12:10 AM (IST) Apr 19

Ajker Bangla News Live: CSK vs SRH - তাল কাটল চেন্নাইয়ের! হায়দরাবাদের কাছে ১০ রানে পরাজয় সিএসকে-র

CSK vs SRH: চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেছেন ম্যাথিউ শর্ট, ৩০ বলে ৩৪। অন্যদিকে, আয়ুষ মাত্রে ১৩ বলে ৩০ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। তবে হতাশ করেছেন সঞ্জু স্যামসন। মাত্র ৩ বল খেলে ৭ রানে আউট হন তিনি।

Read Full Story
10:50 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: West Bengal Election 2026 - নতুন ৭ লক্ষ নাম যুক্ত হল ভোটার লিস্টে, মোট ভোটার কমে দাঁড়াল ৬.৮ কোটি!

West Bengal Election 2026: তথ্য বলছে, প্রায় ৭ লক্ষ ভোটার ফর্ম-৬ জমা দিয়ে তালিকায় নাম তুলেছেন। অন্যদিকে, বর্তমান ভোটার তালিকার হিসেব অনুযায়ী, পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশ অনেকটাই কমে গেছে। এমনকি, খসড়া তালিকাতেও সেটাই ছিল। 

Read Full Story
10:32 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: RCB vs DC - জন্মদিনে কে এল রাহুলের অর্ধশতরান, বেঙ্গালুরুর ঘরের মাঠে জয় দিল্লির

Royal Challengers Bengaluru vs Delhi Capitals: শনিবার বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) আইপিএল-এর (IPL 2026) ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে এই ম্যাচে হেরে গিয়ে শীর্ষে যাওয়ার সুযোগ হারাল আরসিবি।

Read Full Story
09:22 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Narendra Modi - 'দেশের সব মহিলার কাছে ক্ষমা চাইছি,' জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী

Narendra Modi Address to the Nation: শনিবার সন্ধেবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে (Parliament) মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। কারণ, সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সাংসদের সমর্থন পাওয়া যায়নি। এর জন্য বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি মহিলাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী।

Read Full Story
08:39 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: BJP Star Women Candidates - বঙ্গ ভোটে বিজেপির হেভিওয়েট দশ মহিলা প্রার্থী, জেতার সম্ভাবনা কতটা

BJP Star Women Candidates: রাজ্যে এবার বিভিন্ন প্রান্তে রয়েছেন বিজেপির মহিলা প্রার্থীরা। মমতার টানা ১৫ বছরের শাসনে অরাজকতার অভিযোগ তুলে গেরুয়া শিবিরের মহিলা বাহিনী এবার ভোটের ময়দানে।দেখে নিন এবারের বিধানসভা ভোটে বিজেপির হেভিওয়েট ১০ মহিলা প্রার্থীদের।

Read Full Story
06:47 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Weather Update - একসঙ্গে ৫টি ঘূর্ণাবর্ত সক্রিয়, তীব্র ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের

দেশের অনেক অংশে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা এখন উত্তর পাকিস্তান ও সংলগ্ন এলাকায় একটি নিম্নস্তরের ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। 

Read Full Story
05:54 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: DA Hike - ২ শতাংশ ডিএ বাড়ার পরে সরকারি কর্মচারীদের মাইনে কত বাড়বে? জলের মতো হিসেব বুঝুন

DA hike announcement: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি সুখবর এসেছে। শনিবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

Read Full Story
05:04 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Toilet Seat in Car - এখন সিটের নীচেই টয়লেট থাকবে! এই কোম্পানি বিশেষ গাড়ি তৈরি করছে

বর্তমানে অটোমোবাইল শিল্প দ্রুত পরিবর্তন হচ্ছে। একারণেই গাড়ি কোম্পানিগুলো গ্রাহকদের নতুন নতুন ফিচার দেওয়ার জন্য ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করছে। এরই মধ্যে, সেরেস নামের একটি চিনা কোম্পানি গাড়ির ভেতরে টয়লেট বসানোর প্রস্তাব দিয়েছে।

Read Full Story
04:52 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Mamata Banerjee - "মানুষের কাজ অনেক বড় কাজ, একটু শুধরে নেওয়ার সময় দিন!" তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

Mamata Banerjee: শনিবার, সোনারপুরে ছিল তাঁর নির্বাচনী জনসভা। সেখানে বক্তব্য রাখার সময় মমতা বলেন, “লাভলি (লাভলি মৈত্র) টিভিতে কাজ করেন। আবার এলাকাতেও থাকেন। নতুন যারা হয়, মানে নতুন বাড়িতে ঢুকতে একটু ভুলভ্রান্তি হতেই পারে। আমার কি ভুল হয়নি? কিন্তু পরে সেটা শুধরে নেওয়ার সময় দিন।"

Read Full Story
04:37 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: DA Disparity - রাজ্য সরকারি কর্মীদের কাটা ঘায়ে নুনের ছিটে! মোদীর সিদ্ধান্ত মহার্ঘ ভাতার ফারাক ৩৮%

DA Disparity: রাজ্য সরকারি কর্মীরা যখন এক দিনে ডিএ বা মহার্ঘ ভাতার জন্য আন্দোলন আইর আইনি লড়াইয়ে জেরবার তখন হুহু করে ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সরকারি সিদ্ধান্ত কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ফারাক দিনে দিনে বাড়ছে।

Read Full Story
04:35 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: West Bengal Weather - উত্তরে বৃষ্টি, দক্ষিণে অব্যাহত আর্দ্রতাজনিত অস্বস্তি, সন্ধ্যার মধ্যেই বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

