LIVE NOW
Published : Jun 14, 2026, 09:06 AM ISTUpdated : Jun 14, 2026, 11:45 PM IST

Ajker Bangla News Live: Annapurna Bhandar Ayushman Card - অন্নপূর্ণা ভাণ্ডার-আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করা যাবে জনকল্যাণ শিবির থেকেই! কবে শুরু আপনার পাড়ায়?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Suvendu Adhikari Touts Double Engine Government Benefits in West Bengal

11:45 PM (IST) Jun 14

Annapurna Bhandar Ayushman Card - অন্নপূর্ণা ভাণ্ডার-আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করা যাবে জনকল্যাণ শিবির থেকেই! কবে শুরু আপনার পাড়ায়?

Annapurna Bhandar Ayushman Card: এই শিবিরের প্রধান লক্ষ্য হল, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং আবেদন গ্রহণ করার কাজকে একটি ছাতার তলায় নিয়ে আসা। নবান্ন সূত্রে খবর, সোমবার থেকে বুধবার অবধি রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লক লেভেলে এই বিশেষ শিবিরগুলির আয়োজন করা হবে সরকারের তরফে।

Read Full Story

10:49 PM (IST) Jun 14

TMC Corruption - "তৃণমূলের সব MP-MLA দুর্নীতিতে যুক্ত" - বিস্ফোরক মন্তব্য মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের

রবিবার মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন যে, তৃণমূলের সমস্ত সাংসদ ও বিধায়ক জালিয়াতির সঙ্গে যুক্ত এবং কেউ কেউ টাকার বিনিময়ে সরকারি চাকরিও বিক্রি করেছেন। তিনি আরও বলেন, খুব শীঘ্রই সিবিআই ও ইডি অভিষেক ব্যানার্জি এবং মদন মিত্রের মতো নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
Read Full Story

10:38 PM (IST) Jun 14

India vs Pakistan - পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের

ICC Women's T20 World Cup 2026: রবিবার বার্মিংহ্যামের (Birmingham) এজবাস্টনে (Edgbaston) মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারতীয় দল (India Women vs Pakistan Women)। রবিবারই এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামে ভারত। ব্যাটিং-বোলিংয়ে ভারতীয় ক্রিকেটারদের অনবদ্য লড়াই দেখা গেল।

Read Full Story

10:03 PM (IST) Jun 14

Trinamool Rebel MPs New Party - কাকলি-সায়নীদের নতুন রাজনৈতিক ঠিকানাকে নিয়ে বিস্ফোরক তথ্য

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন রাজনৈতিক ঠিকানা এখন ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)। তবে নির্বাচন কমিশনের নথিতে দলটির সংক্ষিপ্ত নাম NCPN। হঠাৎ আলোচনায় উঠে আসা এই দলকে ঘিরে রয়েছে একাধিক চমকপ্রদ তথ্য।

Read Full Story

10:01 PM (IST) Jun 14

পচা ডিম থেকে বাঁচতে একছুটে গারদের পিছনে তৃণমূল নেতা স্বপন নন্দী, গ্রিন সিটি-কাণ্ডে পাকড়াও

গ্রিন সিটি দুর্নীতি কাণ্ডে অন্যতম মুখ স্বপন নন্দী কেরলম থেকে আরামবাগে পৌঁছাতেই শুরু হয় ডিমের বৃষ্টি, ‘চোর চোর’ স্লোগান। জনরোষের মুখে পরে দৌড় দিতে গিয়ে খুলে গেলো প্যান্ট। তারপর কী হল?

Read Full Story

09:27 PM (IST) Jun 14

Yuva Shakti - যুবশক্তি প্রকল্পে বেকার ভাতা কবে? বার্ধক্য ভাতা নিয়েও বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী

পালাবদলের পর বাংলায় একে একে চালু হচ্ছে বিজেপির প্রতিশ্রুত প্রকল্পগুলি। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন ৫০ লক্ষ মানুষ। এবার যুবশক্তি (Yubashakti) ও বার্ধক্য ভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

 

Read Full Story

09:08 PM (IST) Jun 14

India vs Pakistan - স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের

India Women vs Pakistan Women: যে কোনও পর্যায়ের খেলাতেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা থাকে। রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপেও (ICC Women's T20 World Cup 2026) ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা রয়েছে। ভারতীয় দল এবারও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে গেল। ম্যাচ জিতে পাকিস্তানকে জবাব দেওয়াই ভারতের লক্ষ্য।

