কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে
12:01 AM (IST) Mar 11
Mamata Banerjee CV Ananda Bose Meet: আলিপুরের একটি অতিথিশালায় আপাতত রয়েছেন পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়েই তাঁর সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা থেকে ধর্না তুলে নিয়েই মমতা সোজা ছুটলেন সিভি আনন্দ বোসের কাছে।
11:02 PM (IST) Mar 10
Srijato Accident: শ্রীজাতর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার মেদিনীপুরের একটি অনুষ্ঠানে যান কবি। সেখান থেকেই ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িকে সজোরে ধাক্কা মারে। তবে সেই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই গাড়িটি পুরো ভেঙেচুরে দুমড়ে মুচড়ে যায়।
10:47 PM (IST) Mar 10
Energy Crisis: পশ্চিম এশিয়ার সংকটের মাঝেও ভারতে জ্বালানির কোনো অভাব হবে না, এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, বাড়ির রান্নার গ্যাস ও গাড়ির CNG সরবরাহ পুরোপুরি সুরক্ষিত এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
10:40 PM (IST) Mar 10
TMC Dharmatala Meeting: মমতার কথায়, “আমরা আশা রাখি যে, সুপ্রিম কোর্ট বিচারের সর্বোচ্চ প্রতিষ্ঠান। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির উপরেও আমাদের ভরসা এবং আস্থা রয়েছে। তাই আমাদের আবেদন থাকবে, প্রকৃত ভোটারদের নাম যেন কোনওভাবেই বাদ না যায়।"
10:12 PM (IST) Mar 10
Mamata Banerjee's Painting: মঙ্গলবার ধর্নামঞ্চের এক দিকে ক্যানভাস নিয়ে ছবি আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চলা SIR প্রক্রিয়ার প্রতিবাদে ধর্না মঞ্চে বসেও সেই নিয়েই ছবি আঁলেন মমতা। ছবিতেই লিখেছেন, 'SIR VANISH'।
10:09 PM (IST) Mar 10
Mamata Banerjee: ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার, ধর্না তুলে নেন মমতা। তবে সেই ধর্নামঞ্চ থেকেই দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা।
09:32 PM (IST) Mar 10
viral video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির ভিডিও। যিনি ক্ষোভ উগরে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। তাঁর কথায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের জন্যই তাঁদের ব্যবহার করে।
09:32 PM (IST) Mar 10
British Airways Cancels Flight: মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে তাড়াতাড়ি থামছে না, তা পরিষ্কার হয়ে গেল। দোহা,আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের একাধিক শহরে উড়ান বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ। আবু ধাবির সব বানিজ্যিক বিমান চলতি বছরের পরের সময় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
08:51 PM (IST) Mar 10
Narendra Modi Brigade rally: শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড। আর সেই কারণে শুরু হয়েছিল মঞ্চ তৈরির কাজ। কিন্তু মোদীর নিরাপত্তায় কোনও ঘাটতি রাখতে চায় না, এসপিজি। আর সেই কারণেই খোলা হল মঞ্চ।
07:29 PM (IST) Mar 10
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়, ইজরায়েলের গোয়েন্দা সংস্থা 'মোসাদ'-এর হয়ে কাজ করা এক ভারতীয় গুপ্তচরকে বাহারাইনে গ্রেফতার করা হয়েছে। ভারত সরকার এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। PIB-র ফ্যাক্ট চেক টিম জানিয়েছে, এই খবর পুরোপুরি ভুয়ো এবং ভিত্তিহীন।
07:12 PM (IST) Mar 10
Hormuz Strait: হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করলে ফল ভালো হবে না, ইরানকে সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন কিছু হলে ইরানের ওপর ভয়ঙ্কর হামলা চালানো হবে। আমেরিকা ইরান যুদ্ধের আজ ১৫ দিন।
06:40 PM (IST) Mar 10
TMC Vs ECI: নির্বাচন কমিশনের রাজ্য সফরের সময়ই ধর্মতলায় SIR ইস্যুতে ধর্না দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়ে ৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত নিয়ে মন্তব্য করেছেন অভিষেক। পাল্টা জবাব জ্ঞানেশ কুমারের।
05:31 PM (IST) Mar 10
Pay commission: অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার। কবে থেকে কার্যকর হবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। একই সঙ্গে জেনে নিন ১ম থেকে সপ্তম বেতন কমিশনের অধীনে কত টাকা বেতন পেতেন- দেখুন তারই হিসেব।
04:35 PM (IST) Mar 10
Cricket Controversy: T20 বিশ্বকাপ ট্রফি নিয়ে হনুমান মন্দিরে যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল সাংসদ কীর্তি আজাদের সমালোচনার জবাবে মন্দিরের মহন্ত ঈশ্বরদাস মহারাজ বলেছেন, বিশ্বাস ব্যক্তিগত বিষয়, যারা বোঝে না তারাই প্রশ্ন তোলে।
04:15 PM (IST) Mar 10
