কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:43 PM (IST) Oct 14
জার্মানির বোখুম শহরে একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাগরিকের। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় খুনের সন্দেহে ওই আবাসনেরই ৪১ বছর বয়সি এক রোমানীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। আগুন লাগার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
09:47 PM (IST) Oct 14
দুর্গাপুজোয় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পুজোর দিনগুলিতে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কয়েকটি গুরুত্বপূর্ণ শাখায় রাতভর চলবে পুজো স্পেশাল ট্রেন।
09:07 PM (IST) Oct 14
BCCI Senior Men's Selection Committee: পশ্চিমাঞ্চলের প্রতিনিধি হিসেবে বিসিসিআই সিনিয়র পুরুষ দল নির্বাচন কমিটির সদস্য ছিলেন অজিত আগরকর (Ajit Agarkar)। তিনিই প্রধান নির্বাচক হন। তবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর এখন পশ্চিমাঞ্চল থেকে কোনও নির্বাচক নেই। নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। তবে এখনও কাউকে নিয়োগ করা হয়নি।
08:47 PM (IST) Oct 14
ইউটিউবার ধ্রুব রাঠির আইনি জটিলতা আরও বাড়ল। আট বছরের পুরনো একটি মামলায় ফের সমন জারির নির্দেশ দিল দিল্লির সাকেত আদালত। ধ্রুব রাঠির গুরুগ্রামের ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। এই মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সাঙ্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে।
07:55 PM (IST) Oct 14
চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে আরও ৪৫,১৮৫টি পদে নিয়োগের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে বলে জানানো হয়েছে। বুধবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
07:47 PM (IST) Oct 14
Mohammed Shami: দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তবে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2026-27) ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন মহম্মদ শামি। এবারের রঞ্জি ট্রফিতেও বাংলার প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে (Bengal vs Delhi) ভালো বোলিং করলেন এই অভিজ্ঞ পেসার। প্রথম ম্যাচে সহজ জয় পেল বাংলা।
07:41 PM (IST) Oct 14
Netflix Layoffs:বিনোদনের দুনিয়ায় হঠাৎই নেমে এল বড়সড় এক চরম আশঙ্কার মেঘ। বিশ্বজুড়ে ব্যবসা গুছিয়ে নিতে এক ধাক্কায় প্রায় ১ হাজার জন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'।
07:11 PM (IST) Oct 14
Viral News: দেশের চারদিকে আনন্দের পরিবেশ। কিন্তু সেই আনন্দের মাঝেই দুশ্চিন্তায় ভেঙে পড়লেন যুবক। খবর পেলেন, অসুস্থ তাঁর মা। যত তাড়াতাড়ি সম্ভব মায়ের কাছে পৌঁছতে হবে। এদিকে, বিমানের টিকিট নেই। তাই সাড়ে ১৩ লাখ খরচ করে ভাড়া করলেন আস্ত হেলিকপ্টার!
