SIM Binding: ২০২৭ সালের ১ জানুয়ারি কার্যকর হচ্ছে সিম বাইন্ডিং রুলস। কড়া ব্যবস্থার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে আইওএস (IOS) ও অ্যান্ড্রয়েড (Android) ফোন ব্যবহারকারীদের উপর কী প্রভাব পড়বে, তা জেনে নিন।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: SIM Binding Rules - ১ জানুয়ারি থেকে এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম!
Ajker Bangla News Live: SIM Binding Rules - ১ জানুয়ারি থেকে এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম!

Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: SIM Binding Rules - ১ জানুয়ারি থেকে এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম!
Ajker Bangla News Live: Earthquake - বিপর্যয়ের টাটকা স্মৃতির মধ্যেই তিব্বতে ফের শক্তিশালী ভূমিকম্প, নতুন করে আতঙ্ক
Tibet Earthquake: প্রাকৃতিক বিপর্যয় যেন তিব্বতের পিছু ছাড়ছে না। হড়পা বান ও ভয়াবহ বন্যার স্মৃতি পুরনো হয়ে যাওয়ার আগেই বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে হিমালয়ের এই অঞ্চল। বৃহস্পতিবার ফের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প হল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বারবার ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Ajker Bangla News Live: SA vs AUS 2nd Test - হাই-হেডেও মাথানত অজিদের, দ্বিতীয় টেস্টে ইনিংসে জয় দক্ষিণ আফ্রিকার
SA vs AUS 2nd Test: অনেক চেষ্টা করেও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইনিংসে হার এড়াতে পারল না অস্ট্রেলিয়া। মঙ্গলবার গকেবেরহায় অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১।
Ajker Bangla News Live: AUSTRAHIND 2026 - কেরালায় ভারত ও অস্ট্রেলিয়ার সেনার মেগা মহড়া শুরু, চলবে ১ নভেম্বর পর্যন্ত
কেরলে ভারত ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর যৌথ মহড়া 'অস্ট্রাহিন্দ ২০২৬' শুরু হয়েছে। জঙ্গল, দ্বীপ ও উপকূলীয় এলাকায় দুই দেশের জওয়ানরা একসঙ্গে যুদ্ধকৌশল ঝালিয়ে নিচ্ছেন।
Ajker Bangla News Live: Sourav Ganguly - সৌরভের আপত্তি ধোপে টিকল না, শুক্রবারই মুক্তি পাচ্ছে 'দুসরা'
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দায়ের করা মামলায় স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। শুক্রবারই মুক্তি পাচ্ছে 'দুসরা' ছবিটি। তবে মামলার শুনানি চলবে।
Ajker Bangla News Live: Annapurna Bhandar - নভেম্বর-ডিসেম্বরে ফের আবেদন, কবে মিলবে ৩০০০ টাকা?
Annapurna Yojana Application: অন্নপূর্ণা যোজনায় ফের আবেদনের সুযোগ পাচ্ছেন মহিলারা। কবে মিলবে ৩০০০ টাকা? নভেম্বর-ডিসেম্বরে বসছে বিশেষ শিবির, অনলাইন-অফলাইনে নাম নথিভুক্তির সুযোগ। জেনে নিন বিস্তারিত।
Ajker Bangla News Live: ইজরায়েলের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ নেতানিয়াহুর, থাকবেন ভারতীয় পাইলট স্মিতও
ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে অনুষ্ঠানে মশাল জ্বালানোর জন্য মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিমান দুর্ঘটনা রুখে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন স্মিত।
Ajker Bangla News Live: Asian Para Games 2026 - অন্য লেনে চলে গিয়েছিলেন, এশিয়ান প্যারা গেমসে পদক হারালেন ভাবিককুমার
Asian Para Games 2026 India: জাপানে (Japan) চলতি এশিয়ান প্যারা গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। এরই মধ্যে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেন ভারতের প্যারা অ্যাথলিট ভাবিককুমার ভরওয়াড় (Bhavikkumar Bharwad)।
Ajker Bangla News Live: Chorbagan - চোরবাগানে মাইকে কী ঘোষণা হয়েছিল? ১৯ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার কোষাধ্যক্ষ
চোরবাগানের পদপিষ্ট কাণ্ডে মণ্ডপ নিয়ে ঘোষণাই কি বিপদ বাড়িয়েছিল? তদন্তে উঠে আসছে কোন কোন তথ্য, কীভাবে ভিড়ে ছড়াল আতঙ্ক? জেনে নিন সর্বশেষ আপডেট।
Ajker Bangla News Live: জম্মু-কাশ্মীরে ভারতের সার্বভৌমত্বের পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব, কী বললেন এমপি?
