কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
04:21 PM (IST) Sep 25
Asian Games 2026 Badminton: চলতি এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। পুরুষদের ডাবলসে পদক জয়ের জন্য সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy-Chirag Shetty) জুটির দিকে তাকিয়েছিল সারা দেশ। কিন্তু হতাশ করল এই জুটি।
04:18 PM (IST) Sep 25
সই জাল করে সংস্থার যৌথ অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী পবন ভীমসরিয়াকে জেল হেফাজতে পাঠাল আদালত। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, নিজের ভাই সঞ্জয় ভীমসরিয়ার সই জাল করে কলকাতার একটি সংস্থার যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১.৫ কোটি টাকা তোলা হয়েছিল।
03:52 PM (IST) Sep 25
Nandigram: বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রাম উপনির্বাচনের আগে মামলায় কী হল, জানুন বিস্তারিত।
02:59 PM (IST) Sep 25
Asian Games 2026 India: প্রত্যাশামতোই চলতি এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা বাড়ছে। পুরুষ ও মহিলা হকিতে পদকের আশা উজ্জ্বল হয়ে উঠেছে। পুরুষ হকি দলের পাশাপাশি মহিলা হকি দলও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ফলে হকিতে জোড়া পদক পাওয়া সময়ের অপেক্ষা বলে আশা করছে সারা দেশ।
02:53 PM (IST) Sep 25
আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। যন্তর মন্তরে ধর্নার অনুমতি না মেলায় এবার দিল্লি পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
02:42 PM (IST) Sep 25
Amit Shah: উত্তরপ্রদেশ থেকে মাফিয়াদের উৎখাত করে রাজ্যটিকে বিনিয়োগের সেরা ঠিকানা বানিয়েছে যোগী সরকার। শুক্রবার, এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগের এসপি-বিএসপি আমলের সঙ্গে বর্তমান 'ডাবল-ইঞ্জিন' সরকারের সাফল্যের তুলনাও টানেন তিনি।
02:24 PM (IST) Sep 25
Stock Market Update: ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০৬ ডলারের কাছাকাছি এবং মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী রয়েছে। ম্যাক্স হেলথকেয়ারের শেয়ারের দাম ২ শতাংশেরও বেশি কমে গেছে। সেইসঙ্গে, ইন্ডিয়া সিমেন্টস-এর শেয়ারের দাম ২ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে এবং শেয়ারটির দাম ৫২-সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
01:35 PM (IST) Sep 25
জুরিখ থেকে দিল্লিগামী Air India-র একটি বিমানের উড়ানের ঠিক আগে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ হলেন পাইলট। ঘটনাটি ঘটে ৬ সেপ্টেম্বর জুরিখ বিমানবন্দরে। পরীক্ষায় মদ্যপানের প্রমাণ মেলার পর ওই পাইলটকে বিমান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে যাত্রী হিসেবে ভারতে ফেরানো হয়। বর্তমানে তিনি সাসপেন্ড রয়েছেন।
01:10 PM (IST) Sep 25
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। পাশাপাশি, সাম্প্রতিক বিপর্যয়ে পাশে দাঁড়ানোর জন্য ভারত ও চিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
12:45 PM (IST) Sep 25
সৌরজগতের বাইরে থাকা একটি গ্রহ থেকে সরাসরি রেডিও সিগন্যাল শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে থাকা গ্যাস জায়ান্ট গ্রহ বিটা পিক্টোরিস বি (Beta Pictoris b) থেকে এই সংকেত এসেছে। দক্ষিণ আফ্রিকার MeerKAT রেডিও টেলিস্কোপ অ্যারে ব্যবহার করে এই সিগন্যাল শনাক্ত করা হয়েছে।
12:41 PM (IST) Sep 25
Oldest Durga of Kolkata: কলকাতার প্রথম দুর্গা কে জানেন? চিৎপুরের চিত্তেশ্বরী মন্দিরে পুজো পান ডাকাত প্রতিষ্ঠিত প্রায় সাড়ে পাঁচশো বছরের প্রাচীন দুর্গামূর্তি। রইল ইতিহাসের চমকপ্রদ কাহিনি।
11:50 AM (IST) Sep 25
পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার ভোরে মাদপুর স্টেশন সংলগ্ন বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
11:46 AM (IST) Sep 25
Weather News: শক্তি হারিয়েছে গভীর নিম্নচাপ, তবু স্বস্তি নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত জারি বৃষ্টির সতর্কতা। কোথায় কমলা সতর্কতা, কতটা হবে বৃষ্টি— জেনে নিন বিস্তারিত।
11:21 AM (IST) Sep 25
অষ্টম বেতন কমিশনকে ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। বেতন, পেনশন এবং বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে কর্মী সংগঠন, পেনশনভোগীদের সংগঠন এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করছে কমিশন।
10:56 AM (IST) Sep 25
Election Commission of India: অভিযোগ সেই সীমা খান্নাকে ঘিরেই। যিনি জাতীয় নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের ডিরেক্টর জেনারেলের পদে দায়িত্বে রয়েছেন (Election Commission of India)। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর নতুন একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
10:56 AM (IST) Sep 25
নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে যাওয়ার সময় এবং সেখান থেকে বেরনোর পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে সন্ত্রাসবাদ ও লস্কর-ই-তইবার (LeT) প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে নিয়ে সরাসরি প্রশ্ন করেন সাংবাদিকরা। কিন্তু দু’টি প্রশ্নের কোনওটিরই উত্তর দেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী।
10:43 AM (IST) Sep 25
Ayushman card: দেড় লক্ষের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে! দৃষ্টি হারানোর মুখে ময়নাগুড়ির 'কাজের পিসি'কে নয়া জীবন দিল আয়ুষ্মান কার্ড। রিঙ্কু দাসের আয়ুষ্মান কার্ড তৈরিতে উদ্যোগী হয়েছিলেন স্থানীয়রাই।
10:27 AM (IST) Sep 25
10:20 AM (IST) Sep 25
WB Police Job: মনের জোরের কাছে দারিদ্র-অভাব অনটন যে কোনও কিছুই নয়। তা ফের প্রমাণ করলেন ময়নাগুড়ির তিন ভাইবোন। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে একসঙ্গে একই পরিবারের তিনভাইবোন পেলেন সরকারি চাকরি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
10:10 AM (IST) Sep 25
২০৩২ সালের ইউসিআই রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেল পুনে। ভারতের মাটিতে এই প্রথম সাইক্লিংয়ের এত বড় কোনও বিশ্ব আসর বসতে চলেছে।
09:51 AM (IST) Sep 25
Ayodhya School: আজ সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে সরকার। বিষয়টি কার্যকর করার জন্য জেলাশাসকদের নির্দেশও দেওয়া হয়েছে। দুর্যোগের কারণেই এই সিদ্ধান্ত সরকারের।
09:27 AM (IST) Sep 25
এশিয়ান গেমসের ষষ্ঠ দিনটি দুর্দান্তভাবে শুরু হয়েছে ভারতের জন্য। শুটারদের হাত ধরে এসেছে একটি সোনা ও একটি রুপোর পদক। ফলে প্রতিযোগিতায় ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হয়েছে ১৯। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ফাইনালে সুরচি ও কমলজিৎ সিং সোনা জিতেছেন।
09:23 AM (IST) Sep 25
Mamata Banerjee Case: জোড়াফুল প্রতীক ও তৃণমূলের নাম নিয়ে সুপ্রিম কোর্টে বড় শুনানি। কমিশনের কাছে সময়সীমা জানতে চাইল প্রধান বিচারপতির বেঞ্চ। মমতা বনাম ঋতব্রত শিবিরের লড়াইয়ে এবার কী হবে? পরবর্তী শুনানি সোমবার।
08:51 AM (IST) Sep 25
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওভারহেড ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য আগামী শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। সোনারপুর ও বারুইপুরের মধ্যে কাজের জেরে কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
08:45 AM (IST) Sep 25
Sunday Bank Open: ধর্মঘট ও সাপ্তাহিক ছুটির কারণে একটানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই সময়ে গ্রাহকরা যাতে কোনওরকম অসুবিধায় না পড়েন তারজন্য এই সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক। কী বলছে আরবিআই-এর গাইডলাইন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।
08:45 AM (IST) Sep 25
DA Arrears: পুজোর আগেই সুখবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য। বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, তবে বাদ পড়লেন শিক্ষকরা। মুখ্যসচিবকে চিঠি শিক্ষক সংগঠনের। জেনে নিন কারা কীভাবে টাকা পাবেন।