07:07 PM (IST) Oct 14
মহাকাশ থেকে ছুটে এসে আমাদের শরীর থেকে শুরু করে পৃথিবীর সবকিছুই বিনা বাধায় ভেদ করে চলে যায় 'নিউট্রিনো'। এই কণাগুলো বিজ্ঞানীদের সবসময়ই অবাক করে। সূর্যের কেন্দ্রে ঘটা নিউক্লিয়ার বিক্রিয়া থেকেই মূলত এদের জন্ম।
06:49 PM (IST) Oct 14
দুর্গাপুজোয় যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ পূর্ব রেলের। পুজোর মরশুমে সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনের তরফে প্রতিদিন ১২টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ১৭/১৮, ১৮/১৯, ১৯/২০ এবং ২০/২১ অক্টোবর ২০২৬-এর রাতে ব্যান্ডেল, তারকেশ্বর, চন্দনপুর, নৈহাটি এবং বর্ধমানের মেন ও কর্ড লাইনে এই ট্রেনগুলি চলবে।
06:39 PM (IST) Oct 14
Shikhar Dhawan News: পাকিস্তানের (Pakistan) ক্রিকেটারদের সঙ্গে একই দলে রাখা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানকে। এই ঘটনা ঘটেছে ওয়ার্ল্ড টি-২০ কন্টিনেন্ট কাপে (World T20 Continent Cup)। ধাওয়ানের দাবি, তাঁর অনুমতি না নিয়েই এই দলে রাখা হয়েছে। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
06:18 PM (IST) Oct 14
IDBI ব্যাঙ্কের মালিকানা বদলের পথে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। কানাডার আর্থিক সংস্থা Fairfax Financial Holdings-এর সহযোগী সংস্থা Canada Inc-এর কাছে IDBI ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার, ১৪ অক্টোবর এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
06:10 PM (IST) Oct 14
05:36 PM (IST) Oct 14
India vs West Indies T20 Series: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এই সিরিজ চলাকালীন এক বড় কেলেঙ্কারির পর্দাফাঁস হল। এই ঘটনায় অস্বস্তিতে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (Hyderabad Cricket Association) ও বিসিসিআই (BCCI)।
05:35 PM (IST) Oct 14
05:03 PM (IST) Oct 14
দীপাবলির আগে রেলকর্মীদের জন্য ৭৮ দিনের বোনাসে অনুমোদন কেন্দ্রের। কারা পাবেন, সর্বোচ্চ কত টাকা মিলবে এবং কী নিয়ম রয়েছে, জানুন।
04:59 PM (IST) Oct 14
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। ৬০ শতাংশ থেকে মহার্ঘ ভাতা বেড়ে ৬৩ শতাংশ হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। জুলাই ২০২৬ থেকে সম্ভাব্য এই বৃদ্ধি কার্যকর হলে বেতনে কত টাকা বাড়তে পারে?
04:39 PM (IST) Oct 14
Drug Trafficking Case: দুর্গাপুজোর (Durga Puja 2026) মুখে রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। একইসঙ্গে দুষ্কৃতীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ মাদকের কারবার রুখতে সাফল্য পেল।
04:27 PM (IST) Oct 14
ট্রেনে যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য বড় খবর। অনলাইনে টিকিট কাটলে যে বিমার সুবিধা পাওয়া যায়, এবার থেকে রেলের সংরক্ষণ কাউন্টার থেকে টিকিট কাটলেও সেই সুবিধা দিতে হবে। আগামী ২৭ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনার ক্ষেত্রে বিমার সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
03:44 PM (IST) Oct 14
Sri Lankan Hindu Man Death Sentence: ইসলাম ধর্ম (Islam) ও হজরত মহম্মদ (Prophet Muhammad) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শ্রীলঙ্কার হিন্দু যুবক শিবারাসা আনোজানকে (Sivarasa Anojan) মৃত্যুদণ্ড দিয়েছিল সৌদি আরবের (Saudi Arabia) সুপ্রিম কোর্ট। তবে সেই রায় বদল করা হল।
03:44 PM (IST) Oct 14
Rahul Gandhi: আথিরা সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, পুলিশ তাঁকে মহিলা হিসেবেও সম্মান দেয়নি। উলটে তাঁর গোপনাঙ্গে আঘাত করা হয়েছে। কেরলের ছাত্র অর্জুনও জানান, পুলিশ তাঁকে বেধড়ক মারধর করেছে এবং তাঁর ফোন এখনও ফেরত দেয়নি।
03:31 PM (IST) Oct 14
Nita Ambani Net Worth: ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তাঁর বিলাসবহুল জীবনযাপন সবসময়ই চর্চায় থাকে। তবে নীতা আম্বানির নিজস্ব সম্পত্তির পরিমাণ কত জানেন? সেই অঙ্কটা শুনলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য!