Mojtaba Khamenei Personal Life: ব্যক্তিগত জীবনে কেমন প্রায়াত আলি খামেনেইর পুত্র মোজতাবা খামেনেই? তাঁর হাতেই ইরানের রাজপাট। ইরানের জনগণের কথায় তিনি আলি খামেনেইর মতই কট্টোরপন্থী মুসলিম শাসক।
03:45 PM (IST) Mar 10
Domestic LPG Cylinder Booking rules: দেশজুড়ে গ্যাস দাম বৃদ্ধির পাশাপাশি এবার আরও বাড়ল গ্যাস বুকিংয়ের সময়সীমা। কেন্দ্রের তরফে আরও বাড়ানো হল গ্যাস বুকিংয়ের সময়। কতদিন বাড়ল সময়? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:34 PM (IST) Mar 10
DA Case Update: কারা কারা DA পাবে আরপাবে না তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি সুপ্রিম কোর্টে যেপ্রাপকদের একটি তালিকা আদালতে জমা দিয়েছে। তাতেই উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে।
02:38 PM (IST) Mar 10
Team India 131 crore Cash Prize: দেশের মাটিতে টি-২০ ফর্ম্যাটের বিশ্বজয়কে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করা হল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বকাপজয়ী ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে মোট ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার
12:35 PM (IST) Mar 10
উত্তরপ্রদেশ সরকার রাজ্যের সার্কিট হাউস ও গেস্ট হাউস বুকিং-এর প্রক্রিয়া এবার পুরোপুরি অনলাইন করে দিল। এখন থেকে রাজ্যের ২১টি সার্কিট হাউস এবং ৩৩৪টি গেস্ট হাউসের ঘর ডিজিটাল পোর্টালের মাধ্যমে বুক করা যাবে। সাধারণ মানুষও সহজে এই সুবিধা পাবেন।
12:21 PM (IST) Mar 10
Gold Price Today Kolkata: মঙ্গলবারে কাঁচা সোনার দাম কিছুটা কমলেও বেড়েছে গহণার সোনার দাম। ১০ মার্চ কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:10 PM (IST) Mar 10
Mumbai LPG Cylinder Shortage News: বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহের ঘাটতিতে এবার বন্ধ হোটেল-রেস্তঁরায় রান্না। একাধিক রেস্টুরেন্টে বন্ধ রান্না। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:59 AM (IST) Mar 10
10:37 AM (IST) Mar 10
২০২৬ সালে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি কি বাড়ানো হবে? মধ্যশিক্ষা পর্ষদের ঘোষিত মাত্র ৬ দিনের গ্রীষ্মাবকাশ নিয়ে শিক্ষক মহলে অসন্তোষ। তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা ও ছুটির তালিকা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত সংবাদ প্রতিবেদনটি পড়ুন।
10:18 AM (IST) Mar 10
Donald Trump On Iran: ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শুরু জোর তরজা। ইরানের (Iran Attack) উপর হামলা নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য ট্রাম্পের। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:46 AM (IST) Mar 10
সৌদির আল শাইবা তেলক্ষেত্রে আবার হামলা হয়েছে। অন্যদিকে, ইরান দাবি করেছে যে রাশিয়া ও চিনের মতো দেশগুলো যুদ্ধবিরতির জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেছে। টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে।
09:04 AM (IST) Mar 10
PM Kisan Yojana 22 Installment: দেশজুড়ে লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের অধীনে ২০০০ এর ২২ তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। হোলির আগে অর্থ প্রদানের কথা ছিল, কিন্তু এখনও তা দেওয়া হয়নি, যার ফলে অনেক সুবিধাভোগী পরবর্তী হস্তান্তরের তারিখ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পরবর্তী কিস্তি কখন জমা হবে তা ঘোষণা করেনি। তবে, মিডিয়া রিপোর্ট অনুসারে, কিস্তির ঘোষণা ১৩ মার্চের কাছাকাছি হতে পারে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সফর করবেন। পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল যে ফেব্রুয়ারির শেষের দিকে বা হোলির আগে কিস্তিটি দেওয়া হতে পারে, তবে এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা হয়নি। এটি প্রত্যাশিত ছিল কারণ বিগত বছরের প্রবণতাগুলি ইঙ্গিত দেয় যে PM-KISAN প্রকল্পের প্রথম কিস্তি সাধারণত ফেব্রুয়ারিতে আসে।
09:04 AM (IST) Mar 10
মঙ্গলবা র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলিতে বৃষ্টির আশঙ্কা। তাই আগামী ২ দিন বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং , কালিম্পং-এ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ মার্চ পর্যন্ত এই তিন জেলা-সহ বাকি সব জেলাতেই বৃষ্টি হবে।
09:03 AM (IST) Mar 10
Sukanya Samriddhi Yojana Benefits: কন্যা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে, বাবা-মা তার জন্য একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেন। একটি ভাল শিক্ষা, একটি স্বাবলম্বী জীবন এবং পরবর্তী বিবাহের মতো দায়িত্বের জন্য আর্থিক প্রস্তুতি সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।