Read Full Story

08:34 PM (IST) Jun 14

Ration card - এবার বাতিল হবে রেশন কার্ড! ডিলারদের 'না'-তে বিপাকে খাদ্য দপ্তর

Ration card: ভোটার তালিকার SIR প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গেছে, তাঁদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর। কিন্তু এই কাজে রেশন ডিলারদের সহযোগিতা না পেয়ে বিপাকে পড়েছেন আধিকারিকরা। জানুন পুরো ঘটনা ১০টি পয়েন্টে।

 

Read Full Story

08:16 PM (IST) Jun 14

Archery World Cup - দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দাপট, তিরন্দাজি বিশ্বকাপে সোনা ভারতের

Archery World Cup Stage 3: তিরন্দাজিতে ভারতের অনেকেই আন্তর্জাতিক স্তরে সাফল্য পাচ্ছেন। এবার তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্যায়ে রিকার্ভে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতল ভারত। দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে অসাধারণ লড়াই করলেন ধীরাজ বোম্মাদেবারা ও কুমকুম মহদ।

Read Full Story

08:02 PM (IST) Jun 14

TMC ভাঙন LIVE - স্পিকার ওম বিড়লার কাছে আজই গেলেন সুদীপ-শতাব্দীরা, দলত্যাগ আইনে পাল্টা চাপ তৃণমূলের

TMC Rift: তৃণমূলের অন্দরের কোন্দল এবার প্রকাশ্যে। সংসদে আলাদা বসার ব্যবস্থা চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বিদ্রোহী সাংসদরা। অন্যদিকে, দলত্যাগ বিরোধী আইন মনে করিয়ে কড়া বার্তা দিয়েছে দল।

Read Full Story

07:43 PM (IST) Jun 14

Nationalist Citizen Party - বিদ্রোহী তৃণমূল সাংসদরা এই দলে যোগ দিতে পারেন, পরে NDA-কে সমর্থন

বিজেপিতে নয়। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা যোগ দিতে পারেন নতুন দলে। দলের বিদ্রোহী সাংসদরা অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে মিশে গিয়ে পরবর্তীতে কেন্দ্রে বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) সমর্থন জানাতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

Read Full Story

07:34 PM (IST) Jun 14

তৃণমূল ভাঙনের রাত - বঙ্গভবনে ইলিশ-খাসির ভোজ, কাল অধ্যক্ষের দরজায় ১৯ বিক্ষুব্ধ সাংসদ — যোগ দেবেন সুদীপও?

দিল্লিতে একে একে পৌঁছচ্ছেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। রবিবার বঙ্গভবনে নৈশভোজ, সোমবার লোকসভা অধ্যক্ষের কাছে স্বাক্ষর জমা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কি যোগ দিচ্ছেন বিদ্রোহীদের দলে?

 

Read Full Story

07:20 PM (IST) Jun 14

Morocco World Cup History - ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বরেকর্ড মরক্কোর, বিশ্বকাপে এর আগে কখনও ঘটেনি এমন কাণ্ড

Morocco World Cup History: বিশ্বকাপে বড় নজির। আজ, রবিবার ভোরে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের ৬৫ মিনিটে এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যা বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। সেই সময় মাঠে মরক্কোর হয়ে খেলছিলেন ১১ জন ফুটবলার।

Read Full Story

07:00 PM (IST) Jun 14

হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত

 টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হ্যান্ডশেক করলেন না ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমানপ্রীত কৌর। রবিবার মহিলা টি২০ বিশ্বকাপের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে টসের পরে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর তাঁর পাকিস্তানি প্রতিপক্ষ ফাতিমা সানার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্তই বহাল রাখলেন।

Read Full Story

06:00 PM (IST) Jun 14

Smart Meter - আগেই টাকা ভরতে হবে নাকি মাসে মাসে বিল দিতে হবে? স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

জুলাই মাস থেকেই রাজ্যজুড়ে ২ কোটি বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে, সাধারণ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর বিষয়ে যে তীব্র আপত্তি রয়েছে, তা বুঝতে পেরেছে নতুন সরকার।

Read Full Story

05:56 PM (IST) Jun 14

IRCTC নতুন আপডেট - মিনিটে ১.৫ লাখ টিকিট বুকিং, তৎকালে সার্ভার ডাউন আর নয় মঙ্গল থেকে

ভারতীয় রেল তাদের IRCTC সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে। এর ফলে টিকিট বুকিংয়ের ক্ষমতা প্রতি মিনিটে দেড় লক্ষ হবে। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল পিক আওয়ারে, বিশেষ করে তৎকাল বুকিংয়ের সময় সার্ভার ফেলিওরের সমস্যা কমানো।

 

Read Full Story

05:35 PM (IST) Jun 14

Abhishek Banerjee Kunal Ghosh - এবার ভবানী ভবনে হাজিরা দিলেন কুণাল ঘোষও, অভিষেকের মুখোমুখি বসিয়ে জেরা?