02:56 PM (IST) Oct 14
ইজরায়েলগামী বিমানের পাইলট ও কেবিন ক্রুদের নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবায়। পাকিস্তান-সহ একাধিক দেশের নাগরিক পাইলট ও কেবিন ক্রুদের ইজরায়েলগামী বা ইজরায়েলের আকাশসীমা ব্যবহারকারী বিমানে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা সংক্রান্ত নিয়ম মেনে চলার কথা জানিয়েছে এয়ার ফ্রান্স।
02:33 PM (IST) Oct 14
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জাকারিয়ার প্রথম হোয়াইট হাউস সাংবাদিক বৈঠক ঘিরে শুরু হয়েছে চর্চা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কথার ভুলে ট্রাম্পকে নিজের স্বামী বলে বসেন তিনি। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তা সামাল দেওয়ার চেষ্টা করেন কেটি। তাঁর সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।
02:08 PM (IST) Oct 14
01:13 PM (IST) Oct 14
Air India Emergency Landing: ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হঠাৎ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তার জেরে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়েছে।
12:21 PM (IST) Oct 14
Air India Frankfurt to Delhi Flight: মাঝ আকাশে আচমকাই তীব্র হ্যাইজ্যাকের আতঙ্ক! জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমানে হঠাৎই নিরাপত্তা সংক্রান্ত উচ্চ সতর্কতা জারি হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
12:14 PM (IST) Oct 14
WB Durga Puja Weather: পুজোর আনন্দে কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? আপাতত সেই আশঙ্কা নেই বলেই স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দফতর। পুজোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি বা বড়সড় দুর্যোগের কোনও পূর্বাভাস নেই।
11:55 AM (IST) Oct 14
Yuva Shakti Online Application: অক্টোবর মাস পড়ে গেলেও এখনও শুরু হয়নি যুবশক্তির পোর্টাল। কবে থেকে চালু হবে এই পোর্টাল? জানা গিয়েছে এই পোর্টাল চালু হলে ১৫০০ ও ২ হাজার টাকা করে ভাতা মিলবে। কারা পাবেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।
11:34 AM (IST) Oct 14
10:44 AM (IST) Oct 14
10:21 AM (IST) Oct 14
10:20 AM (IST) Oct 14
WB Bank Holiday Durga Puja: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। কিন্তু জানেন কী ব্যাঙ্ক বন্ধ থাকছে কবে থেকে? আরবিআই-এর ছুটির তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় কতদিন ব্যাঙ্ক বন্ধ? বিস্তারিত তালিকা জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।
09:39 AM (IST) Oct 14
Kolkata Police On Durga Puja: দুর্গাপুজোয় শহর কলকাতার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ কলকাতা পুলিশের। পুজোর ভিড় সামলাতে মোতায়েন করা হচ্ছে হাজার হাজার পুলিশকর্মী ও ট্রাফিক কর্মী। শহরের ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে রাখা হবে অ্যাম্বুল্যান্স। বিশদে জানুন সম্পূর্ণ প্রতিবেদন পড়ে।
09:31 AM (IST) Oct 14
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে কি অগ্রিম বেতন ও ২০ শতাংশ ডিএ? পঞ্চমীতে টাকা পাওয়ার ঘোষণা ঘিরে বাড়ছে চর্চা। পাশাপাশি সপ্তম পে কমিশন দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কবে থেকে নতুন বেতন কাঠামো চালু হবে, তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা।
09:24 AM (IST) Oct 14
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব শেক্সপিয়র সরণি থানার পুলিশের। তাহলে কী এবার হাজিরা দেবেন তৃণমূল সাংসদ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:55 AM (IST) Oct 14
Sujit Bose: উৎসবের মরশুম শুরু হয়ে গেলেও এবারের দুর্গা পুজোটা জেলেই কাটাতে হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বোসকে। কলকাতা হাইকোর্টে মিলল না তার জামিন। কী বলল আদালত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।