11:21 PM (IST) Apr 03

Ajker Bangla News liveIndia-Azerbaijan - সম্পর্ক মজবুত করতে আজারবাইজানের সঙ্গে ভারতের বৈঠক, আলোচনায় সন্ত্রাস দমন

আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম)। দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করা হয়। ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন এবং সীমান্ত সন্ত্রাস দমনের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
Read Full Story
10:49 PM (IST) Apr 03

Ajker Bangla News liveSim Card Life - ফোনের সিম কার্ড কত বছর পর্যন্ত রাখা যায়, কখন বদলাবেন?

সিম কার্ড আজীবন চলে না, তবে সঠিক যত্নে এটি ৫ থেকে ১০ বছর পর্যন্ত অনায়াসে চলতে পারে। প্রযুক্তিগত ত্রুটি বা নেটওয়ার্ক জনিত সমস্যা দেখা দিলে সাধারণত ৫-৬ বছর পর সিম কার্ড বদলে ফেলা বা অপারেটর থেকে রিফ্রেশ করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

Read Full Story
10:32 PM (IST) Apr 03

Ajker Bangla News livePrashant Bose - মাথার দাম ছিল এক কোটি টাকা, অসুস্থতার জেরে মাওবাদী নেতা প্রশান্ত বসুর মৃত্যু

Maoist leader Prashant Bose: ভারতে মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা ছিলেন প্রশান্ত বসু। এই বাঙালি মাওবাদী নেতা তাঁদের সংগঠনে 'কিষানদা' নামে পরিচিত ছিলেন। এছাড়া 'মণীশ', 'বুদ্ধ' নামেও পরিচিত ছিলেন প্রশান্ত। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে শতাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল।

Read Full Story
09:00 PM (IST) Apr 03

Ajker Bangla News liveINS Aridhaman - সাগরে ভারতের পরমাণু শক্তি বাড়ল! নৌসেনায় যোগ দিল INS অরিদমন, বদলে যাবে খেলার সমীকরণ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে বিশাখাপত্তনমে নৌসেনায় যোগ দিল ভারতের দেশীয় পারমাণবিক সাবমেরিন INS অরিদমন এবং যুদ্ধজাহাজ INS তারাগিরি। এর ফলে ভারতের সামুদ্রিক এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে গেল।
Read Full Story
08:59 PM (IST) Apr 03

Ajker Bangla News liveIPL 2026 - আগামী বছর বাংলাদেশী ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে? মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

IPL 2026 News: এবারের আইপিএল থেকে বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) বাদ পড়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এই ঘটনার জেরে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) যোগ দেয়নি বাংলাদেশ। এ বিষয়ে এবার মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (Arun Dhumal)।

Read Full Story
08:45 PM (IST) Apr 03

Ajker Bangla News liveবাড়ছে গরম! দুপুরের বদলে এবার সকালের শিফটে স্কুল? বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার

সরকারি স্কুলের সময়: বাড়তে থাকা গরম আর তাপপ্রবাহের কারণে শিক্ষা দপ্তর এক বড় সিদ্ধান্ত নিয়েছে। ৬ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুল মর্নিং শিফটে চলবে। স্কুল খুলবে সকাল ৬:৩০-এ এবং ছুটি হবে দুপুর ১২:২০-তে।

Read Full Story
07:59 PM (IST) Apr 03

Ajker Bangla News liveBangladesh Border - এবার সাপ-কুমির টহল দেবে বাংলাদেশ সীমান্তে, BSF-র মেগা পরিকল্পনা

বিএসএফ এখন ভারত-বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে। প্রস্তাবটি চূড়ান্ত করা হয়েছে। সূত্র বলছে, এই প্রস্তাবটি একটি ব্যাপক, বহুস্তরীয় সীমান্ত নিরাপত্তা কৌশলের অংশ। ভারতের অন্যতম সংবেদনশীল এই আন্তর্জাতিক সীমান্তে প্রচলিত নজরদারি, আধুনিক প্রযুক্তি এবং ভূখণ্ড-নির্দিষ্ট ব্যবস্থা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

Read Full Story
07:24 PM (IST) Apr 03

Ajker Bangla News liveEnforcement Directorate - পুরসভায় নিয়োগ-দুর্নীতির মামলা, মন্ত্রী সুজিত-রথীনকে তলব ইডি-র

Enforcement Directorate Probe: গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে রয়েছে পুরসভায় নিয়োগ-দুর্নীতির অভিযোগও। এই মামলাতেই রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করা হয়েছে। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে এই ঘটনা নিয়ে আলোচনা চলছে।

Read Full Story
07:22 PM (IST) Apr 03

Ajker Bangla News liveSovandeb Chattopadhyay Profile - তৃণমূলের প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সম্পত্তি থেকে জেতার সম্ভাবনা, অজানা তথ্যে ৮২ বছরের বালিগঞ্জের প্রার্থী

Sovandeb Chattopadhyay Profile: তৃণমূলের ইতিহাসে প্রথম বিধায়ক তিনি। ৮২ বছর বয়সে এবারও তিনি প্রার্থী। এবার বালিগঞ্জে লড়ছেন শোভনদেব। এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূলের বর্ষীয়ান নেতা-মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্য়ায়-কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা।

Read Full Story
07:21 PM (IST) Apr 03

Ajker Bangla News liveiphone 18 pro max expected price - শীঘ্রই আসছে iphone 18 pro max, দাম কত হতে পারে?

