Mamata Banerjee Abhishek Banerjee: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বিজেপি সরকারের আচরণে আমি রীতিমতো স্তম্ভিত এবং দুঃখিত। ওরা এক মাসও হয়নি এই রাজ্যে ক্ষমতায় এসেছে। পুলিশ প্রশাসনকে নিয়ে ওরা সব হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে।"
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Mamata Banerjee Abhishek Banerjee - হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেককে! মমতা বললেন, "আমি স্তম্ভিত"
Ajker Bangla News Live: Mamata Banerjee Abhishek Banerjee - হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেককে! মমতা বললেন, "আমি স্তম্ভিত"
কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: Mamata Banerjee Abhishek Banerjee - হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেককে! মমতা বললেন, "আমি স্তম্ভিত"
Ajker Bangla News Live: Abhishek Banerjee - হাসপাতালেই অভিষেক! বমি বমি ভাব অবস্থায় নিয়ে যাওয়া হয় আইটিইউ বিভাগে, নিন্দায় সরব রাহুল গান্ধী
Abhishek Banerjee: হাসপাতালেই আছেন অভিষেক (abhishek banerjee latest news)। এখনও মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি (abhishek banerjee news)। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
Ajker Bangla News Live: Mamata Banerjee Abhishek Banerjee - "উপরমহলের চাপে কোনও ট্রিটমেন্ট হচ্ছে না!" বিস্ফোরক অভিযোগ তুলে অভিষেককে নিয়ে অন্য হাসপাতালে মমতা
Mamata Banerjee Abhishek Banerjee: হাসপাতালে কোনও কোনও ট্রিটমেন্ট হচ্ছে না অভিযোগ মমতার। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে করে এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হলেও, কিছুক্ষণ পরেই তাঁকে বের করে আনা হয়। তারপরেই মমতা অভিযোগ করেন, “এখানে কোনও ট্রিটমেন্ট হচ্ছে না। উপর থেকে বলে দিয়েছে, ট্রিটমেন্ট না করতে। তাই আমরা এখান থেকে শিফ্ট করছি।"
Ajker Bangla News Live: Mamata Banerjee Abhishek Banerjee - হুইল চেয়ারে করে হাসপাতালে অভিষেক! পৌঁছলেন মমতাও, সঙ্গে তৃণমূল নেতৃত্ব
Mamata Banerjee Abhishek Banerjee: হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতর নিয়ে যাওয়া হয় অভিষেককে। এই সবকিছুর মাঝেই কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও সোজা পৌঁছে যান হাসপাতালে। অভিষেককে নিয়ে যাওয়া জরুরি বিভাগে।
Ajker Bangla News Live: চিনের 'শত্রু' এই দেশকে ব্রহ্মস মিসাইল বিক্রি ভারতের, চুক্তির কথা টের পেল না কাক-পক্ষী
প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং শনিবার জানিয়েছেন, ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। যার আওতায় রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি 'ব্রহ্মস' সুপারসনিক ক্রুজ মিসাইল ভিয়েতনামকে বিক্রি করা হবে। এদিকে ইন্দোনেশিয়ার সঙ্গেও অনুরূপ একটি চুক্তির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
Ajker Bangla News Live: Abhishek Banerjee - পচা ডিম এবং 'চোর চোর' স্লোগান! জনরোষ থেকে অভিষেককে উদ্ধার করল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, নিন্দা কংগ্রেসের
Abhishek Banerjee: অভিষেককে ঘিরে শুরু হয় ‘চোর-চোর’ স্লোগান। এমনকি, এলোপাথাড়ি চড় এবং ঘুষিও চলতে শুরু করে। সেইসঙ্গে, এলাকার মহিলারা পচা ডিম ছুঁড়তে থাকেন। কোনওমতে বাঁচার চেষ্টা করেন তৃণমূল নেতা। এরপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সেখান থেকে বের করেন আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
Ajker Bangla News Live: Mamata On Abhishek - 'শাসকই এখন ঘাতক', সোনারপুরে অভিষেকের উপরে হামলার ঘটনায় প্রতিক্রিয়া মমতার
সোনারপুরের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপর জনরোষের ঘটনায় মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি সবাইকে হিংসা বর্জনের আহবান জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতির স্পষ্ট বার্তা, ঘটনায় দূর দূর পর্যন্ত বিজেপির কেউ যুক্ত নয়। তৃণমূলের বিরুদ্ধে মানুষের জনরোষ। এই প্রসঙ্গে পূর্বতন সরকারের সময়ের পরিস্থিতিও তুলে ধরেন।
Ajker Bangla News Live: Vinesh Phogat - ট্রায়ালে সেমিফাইনালে হেরে এশিয়াডের স্বপ্নভঙ্গ বিনেশ ফোগাতের
Vinesh Phogat: এশিয়ান গেমসে খেলার স্বপ্নভঙ্গ হল তারকা কুস্তিগীর বিনেশ ফোগাতের। শনিবার ট্রায়ালে দুটি ম্যাচ জেতে সেমিফাইনালে ওঠার পরেও, বিনেশ শেষ পর্যন্ত পারলেন না। সেমিফাইনালে মীনাক্ষির বিরুদ্ধে ৪-৬ হেরে ছিটকে গেলেন হরিয়ানার এই তারকা কুস্তিগীর।
Ajker Bangla News Live: Abhishek Banerjee - সোনারপুরে অভিষেককে চোর স্লোগান, চলল কিল-চড়, ছোড়া হল জুতো, ডিম
সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার অভিযোগ। কিল, চড় মারা হয়। এছাড়াও ঠিল, জুতো, ডিম ছোড়া হয় তাঁর দিকে। মাথায় হেলমেট পরিয়ে তাঁরে বের করে নিয়ে আসে পুলিশ। তাঁর উদ্দেশে ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। ছিঁড়ে দেওয়া হল তৃণমূল নেতার জামাও। তাঁকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক।
