10:44 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveHumayun Kabir - পুলিশের ম্যারাথন জেরা, থানায় সাড়ে পাঁচ ঘণ্টা শুধু জল-বিস্কুটেই কাটালেন হুমায়ূন কবীর

পুলিশি জেরার জন্য থানায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা কাটাতে হয় হুমায়ূন কবীরকে। দীর্ঘ জেরার মাঝে তিনি শুধু জল ও বিস্কুট খেয়েই সময় কাটান বলে জানা গিয়েছে। জেরা শেষে থানা থেকে বেরিয়ে তদন্তে সহযোগিতার কথা জানান তিনি।

Read Full Story
10:07 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveFIFA World Cup 2026 Final - বিশ্বকাপ ফাইনাল দেখার সময় শৃঙ্খলা বজায় রাখুন, আর্জি মুখ্যমন্ত্রীর

FIFA World Cup 2026: আর কয়েক ঘণ্টা পরেই বিশ্বকাপ ফুটবল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের (Argentina vs Spain) লড়াই শুরু হচ্ছে। এই দুই দলের খেলা দেখার জন্য সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের পাশাপাশি ভারতীয়রাও তৈরি। বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপ ফাইনাল দেখানো হবে।

Read Full Story
09:28 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveDonald Trump - ইরান নিয়ে বড় পদক্ষেপ ট্রাম্পের, সোশ্যাল মিডিয়ায় কড়়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের

ডোনাল্ড ট্রাম্প চাইছেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটিতে ইরানকেও অন্তর্ভুক্ত করা হোক। রবিবার তিনি বলেন, রিপাবলিকানদের উচিত এই বিলে ইরানকে যুক্ত করা। এই বিলটি প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামের মস্তিষ্কপ্রসূত।

Read Full Story
09:11 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveParliament Session - বাদল অধিবেশন শুরুতেই তুঙ্গে সংঘাত, নজরে তৃণমূলের বিদ্রোহী শিবির আর একাধিক গুরুত্বপূর্ণ বিল

সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন শুরুর আগেই তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদকে নিয়ে তৈরি হওয়া নতুন দল NCPI-কে সর্বদলীয় বৈঠকে ডাকা নিয়ে তুমুল বিতর্ক। অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা বৃদ্ধি, FCRA এবং শিক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হতে পারে।

Read Full Story
08:41 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveFIFA World Cup 2026 Final - বিশ্বকাপ ফাইনালে কোন কৌশলে বাজিমাত করার লক্ষ্যে স্পেন-আর্জেন্টিনা?

Argentina vs Spain: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026 Final) ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি (Lionel Messi) বনাম ল্যামিন ইয়ামাল (Lamine Yamal) লড়াই দেখার অপেক্ষায় সারা বিশ্ব। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সামনে মেসিরা। অন্যদিকে, ১৬ বছর পর খেতাবের লক্ষ্যে স্পেন।

Read Full Story
08:29 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveMuseum of Word - কলকাতায় দেশের প্রথম ‘শব্দ সংগ্রহশালা’র উদ্বোধন অমিত শাহের, জানুন কেন এটি বিশেষ

Museum of Word: কলকাতায় দেশের প্রথম 'শব্দ সংগ্রহশালা'র উদ্বোধন করলেন অমিত শাহ, বললেন যুগান্তকারী পদক্ষেপ। রইল এই শব্দ সংগ্রহশালা সম্পর্কে বিস্তারিত তথ্য।

Read Full Story
07:50 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveSalman Khan - চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, ওজনও কমেছে! সলমন খান কি অসুস্থ?

সলমন খান সম্প্রতি তাঁর নতুন লুকের জন্য শিরোনামে এসেছেন। গতকাল তিনি মুম্বাইয়ের একটি বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষ (এসআরএ) অফিসে একটি আইটি সার্ভিস রুমের উদ্বোধন করতে গিয়েছিলেন। সেই বৈঠকের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read Full Story
07:48 PM (IST) Jul 19

Ajker Bangla News Liveশ্রাবণ সোমবার - শ্রাবণ মাসের প্রথম সোমবারে রাখছেন ব্রত? ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার

shravan first monday: শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবপুজোয় পুণ্যলাভ! জেনে নিন এই দিন কী কী খাবেন, কী কী এড়িয়ে চলবেন। ভাত-রুটি থেকে ফলাহার, সম্পূর্ণ খাদ্যতালিকা রইল এখানে।

Read Full Story
07:45 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveWorld Cup Final - বিশ্বকাপ ফাইনালের আগে জানুন ১০টি চমকপ্রদ রেকর্ড, যেগুলো জানলে ম্যাচ আরও জমে যাবে

World Cup Final: একটু পরেই ফিফা বিশ্বকাপ-এর ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচ শুরুর আগে নজরে এমন ১০টি রেকর্ড ও পরিসংখ্যান, যা এই মহারণকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। দেখে নিন এক নজরে।

Read Full Story
07:24 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveLionel Messi - 'দল ইতিমধ্যেই ইতিহাস লিখে ফেলেছে,' বিশ্বকাপ ফাইনালের আগে বার্তা মেসির

Spain vs Argentina: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026 Final) ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের চাপ অনুভব করছেন না।

Read Full Story
07:09 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveAmul Plant - "মিষ্টিমুখ করাতে এসেছি" বাংলায় বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাসে বললেন অমিত শাহ

Amit Shah: রবিবার কলকাতায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমুল বেঙ্গল ডেয়ারি প্রজেক্টের অধীনে এই কারখানার ভূমিপুজো করেন তিনি।

Read Full Story
06:52 PM (IST) Jul 19

Ajker Bangla News Live২১ জুলাই শহিদ দিবস - তৃণমূলের ৩ শিবির, সঙ্গে কংগ্রেসও—ধর্মতলা থেকে রাজঘাট, কোথায় কার অনুষ্ঠান?