Kolkata Weather Update: সকাল থেকেই হাওয়া গরম। বৈশাখের শুরুতেই মাঝগগনে সূর্যের দাপটে হাঁসফাঁস অবস্থা আমজনতার। কবে নামবে স্বস্তির বৃষ্টি? ছুটির দিনে রবিবার কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
04:23 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: WB Election 2026 - বাংলার ক্ষমতায় পৌঁছনোর পথ হল প্রেসিডেন্সি বিভাগ, জোড়াফুলের শক্ত ঘাঁটিতে পদ্ম ফুটবে কি?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং টিএমসি-র মধ্যে কথার লড়াই তীব্র হয়েছে। বাংলায় ক্ষমতার পথ প্রেসিডেন্সি বিভাগের মধ্য দিয়েই। এই নির্বাচনে টিএমসি যদি ক্ষমতায় আসতে চায়, তবে তাদের অবশ্যই প্রেসিডেন্সি বিভাগে নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে হবে, যেখানে ১১১টি বিধানসভা আসন রয়েছে। বিরোধী দল বিজেপি রাজ্যে তাদের প্রথম সরকার গঠনের চেষ্টা করছে।

Read Full Story
03:53 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Gram Sadak Yojana - এবার গ্রামে গ্রামে আরও পাকা রাস্তা হবে, গ্রাম সড়ক যোজনার মেয়াদ ও বরাদ্দ বাড়ল

Pradhan Mantri Gram Sadak Yojana: শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা' (PMGSY)-এর মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য অতিরিক্ত ৩,০০০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

Read Full Story
03:51 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Heatwave - প্রবল গরমে পুড়ছে ছত্তিশগড়, গাঙ্গেয় উপত্যকা-সহ এই এলাকায় তাপপ্রবাহের সতর্কতা IMDর

Chhattisgarh: ছত্তিশগড়ে তীব্র গরমের দাপট অব্যাহত। রায়পুরের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় রাজ্যের বড় অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) মধ্য ছত্তিশগড়ের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।

Read Full Story
03:25 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Narendra Modi - আজ রাতে সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী, মহিলা বিল কি বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী

Narendra Modi: মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ না হওয়ায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। আজ রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়েই জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। শুক্রবার ভোটাভুটিতে বিলটি হেরে যাওয়ার পর বিজেপি এবং বিরোধী শিবির একে অপরকে দোষারোপ করছে।

Read Full Story
02:59 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Yogi in Bengal - বাংলা মাফিয়াদের দখলে, বাঁচার একমাত্র উপায় ডবল ইঞ্জিন সরকার - মমতাকে তোপ যোগীর

শনিবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর অভিযোগ, তৃণমূলের আশ্রয়ে বালি, কয়লা, জমি মাফিয়ারা রাজ্যকে শেষ করে দিচ্ছে। এর একমাত্র সমাধান 'ডবল ইঞ্জিন' বিজেপি সরকার, দাবি যোগীর।

Read Full Story
02:56 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Shaheen Afridi - পিএসএল-এ ০ রানে আউট, রাগে ব্যাট আছড়ে ফেললেন শাহিন আফ্রিদি, ভাইরাল ভিডিও

Shaheen Afridi: পাকিস্তানের (Pakistan) ক্রিকেট মহল তাঁকে যতটা গুরুত্ব দেয়, আন্তর্জাতিক ক্রিকেটে সেই পারফরম্যান্স দেখাতে পারেননি শাহিন আফ্রিদি। পাকিস্তান সুপার লিগেও (Pakistan Super League 2026) খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না এই পেসার। তিনি ভালো পারফরম্যান্স দেখাতে না পেরে হতাশা প্রকাশ করছেন।

Read Full Story
02:25 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: DA Hike - ২% মহার্ঘ ভাতা বৃদ্ধি সরকারি কর্মীদের, মোদীর মন্ত্রিসভার অনুমোদনে ডিএ বেড়ে হল ৬০%

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। আরও ২% DA বা মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। ২ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। রাজ্যের সঙ্গে ফারাক থাকল আরও অনেকটাই।

Read Full Story
02:09 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: WB Heatwave Alerts - বৈশাখেই ৪২ ডিগ্রি স্পর্শ করবে পারদ! হিটওয়েভের হাত থেকে রেহাই পেতে কী করবেন?

West Bengal Heatwave Alerts: বৈশাখের শুরুতে যেভাবে চড়চড়িয়ে বাড়ছে তাপের পারদ তাতে মে মাসে তাপমাত্রা যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। অত্যাধিক গরমের কারণে হিটওয়েভের সতর্ক বার্তাও দিয়েছেন আবহাওয়াবিদরা। কী করবেন লু-এর হাত থেকে রেহাই পেতে? 

Read Full Story
02:04 PM (IST) Apr 18

Ajker Bangla News Live: Bayron Biswas - ভোটের কয়েক ঘণ্টা আগে বেসুরে বেজে অধীরের প্রশংসা তৃণমূলের প্রার্থী বাইরন বিশ্বাসের, নয়া সমীকরণের জল্পনা

Bayron Biswas: মুর্শিদাবাদের সব কটি আসনেবৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। ঠিক তার আগে কিছুটা বেসুরে বাজলেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরেন বিশ্বাস। যে বাইরন বিশ্বাস ২০২৩ উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে তৃণমূলকে হারিয়ে ঝড় তুলেছিলেন।

Read Full Story