Abhishek Banerjee Kunal Ghosh: বিধানসভার সই জাল কাণ্ডে এবার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। প্রসঙ্গত, রবিবার সকালেই সিআইডি-র কাছে হাজিরা দিতে ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)।

Read Full Story

05:13 PM (IST) Jun 14

মোদীর ফ্রান্স সফর - ভারতের ডিএনএ-তেই উদ্ভাবন, নিস শহরে বার্তা মোদীর AI for All

ফ্রান্সের নিস শহরে 'ভারত ইনোভেটস ২০২৬' সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে বলেন, উদ্ভাবন ভারতের ডিএনএ-তে মিশে আছে। প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দিতে 'AI for All' অর্থাৎ 'সবার জন্য কৃত্রিম মেধা'-র উপর জোর দেন তিনি।

 

Read Full Story

04:59 PM (IST) Jun 14

হরমুজে ১০৭ দিন ধরে আটকে ৫০০-র বেশি ভারতীয় নাবিক, চাঞ্চল্যকর রিপোর্ট

হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী ১৩টি জাহাজে ৫৬২ জন ভারতীয় নাবিক ১০৭ দিন ধরে ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। 'এমটি সেলেস্টিয়াল' (MT Celestial) জাহাজে অসুস্থ হয়ে মারা যাওয়া ভারতীয় নাগরিক নিশান্ত উরথানাথনের মরদেহ শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা হতে পারে।

Read Full Story

04:21 PM (IST) Jun 14

PPF Interest Rates - পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের অজানা দিক! এড়িয়ে চলুন লোকসান

PPF Interest Rates: পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল একটি সরকারি সঞ্চয় প্রকল্প যা ৭.১% সুদ এবং আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধা দেয়। সর্বোচ্চ লাভ পেতে এবং লোকসান এড়াতে, সময়মতো টাকা জমা দেওয়া, বিনিয়োগের সীমা মেনে চলা অত্যন্ত জরুরি।

Read Full Story

03:29 PM (IST) Jun 14

মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, পুরোহিতরা পাবেন ৮ হাজার টাকা

দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

Read Full Story

01:40 PM (IST) Jun 14

TMC Rebel Group - তৃণমূলের অন্দরে মহাবিস্ফোরণ! ২০ নয় ২২ সাংসদ পাড়ি দিচ্ছেন দিল্লি, কাঁপছে বাংলার রাজনীতি

TMC Rebel Group: সাধের দলে নিজেই ব্রাত্য মমতা!  তৃণমূল কংগ্রেসের প্রায় ২২ জন বিক্ষুব্ধ সাংসদ একযোগে দিল্লি পাড়ি দিয়েছেন। দলবদল বা পৃথক গোষ্ঠী গঠনের জল্পনা উস্কে দেওয়া এই ঘটনা জাতীয় রাজনীতিতে তৃণমূলের শক্তি এবং ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা দিতে চলেছে। 

Read Full Story

01:38 PM (IST) Jun 14

Indian Army Uniform - ভারতীয় সেনা ইউনিফর্ম পরিবর্তন করেছে, গোঁফের দৈর্ঘ্যও নির্দিষ্ট, নতুন পোশাক বিধি কী?

ভারতীয় সেনাবাহিনী তাদের পোশাক ও সাজসজ্জা সংক্রান্ত নিয়মাবলীতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সেনাবাহিনীর নতুন ম্যানুয়াল, "আর্মি ইউনিফর্মস-২০২৬," ব্রিটিশ শাসনের দীর্ঘদিনের উত্তরাধিকার হিসেবে বিবেচিত বেশ কিছু বিধান পরিবর্তন বা বাতিল করেছে। 

 

Read Full Story

12:40 PM (IST) Jun 14

মেট্রোর পর এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে গাড়িও, গোটা প্ল্যানটা ডিটেলে জেনে নিন

ডাবল ইঞ্জিন সরকার আসতেই এবার বাংলায় উন্নয়নের ঢেউ বইতে শুরু করেছে। গঙ্গার তলা দিয়ে ইতিমধ্যেই গ্রিন লাইন মেট্রো বা ইস্ট-ওয়েস্ট মেট্রো চলে। এখন ট্রেনও গঙ্গা নীচ গাড়িও যেতে পারবে। এটাই রাজ্যের নতুন বিজেপি সরকারের একটি পরিকল্পনা।

Read Full Story

12:02 PM (IST) Jun 14

Abhishek Banerjee - সিআইডি-র কাছে হাজিরা দিতে ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে কী অবস্থা?

Abhishek Banerjee: রবিবার, ফের একবার ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক। যদিও তাঁকে বেলা ১২টা নাগাদ হাজিরা দিতে বলা হয়। কিন্তু জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডি দফতরে। প্রসঙ্গত, এই মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেয় যে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে সবরকমভাবে সহযোগিতা করতে হবে।

Read Full Story

11:56 AM (IST) Jun 14

Iran Uranium - হামলার ভয়ে ৫০০ কেজি ইউরেনিয়াম লুকিয়ে ফেলল ইরান, উদ্ধার করা প্রায় অসম্ভব

মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে যে, ইরান তার বোমা তৈরির উপযোগী ইউরেনিয়ামের বিশাল মজুত সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। ইরান ইচ্ছাকৃতভাবে সেই ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ধ্বংস করেছে যেখানে এই ইউরেনিয়াম মজুত ছিল এবং সেগুলোর প্রবেশপথে ল্যান্ডমাইন পেতে রেখেছে।

Read Full Story

11:31 AM (IST) Jun 14

গাড়িতে E85 ফুয়েল ঢালবেন? ১ লিটার ৮৫ টাকায় পেট্রোলের বিকল্প, কিন্তু ইঞ্জিন টিকবে তো?

পেট্রোলের দাম ১০ টাকা ছুঁইছুঁই, আর E85 জ্বালানি ৮৫ টাকায় পাওয়া যাচ্ছে। শুনেই লোভ লাগছে? থামুন। সব গাড়িতে E85 ঢালা যায় না। E85 মানে ৮৫% ইথানল + ১৫% পেট্রোল। সস্তা, পরিবেশবান্ধব, কিন্তু মাইলেজ ৩০% কম, আর সাধারণ ইঞ্জিনে ঢাললে রিপেয়ার খরচ ৫০ হাজার। আপনার গাড়ি "ফ্লেক্স ফুয়েল" না হলে E85 = ইঞ্জিনের মৃত্যু। আগে চেক করুন, তারপর ট্যাঙ্ক ভরুন।

Read Full Story

10:37 AM (IST) Jun 14

Manipur - ৬ নাগা সদস্যের হত্যা, কুকি গোষ্ঠীর দিকে আঙুল তুলে কড়া পদক্ষেপের দাবি

ছয়জন নাগা সদস্যের মৃতদেহ খুঁজে পাওয়ার পর কড়া পদক্ষেপের দাবি তুলেছে জয়েন্ট ট্রাইবস' কাউন্সিল। আহ্বায়ক মেরাওয়াও ইনকার অভিযোগ, বন্দি বিনিময়ের চুক্তি ভেঙেই কুকি গোষ্ঠীগুলি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি অভিযুক্তদের নামও প্রকাশ করেছেন।
Read Full Story

09:23 AM (IST) Jun 14

Job News - মাধ্যমিক পাস করলেই চাকরি! ভারতীয় রেলে সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। রেল মন্ত্রকের অধীনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ২০২৬ সালে ৬,৫০০-র বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, বেতন কাঠামো এবং গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Read Full Story

09:08 AM (IST) Jun 14

Abhishek Banerjee: অভিষেক-কুণাল তর্কাতর্কি, 'ঠান্ডা ঠান্ডা কুল কুল' বলে শান্ত করলেন মমতা

AITC Crisis: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Elections) ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্কট তৈরি হয়েছে। যত দিন যাচ্ছে দলে ভাঙন চওড়া হচ্ছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও দল ছাড়ছেন। যাঁরা এখনও তৃণমূল কংগ্রেসে আছেন, তাঁরাও মাঝেমধ্যেই ক্ষোভপ্রকাশ করছেন।

 

Read Full Story

09:07 AM (IST) Jun 14

কমবে অসহনীয় গরম? আজ ৭ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির তাণ্ডবের পূর্বাভাস

আজ কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তাপমাত্রা কত থাকতে পারে—জেনে নিন পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস।

Read Full Story

More Trending News