২১ জুলাই শহিদ দিবস ২০২৬: তিন টুকরো তৃণমূল কংগ্রেস! মমতা, ঋতব্রত ও এনসিপিআই শিবিরের আলাদা সমাবেশ, কংগ্রেসের শহিদ মিনারে কর্মসূচি। জেনে নিন সম্পূর্ণ সময়সূচি ও স্থান।

Read Full Story
06:38 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveFIFA World Cup Final - কলকাতার এসব সিনেমা হলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ফাইনাল, রইল লিস্ট

রবিবার রাতেই ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। পশ্চিমবঙ্গ সরকার কলকাতার ‘নন্দন’-এ একটি বিশাল পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। নন্দনে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে একাধিক ক্রীড়াপ্রেমী মন্ত্রী, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও থাকতে পারেন।

Read Full Story
06:00 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveHydrogen Train - কীভাবে তৈরি হয় হাইড্রোজেন? এই গ্যাসেই চলবে ভারতের ট্রেন, জানুন পুরো প্রযুক্তি

হাইড্রোজেন কি সত্যিই বদলে দেবে ভবিষ্যৎ? ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, গ্রিন হাইড্রোজেন প্রযুক্তি আর ধোঁয়াবিহীন ইঞ্জিন—এই সবকিছুই এক নতুন এনার্জি বিপ্লবের আশা জাগাচ্ছে।
Read Full Story
05:49 PM (IST) Jul 19

Ajker Bangla News Live8th Pay Commission Meet - বৈঠকের পরে ৮ম বেতন কমিশন নিয়ে নয়া সিদ্ধান্ত? বেসিক স্যালারি কতটা বাড়বে?

সম্প্রতি কলকাতায় কমিশনের স্টেকহোল্ডার বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের পরে ঠিক কত টাকা বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন? ৮ম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি এবং HRA কতটা বাড়বে? রইল পুরো হিসেব।

Read Full Story
05:46 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveTaslima Nasrin - কতদিন জিহাদিদের ভাষায় কথা বলবে? কলকাতায় আসা নিয়ে বামেদের তুলোধোনা তসলিমার

লেখক ও সমাজকর্মী তসলিমা নাসরিন ২০ বছর পর কলকাতায় ফিরছেন। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, ১ আগস্ট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাচ্ছেন।

Read Full Story
05:28 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveWorld Cup Final 2026 - বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ভয়াবহ হড়পা বান, রাস্তায় হাঁটু জল

World Cup Final 2026: বিশ্বকাপ ফাইনালের আগে প্রকৃতির খেল। মেসি-ইয়ামালদের মেগা ফাইনালের মাত্র কয়েক ঘণ্টা আগে ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বিস্তীর্ণ এলাকা। টানা ভারী বৃষ্টির জেরে একাধিক রাস্তায় জল জমে গিয়েছে।

Read Full Story
05:27 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveWorld Cup Final - তাহলে কি হারবে আর্জেন্টিনা? ১৫ লক্ষ মার্কিন ডলার বাজি ধরেছেন ড্রেক, ফের চর্চায় 'ড্রেক কার্স'

কানাডার র‍্যাপার ড্রেক ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের উপর ১.৫ মিলিয়ন ডলার বাজি ধরেছেন। এই বিপুল অঙ্কের বাজি নিয়ে আবার 'ড্রেক কার্স'-এর চর্চা শুরু হয়েছে, কারণ অতীতে তিনি যাদের সমর্থন করেছেন, তাদের অনেকেই হেরেছে।

Read Full Story
05:06 PM (IST) Jul 19

Ajker Bangla News Live'পর্ন দেখলে গ্লোবাল ওয়ার্মিং বাড়ে', এই অভিনেতার মন্তব্যে অবাক নেটিজেনরা!, সত্যিটা জানতে গুগলে সার্চ

অভিনব এমন একটি মন্তব্য করেন যা তাঁর স্ত্রী রুবিনাকে অবাক করে দেয়। বিষয়টি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে অভিনব বলেন, "বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ হল পর্ন দেখা।" নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি আরও যোগ করেন, "পর্ন তৈরি এবং বিশ্বজুড়ে তা ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়ায় প্রচুর শক্তির অপচয় হয়।

Read Full Story
04:51 PM (IST) Jul 19

Ajker Bangla News LiveNCPI Meeting - বাদল অধিবেশনের আগে রণকৌশল ঠিক করতে বৈঠকে NCPI, নেতৃত্বে সুদীপ

বাদল অধিবেশনের আগে নিজেদের রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে বসেছে ন্যাশনাল সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)। তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদকে নিয়ে তৈরি এই নতুন দলের নেতৃত্বে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Read Full Story