LIVE NOW
Published : Jun 28, 2026, 09:04 AM ISTUpdated : Jun 28, 2026, 10:35 PM IST

Ajker Bangla News Live: India vs Ireland - দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভরাডুবি, আয়ারল্যান্ড সফরে লজ্জার হার ভারতের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ireland vs India T20 Series

10:35 PM (IST) Jun 28

India vs Ireland - দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভরাডুবি, আয়ারল্যান্ড সফরে লজ্জার হার ভারতের

India vs Ireland T20: আয়ারল্যান্ড সফরে দু'টি টি-২০ ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাতে পারল না ভারতীয় দল। আইরিশদের বিরুদ্ধে প্রথমবার টি-২০ ম্যাচে হেরে যাওয়ার পর এবার টি-২০ সিরিজেও হেরে গেল ভারত। পরপর দু'বার টি-২০ বিশ্বকাপজয়ী দলের এই ব্যর্থতায় টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Read Full Story

09:53 PM (IST) Jun 28

UCC in West Bengal - অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, সোমবার পেশ পারে বিলটি

সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা ঋজু দত্ত অভিন্ন দেওয়ানি বিধির (UCC) পক্ষে সওয়াল করেছেন। তবে তাঁর মতে, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই আইন আনা উচিত। ইমাম মৌলানা মহম্মদ শফিক কাসমি এর বিরোধিতা করে বলেছেন, এই আইন নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করছে।

 

Read Full Story

09:19 PM (IST) Jun 28

Virat Kohli-Novak Djokovic - বিরাট কোহলির সঙ্গে দেখা করতে ভারতে আসছেন নোভাক জকোভিচ

Novak Djokovic India Visit: খুব তাড়াতাড়ি ভারত সফরে আসছেন সার্বিয়ার টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। তাঁর ভারত সফরের প্রধান উদ্দেশ্য বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে দেখা করা। এই দুই তারকার কখনও দেখা হয়নি। এবার ভারত সফরে এসে বিরাটের সঙ্গে দেখা করতে পারেন জকোভিচ। এই দুই তারকার সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে ক্রীড়া দুনিয়ায় আগ্রহ তৈরি হয়েছে।

Read Full Story

09:08 PM (IST) Jun 28

Brain Cancer - ভিটামিন B12-ই বদলে দিতে পারে ব্রেন ক্যানসারের চিকিৎসা? গবেষণায় মিলল বড় ইঙ্গিত

গ্লিওব্লাস্টোমা নামক এক ভয়ঙ্কর ব্রেন ক্যানসারের চিকিৎসায় নতুন এক পদ্ধতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। 'অনকোসায়েন্স' জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, ভিটামিন B12-এর একটি পরিবর্তিত রূপ মস্তিষ্কের টিউমারে সরাসরি পৌঁছে যেতে পারে । 

 

Read Full Story

08:32 PM (IST) Jun 28

Iran-US Tension - 'আমেরিকা-ইজরায়েল নির্লজ্জ আস্ফালন করছে!' কড়া হুঁশিয়ারি ইরানের

Khamenei on US & Israel: ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মিনা স্কুলে ছাত্রীমৃত্যুর ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি দেশীয় ও আন্তর্জাতিক আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার ডাক দিয়েছেন।

 

Read Full Story

07:55 PM (IST) Jun 28

Vaibhav Sooryavanshi - আয়ারল্যান্ড সফরে সুযোগ হল না, মাঠের বাইরেই বৈভব সূর্যবংশী

Ireland vs India: এবারের আয়ারল্যান্ড সফরে (India tour of Ireland, 2026) টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ চলছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার কোনও টি-২০ ম্যাচে হেরে গিয়েছে ভারত। রবিবারও জিততে না পারলে ভারতীয় ক্রিকেটের লজ্জা বাড়বে।

Read Full Story

07:51 PM (IST) Jun 28

Saudi Aramco Helicopter Crash - সৌদি আরবে ভেঙে পড়ল তেল উৎপাদনকারী সংস্থা আরামকোর হেলিকপ্টার, হত ১৪

Saudi Aramco Helicopter Crash: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহের মাঝে ভয়বাহ কপ্টার দুর্ঘটনা। সৌদি আরবের পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র রাস তানুরায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন। সৌদি আরামকোর অধীনেই পরিচালিত হচ্ছিল কপ্টারটি।

