10:54 PM (IST) May 02

Live NewsJPMorgan - অধস্তন কর্মীদের যৌনদাস হিসেবে ব্যবহারের অভিযোগ, কে এই লরনা হাজদিনি?

JPMorgan Chase & Co: বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) জেপি মর্গ্যান চেজ অ্যান্ড কোম্পানি। কিন্তু এই সংস্থায় চাকরি করা সুখের নয়। বিশেষ করে অধস্তন পুরুষ কর্মী হলে তো কথাই নেই। এই সংস্থার এক এগজিকিউটিভের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠেছে, তাতে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read Full Story
09:24 PM (IST) May 02

Live NewsFalta - জাহাঙ্গির-ইসরাফিলকে গ্রেফতারের দাবিতে উত্তাল ফলতা, এফআইআর দায়েরের নির্দেশ

Falta Violence: ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সবচেয়ে বেশি অভিযোগ এসেছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে। নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও ফলতায় হিংসা, সন্ত্রাস, অশান্তির অভিযোগ উঠছে। শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফলতা।

Read Full Story
08:09 PM (IST) May 02

Live NewsGoa Tourism - গোয়াকে কেন এত ভালোবাসে বিদেশিরা? জানুন ৭ কারণ

Goa Tourism: শুধু ভারতীয়রাই নয়, সারা বিশ্বের পর্যটকদের কাছেই গোয়া অত্যন্ত জনপ্রিয়। কিন্তু বিদেশিদের ঠিক কী কারণে এত টানে গোয়া? আসুন, জেনে নেওয়া যাক এর পেছনের ৭টি কারণ।

Read Full Story
08:04 PM (IST) May 02

Live Newsমুসলিম অধ্যুষিত এলাকায় ভোটের হার বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত, দিদির ফেরা না পরিবর্তনের ইঙ্গিত?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যে পরিসংখ্যান উঠে আসছে, তা রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। রাজ্যের নির্বাচনী ইতিহাসে এই প্রথমবার ভোটের হার ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। তবে আসল 'খেলা'টি জমে উঠেছে সেই ৮৫টি আসনে, যেগুলিকে সংখ্যালঘু-অধ্যুষিত বলে মনে করা হয়।

Read Full Story
08:02 PM (IST) May 02

Live NewsMurder Case - বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে পালাবেন বলে সন্দেহ, স্ত্রীকে খুন যুবকের

Extramarital Affair: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুনের ঘটনা সারা দেশেই দেখা যায়। পশ্চিমবঙ্গেও এই ঘটনা বিরল নয়। এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বিবাহ-বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full Story
07:23 PM (IST) May 02

Live Newsএই মহিলারা হল 'আলফা ফিমেল', যাদের সামনে আচ্ছা আচ্ছা পুরুষ মাথা নত করে

আপনি প্রায়শই "আলফা মেল" বা "আলফা পুরুষ" এর কথা শুনে থাকবেন, যা এমন পুরুষদের বোঝায় যারা আত্মবিশ্বাসী, নেতৃত্ব দিতে জানেন এবং যাদের কথার অন্যদের উপর একটি সুস্পষ্ট প্রভাব থাকে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে নারীরাও আলফা হতে পারেন?

Read Full Story
06:59 PM (IST) May 02

Live NewsSRH vs KKR - হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন মাথিসা পাথিরানা? মুখ খুললেন কেকেআর-এর বোলিং কোচ

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: চলতি আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের লড়াইয়ে থাকতে গেলে বাকি ম্যাচগুলিতে জয় পেতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কেকেআর। এই ম্যাচে শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana) খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Read Full Story
06:56 PM (IST) May 02

Live NewsDA Hike - জুলাই মাসে DA ৩% বাড়তে পারে, সরকারি কর্মচারীদের একের পর এক লটারি লাগছে

কেন্দ্রীয় সরকার সম্প্রতি ৪৯ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য ২% ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে তাদের ডিএ ও ডিআর ৫৮% থেকে বেড়ে ৬০% হবে। এর অর্থ হল কর্মচারীরা তাঁদের মূল বেতনের ৬০% ডিএ হিসাবে পাবেন।

Read Full Story
06:25 PM (IST) May 02

Live NewsPrasoon Joshi - 'প্রসার ভারতী'-র চেয়ারম্যান নিযুক্ত হলেন গীতিকার ও লেখক প্রসূন জোশী

'প্রসার ভারতী'-র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন গীতিকার, লেখক প্রসূন জোশী। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সাহিত্য, বিজ্ঞাপন, চলচ্চিত্রসহ নানা ক্ষেত্রে অবদানের অধিকারী জোশী ২০১৭ সাল থেকে 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন' (CBFC)-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Read Full Story
06:23 PM (IST) May 02

Live NewsWB Election 2026 - তৃণমূল না বিজেপি, কোন দিকে যাবে মুসলিম ভোট? পাশা পালটে দিতে পারে সংখ্যালঘুরা!