জম্মু ও কাশ্মীরে ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব পেশ করলেন কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। ২৬ অক্টোবর ‘জম্মু ও কাশ্মীর অন্তর্ভুক্তি দিবস’ উপলক্ষে ব্রিটিশ হাউস অব কমন্সে এই বিশেষ প্রস্তাব বা ‘আর্লি ডে মোশন’ (EDM) পেশ করা হয়েছে।
Ajker Bangla News Live: কে সেই ২ বিরোধী বিধায়ক? তলে তলে যোগ রয়েছে বিজেপির সঙ্গে, শুভেন্দুর ২৭৫-এর দাবির পরে জল্পনা তুঙ্গে
বিজেপির আসন ২০৫, তবুও বিধানসভায় ফ্লোর টেস্ট হলে ২৭৫ আসন পাবেন বলে দাবি শুভেন্দু অধিকারীর। কী বললেন তিনি? কোন সমীকরণের ভিত্তিতে এই দাবি? জেনে নিন বিস্তারিত।
Ajker Bangla News Live: ভারত নিজের স্বার্থে তেল আমদানিতে বৈচিত্র্য আনছে, হুমকির কারণে নয় - মার্কো রুবিও
তেল আমদানির উৎস বৈচিত্র্যময় করার ক্ষেত্রে ভারতের পদক্ষেপটি তাদের নিজস্ব স্বার্থেই নেওয়া হয়েছে, কোনও মার্কিন চাপের কারণে নয়। তিন দিনের ভারত সফরে থাকা মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা বললেন। তিনি উল্লেখ করেন যে কেবল একটি সরবরাহকারীর উপর অতিরিক্ত নির্ভরশীলতা যে কোনও দেশকে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকির মুখে ফেলতে পারে।
Ajker Bangla News Live: Asian Para Games 2026 - ফের একই ইভেন্টে সোনা-রুপো, এশিয়ান প্যারা গেমসে দাপট ভারতের
Asian Para Games 2026 India: জাপানে (Japan) চলতি এশিয়ান প্যারা গেমসে ভারতীয় অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত। এবারের গেমসে এমন একাধিক ইভেন্ট আছে, যেখানে একইসঙ্গে সোনা ও রুপো জিতেছে ভারত। এর ফলে ভারতের পদক সংখ্যা বেড়ে চলেছে। পদক তালিকায় উপরের দিকেই আছে ভারত।
Ajker Bangla News Live: Harry Brook Double Century - গিলের রেকর্ড ভেঙে ODI-তে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের ৪২৯ রান
Harry Brook Double Century ওয়ানডে ক্রিকেটে ইতিহাস ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের অধিনায়ক ব্রুক।
Ajker Bangla News Live: লোহিত সাগরে ভারতীয়দের নৌকায় হামলা সৌদি আরবের, দাবি হুথিদের, ১৪ জনকে উদ্ধার
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ফের উত্তেজনা লোহিত সাগরে। সৌদি আরবের বিরুদ্ধে ১৪ জন ভারতীয়কে নিয়ে যাওয়া একটি নৌকায় হামলার অভিযোগ তুলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, ইয়েমেনের জুকার দ্বীপের কাছে ওই নৌযানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নৌযানটিতে থাকা ভারতীয়দের উদ্ধার করেছে বলে জানিয়েছে হুথিরা।
Ajker Bangla News Live: Chorbagan - চোরবাগানে কেন পদপিষ্ট হওয়ার ঘটনা? একযোগে ঘটনাস্থলে সিট আর ফরেনিসক দল
Chorbagan Prob:চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় তদন্তে নামল ফরেনসিক দল ও সিট। কীভাবে ঘটল দুর্ঘটনা, কোন কোন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা? জেনে নিন সর্বশেষ আপডেট।
Ajker Bangla News Live: New Zealand vs India - সঞ্জুর ঝোড়ো অর্ধশতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
New Zealand vs India First T20: একাদশীর দিন নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন সঞ্জু স্যামসন (Sanju Samson), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও নমন ধীর (Naman Dhir)। প্রথম ম্যাচেই জয় পাওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল।
Ajker Bangla News Live: Neha Bora - 'CJP-র বিক্ষোভের সঙ্গে সম্পর্ক নেই', দিল্লি হাইকোর্টে দাবি নেহা বোরার
১০ হাজার টাকার ‘শান্তি বন্ড’ নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভাপতি নেহা বোরা। তাঁর দাবি, ককক্রোচ জনতা পার্টি (CJP)-র বিক্ষোভের ডাকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বিক্ষোভের জেরে আটক হওয়ার পর তাঁকে যে নোটিশ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
Ajker Bangla News Live: পেট্রোল-ডিজেলের বিকল্প বাঁশের তেল! মাত্র ১০ মিনিটেই তৈরি জ্বালানি
পেট্রোল ও ডিজেলের বিকল্প জ্বালানির খোঁজে বড় সাফল্য পেলেন বিজ্ঞানীরা। বাঁশ থেকে তেলের মতো এক ধরনের কাঁচামাল তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেছেন আমেরিকার ম্যাসাচুসেটসের ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের গবেষকরা। পরীক্ষাগারে মাত্র ১০ মিনিটে এই পদার্থ তৈরি করা সম্ভব হয়েছে।
Ajker Bangla News Live: Cyber Attack - সাইবার হামলার ভয়ে বন্ধ বিশ্বের অসংখ্য ওয়েবসাইট! PHP-র ত্রুটি ধরল AI
সাইবার হামলার আশঙ্কায় সারা বিশ্বে সাময়িক বন্ধ অসংখ্য ওয়েবসাইট। পিএইচপি-তে ত্রুটি ধরিয়েছে এআই, পাসওয়ার্ড ছাড়াই ঢুকতে পারে হ্যাকাররা। ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামে জরুরি পদক্ষেপ। কী করণীয়?