RCB vs MI: রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার, আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেই ২ উইকেটে জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে মুম্বই।
- Home
- West Bengal
- Ajker Bangla Khabar Live: RCB vs MI - শেষ মুহূর্তে নাটকীয় মোড়! চূড়ান্ত হাড্ডাহাড্ডি ম্যাচে ২ উইকেটে জয় বেঙ্গালুরুর
Ajker Bangla Khabar Live: RCB vs MI - শেষ মুহূর্তে নাটকীয় মোড়! চূড়ান্ত হাড্ডাহাড্ডি ম্যাচে ২ উইকেটে জয় বেঙ্গালুরুর
কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

live newsRCB vs MI - শেষ মুহূর্তে নাটকীয় মোড়! চূড়ান্ত হাড্ডাহাড্ডি ম্যাচে ২ উইকেটে জয় বেঙ্গালুরুর
live newsসোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা? শুভেন্দু কাল ৩টি প্রশাসনিক বৈঠক করবেন
Suvendu Adhikari: সোমবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠক। বৈঠক হবে নবান্নতে। মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি তিনটি প্রশাসনিক বৈঠকও করবেন শুভেন্দু অধিকারী। আলোচনা হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে।
live newsKerala Blasters vs Mohammedan - মহামেডানকে হারিয়ে জয় ছিনিয়ে নিল কেরালা ব্লাস্টার্স, টানা পাঁচ ম্যাচে অপরাজিত
ISL 2026: চলতি ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্স এফসি ৩-১ গোলে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকল তারা। ফেইলাসিয়ের, বার্তোমিউ এবং শ্রীকুত্তন গোল করে দলের জয় নিশ্চিত করেন। প্রথমে গোল করে মোহামেডানকে এগিয়ে দিয়েছিলেন মহীতোষ রায়।
live newsনাগরিক সত্য়াগ্রহ - বিশ্বজুড়ে অস্থিরতা, দেশকে বাঁচাতে প্রধানমন্ত্রী মোদীর নতুন দাওয়াই
Civic Satyagraha: হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশপ্রেমের এক নতুন সংজ্ঞা দিয়েছেন। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার আবহে তিনি প্রত্যেক ভারতীয় নাগরিককে দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য একজোট হওয়ার ডাক দিয়েছেন।
live newsIran-US Talk - আবারও আলোচনার পথে ইরান-আমেরিকার, তবে তেহরানের কূটনৈতিক চাল মারাত্মক
Iran- US War: আন্তর্জাতিক শক্তির সঙ্গে আলোচনা মানে দুর্বলতা নয়, বরং দেশের স্বার্থ রক্ষার একটি কৌশল। এমনই কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
live newsCSK vs LSG - সরকারিভাবে ছিটকে গেল লখনউ, আইপিএল-এ প্লে-অফের দৌড়ে সিএসকে
Chennai Super Kings vs Lucknow Super Giants: লখনউ সুপার জায়ান্টস যে চলতি আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে না, তা আগেই বোঝা গিয়েছিল। রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে সরকারিভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল।
live newsPM Modi - পেট্রোল,ডিজেল ,LPG নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন নরেন্দ্র মোদী, দেখালেন যুদ্ধের
PM Modi: পেট্রোল , ডিজেল, রান্নার গ্য়াস ব্যবহারের ক্ষেত্রে এবার সংযমী হতে , দেশবাসীকে পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই এই আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
live newsমুখ্যমন্ত্রীর দফতরে বড় রদবদল - শুভেন্দুর প্রশাসনিক দলে ২ তরুণ IAS, ৭ WBCS অফিসার নিয়োগ
Suvendu Adhikari CMO: সুব্রত গুপ্তর পরে শুভেন্দু অধিকারী তাঁর দফতরে নিয়োগ করেছেন আরও দুই আমলাকে। যাঁরা রীতিমত বয়সে তরুণ। একই সঙ্গে সাত জন অভিজ্ঞ ডাব্লুবিসিএস আধিকারিকও নিয়োগ করা হয়েছে।
live newsMamata Banerjee - 'রাস্তায় নামুন, দেখা হবে,' মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান দীপঙ্কর ভট্টাচার্যর
Mamata Banerjee: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) ফল প্রকাশের পর বিজেপি-বিরোধী (BJP) সব দলকে নিয়ে জোট তৈরি করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আহ্বানের জবাব দিলেন সিপিআইএমএল লিবারেশনের (CPIML Liberation) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya)।
live newsDilip Ghosh - "বাঙালিকে বাংলার মাছ খাওয়াচ্ছে বিজেপি", উপ-মুখ্যমন্ত্রী দিলীপের বড় বার্তা
Dilip Ghosh: বিজেপির উদ্যোগে আয়োজিত হল মাছ উৎসব। সেখানে অংশ নেন দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে আনা বিজেপি প্রার্থী তাপস রায়। সেই অনুষ্ঠানে এসেই দিলীপ ঘোষ জানালেন, “অন্ধ্রপ্রদেশ নয়। বাঙালিকে বাংলার মাছ খাওয়াচ্ছে বিজেপি।"
live newsআকাশ কালো করে মেঘের ঘনঘটা, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু, নিম্নচাপের ভ্রুকুটি আগামী সপ্তাহে
Weather Kolkata: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে- সর্বত্রই ঝড়বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীতে লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গ। আগামী সপ্তাতে নিম্নচাপের বৃষ্টি হতে পারে।
live newsUrvil Patel - ১৩ বলে হাফ সেঞ্চুরি নজির উর্ভিল প্যাটেলের, চিপকে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা CSK তারকার
Urvil Patel: চিপকে চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার উর্ভিল প্য়াটেলের বিস্ফোরক ইনিংস। ডু অর ডাই ম্যাচে লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে জয়ের জন্য ২০৪ রান তাড়া করতে নেমে ২৭ বছরের গুজরাটি ব্যাটার উর্ভিল চমকপ্রদ ব্যাটিং করছেন।
live newsSuvendu Adhikari Security - মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ প্রয়োজনীয় রাজ্য পুলিশের নিরাপত্তা ছাড়াও শুভেন্দু পাবেন কেন্দ্রীয় নিরাপত্তা?
