খুলল হাইস্কুল, কিন্তু ছাত্র-ছাত্রী কই! উপত্যকার রন্ধ্রে রন্ধ্রে অবিশ্বাস

Published : Aug 28, 2019, 02:34 PM ISTUpdated : Aug 28, 2019, 02:41 PM IST
খুলল হাইস্কুল, কিন্তু ছাত্র-ছাত্রী কই! উপত্যকার রন্ধ্রে রন্ধ্রে অবিশ্বাস

সংক্ষিপ্ত

প্রাথমিক ও মধ্যশিক্ষার পর বুধবার থেকে জম্মু-কাশ্মীরের খুলল উচ্চশিক্ষার স্কুলগুলিও ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উপস্থিতি ছিল হাতে গোনা কাশ্মীরের যে ৮১টি থানায় বিধি নিষেধ শিথিল করা হয়েছে সেই সব এলাকারই স্কুল খোলা হল প্রাথমিক ও মধ্যশিক্ষার স্কুলগুলিতে এখন পঠনপাঠন অনেকটাই স্বাভাবিক বলে দাবি কর্তৃপক্ষের  

২৮ অগাস্ট সকাল থেকে জম্মু-কাশ্মীরের যেসব এলাকায় বিধি-নিষেধ শিথিল করা হয়েছে, সেইসব এলাকার হাই স্কুলগুলি খুলে গেল। এর আগেই প্রাথমিক ও মধ্যশিক্ষার স্কুলগুলি খুলেছিল। এবার উচ্চশিক্ষার স্কুলও খুলল। কিন্তু দেখা মিলল না ছাত্র-ছাত্রীর। শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও উপস্থিতি ছিল হাতে গোনা। বিধি নিষেধ অনেকটাই শিথিল হলেও এখনও বহু মানুষ স্বচ্ছন্দে চলাচল করতে ভয় পাচ্ছেন। কোথাও একটা অবিশ্বাসের বাতাবরণ রয়েছে।

মঙ্গলবারই জম্মু-কাশ্মীরের উচ্চশিক্ষার স্কুলগুলি খোলের কথা ঘোষণা করেছিলেন রাজ্য়ের তথ্য ও জনসংযোগ আধিকারিক সেহরিশ আসগর। উপত্যকার ৮১টি থানা এলাকায় ইতিমধ্যে বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। এই এলাকাগুলির হাইস্কুললগুলিই খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর।

আরো পড়ুন - জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় খুলল স্কুল, কিন্তু গড়হাজির পড়ুয়ারা

আরও পড়ুন - ৩৭০ ধারা হয়েছে বাতিল, পাথর ছোড়ার ঘটনা কি কমেছে, কী বলছে সরকারি পরিসংখ্যান

আরও পড়ুন - শান্ত উপত্যকায় চালু হচ্ছে ল্যান্ডলাইন পরিষেবা, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলেন রাজ্যপাল

আরও পড়ুন - রাহুলের মন্তব্যকে হাতিয়ার পাকিস্তানের, চাপে পড়ে মোদী সরকারের পাশে কংগ্রেস নেতা

এর আগেই প্রাথমিক ও মধ্যশিক্ষা স্কুলগুলি খুলেছিল। সেখানেও প্রথম দিকে ছাত্র-ছাত্রীর দেখা মিলছিল না। আসছিলেন না শিক্ষক-শিক্ষিকারাও। কিন্তু গত একসপ্তাহে সেই ছবিটার অভাবনীয় উন্নতি হয়েছে বলে দাবি করেছেন কাশ্মীরের শিক্ষা দপ্তরের ডিরেক্টর ইউনুস মালিক। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত উপত্যকায় ৩,০৩৭টি প্রাথমিক স্কুল ও ৭৭৪টি মধ্যশিক্ষা স্কুল খুলে গিয়েছে। সেইসব স্কুলে পঠনপাঠন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি।   

 

PREV
click me!

Recommended Stories

সারা দেশের মধ্যে পেট্রল খরচে সেরা গোয়া! লিটারের হিসাবে আপনার রাজ্য কত নম্বরে? জানলে চমকে যাবেন
Suvendu Adhikari:ঠাসা কর্মসূচিতে দিল্লিতে শুভেন্দু, বৈঠক রাজনাথ সিং-এর সঙ্গে