Read Full Story

07:51 PM (IST) Jun 28

RATION - রেশন ব্যবস্থায় বিরাট বদল! AAY যোজনায় এবার পরিবার প্রতি নয়, মাথাপিছু ৭ কেজি খাদ্যশস্য

 

কেন্দ্র সরকার অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-র রেশন বণ্টন ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। নতুন খসড়া অনুযায়ী মাথাপিছু খাদ্যশস্য বণ্টনের নিয়ম চালু হতে পারে। এতে কোটি কোটি রেশন গ্রাহক প্রভাবিত হতে পারেন।

 

Read Full Story

06:58 PM (IST) Jun 28

Hormuz - '৩০ দিনের মধ্যে হরমুজ খুলবে', হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি, নইলে উত্তেজনা বাড়বে

ইরান দাবি করেছে যে হরমুজ প্রণালী খুব শীঘ্রই পুনরায় খুলে দেওয়া হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এটিকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে বর্ণনা করেছেন। এই চুক্তি অনুসারে, আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং এটি তার যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে।

Read Full Story

06:44 PM (IST) Jun 28

Arunachal Floods - হড়পা বানে বিপর্যস্ত কেই পানইয়র, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তৈরি হল কমিটি

অরুণাচল প্রদেশের কেই পানইয়র জেলায় হড়পা বানের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে একটি ভেরিফিকেশন কমিটি তৈরি করা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে তিনজনের মৃত্যু হয়েছে এবং ব্যাপক ভূমিধসের ফলে ভারত-চীন সীমান্তের কাছের এলাকাসহ সাতটি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Read Full Story

06:33 PM (IST) Jun 28

২০ শতাংশ DA-ই নয়, এবার হুহু করে বাড়বে এই ভাতাও? আশায় সরকারি কর্মচারীরা! কারা পাবেন?

ডিএ বেড়েছে। কিছুদিনের মধ্যেই সেই অতিরিক্ত টাকা ঢুকবে অ্যাকাউন্টে। এবার ফের খুশির খবর সরকারি কর্মীদের জন্য। জানা গিয়েছে ২০ শতাংশ DA-ই নয়, এবার হুহু করে বাড়বে এই ভাতাও? আশায় সরকারি কর্মচারীরা! কারা পাবেন?

Read Full Story

06:32 PM (IST) Jun 28

দুর্গাপুজোর আগে BONANZA! DA থেকে ৩০০০ টাকার আর্থিক সহায়তা, চালু শুভেন্দু সরকারের একাধিক প্রকল্প

দুর্গাপুজোর আগে শুভেন্দু অধিকারী সরকারের একাধিক জনমুখী প্রকল্প কার্যকর হতে চলেছে। অন্নপূর্ণা যোজনা, বর্ধিত ডিএ, ভরসা কর্মসূচি-সহ মোট ১০টি বড় উদ্যোগে উপকৃত হতে পারেন মহিলা, সরকারি কর্মী, পেনশনভোগী ও বেকার যুবক-যুবতীরা।

 

Read Full Story

06:32 PM (IST) Jun 28

Anant Ambani Tirupati Temple - তিরুপতি মন্দিরে মাথা ন্যাড়া করে পুজো দিয়ে সাড়ে ২৭ কোটি টাকা দান অনন্ত আম্বানির, ভাইরাল ভিডিও

Anant Ambani Tirupati Temple: হতে পারেন তিনি ৭ লক্ষ ৮০ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। কিন্তু ভগবানের কাছে সব ভক্তই সমান হয়ে যান। দেশের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ফের আলোচনার কেন্দ্রে।

Read Full Story

06:09 PM (IST) Jun 28

Humayun Kabir - বিজেপিকে হুমকি, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

মালদার ইংরেজবাজার থানায় মুর্শিদাবাদের দাপুটে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদার বিজেপি কর্মী কাজল গোস্বামী। এছাড়াও বহরমপুর থানায় এফআইআর দায়ের করল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। বিজেপির যুব শাখার লিখিত অভিযোগের ভিত্তিতে 'আম জনতা উন্নয়ন পার্টি' (AIJUP)-র প্রধান তথা বাংলার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Read Full Story