Ajker Bangla News Live: Weather News - টানা ঝড়-বৃষ্টি চলবে, গরম থেকে মিলবে আরাম, কোন জেলায় কবে জানুন
বাতাসের অনুকূল গতিপ্রকৃতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আগমনের কারণে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়বৃষ্টি পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি, ৪ জুন থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঝড়বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Ajker Bangla News Live: Mohsin Naqvi - রবিবার আমেদাবাদে আইসিসি বোর্ড মিটিং, ভার্চুয়ালি যোগ 'ট্রফি চোর' মহসিন নকভি
ICC Board of Directors Meeting: রবিবার আইপিএল ফাইনালের (IPL 2026 Final) দিনই আমেদাবাদে (Ahmedabad) আইসিসি বোর্ড অফ ডিরেক্টর্সের মিটিং হতে চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Pakistan Cricket Board Chairman Mohsin Naqvi) এই বৈঠকে যোগ দিতে আসবেন কি না, সে বিষয়ে আগ্রহ ছিল। তবে কোনও চমকপ্রদ ঘটনা দেখা যাচ্ছে না।
Ajker Bangla News Live: Asian Games Team India - এশিয়াড দলে নেই সূর্য-গিল, স্কোয়াডে বৈভব-শাহবাজরা, দেখুন কারা সুযোগ পেলেন
Asian Games Team India: এশিয়ান গেমসের জন্য সম্ভাব্য ৩০ জনের নাম পাঠিয়ে দিল বিসিসিআই (BCCI)। আগামী বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে হতে চলা টি-২০ ফর্ম্যাটের জন্য ৩০ জন সম্ভাব্য ক্রিকেটারের নামের একটি তালিকা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) কাছে পাঠিয়েছে বোর্ড।
Ajker Bangla News Live: পাকিস্তানি ISI যোগে ধৃত ৯ সন্দেহভাজন জঙ্গি, দিল্লি-সহ দেশের বড় শহরগুলিতে পরিকল্পনা
দিল্লি পুলিশের স্পেশাল সেল নয়জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফকার করেছে, যাদের বিরুদ্ধে পাকিস্তান-ভিত্তিক একটি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই নেটওয়ার্কটির সঙ্গে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI) এবং মুম্বাইয়ের অপরাধ জগতের (underworld) কিছু অংশের যোগসাজশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Ajker Bangla News Live: 'তৃণমূল সাম্প্রদায়িক হয়ে উঠেছে'! তৃণমূলের ঘরে ফের ভাঙন ধরালেন অভিজিৎ মজুমদার
Assam TMC: 'দলটা এখন মুসলিম ভোটব্যাঙ্কের পিছনে ছুটছে', বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগ করলেন অভিজিৎ মজুমদার। তিনি অভিযোগ করেন তৃণমূল দলটা ধীরে ধীরে সাম্প্রদায়িক হয়ে উঠেছে। তিনি দলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করার কথাও বলেন।
Ajker Bangla News Live: Mamata Banerjee News - ক্ষমতা যেতেই জমছে অভিযোগের পাহাড়, ফের থানায় নালিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে
Mamata Banerjee News: ক্ষমতা যেতেই থানায় নালিশ জমা পড়ছে ভুড়ি ভুড়ি। ফের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের। কে করল এফআইআর? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Ajker Bangla News Live: Karnataka CM - বুধে মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, নয়া মন্ত্রিসভা ঘিরে ব্যাপক জট
Karnataka CM তিন বছর ক্ষমতায় থাকার পর দলের নির্দেশে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন সিদ্দারামাইয়া। এবার সিংহাসনে বসার পালা ডি.কে শিবকুমারের। সব ঠিক থাকলে আগামী বুধবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে শিবকুমার।
Ajker Bangla News Live: 'শান্তিনিকেতনে থাকি না'! বেলেঘাটা থেকে ফিরে CID হানা প্রসঙ্গে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ি শান্তিনিকেতনে শনিবার দুপুরবেলা গিয়েছিল সিআইডি-র চার সদস্যের একটি দল। কিন্তু সেই সময় অভিষেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়াক কুণাল ঘোষের বাড়িতে।
Ajker Bangla News Live: WB Cervical Cancer Vaccine - জরায়ু মুখের ক্যানসার রুখতে রাজ্যজুড়ে শুরু বিনামূল্যে HPV টিকাকরণ
WB Cervical Cancer Vaccine: বঙ্গে মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবে এবার বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে এবার রাজ্যজুড়ে শুরু হচ্ছে Cervical Cancer এর প্রতিষেধক প্রদান। কারা পাবেন এই টিকা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Ajker Bangla News Live: IPL 2026 - এবারের আইপিএল-এ পার্পল ক্যাপ, অরেঞ্জ ক্যাপ দুটোই পাবে গুজরাট টাইটানস?
IPL 2026 Final: রবিবার আইপিএল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস (Gujarat Titans)। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। দলগত লড়াই যেমন চলছে, তেমনই ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্যের লড়াইও জমে উঠেছে।
Ajker Bangla News Live: লক্ষ্মীর ভাণ্ডারে 'ভুতুড়ে' প্রাপক! অন্নপূর্ণার কড়া স্ক্রিনিং-এ কি বাদ ২২ লক্ষ 'লক্ষ্মী'?
lakshmi bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে ২২ লক্ষ নাম বাদ পড়েছে বলে দাবি ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সম্ভাব্য উপভোক্তা নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে।