কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
10:53 PM (IST) Mar 25
তাঁরই দেওয়া একটি আদেশকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত এবং সম্ভাব্য ফৌজদারি আদালত অবমাননা মামলার বিষয়ে সতর্ক করেছেন। চিকিৎসা শিক্ষায় ভর্তি সংক্রান্ত একটি মামলার শুনানিকালে প্রধান বিচারপতি একটি চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ করেন।
10:11 PM (IST) Mar 25
Suvendu Adhikari: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সমাজের বিভিন্ন অংশের মানুষের মন জয় করতে চাইছেন। বিশেষ করে মহিলাদের মন জয় করাই বিজেপি (BJP) ও শুভেন্দুর লক্ষ্য।
10:04 PM (IST) Mar 25
Elif Karaarslan Scandal: তুরস্কের এক মহিলা রেফারির যৌন কেলেঙ্কারি নিয়ে তোলপাড়। এলিফ কারাআরসলান নামের তরুণী সেই ফুটবল রেফারিকে ঘিরে বিতর্ক ক্রমেই জটিল আকার নিচ্ছে। ২৪ বছর বয়সী এই রেফারি, তুরস্কের ক্লাব ফুটবল লিগ ও যুব স্তরের ম্যাচ পরিচালনা করেন।
09:57 PM (IST) Mar 25
ভূ-রাজনীতিতে পাকিস্তানের মতো কোনও "দালাল দেশ" হিসেবে কাজ করতে পারে না ভারত। বুধবার পশ্চিম এশিয়া সঙ্কট নিয়ে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে এমন মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলো উদ্বেগ প্রকাশ করার প্রেক্ষাপটে বিদেশমন্ত্রী এই মন্তব্য করেন।
08:55 PM (IST) Mar 25
বুধবার বাংলাদেশে রাজবাড়ির দৌলতদিয়া টার্মিনালে ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গিয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেশ কয়েকজন যাত্রীসহ নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ডুবুরি নামানো হয়েছে।
08:45 PM (IST) Mar 25
BJP Candidate Chunchura: বঙ্গে তৃতীয় দফার প্রার্থী তালিকায় হুগলীর চুঁচুড়ায় কেন্দ্রের তালিকায় কিছুটা চমক দিল বিজেপি। গতবার চুঁচুড়ায় সেই সময় সাংসদ থাকা লকেট চট্টোপাধ্যায়-কে প্রার্থী করেছিল বিজেপি। তবে লকেট জিততে পারেননি।
08:07 PM (IST) Mar 25
বিধানসভা নির্বাচনে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছে অভয়ার মা রত্না দেবনাথকে।
07:44 PM (IST) Mar 25
Rajasthan Royals Sold: আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হওয়ার আগে অন্যতম জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়ে গেল। রাজস্থান রয়্যালসের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মালিকানাও বদল হয়ে গিয়েছে। রয়্যাল ও রয়্যালসের মালিকানা বদল নিয়ে ক্রিকেট ও বাণিজ্য মহলে আলোচনা চলছে।
07:26 PM (IST) Mar 25
প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন জানিয়েছে, ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীনের মধ্যে মোট ৩২ লক্ষ নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, এই হিসেব অনুযায়ী প্রায় ১৩ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা।
07:26 PM (IST) Mar 25
Manoj Tiwari: ২০২১ সালে ব্যাটিং প্র্যাকটিশ করার সময় ১৩ তেকে ১৪টা মিসড কল দেখে পরে ফোন করেছিলেন।এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা শুনে চমকে গিয়েছিলেন।তারপরই রাজনীতিতে আচমকা যোগদান, এরপর বিধায়ক, আর ভোট জিতে অপ্রত্যাশিতভাবে রাজ্যের ক্রীড়ামন্ত্রীও হয়ে যান।
06:36 PM (IST) Mar 25
West Bengal Assembly Election 2026: উত্তরবঙ্গে ভোটপ্রচারে গিয়ে আবারও এসআইআর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নকশালবাড়ির সভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সভা থেকে তিনি বড় ঘোষণাও করেন। যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য ক্যাম্প করা হবে বলে জানান তিনি। বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে।
06:12 PM (IST) Mar 25
2026 West Bengal Legislative Assembly Election: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যজুড়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। সব দলের প্রার্থীরাই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। এরই মধ্যে হুগলি জেলার আরামবাগে প্রচারে গিয়ে সাধারণ মানুষের কড়া প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়লেন তৃণমূল কংগ্রেস (AITC) প্রার্থী মিতা বাগ।
05:40 PM (IST) Mar 25
Jasprit Bumrah: ভারতীয় ক্রিকেট দলই শুধু নয়, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। এই তারকা ভারতীয় দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। কিন্তু তিনি চোটপ্রবণ ক্রিকেটার। আন্তর্জাতিক কেরিয়ারে বারবার চোট পেয়েছেন এই ক্রিকেটার। শনিবার শুরু হচ্ছে আইপিএল ২০২৬ (IPL 2026)। তার আগে ফের বুমরার চোট নিয়ে জল্পনা শুরু হয়েছে।
05:37 PM (IST) Mar 25
Piped Natural Gas (PNG): মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যুদ্ধের খবর সর্বত্র। ভারতের প্রতিটি কোণায় এটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, দূরের দেশের এই যুদ্ধগুলো আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যিটা হল এটি সরাসরি আপনার রান্নাঘরের বাজেট এবং আপনার গাড়ির গতিকে প্রভাবিত করতে পারে। ভারত তার গ্যাসের চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে।
04:53 PM (IST) Mar 25
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত নিয়ে আলোচনার জন্য সরকার আজ সন্ধ্যায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই সর্বদলীয় বৈঠকটি সংসদ চত্বরে অনুষ্ঠিত হবে। এই সর্বদল বৈঠকে হাজির থাকবে না তৃণমূল কংগ্রেস। তারা এই বিষয়ে সরকারকে জানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যেই সরকার এই বৈঠকের আয়োজন করেছে।
04:53 PM (IST) Mar 25
Shikhar Dhawan Divorce News: বিবাহ বিচ্ছেদ ও খোরপোষ মামলায় বড় স্বস্তি পেলেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ধাওয়ানের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী আয়েষা মুখার্জি (Aesha Mukherjee)-র আর্থিক বিবাদে বড় স্বস্তি দিল দিল্লির পারিবারিক আদালত।
04:34 PM (IST) Mar 25
নির্বাচনমুখী বাংলা এবার রাম নবমীর (Ram Navami) এক নজিরবিহীন পালনের সাক্ষী হতে চলেছে। গেরুয়া শিবির এবার ৪,০০০-এরও বেশি শোভাযাত্রা ও পুজোর আয়োজন করতে চলেছে। যা গত বছরের চেয়ে অন্তত ১,০০০ বেশি। রাম নবমী উৎসবটি দুদিন ধরে—২৬ ও ২৭ মার্চ—পালিত হবে এবং এই উপলক্ষে সমগ্র বাংলা জুড়ে শোভাযাত্রা ও পুজোর আয়োজন করা হবে।
04:26 PM (IST) Mar 25
L Sivaramakrishnan: প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন বর্ণবিদ্বেষের (Racism) শিকার হয়েছেন বলে যে অভিযোগ করেছেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। শুধু দলের বাইরের ব্যক্তিদের বিরুদ্ধেই নয়, ভারতীয় ক্রিকেট দলে তাঁর প্রাক্তন সতীর্থদের বিরুদ্ধেও বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ এনেছেন শিবরামকৃষ্ণন।
03:39 PM (IST) Mar 25
উৎপাদন মূল্য বেড়ে যাওয়ার কারণে দাম বাড়তে পারে বিয়ারের (Beer)। বিয়ার উৎপাদনকারীরা ক্রমবর্ধমান ব্যয়ের চাপের কথা উল্লেখ করে বিয়ারের দাম বাড়ানোর দাবি জানাতে পারে সরকারের কাছে। কাঁচামালের খরচ ক্রমাগত তীব্র হারে বাড়তে থাকায় 'ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া' (BAI) বিভিন্ন রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো শুরু করবে।
03:18 PM (IST) Mar 25
West Bengal Election 2026: বেজে গিয়েছে ভোটের দামামা। জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবিরই। এদিকে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই একের পর এক বিধিনিষেধ জারি করছে কমিশন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:11 PM (IST) Mar 25
Kylian Mbappe Knee Injury: রিয়াল মাদ্রিদের (Real Madrid) ফরাসি (French) তারকা কিলিয়ান এমবাপে ক্লাবের হয়ে খেলার পাশাপাশি জুনে বিশ্বকাপে (FIFA World Cup 2026) খেলার জন্যও তৈরি হচ্ছেন। কিন্তু এরই মধ্যে তাঁর হাঁটুর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তার চেয়েও বেশি উদ্বেগ তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের চিকিৎসার অব্যবস্থা নিয়ে।
02:54 PM (IST) Mar 25
DA Hike Update: আপনি যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা পেনশনভোগী হন, তবে এই খবরটি আপনার জন্য উপকারী। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের জানুয়ারি-জুন মাসের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ (DA/DR) বৃদ্ধির ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
02:13 PM (IST) Mar 25