05:47 PM (IST) Jun 28

Ram Mandir - 'জেলে যেতে হবে!' রাম মন্দিরে চুরিতে অভিযুক্তের পরিবার একী কথা বলল

অযোধ্যার রাম মন্দির তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগে তদন্ত আরও জোরদার হয়েছে। পুলিশ এই মামলায় অন্যতম অভিযুক্ত অবিনাশ শুক্লার বাড়িতে হানা দেয়। এই ঘটনায় অভিযুক্তের ভাই জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে পরিবার তাঁর পাশে থাকবে না। এর আগে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ট্রাস্টের দুই কর্তা।

 

Read Full Story

05:35 PM (IST) Jun 28

'আগে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিক', করাচি হামলা নিয়ে পাকিস্তানের দাবি খারিজ ভারতের

করাচিতে সিন্ধ রেঞ্জার্সের ঘাঁটিতে সাম্প্রতিক হামলার ঘটনায় ভারতের দিকে আঙুল তোলায় পাকিস্তানকে তুলোধোনা করল নয়াদিল্লি। ভারত এই অভিযোগগুলোকে "ভিত্তিহীন" আখ্যা দিয়ে ইসলামাবাদকে পরামর্শ দিয়েছে যেন তারা নিজেদের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করার দিকে মনোযোগ দেয়।

Read Full Story

05:26 PM (IST) Jun 28

Sheikh Hasina - শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন? সময়সীমা জানিয়ে মৃত্যুদণ্ডের রায় নিয়ে বড় বার্তা

Sheikh Hasina: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। দেশে ফেরার পরিকল্পনা, মৃত্যুদণ্ডের রায় নিয়ে তাঁর প্রতিক্রিয়া এবং আওয়ামী লীগ নিয়ে কী বললেন, জেনে নিন বিস্তারিত।

 

Read Full Story

05:14 PM (IST) Jun 28

Financial Planning - ৩০ হাজার টাকা মাইনেতেও বাড়ি-গাড়ির লোন? এই সহজ হিসাবটা বুঝলেই কেল্লাফতে!

মাসে ৩০ হাজার টাকা মাইনেতেও কি বাড়ি আর গাড়ির স্বপ্ন পূরণ সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে কয়েকটি নিয়ম মানতে হবে। মোট EMI যেন মাইনের ৪০-৫০ শতাংশের বেশি না হয়। FOIR নিয়ম, ভালো ক্রেডিট স্কোর আর ডাউন পেমেন্টের মতো বিষয়গুলো মাথায় রাখলেই লোন ম্যানেজ করা যায়।

Read Full Story

04:44 PM (IST) Jun 28

India-Seychelles - ১৭৫ মিলিয়ন ডলারের প্যাকেজ ও একাধিক চুক্তি ঘোষণা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেশেলসের রাষ্ট্রপতি ওয়াভেল রামকালওয়ান হারমিনি এক যৌথ সাংবাদিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার কথা ঘোষণা করেছেন। ভারত সেশেলসকে ১৭৫ মিলিয়ন ডলারের বিশেষ আর্থিক প্যাকেজ দিচ্ছে।

 

Read Full Story

04:36 PM (IST) Jun 28

'হঠাৎ গা ঢাকা দেন', রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েই প্রশ্ন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠার

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি অভিযোগ করেন যে, রাহুল গান্ধী কিছুদিন তৃণমূল স্তরে সক্রিয় থাকার পরই হঠাৎ 'গা-ঢাকা দেন' বা অদৃশ্য হয়ে যান। শর্মিষ্ঠা জোর দিয়ে বলেন যে, রাজনীতিকে একটি পূর্ণকালীন কাজ হিসেবে দেখা উচিত।

Read Full Story

04:13 PM (IST) Jun 28

Mid-day Meal - স্কুল পড়ুয়াদের ডিমের বদলে পনির-সয়াবিন? কোনটা বেশি পুষ্টিকর, কী বলছেন বিশেষজ্ঞরা?

