- Home
- West Bengal
- Ajker Bangla Live News: Pakistan High Commission - ইসলামাবাদের বদলা? দিল্লির পাক দূতাবাসের বাইরে বুলডোজার চালাল ভারত
Ajker Bangla Live News: Pakistan High Commission - ইসলামাবাদের বদলা? দিল্লির পাক দূতাবাসের বাইরে বুলডোজার চালাল ভারত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Ajker Bangla Live News:Pakistan High Commission - ইসলামাবাদের বদলা? দিল্লির পাক দূতাবাসের বাইরে বুলডোজার চালাল ভারত
Ajker Bangla Live News:Panchayat DA Hike - পঞ্চায়েত কর্মীদের DA বাড়াল সরকার, কত শতাংশ-কবে থেকে কার্যকর?
ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বাড়ছে।
Ajker Bangla Live News:BWF World Championships - কোয়ার্টার-ফাইনালে হার, দেশের মাটিতে পদক হারালেন সাত্ত্বিক-চিরাগ
Satwiksairaj Rankireddy-Chirag Shetty: নয়াদিল্লিতে (New Delhi) বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে (BWF World Championships 2026) পুরুষদের ডাবলসে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু কোয়ার্টার-ফাইনালে হেরে গেল এই ভারতীয় জুটি। ফলে পদক হাতছাড়া হল।
Ajker Bangla Live News:Military Exercise - থাইল্যান্ডে শুরু ভারত-থাই সেনার যৌথ মহড়া 'মৈত্রী-১৫', জঙ্গিদমনই মূল লক্ষ্য
Ajker Bangla Live News:Messi-Ronaldo - একইসঙ্গে নিলামে মেসি-রোনাল্ডোর জার্সি, কোনটার দাম বেশি উঠল?
Lionel Messi-Cristiano Ronaldo: বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা দেখা যায়। এই দুই ফুটবলারের জার্সি নিলামে ওঠার পরেও সংগ্রাহকদের মধ্যে আগ্রহ দেখা গেল। তবে এই নিলামেও রোনাল্ডোকে টেক্কা দিলেন মেসি।
Ajker Bangla Live News:ইংরেজিকে 'বিদেশি' ভাষা বলা হচ্ছে কেন? CBSE-র ত্রিভাষা নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন
Ajker Bangla Live News:Annapurna Bhandar - অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তীব্র ক্ষোভ! বৈঠক ফেলে উঠে আসলেন মন্ত্রী অগ্নিমিত্রা, রেল অবরোধ
Annapurna Bhandar: পশ্চিম মেদিনীপুরে একটি প্রশাসনিক বৈঠক করতে গেছিলেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু সেই মিটিং চলাকালীন শুক্রবার, জেলাশাসকের দফতরের গ্রাউন্ড ফ্লোরে ঢুকে পড়লেন বিক্ষুব্ধ মহিলারা। ফলে, বাধ্য হয়ে দুপুর ২.৩০ মিনিট নাগাদ সেই বৈঠক বন্ধ করে নিচে নেমে আসেন অগ্নিমিত্রা। তাঁকে দেখে সেই কোলাহল আরও বাড়ে।
Ajker Bangla Live News:India vs Bangladesh - ফের পিছিয়ে যেতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ, ইঙ্গিত তামিম ইকবালের
India Tour of Bangladesh, 2026: সাদা বলের সিরিজ খেলতে আগামী সপ্তাহেই ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। কিন্তু এই সফর নিয়ে জটিলতা এখনও দূর হয়নি। বিসিসিআই (BCCI) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) এখনও এই সিরিজের বিষয়ে আলোচনা করছে। কিন্তু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
Ajker Bangla Live News:বিচারক হওয়ার জন্য ৩ বছরের পরিবর্তে ১ বছরের ওকালতির অভিজ্ঞতা লাগবে - সুপ্রিম কোর্ট
সারা দেশের আইন স্নাতক এবং তরুণ আইনজীবীরা সুপ্রিম কোর্ট থেকে একটি উল্লেখযোগ্য স্বস্তি পেয়েছেন। শুক্রবার, সুপ্রিম কোর্ট তার মে ২০২৫-এর সিদ্ধান্ত সংশোধন করে সিভিল জজ (জুনিয়র ডিভিশন) প্রবেশ-স্তরের বিচার বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তিন বছরের আইনি অভিজ্ঞতার মেয়াদ কমিয়ে এক বছর করেছে।
Ajker Bangla Live News:India Vs Cape Verde - ব্রাজিলের পর কেপ ভার্দের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত, শুরু প্রস্তুতি
Indian Football: ফিফা আশিয়ান কাপে (FIFA ASEAN Cup 2026) খেলার বদলে দেশের মাটিতে জোড়া প্রীতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। ৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে (India Vs Brazil) ম্যাচের পর কেপ ভার্দের বিরুদ্ধেও (India Vs Cape Verde) ম্যাচ খেলবে ভারতীয় দল। এই দুই ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Ajker Bangla Live News:PM Modi - মহাকাশ গবেষণায় ভারতকে বিশ্বসেরা বানানোর ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বেসরকারি ক্ষেত্রকে বড় বার্তা?
PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাইভেট স্পেস কোম্পানিগুলোকে কৃষি ও পরিবেশের মতো বিভিন্ন ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারতকে মহাকাশ খাতে বিশ্বের প্রতিভা, সংস্থা এবং বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র বা 'ম্যাগনেট' হয়ে উঠতে হবে।
Ajker Bangla Live News:খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মকুব, এবার পুরোপুরি জেলমুক্তি ১০৫ বছরের রসিকচন্দ্রের
সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মানবিক সিদ্ধান্ত দিয়েছে। ১০৫ বছর বয়সের খুনের আসামি রসিক চন্দ্র মণ্ডল তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের বাকি অংশ থেকে মুক্তি পেয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুনানির সময় এই রায় দেয়। ফলস্বরূপ, ১০৫ বছরের রসিকচন্দ্র মণ্ডলকে আর জেলে থাকতে হবে না।
Ajker Bangla Live News:BWF World Championships - গায়ত্রী-তৃষার লড়াই, ১৫ বছর পর মহিলাদের ডাবলসে পদক ভারতের
BWF World Championships 2026: দিল্লিতে (Delhi) চলছে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপস ২০২৬। পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে ভারতের কোনও শাটলার পদক জিততে পারেননি। তবে মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত করেছেন তৃষা জলি (Treesa Jolly) ও গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand)। দেড় দশক পর ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে পদক জিতল ভারত।
Ajker Bangla Live News:CJP - জয়পুরে আক্রান্ত সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা! কড়া নিন্দা অভিজিৎ দীপকের
জয়পুরের একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে হামলার শিকার হলেন ককরোচ জনতা পার্টির (CJP) নেতা আশুতোষ রাঙ্কা ও তাঁর দল। এই ঘটনার তীব্র নিন্দা করে দলের আরেক নেতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, স্কুলের বেহাল দশা সামনে এসে যাওয়ার ভয়েই বিজেপির লোকজন এই হামলা চালিয়েছে।
Ajker Bangla Live News:DA Case - এদের বকেয়া DA নিয়ে রাজ্যের অবস্থান কী? লিখিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
DA arrears: সরকারপোষিত স্কুলের শিক্ষকরা কি বকেয়া ডিএ পাবেন? রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ কলকাতা হাই কোর্টের, ১১ সেপ্টেম্বরের মধ্যে চাওয়া হল রিপোর্ট।
Ajker Bangla Live News:Rahul Gandhi - ছাত্রদের মিছিলে ছররা কাণ্ডে এখনও কেন এফআইআর নয়? দিল্লি পুলিশের ডিসি দফতরের সামনে ধর্নায় রাহুল গান্ধী
Rahul Gandhi: রাহুল গান্ধী হঠাৎ করে থানায় চলে আসায় রীতিমতো চমকে যান সেই সময় উপস্থিত থাকা পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, সাহিল লোচাব এফআইআর দায়ের করতে চাইলেও পুলিশ তাঁকে সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ সামনে আসছে। এরপরেই রাহুল গান্ধী জানতে চান, কেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে না?
Ajker Bangla Live News:Delhi H1N1 - একদিনেই আক্রান্ত ১১৪ জন, দিল্লিতে বাড়ছে H1N1 সংক্রমণ, বৈঠক ডাকলেন নাড্ডা
দিল্লিতে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়ছে এবং সাম্প্রতিক দৈনিক পরিসংখ্যানে দেখা গেছে যে, সংক্রমণের একটি বড় অংশের জন্য দায়ী H1N1 ভাইরাস। ২০ আগস্ট দিল্লিতে ১৫৯ জন নতুন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১১৪ জনই H1N1-এ আক্রান্ত। এই নতুন সংক্রমণের ফলে ২০২৬ সালে দিল্লিতে H1N1 আক্রান্তের মোট সংখ্যা ১,৭৭৭-এ পৌঁছেছে।
Ajker Bangla Live News:Vande Mataram Congress - গান্ধী-রবীন্দ্রনাথের সিদ্ধান্তকেই মান্যতা! ওয়ার্কিং কমিটি ঠিক করল, বন্দেমাতরমের প্রথম দুটি স্তবকই গাইবে কংগ্রেস
Vande Mataram Congress: এই প্রসঙ্গে, কংগ্রেস জানিয়েছে, ১৯৩৭ সালে কলকাতায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভভাই প্যাটেল সহ একাধিক শীর্ষস্তরের নেতা বন্দেমাতরম গানের প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার আগে এই বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতামতও নেওয়া হয়েছিল।
Ajker Bangla Live News:Amit Shah - শিলিগুড়িতে SSBর কর্মসূচি, শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ
শিলিগুড়িতে SSB-র অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে আসছে।
Ajker Bangla Live News:Share Market Update - সেনসেক্স বাড়ল ১০০ পয়েন্ট এবং নিফটি ২৪,২৫০-এর উপরে! ধাতু ও ব্যাঙ্ক খাতের শেয়ারে বিরাট উত্থান
Share Market Update: পাশাপাশি নিফটি ব্যাঙ্ক সূচকটি একটি নির্দিষ্ট সংকীর্ণ সীমার মধ্যে ওঠানামা করছে। সূচকটির জন্য ৫৭,৫০০-এর উপরে অবস্থান ধরে রাখা এবং পরবর্তীতে ৫৮,০০০-এর স্তর অতিক্রম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। বাজার খোলার সময় জেবিএম অটোর শেয়ারের দাম প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে।