10:12 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:World Happiness Report 2026 - বিশ্বের সবথেকে বেশি সুখী দেশ এটাই, ভারতের স্থান তাহলে কোথায়?

'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬' (World Happiness Report 2026) অনুযায়ী, টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড। সামাজিক নিরাপত্তা, মানুষের আস্থা এবং প্রকৃতির সাথে গভীর সম্পর্কের কারণে দেশটি এই তালিকার শীর্ষে রয়েছে।

Read Full Story
10:08 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Emotional Eating - ইমোশনাল ইটিং কি? ওজন বেড়ে যাওয়ার সঙ্গে এর কী সম্পর্ক?

অতিরিক্ত ওজনের কারণে অনেকেই হীনম্মন্যতায় ভোগেন। সমাজের তৈরি করা 'সৌন্দর্যের মানদণ্ডে' নিজেকে অযোগ্য মনে করে অনেকে লোকচক্ষুর আড়ালে চলে যান। ডা. দিনা বলেন, "একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা মানুষকে আরও বেশি অস্বাস্থ্যকর খাবারের দিকে ঠেলে দেয়। 

Read Full Story
09:27 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:IPL 2026 - ২৫ কোটি টাকার ক্যামেরন গ্রিনকে কীভাবে ব্যবহার করা হবে? ভাবনায় কেকেআর

Cameron Green: এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) একাধিক বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য বিপুল অর্থ খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাঁদের অন্যতম ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার (Australia) এই অলরাউন্ডারকে কীভাবে ব্যবহার করা, সে বিষয়ে পরিকল্পনা করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

Read Full Story
08:50 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Strait of Hormuz - হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কোনও বাধা নয়, পশ্চিম এশিয়া সংকট নিয়ে কড়া বার্তা ভারতের

পশ্চিম এশিয়া সংকটের আবহে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল অবাধ ও সুরক্ষিত রাখার পক্ষে জোরালো সওয়াল করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী বিশ্বের একাধিক নেতার কাছে এই বিষয়টি তুলে ধরেছেন এবং এর আন্তর্জাতিক গুরুত্বের কথা বলেছেন।
Read Full Story
08:25 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:BJP - প্রার্থী কৌশিক রায়ের বিরুদ্ধে ক্ষোভ, ময়নাগুড়িতে দলের কাজ করতে নারাজ বিজেপি কর্মীরা

BJP: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ দেখা যাচ্ছে। একাধিক প্রার্থীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি কর্মীরা। দলীয় নেতৃত্ব এই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা শুরু করেছেন। কর্মীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

Read Full Story
07:12 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Rajanya Haldar - নতুন দল ঘোষণা, বিধানসভা নির্বাচনে জোড়া আসনে প্রার্থী রাজন্যা হালদার

Rajanya Haldar: একসময় তৃণমূল কংগ্রেসের (AITC) জনপ্রিয় নেত্রী হয়ে উঠেছিলেন। তারপর বিদ্রোহী হয়ে ওঠেন। দল ছাড়তে হয়। এরপর বিজেপি-তে (BJP) যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে গেরুয়া শিবিরে যোগ দেননি রাজন্যা হালদার। তিনি এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে নিজের দল গড়ার কথা ঘোষণা করলেন।

Read Full Story
07:09 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:যুদ্ধের আবহে এবার হুড়মুড়িয়ে দাম বাড়ল পেট্রোলেরও! জানুন আপনার শহরের নতুন রেট

ভারতে ২০ মার্চ ২০২৬ থেকে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২-২.৩ টাকা পর্যন্ত বেড়েছে। XP95 এবং পাওয়ার পেট্রোল দামী হয়েছে, তবে সাধারণ পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা এর প্রধান কারণ।

Read Full Story
06:56 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:'স্ত্রী ঘরের কাজ করে না' তাই ডিভোর্সের দাবি স্বামীর, মামলার শুনানিতে কী বলল সুপ্রিম কোর্ট?

রান্নার মতো গৃহস্থালির কাজ না করাটা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হতে পারে না। শুক্রবার একটি বিবাহবিচ্ছেদ মামলার শুনানিতে মৌখিকভাবে এমন পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সন্দীপ মেহতা বলেছেন, "আপনি কোনও পরিচারিকাকে বিয়ে করছেন না, আপনি একজন জীবনসঙ্গীকে বিয়ে করছেন।"

Read Full Story
06:20 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Diesel Price Hike - পেট্রোলের পরে ডিজেলের দামও বাড়ল, এখন লিটারে কত গুনতে হবে?

প্রিমিয়াম পেট্রোলের পরে ডিজেলের দামও বাড়ল। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম লিটারে ২২ টাকা বেড়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম এখন প্রতি লিটারে ৮৭.৬৭ টাকা থেকে বেড়ে ১০৯.৫৯ টাকা হয়েছে। এই মূল্যবৃদ্ধি পরিবহন খরচ এবং বিদ্যুৎ উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলবে।

Read Full Story
05:38 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:IPL 2026 - ফিট ঘোষিত, আইপিএল-এর আগে কেকেআর শিবিরের চিন্তা কমালেন তারকা পেসার

Kolkata Knight Riders: গত মরসুমের আইপিএল-এ (IPL 2025) ভালো ফল করতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) দলে ভারসাম্য আনার চেষ্টা করেছে কেকেআর ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহে শুরু হচ্ছে আইপিএল। তার আগে কেকেআর শিবিরের জন্য ভালো খবর।

Read Full Story
05:38 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Lakshmir Bhandar - লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোটের ইশতেহারে বড় ঘোষণা মমতার, কী প্রতিশ্রুতি দিলেন?

