengal vs Delhi) ভালো বোলিং করলেন এই অভিজ্ঞ পেসার। প্রথম ম্যাচে সহজ জয় পেল বাংলা।
Ajker Bangla News Live: Netflix Layoff - এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাই নেটফ্লিক্সের! বিনোদন দুনিয়ায় বড় ধাক্কা
Netflix Layoffs:বিনোদনের দুনিয়ায় হঠাৎই নেমে এল বড়সড় এক চরম আশঙ্কার মেঘ। বিশ্বজুড়ে ব্যবসা গুছিয়ে নিতে এক ধাক্কায় প্রায় ১ হাজার জন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'।
Ajker Bangla News Live: Viral News - মা অসুস্থ, বিমানের টিকিট নেই! হেলিকপ্টার ভাড়া করে বাড়ি ফিরলেন যুবক
Viral News: দেশের চারদিকে আনন্দের পরিবেশ। কিন্তু সেই আনন্দের মাঝেই দুশ্চিন্তায় ভেঙে পড়লেন যুবক। খবর পেলেন, অসুস্থ তাঁর মা। যত তাড়াতাড়ি সম্ভব মায়ের কাছে পৌঁছতে হবে। এদিকে, বিমানের টিকিট নেই। তাই সাড়ে ১৩ লাখ খরচ করে ভাড়া করলেন আস্ত হেলিকপ্টার!
Ajker Bangla News Live: Neutrinos - প্রতি সেকেন্ডে ১০০ ট্রিলিয়ন কণা আমাদের শরীর ভেদ করছে?
মহাকাশ থেকে ছুটে এসে আমাদের শরীর থেকে শুরু করে পৃথিবীর সবকিছুই বিনা বাধায় ভেদ করে চলে যায় 'নিউট্রিনো'। এই কণাগুলো বিজ্ঞানীদের সবসময়ই অবাক করে। সূর্যের কেন্দ্রে ঘটা নিউক্লিয়ার বিক্রিয়া থেকেই মূলত এদের জন্ম।
Ajker Bangla News Live: Puja Special Train - পুজোয় রাতেও মিলবে লোকাল ট্রেন! চলবে ১২টি স্পেশাল, রইল টাইম টেবিল
দুর্গাপুজোয় যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ পূর্ব রেলের। পুজোর মরশুমে সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনের তরফে প্রতিদিন ১২টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ১৭/১৮, ১৮/১৯, ১৯/২০ এবং ২০/২১ অক্টোবর ২০২৬-এর রাতে ব্যান্ডেল, তারকেশ্বর, চন্দনপুর, নৈহাটি এবং বর্ধমানের মেন ও কর্ড লাইনে এই ট্রেনগুলি চলবে।
Ajker Bangla News Live: Shikhar Dhawan - পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Shikhar Dhawan News: পাকিস্তানের (Pakistan) ক্রিকেটারদের সঙ্গে একই দলে রাখা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানকে। এই ঘটনা ঘটেছে ওয়ার্ল্ড টি-২০ কন্টিনেন্ট কাপে (World T20 Continent Cup)। ধাওয়ানের দাবি, তাঁর অনুমতি না নিয়েই এই দলে রাখা হয়েছে। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
Ajker Bangla News Live: IDBI Bank - ৫২,৮৭৮ কোটি টাকায় IDBI ব্যাঙ্কের শেয়ার বিক্রির সিদ্ধান্ত! যাচ্ছে কানাডার সংস্থার হাতে
IDBI ব্যাঙ্কের মালিকানা বদলের পথে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। কানাডার আর্থিক সংস্থা Fairfax Financial Holdings-এর সহযোগী সংস্থা Canada Inc-এর কাছে IDBI ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার, ১৪ অক্টোবর এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Ajker Bangla News Live: Taiwan EU Relations - চিনের উপর বেশি নির্ভর করলে ইউরোপের স্বাধীনতাই বিপদে পড়বে, সতর্ক করল তাইওয়ান
Ajker Bangla News Live: India vs West Indies - ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪
India vs West Indies T20 Series: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এই সিরিজ চলাকালীন এক বড় কেলেঙ্কারির পর্দাফাঁস হল। এই ঘটনায় অস্বস্তিতে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (Hyderabad Cricket Association) ও বিসিসিআই (BCCI)।
Ajker Bangla News Live: Budhaditya Rajyoga 2026 - ১৭ অক্টোবর তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ! মেষ-সহ ৩ রাশির ভাগ্য খুলবে
Ajker Bangla News Live: Rail Bonus - রেল কর্মচারীদের বড় উপহার! ৭৮ দিনের বোনাস মিলবে, কবে ঢুকবে টাকা?
দীপাবলির আগে রেলকর্মীদের জন্য ৭৮ দিনের বোনাসে অনুমোদন কেন্দ্রের। কারা পাবেন, সর্বোচ্চ কত টাকা মিলবে এবং কী নিয়ম রয়েছে, জানুন।
Ajker Bangla News Live: DA Hike - ৩% DA বৃদ্ধি! বাড়তি টাকা ঢুকবে কালীপুজোর আগেই, কত টাকা মাইনে বাড়বে সরকারি কর্মীদের?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। ৬০ শতাংশ থেকে মহার্ঘ ভাতা বেড়ে ৬৩ শতাংশ হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। জুলাই ২০২৬ থেকে সম্ভাব্য এই বৃদ্ধি কার্যকর হলে বেতনে কত টাকা বাড়তে পারে?
Ajker Bangla News Live: Drug Trafficking - প্রেমিক-প্রেমিকা মিলে মাদকের কারবার! হাতেনাতে ধরল দুবরাজপুর থানার পুলিশ
Drug Trafficking Case: দুর্গাপুজোর (Durga Puja 2026) মুখে রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। একইসঙ্গে দুষ্কৃতীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ মাদকের কারবার রুখতে সাফল্য পেল।
Ajker Bangla News Live: Rail Ticket Insurance - ট্রেনের টিকিট কাটলেই বিমা, ২৭ অক্টোবর থেকে চালু, রেলকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ট্রেনে যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য বড় খবর। অনলাইনে টিকিট কাটলে যে বিমার সুবিধা পাওয়া যায়, এবার থেকে রেলের সংরক্ষণ কাউন্টার থেকে টিকিট কাটলেও সেই সুবিধা দিতে হবে। আগামী ২৭ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনার ক্ষেত্রে বিমার সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
Ajker Bangla News Live: Sivarasa Anojan - ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ড নয়, শ্রীলঙ্কার যুবককে স্বস্তি সৌদি সুপ্রিম কোর্টের
Sri Lankan Hindu Man Death Sentence: ইসলাম ধর্ম (Islam) ও হজরত মহম্মদ (Prophet Muhammad) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শ্রীলঙ্কার হিন্দু যুবক শিবারাসা আনোজানকে (Sivarasa Anojan) মৃত্যুদণ্ড দিয়েছিল সৌদি আরবের (Saudi Arabia) সুপ্রিম কোর্ট। তবে সেই রায় বদল করা হল।