পশ্চিমবঙ্গের মিড-ডে মিলে ডিমের বদলে পনির বা সয়াবিন দেওয়ার খবরে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পনির বা সয়াবিন ভালো বিকল্প হলেও, শিশুদের জন্য ডিমই সবচেয়ে সস্তা ও সম্পূর্ণ প্রোটিনের উৎস।

 

Read Full Story

03:58 PM (IST) Jun 28

TMC to Congress - তৃণমূল ছাড়লেন অভিষেকের সৈনিক, কংগ্রেসে যোগ গাজোলে দিদির প্রার্থী প্রসেনজিৎ দাসের

TMC to Congress: মাস কয়েক আগে তিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সৈনিক। ক মাস আগে হওয়া নির্বাচনে মালদার গাজোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাস কংগ্রেসে যোগ দিলেন। গাজোলে বিজেপির চিন্ময় দেব বর্মনের কাছে ৩৮ হাজার ভোটে হেরেছিলেন প্রসেনজিৎ

Read Full Story

03:51 PM (IST) Jun 28

‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ সেশেলসে নতুন সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ, পরিবেশ-বান্ধব বৃদ্ধি (green growth) এবং টেকসই উন্নয়নের প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেশেলসের সর্বোচ্চ সম্মান 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন' (Guardian of the Blue Horizon)-এ ভূষিত করা হয়েছে।

Read Full Story

03:51 PM (IST) Jun 28

ভারতের নাগরিকত্বের প্রমাণ কেন পাসপোর্ট নয়? জানুন নাগরিকত্বের প্রমাণের ৫টি বৈধ নথি

Indian Citizenship: শুধু পাসপোর্ট থাকলেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয় না। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য কোন নথি বৈধ, কেন পাসপোর্ট একা যথেষ্ট নয় এবং আইনে কী বলা হয়েছে—জানুন বিস্তারিত।

 

Read Full Story

01:53 PM (IST) Jun 28

TMC Crisis - ঋতব্রতদের বিরুদ্ধে থানায় গেল কালীঘাট তৃণমূল, কী কী অভিযোগ দোলা সেনের?

বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে অন্যের পরিচয় ধারণ, জালিয়াতি এবং দলের নাম ও প্রতীক অননুমোদিতভাবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) হয়ে সাংসদ দোলা সেন কালীঘাট এবং নিউটাউন থানায় ই অভিযোগ দায়ের করেন।

Read Full Story

01:36 PM (IST) Jun 28

World Cup 2026 - রাউন্ড অফ ৩২-এ সবচেয়ে নজরকাড়া ৬টি ম্যাচ, কেড়ে নেবে রাতের ঘুম

World Cup 2026: বিশ্বকাপে এবার শুরু নক আউটের লড়াই। আজ, রবিবার রাত থেকেই শুরু হচ্ছে রাউন্ড অফ ৩২। জিতলে প্রি কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়। দেখুন এই রাউন্ডে ১৬টি ম্যাচের মধ্যে সবচেয়ে আকর্ষক যে ৬টি ম্যাচ।

Read Full Story

01:24 PM (IST) Jun 28

Venezuela Earthquake - ভেনেজুয়েলার পাশে ২৪টি দেশ, ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়ে সাহায্যের আশ্বাস

ভেনেজুয়েলায় বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর ২৪টি দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ জানিয়েছেন, আন্তর্জাতিক মহল থেকে ৫২১ টন ত্রাণ সামগ্রী, ৮৬টি বিশেষ কুকুর স্কোয়াড এবং ২,৭৪১ জনের বেশি উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
Read Full Story

01:13 PM (IST) Jun 28

Ilish Mach - এবার ইলিশ মাছের চাষ হবে পুকুরেই, কিছুদিনের মধ্যেই শুরু হবে পোনা ছাড়া

ইলিশ মাছের প্রতি বাঙালির ভালোবাসা অপরিসীম। বাঙালি ও ইলিশ যেন একে অপরের পরিপূরক। মূলত সামুদ্রিক মাছ হলেও প্রজননের জন্য ইলিশ মিঠা জলের নদীতে আসে। সমুদ্র ও নদীর এই মাছ—যাকে 'মাছের রাজা' বলা হয়—তা এখন বাংলার পুকুরেও চাষ করা হচ্ছে।

Read Full Story

01:08 PM (IST) Jun 28

Gold Silver Price - সোনা-রুপোর দামে ধস, ৩৬০০০ টাকা কমেছে সোনার দর! এখন কি বিনিয়োগ করবেন?