iphone 18 Pro Max: অ্যাপলের পরবর্তী আইফোন লঞ্চ নিয়ে আলোচনা তীব্র হয়েছে। আশা করা হচ্ছে, কোম্পানিটি এই বছরের সেপ্টেম্বরে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স লঞ্চ করবে।

Read Full Story
06:41 PM (IST) Apr 03

Ajker Bangla News liveশুভেন্দুর মনোনয়নে বিশৃঙ্খলা, গাফিলতির দায়ে ২ ডেপুটি কমিশনারকে শোকজ করল লালবাজার

ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় দু’জন ডেপুটি কমিশনারকে শোকজ করল লালবাজার। কলকাতা পুলিশের ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে শোকজ করা হয়েছে। তাঁরা বুধবার ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

Read Full Story
06:13 PM (IST) Apr 03

Ajker Bangla News livePakistan - পাকিস্তানে জ্বালানি-সঙ্কট চরমে, সরকারের পাশে থাকার বার্তা শাহিদ আফ্রিদির

Pakistan Fuel Crisis: পাকিস্তানে নানা পণ্যের অভাব নতুন কিছু নয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia War) জেরে এবার পাকিস্তানে জ্বালানির সঙ্কট চরম আকার ধারণ করেছে। জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পাকিস্তান সরকার (Pakistan Government)। এই পরিস্থিতিতে সরকারের সমর্থনে এগিয়ে এলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।

Read Full Story
05:51 PM (IST) Apr 03

Ajker Bangla News live1000 km cloud - ১ হাজার কিমি বিস্তৃত বিশাল মেঘ জমে, ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা, কোথায় কোথায়?

Weather Update: ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় ১,০০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এক বিশাল মেঘপুঞ্জ। সেটাই ধরা পড়েছে ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) প্রকাশিত নতুন উপগ্রহ চিত্রে।

Read Full Story
05:11 PM (IST) Apr 03

Ajker Bangla News liveMamata Banerjee - "বিজেপির কোকিল এসেছে হায়দরাবাদ থেকে! তারাই বিচারকদের আটকে রাখে", বিস্ফোরক মমতা

Mamata Banerjee: মালদার সভা থেকেই আসাদউদ্দিন ওয়েইসির পার্টি মিমকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গত, এবারের ভোটে এই মিমের সঙ্গে জোট করে ভোটে লড়ছে হুমায়ুন কবীরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। এদিনের জনসভা থেকে দলের কর্মীদেরও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Read Full Story
04:59 PM (IST) Apr 03

Ajker Bangla News live8th Pay Commission - অষ্টম পে কমিশনে মূল বেতন কি ৪৭,৬০০ টাকা হবে? ২৪ এপ্রিল গুরুত্বপূর্ণ বৈঠক

8th Pay Commission Latest Update: বর্তমানে সারা দেশজুড়ে অষ্টম বেতন কমিশন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বেতন ও পেনশন বৃদ্ধির আশা করছেন। অষ্টম বেতন কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

Read Full Story
04:50 PM (IST) Apr 03

Ajker Bangla News liveসবজির দাম আকাশ ছোঁয়া, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, একফালি জমিতে ঘরেই করুন সবজির চাষ

বাড়ির একফালি জমি বা ছাদের টবই হতে পারে আপনার মুশকিল আসান। খুব কম সময়ে এবং অল্প পরিশ্রমে ফলানো যায় এমন কিছু সবজি, যা চাষ করলে বাজারের ওপর নির্ভরতা কমবে অনেকটাই। সবচেয়ে বড় কথা হল, এই সবজি ফলাতে সময় লাগে খুবই কম।

Read Full Story
04:48 PM (IST) Apr 03

Ajker Bangla News liveWest Bengal News - ফের অনুপ্রবেশ! স্বরূপনগর সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশী মহিলা, দালাল-সহ

India-Bangladesh Border: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে অনুপ্রবেশ। এ বিষয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে তরজা চলছে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশীরা। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত থেকে দালাল-সহ বাংলাদেশী গ্রেফতার হয়েছে।

Read Full Story
04:44 PM (IST) Apr 03

Ajker Bangla News liveLPG Supply - দেশে রান্নার গ্যাসের অবস্থা কী, কতটা মজুত রয়েছে? জানাল ইন্ডিয়ান অয়েল

LPG Supply: বিশ্বজুড়ে চলতে থাকা ভূ-রাজনৈতিক সংকটের মধ্যেও ভারতে রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রয়েছে। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, দেশে LPG-র কোনো অভাব নেই। তাই গ্রাহকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত গ্যাস বুকিং বা মজুত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Read Full Story
04:23 PM (IST) Apr 03

Ajker Bangla News liveCentral Force - বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে বড় সিদ্ধান্ত, রাজ্যে মোতায়েন থাকবে ৫০০০০ কেন্দ্রীয় বাহিনী

Central Force: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেই কারণে ভোটের দিন ঘোষণার প্রায় ১ মাস আগেই রাজ্যে আনা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর এবার সিদ্ধান্ত হয়েছে প্রায় ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্য়ে অনির্দিষ্টকালের জন্য থাকবে।

Read Full Story
03:58 PM (IST) Apr 03

Ajker Bangla News liveAjinkya Rahane - 'ওরা আমাকে হিংসা করে,' কেন ক্ষুব্ধ কেকেআর অধিনায়ক রাহানে?

Ajinkya Rahane: এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুটা ভালোভাবে করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম দুই ম্যাচে হারের পর সমালোচনার মুখে পড়েছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি এই সমালোচনায় ক্ষুব্ধ। সাংবাদিক বৈঠকে সমালোচকদের তীব্র আক্রমণ করেছেন রাহানে।

Read Full Story