11:58 PM (IST) Jun 16

Weather Kolkata: Telegram Banned in India - নিটের প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যান টেলিগ্রাম! কিন্তু তাও কাজ করছে এই অ্যাপ?

Telegram Banned in India: মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট নিটের প্রশ্নপত্র ফাঁস রুখতে ব্যান করা হয়েছে টেলিগ্রাম। তারপরেও কাজ করছে এই অ্যাপ। এইরকমই অভিযোগ উঠছে।

Read Full Story
11:52 PM (IST) Jun 16

Weather Kolkata: West Bengal Weather Update - রাজ্যে বর্ষা এলেও বৃষ্টির ঘাটতি ১০ জেলায়! কবে থেকে মিলবে স্বস্তি?

West Bengal Weather Update: এই জেলায় ১-১৬ জুন বৃষ্টির ঘাটতি মোট ৭১%। সেই একই সময়ে আবার কলকাতায় বৃষ্টির ঘাটতি ৩৯%। উল্লেখ্য, গত ৯ জুন থেকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। সেইদিক দিয়ে দেখতে গেলে, উত্তরবঙ্গে সঠিক সময়েই বর্ষা প্রবেশ করেছে। 

Read Full Story
11:27 PM (IST) Jun 16

Weather Kolkata: Terrorist Arrested in Delhi - ভারতে বড়সড় হামলার ছক আইএসআই-এর? দিল্লি পুলিশের হাতে পাকড়াও সাত জঙ্গি, জারি রেড অ্যালার্ট

Rerrorist Arrested in Delhi: শনিবার, ঐ মডিউলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ধৃতরা প্রত্যেকে ভারতের রাজধানীতে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি। পুলিশের স্পেশাল সেলের ইস্টার্ন রেঞ্জের তরফ থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই এই অভিযান চালানো হয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র দাবি করেছে।

Read Full Story
11:11 PM (IST) Jun 16

Weather Kolkata: Leander Paes BJP - রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন লিয়েন্ডার পেজ? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

Leander Paes BJP: এই প্রথমবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হলেন এবং মঙ্গলবার, রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন (Leander Paes BJP news)। এমনকি, তাঁর কাজের প্রশংসাও করেন লিয়েন্ডার পেজ। তারপর থেকেই শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে কি রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন লিয়েন্ডার পেজ?

Read Full Story
10:39 PM (IST) Jun 16

Weather Kolkata: Modi Trump Meeting 2026 - এক বছর চার মাস পর মুখোমুখি মোদী-ট্রাম্প! পাশাপাশি বসলেন দুই দেশনায়ক, কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরলেন না?

Modi Trump Meeting 2026: মঙ্গলবার, ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক বছর চার মাস পর, দুই দেশনায়ক আবার দেখা করলেন। দুজনেই হ্যান্ডশেক এবং সৌজন্য বিনিময় করলেন। কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরলেন না। অর্থাৎ, আগের মতো উষ্ণ আলিঙ্গন উধাও।

Read Full Story
10:37 PM (IST) Jun 16

Weather Kolkata: G7 Summit - আন্তর্জাতিক সম্পর্কে 'ভরসা'ই আসল, জি৭ মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিলেন মোদী

ফ্রান্সের এভিয়ানে ৫২তম জি৭ সামিটের আউটরিচ সেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতে 'ভরসা'র ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে সহযোগিতার সম্পর্কটা আর পুরোনো 'দাতা-গ্রহীতা' মডেলে চললে হবে না, বরং তা হওয়া উচিত সংহতি ও সাম্যের ভিত্তিতে।
Read Full Story
09:22 PM (IST) Jun 16

Weather Kolkata: Rahul Gandhi - 'অপরিণত ও অসৎ', রাহুলকে তীব্র আক্রমণ DMKর, পাল্টা নিশানা করল কংগ্রেস

তামিলনাড়ু বিধানসভা ভোটের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করল ডিএমকে। দলের মুখপত্র 'মুরাসোলি'-তে রাহুলকে 'রাজনৈতিকভাবে অপরিণত ও অসৎ' বলে কটাক্ষ করা হয়েছে। ডিএমকে-র অভিযোগ, কংগ্রেস রাজ্যস্তরের ভোটে জোটসঙ্গীদের দুর্বল করে, কিন্তু লোকসভা ভোটে তাদেরই সাহায্য চায়।

Read Full Story
08:43 PM (IST) Jun 16

Weather Kolkata: Kunal Ghosh - মমতার বাড়ির সামনে কে ডিম ছুঁড়ে ছিল? CID-র সাক্ষীর দিকে আঙুল কুণালের

Kunal Ghosh on Egg Attack: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সাংবাদিক বৈঠক করার সময় তৃণমূল নেতা কুণাল ঘোষের দিকে ডিম ছোড়া হয়। এই ঘটনায় জেড-ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Read Full Story
08:18 PM (IST) Jun 16

Weather Kolkata: G7 Summit - বিশ্বনেতাদের সঙ্গে এক ফ্রেমে মোদী, ফ্রান্সের এভিয়ানে চাঁদের হাট

ফ্রান্সের এভিয়ানে আয়োজিত ৫২তম জি৭ সম্মেলনের ঐতিহ্যবাহী গ্রুপ ফটোতে বিশ্বের তাবড় নেতাদের সঙ্গে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-সহ একাধিক রাষ্ট্রনেতা এই ফ্রেমে ছিলেন।

Read Full Story
08:01 PM (IST) Jun 16

Weather Kolkata: চাপের মুখে অভিষেক! ED-CID ম্যারাথন জেরা চক্কর! TMCর ভাঙন রুখতে স্পিকারের সঙ্গে দেখাই হল না

অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে একাধিক রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন। একদিকে ইডি ও সিআইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Read Full Story
07:04 PM (IST) Jun 16

Weather Kolkata: Trump Netanyahu Rift - বন্ধুত্বের ইতি! 'কাজটা ঠিক হয়নি', লেবানন নিয়ে নেতানিয়াহুর ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প

লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এই কাজটা আরও দ্রুত শেষ করা উচিত ছিল। একইসঙ্গে তিনি হেজবোল্লাকে সামলানোর দায়িত্ব সিরিয়াকে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।

Read Full Story
06:54 PM (IST) Jun 16

Weather Kolkata: Lionel Messi - রাত পোহালেই তাঁর ষষ্ঠ বিশ্বকাপে নামছেন মেসি, চ্যাম্পিয়নদের অভিশাপে ভয় আর্জেন্টিনার

Lionel Messi: রাত পোহালেই তাঁর ষষ্ঠ বিশ্বকাপে অভিযান শুরু করছেন লিওনেল মেসি। বুধবার সকাল সাড়ে ৬টায় (ভারতীয় সময়) আলজেরিয়ার বিরুদ্ধে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোট সমস্যা কাটিয়ে আলজেরিয়ার বিরুদ্ধে মেসি খেলছেন।

Read Full Story
06:32 PM (IST) Jun 16

Weather Kolkata: Annapurna Bhandar - ৩০০০ টাকা পাওয়ার পথে আরও এক ধাপ! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় দাবি শুভেন্দুর

Suvendu on Annaourna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এখন পর্যন্ত ১ কোটি ৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্টের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Read Full Story
05:31 PM (IST) Jun 16

Weather Kolkata: Census 2026 - ১ আগস্ট থেকে শুরু জনগণনা ২০২৬! পশ্চিমবঙ্গে ১৫ দিনের বিশেষ সুযোগ, জানুন কী করতে হবে

Census 2026: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের জনগণনার অংশ হিসেবে ১ আগস্ট থেকে ১৫ দিনের জন্য স্ব-গণনার সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নাগরিকরা নিজেরাই নির্ধারিত পদ্ধতিতে তথ্য জমা দিতে পারবেন, এরপর শুরু হবে পরবর্তী গণনা পর্ব।

Read Full Story
04:51 PM (IST) Jun 16

Weather Kolkata: Tunisia Coach Herve Renard - বিশ্বকাপের মাঝেই কোচ বদলে সৌদি রূপকথার সেই হার্ভে রেনার্ডকে দায়িত্ব তিউনিসিয়ার

Tunisia Coach Herve Renard: বিশ্বকাপের প্রথম ম্যাচে পাঁচ গোল হজম করায় চাকরি গিয়েছে তিউনিসিয়ার কোচ সাবরি লামুচি-র। এবার তাঁর বদলে তড়িঘড়ি বিশ্বকাপের মাঝ পথেই তিউনিসিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ করা হল হার্ভে রেনার্ড-কে।

Read Full Story
04:23 PM (IST) Jun 16

Weather Kolkata: Income Tax - ২০২৬ থেকে বদলে গেল আয়কর আইন! অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার আগে এই ১০টি বিষয় না জানলে বিপদ

Income Tax Rules: জুন ২০২৬-এ অগ্রিম কর জমা দেওয়ার আগে নতুন আয়কর বিধি ও ছাড়ের নিয়মগুলি ভালোভাবে যাচাই করা জরুরি। করদাতাদের আয়, বিনিয়োগ, টিডিএস এবং সম্ভাব্য কর দায় পুনরায় হিসাব করে দেখা উচিত। দেখুন নতুন নিয়ম।

Read Full Story
04:17 PM (IST) Jun 16

Weather Kolkata: Kolkata Weather - অবশেষে বাংলায় বর্ষা, উত্তরে প্রবল বৃষ্টি, দক্ষিণে কবে থেকে ঝেঁপে নামবে?

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অবশেষে গোটা পশ্চিমবঙ্গকে ঢেকে ফেলেছে। এর ফলে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। উত্তরবঙ্গে যেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, সেখানে দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টি বাড়বে বলে আশা করা হচ্ছে।
Read Full Story
04:11 PM (IST) Jun 16

Weather Kolkata: DRDO Missile - ১০০০ কিমি দূরের শত্রুঘাঁটি গুঁড়িয়ে দেবে ভারতের নিজস্ব 'টমাহক'!

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) একটি নতুন লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের (LRLACM) সফল পরীক্ষা করেছে। ওড়িশার চাঁদিপুর থেকে ছোঁড়া এই মিসাইলটি ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এটিকে আমেরিকার বিখ্যাত টমাহক মিসাইলের ভারতীয় সংস্করণ হিসেবে দেখা হচ্ছে।
Read Full Story
03:52 PM (IST) Jun 16

Weather Kolkata: Mamata Banerjee - শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ মমতার, বিধানসভায় হারের পর 2য় বার হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী

Mamata at Court: ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জয়ের বিরুদ্ধে ফের আইনি লড়াই শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিধানসভা নির্বাচনের পর এটি দ্বিতীয়বার, যখন কলকাতা হাইকোর্টে এই ফলাফলকে চ্যালেঞ্জ করা হলো।

Read Full Story
03:49 PM (IST) Jun 16

Weather Kolkata: TMC News - 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করতে সাংসদ ভাঙিয়েছেন কাঁকলি', বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের

Saugata Roy On Kakoli: তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে ২০ জন সাংসদকে নিয়ে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন কাঁকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি, বিদ্রোহীদের মধ্যেই মতবিরোধ রয়েছে। এই বিদ্রোহী গোষ্ঠী এনসিপিআই-এর সঙ্গে মিশে যাওয়ার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে, যার তীব্র সমালোচনা করেছেন অন্য তৃণমূল নেতারা।

Read Full Story