TMC Manifesto For 2026 West Bengal Assembly Election: বিধানসভা নির্বাচনের জন্য দলীয় ইশতেহার প্রকাশ করল তৃণমূল। আজ এই ইশতেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস (TMC)-এর সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য তাঁর ১০টি ‘প্রতিজ্ঞা’ বা প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

Read Full Story
05:36 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:TMC Star Campaigners List in Assam - তৃণমূলের তারকা প্রচারক তালিকায় নেই দেব, শত্রুঘ্ন- সায়নী থেকে জুন মালিয়া, দেখুন তালিকা

TMC Star Campaigners List in Assam: হিমন্তর রাজ্যে তৃণমূলের তারকা প্রচারক হিসেবে স্থানীয় মুখ শুধু দুই জন-সুস্মিতা দেব ও দুলু আহমেদ। জুন মালিয়া, শতাব্দী রায়, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়দের মত তারকারা অসমে তারকা প্রচারকের তালিকায় থাকলেও দেব-কে রাখা হয়নি।

Read Full Story
05:30 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Stock Market Update - নিফটি শেষ করল ২৩,১০০-এর উপর! সেনসেক্সের বৃদ্ধি ৩২৬ পয়েন্ট, কেমন গেল শুক্রবার?

Stock Market Update: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে। জোম্যাটো তাদের প্ল্যাটফর্ম ফি প্রতি অর্ডারে বাড়িয়ে ১৪.৯০ টাকা করেছে। যা প্রায় ১৯.২% বৃদ্ধি। অপরিশোধিত তেলের দাম হ্রাস, ব্রেন্ট ব্যারেল প্রতি ১০৭ ডলারের নিচে নেমে গেছে। এইচডিএফসি-র শেয়ারের দাম আরও ২% পড়েছে। 

Read Full Story
05:12 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Mamata Banerjee - মমতাকে হারানো অসম্ভব, বিজেপি এটা জানে - সঞ্জয় রাউত

শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো 'অসম্ভব' এবং এই সত্যিটা বিজেপির শীর্ষ নেতা থেকে শুরু করে মুখ্য নির্বাচন কমিশনার পর্যন্ত সবাই জানেন। ভোটের আগে রাজ্যের শীর্ষ আধিকারিকদের বদলি করে বিজেপি আসলে 'পুরো নিয়ন্ত্রণ' নেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
Read Full Story
05:03 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:TMC manifesto 2026 - এ বার 'দুয়ারে চিকিৎসা' ভোটের ইশতেহারে 'বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা' তৃণমূলের

বিধানসভা নির্বাচনের দলীয় ইশতেহার প্রকাশ করল তৃণমূল। আজ কালীঘাটে এই ইশতেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অমিত মিত্র ও অরূপ বিশ্বাস। ইশতেহারে ১০টি অঙ্গীকারের কথা বলেছে রাজ্যের শাসক দল।

Read Full Story
04:17 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Saleh Mohammadi - সরকার-বিরোধী আন্দোলনের জের, ইরানে তরুণ কুস্তিগীরের ফাঁসি

Saleh Mohammadi Executed: ইরানে প্রতিবাদীদের দমন করার জন্য নৃশংস পদক্ষেপ নতুন কিছু নয়। গত কয়েক বছরে অনেক পুরুষ-মহিলা প্রতিবাদীর উপরেই অত্যাচারের অভিযোগ উঠেছে। বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এবার এক উঠতি কুস্তিগীরের মৃত্যুদণ্ডও কার্যকর করা হল। সারা বিশ্ব থেকে প্রতিবাদ জানানো হলেও, তাতে কান দেয়নি ইরান সরকার।

Read Full Story
03:54 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:UP - ইলেকট্রিকের বিল দেড় লক্ষাধিক টাকা! মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ

UP: গরীব চা-ওয়ালার বাড়ির বিদ্যুতের বিল ১ লক্ষ ৫৮ হাজার টাকা! আর তার জেরে মানসিক চাপ থেকে আত্মহত্যার অভিযোগ। উত্তরপ্রদেশের এটাওয়া জেলার ভরতনা এলাকার এক দরিদ্র চা-ওয়ালা শিবপাল সিং কাশ্যপের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Read Full Story
03:45 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Rekha Patra - চৈতন্য মঠে পুজো দিয়ে Vote প্রচার শুরু রেখা পাত্রর, সঙ্গে বিজেপি নেতা কর্মীরা

Rekha Patra: জয়ের লক্ষ্য বিজেপি প্রার্থী চৈতন্য মঠে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন। গতকাল বিজেপি নাম ঘোষণা করেছে রেখা পাত্রর। জয়ের লক্ষ্যে আজ থেকেই প্রচার শুরু করেছেন। 

Read Full Story
03:05 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Afrin Begum - কে এই আফরিন বেগম? বালিগঞ্জে CPM প্রার্থী শোভন দেবের বিরুদ্ধে প্রার্থী করেছে

Afrin Begum CPM Candidate: বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম। শোভনদেব চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী করেছেন মহম্মদ সেলিমরা। জানুন সিপিএম প্রার্থী সম্পর্কে বিস্তারিত তথ্য।

Read Full Story
03:03 PM (IST) Mar 20

Today’s News in Bengali Live:Petrol Price Hike - গ্যাসের পর এবার পেট্রোলের দামও বাড়ল, লিটারে কত টাকা?

গ্যাসের পর এবার পেট্রোলের দাম বাড়ল। প্রিমিয়াম পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৩০ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধি মূলত সেইসব ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে, যারা হাই-অকটেন বা প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করেন।

Read Full Story