Gold Silver Price: সর্বকালের সর্বোচ্চ স্তর থেকে সোনা ও রুপোর দামে ব্যাপক পতন ঘটেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস এবং মার্কিন ডলার শক্তিশালী হওয়ার মতো কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় থেকে সরে আসায় এই পতন দেখা দিয়েছে, যার ফলে দাম ক্রমাগত কমছে।

Read Full Story

12:39 PM (IST) Jun 28

July 1 Rule Change - আধার, এলপিজি ও পাসপোর্ট, জুলাই থেকে কী কী নিয়ম বদলাচ্ছে? সম্পূর্ণ তালিকা দেখুন

প্রতি মাসে অসংখ্য আর্থিক নিয়মকানুন পরিবর্তিত হয়। জুন মাস এখন শেষের দিকে এবং জুলাই মাস শুরু হতে চলেছে। ফলস্বরূপ, নতুন মাসের সঙ্গে সঙ্গে অনেক নিয়মকানুন পরিবর্তিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড আপডেট, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং রেল সংক্রান্ত নিয়মকানুন।

Read Full Story

11:58 AM (IST) Jun 28

Climate Risk - ভারতের ৯০% সবুজ শক্তি প্রকল্পই বড় ঝুঁকির মুখে, বলছে রিপোর্ট

জুরিখ গ্রুপের একটি রিপোর্ট সতর্ক করেছে যে, ২০৩০ সালের মধ্যে ভারতের পরিকল্পিত নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলির ৯০ শতাংশই জলবায়ু পরিবর্তনের কারণে বড়সড় ঝুঁকির মুখে পড়বে। এই প্রকল্পগুলির মধ্যে সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে। রিপোর্টে এই ঝুঁকি মোকাবিলায় এখনই পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
Read Full Story

11:56 AM (IST) Jun 28

Diesel in Container - পাম্প থেকে ডিজেল কেনা নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের, ঘোষণা শুভেন্দু অধিকারীর

পাম্প থেকে ডিজেল বিক্রির ঊর্ধ্বসীমা তুলে নিল রাজ্য সরকার। বাণিজ্যিক ক্ষেত্রে ডিজেল বিক্রিতে যে নিয়ন্ত্রণ ছিল, তা তুলে নেওয়ার বিষয়টি তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন। 

Read Full Story

11:20 AM (IST) Jun 28

US Iran War - 'নরকযন্ত্রণা ভোগ করতে হবে', ট্রাম্পকে পাল্টা কঠোর হুঁশিয়ারি ইরানের

আমেরিকার নতুন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাল ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এরপরই রবিবার ভোরে মধ্যপ্রাচ্য আরও গভীর সঙ্কটের মুখে পড়েছে। আইআরজিসি-র নৌবাহিনী জানায়, সিরিক এলাকায় মার্কিন হামলা হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণকে দুর্বল করতে পারবে না।

Read Full Story

10:49 AM (IST) Jun 28

Char Dham Yatra - হেলিকপ্টারে চার ধাম যাত্রা, প্রথম পর্বে পরিষেবা পেলেন ৭৮ হাজারেরও বেশি পুণ্যার্থী

অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ২০২৬ সালের চার ধাম যাত্রার প্রথম পর্বের হেলিকপ্টার পরিষেবা সফলভাবে শেষ করেছে। এই পর্বে মোট ৭৮,৭৭৯ জন তীর্থযাত্রীকে পরিষেবা দেওয়া হয়েছে। মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, পুণ্যার্থীদের জন্য নিরাপদ ও মসৃণ আকাশযাত্রা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
Read Full Story

10:47 AM (IST) Jun 28

Earthquake - আবার কাঁপল জাপান, রিখটার স্কেলে ৬.১! গত ৭ দিনে বিশ্বজুড়ে ১১টি বড় ভূমিকম্প

সারা বিশ্বজুড়ে গত এক সপ্তাহ ধরে পরপর ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। জাপানে আজ ৬.১ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। সব মিলিয়ে গত ৭ দিনে ১১টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
Read Full Story

09:05 AM (IST) Jun 28

ধেয়ে আসছে বর্ষার প্রথম নিম্নচাপ! বাংলার আবহাওয়ায় হতে চলেছে বড় বদল

Kolkata Weather Update: বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বর্ষার প্রথম নিম্নচাপে পরিণত হতে চলেছে, যা জুলাইয়ের শুরুতেই স্থলভাগের দিকে এগোবে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

Read Full Story

More Trending News