Suvendu Adhikari Security: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ফাঁক কিংবা ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে, রাজ্য সরকারের তরফ থেকেও ফোর্স মোতায়েন থাকবে বলে জানা যাচ্ছে।
live newsChandranath Murder - চন্দ্রনাথ হত্যাকাণ্ডে ২টি বড় ক্লু পুলিশের হাতে, ৬-৭ ঘণ্টার হিসেব মিলছে না
Chandranath Rath Murder case: বিশেষ তদন্তকারী দলের সদস্যরা চন্দ্রনাথের খুনিদের সম্পর্কে কোনও তথ্য পাচ্ছিলেন না। এবার একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারী সিটের সদস্যদের।
live newsEast Bengal FC - 'এরা ক্লাবের জন্য ক্ষতিকারক,' ৩ প্রাক্তন ফুটবলারকে নিশানা অস্কারের
East Bengal FC vs Punjab FC: সোমবার ঘরের মাঠে চলতি আইএসএল-এর (Indian Super League 2026) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হলে লাল-হলুদ ব্রিগেডকে জয় পেতেই হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিতর্কিত মন্তব্য করে বসলেন অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón)।
live newsUP Cabinet Expansion - ২০২৭-এর ভোটের আগে যোগীর মন্ত্রিসভায় নতুন মুখ, অখিলেশের নিশানায় দলবদলুরা
live newsগোয়ার আসল পোশাক ‘পানো ভাজ’ আর ‘কাস্টি’! ৪০০ বছরের পর্তুগিজ ছোঁয়া, রইল ইতিহাস
গোয়া বলতেই চোখে ভাসে বিকিনি, হাওয়াই শার্ট, ফ্লোরাল ড্রেস। কিন্তু এগুলো টুরিস্টদের পোশাক। আসল গোয়ার ঘরে ঘরে ৪০০ বছরের পর্তুগিজ ইতিহাস লুকিয়ে আছে ‘পানো ভাজ’ আর ‘কাস্টি’তে। বিয়েতে গোয়ান ক্যাথলিক মেয়েরা এখনও সাদা গাউন ‘পানো ভাজ’ পরেন, আর হিন্দু কুনবি আদিবাসী মহিলাদের লাল-কালো চেক ‘কাস্টি’ শাড়ি UNESCO-র লিস্টে জায়গা পেয়েছে।
live newsKim Jong Un - উত্তর কোরিয়ার ‘ডেড হ্যান্ড’? কিম জং উন নিহত হলে অটোমেটিক পরমাণু হামলা
উত্তর কোরিয়া তার সংবিধানে একটি বড় পরিবর্তন এনেছে। এখন, যদি কিম জং উনকে হত্যা করা হয় অথবা কোনও বিদেশি হামলায় দেশের নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তবে সামরিক বাহিনী স্বয়ংক্রিয়ভাবে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিতে পারবে।
live newsHimanta Biswa Sarma - জল্পনার অবসান, অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্তই
live newsSSC SCAM - সরকার পাল্টাতেই ভোল বদল SSCর! প্রকাশিত ২০১৬র OMR, চাকরিহারাদের কৃতজ্ঞতা শুভেন্দুকে
SSC SCAM:সরকার বদলের পরই ভোলবদল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)র। এতদিন টালবাহানার পর এবার SSC কর্তৃপক্ষ ২০১৬ সালের SSC পরীক্ষাহর ওএমআর (OMR) শিট প্রকাশ করতে চলছে।