২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের গতিপ্রকৃতি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রভাব নিয়ে বিশেষ বিশ্লেষণ। তৃণমূল ও বিজেপির রাজনৈতিক লাভ-ক্ষতির অঙ্ক এবং মুসলিম ভোটারদের মেরুকরণ কীভাবে ফলাফল বদলে দিতে পারে, জানুন এই প্রতিবেদনে।

Read Full Story
05:44 PM (IST) May 02

Live News2026 ICC Women's T20 World Cup - আছেন রিচা ঘোষ, টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

2026 ICC Women's T20 World Cup: গত বছর প্রথমবার সিনিয়র পর্যায়ে মহিলাদের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছেন ভারতের মহিলা ক্রিকেটাররা। শনিবার টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। দলে আছেন বঙ্গসন্তান রিচা ঘোষ (Richa Ghosh)।

Read Full Story
05:41 PM (IST) May 02

Live NewsWeather Kolkata - কলকাতায় আকাশ কালো, ভোট গণনার দিন ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে

বিকেল হতেই কলকাতার আকাশ কালো। মনে হচ্ছে বিকেলেই সন্ধে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

Read Full Story
05:34 PM (IST) May 02

Live NewsIndian Navy - মায়ানমারের সঙ্গে নৌ-সম্পর্ক মজবুত করতে সফরে গেলেন নৌসেনা প্রধান

ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী চার দিনের সফরে মায়ানমার গিয়েছেন। এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে সামুদ্রিক সম্পর্ক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো। তিনি মায়ানমারের শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করে বর্তমান সহযোগিতার পর্যালোচনা করবেন এবং ভবিষ্যতের নতুন পথের সন্ধান করবেন।
Read Full Story
05:14 PM (IST) May 02

Live Newsচিনের নতুন স্টেলথ ফাইটার J-35AE, পাকিস্তানের হাতে গেলে ভারতের চিন্তা বাড়তে পারে

চিন তার নতুন স্টেলথ ফাইটার জেট জে-৩৫এই (J-35AE)-এর একটি ভিডিও প্রকাশ করেছে। এটি ২ মে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি-তে দেখানো হয়েছিল। জে-৩৫এই হল চিনের উন্নতমানের দুই-ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ ফাইটারের রফতানি সংস্করণ।

Read Full Story
04:42 PM (IST) May 02

Live NewsIndia vs Pakistan - এশিয়া কাপে ভারতীয় দলের করমর্দন এড়ানো এখনও ভুলতে পারেননি সলমন আগা!

Asia Cup 2025: গত বছর এশিয়া কাপে প্রভাব ফেলেছিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack 2025)। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে (India vs Pakistan) করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। সেই ঘটনা এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha)। তিনি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা জানিয়েছেন।

Read Full Story
04:37 PM (IST) May 02

Live NewsWest Bengal Election Result 2026 - যুদ্ধকালীন পরিস্থিতি! আরও ১৬৫ জন কাউন্টিং পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ

West Bengal Election Result 2026: মোট ৭৭টি গণনাকেন্দ্র তৈরি করেছে কমিশন। এবার সেই গণনাপর্বকে শান্তিপূর্ণভাবে শেষ করতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি গণনাকেন্দ্রে উপযুক্ত আইনশৃঙ্খলা বজায় রাখাই হবে তাদের প্রধান দায়িত্ব।

Read Full Story
04:04 PM (IST) May 02

Live NewsKalighat OC Suspended - রাইফেল হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি, সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস

রাইফেল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। ওই ছবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এর পরেই সাসপেন্ড করা হল কালীঘাট থানার ওসিকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে উল্টোডাঙা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে।

Read Full Story
03:36 PM (IST) May 02

Live NewsRain Alert In May - মে মাসে প্রবল বৃষ্টির পূর্বাভাস, বন্যাও হতে পারে! আবহাওয়ার বিরাট আপডেট

ভারত সম্ভবত প্রাক-বর্ষা ঋতুর এক অস্বাভাবিক শুরুর সাক্ষী হতে চলেছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) পূর্বাভাস দিয়েছে যে, ২০২৬ সালের মে মাসে সারা দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে।

Read Full Story
03:21 PM (IST) May 02

Live NewsCricket News - দলে সুযোগ পাননি, হতাশায় জীবন শেষ করে দিলেন তরুণী ক্রিকেটার

Cricketer Suicide: সব ক্রিকেটারই বড় জায়গায় সুযোগ পাওয়ার লক্ষ্যে খেলা চালিয়ে যান। কিন্তু সবার পক্ষে দলে সুযোগ পাওয়া সম্ভব হয় না। কোনও দলে সুযোগ না পেলে ভেঙে পড়ার বদলে লড়াই চালিয়ে যাওয়া উচিত। কিন্তু পুদুচেরির (Puducherry) এক ১৯ বছর বয়সি উঠতি ক্রিকেটার দলে সুযোগ না পেয়ে চরম সিদ্ধান্ত নিলেন। এই ঘটনায় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Read Full Story
02:53 PM (IST) May 02

Live NewsWest Bengal Election Result 2026 - তৃণমূলের নজরে পোস্টাল ব্যালট বাছাই! নিয়ম ভেঙেছেন রিটার্নিং অফিসার? সোজা নালিশ কমিশনে

West Bengal Election Result 2026: এই বিষয়ে কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করার আর্জি জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। উল্লেখ্য, এর আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ভিতর সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। 

Read Full Story