Mobile Recharge Raghav Chadha: দেশের মধ্যে ব্যবসা করা টেলিকম সংস্থাগুলির রিচার্জ পদ্ধতি নিয়ে সংসদে প্রশ্ন তুললেন এই রাজ্যসভার এই আপ সাংসদ। ঠিক কী বলেছেন তিনি? সংসদে রাঘব চাড্ডা জানান, রিচার্জ শেষ হয়ে গেলে যেভাবে প্রিপেইড গ্রাহকদের ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং যেভাবে ২৮ দিনের প্ল্যান বানিয়ে বছরে ১৩ বার রিচার্জ করতে বাধ্য করা হয়।
01:09 PM (IST) Mar 25
Stock Market Update: ছুটির আগে ট্রেডাররা তাদের পজিশন কিছুটা হলেও হালকা রাখতে পারেন। বিশেষ করে, যেহেতু পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তাই বিনিয়োগকারীরাও একটু বুঝেশুনে পা ফেলতে চাইছেন। নিফটির জন্য, ২৩,৪০০ স্তরটি খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম বৃদ্ধি বাজারের উদ্বেগকে কিছুটা হলেও প্রশমিত করেছে।
12:41 PM (IST) Mar 25
Dhupguri Child Death News: বালি মাফিয়াদের দৌরাত্ম্যে মর্মান্তিক পরিণতি একরত্তির। মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই ডাম্পারের ধাক্কায় নিহত শিশু। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:09 PM (IST) Mar 25
12:06 PM (IST) Mar 25
West Bengal Weather: বাসন্তী দুর্গোৎসব শুরু হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা পারদ। চৈত্রের শুরু থেকে বেলা বাড়তেই ঘেমেনেয়ে একাকার অবস্থা শহরবাসীর। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:56 AM (IST) Mar 25
৩১ বছর বয়সী এই যুবক এক দশকেরও বেশি সময় ধরে প্রায় অচৈতন্য অবস্থায় ছিলেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট তাঁর লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার অনুমতি দেয়।
11:24 AM (IST) Mar 25
RamNavami 2026: রামনবমী নিয়ে বড় আপডেট। রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষ অনুমতি আদালতের। কী কী শর্ত বেঁধে দিলো কলকাতা হাইকোর্ট? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:19 AM (IST) Mar 25
10:46 AM (IST) Mar 25
10:25 AM (IST) Mar 25
10:01 AM (IST) Mar 25
সশস্ত্র সীমা বল বা এসএসবি-র তরফ থেকে কনস্টেবল নিয়োগের (SSB Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রায় ১ হাজার শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
09:46 AM (IST) Mar 25
Sonia Gandhi News: ফের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার রাত থেকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি তিনি। কোন সমস্যায় ভুগছেন কংগ্রেস নেত্রী? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:35 AM (IST) Mar 25
গঙ্গার ওপর এই নতুন আকর্ষণ স্থানীয় পর্যটন ও ব্যবসায় নতুন গতি আনবে বলে আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা।
09:07 AM (IST) Mar 25
Mamata Banerjee News: ভোটের আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। কোন কোন পদ ছাড়লেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।
09:00 AM (IST) Mar 25
২০২৬ সালে কি নেমে আসবে চরম বিপর্যয়? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এলিয়েনদের আগমন এবং বড় ধরনের আর্থিক মন্দার আশঙ্কায় কাঁপছে বিশ্ব। বিস্তারিত জানুন এই বিশেষ প্রতিবেদনে।
08:41 AM (IST) Mar 25
লেবানন সরকার ইরানের রাষ্ট্রদূত-মনোনীত মহম্মদ রেজা শিবানিকে দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে 'পার্সোনা নন গ্রাটা' (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে ২৯ মার্চের মধ্যে লেবানন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের বিদেশমন্ত্রী ইউসেফ রাগ্গি এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
08:40 AM (IST) Mar 25
দেশে জ্বালানির ঘাটতির আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে সরকার জানিয়েছে দেশে জ্বালানির অভাব নেই, তবে অতিরিক্ত বুকিং রুখতে ডবল সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য গ্যাস বুকিং-এর ন্যূনতম সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে।
08:40 AM (IST) Mar 25
আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে আবহাওয়া বদলের পূর্বাভাস। সপ্তাহান্তে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। জেনে নিন আজকের আবহাওয়া ও বৃষ্টির লেটেস্ট আপডেট।