Published : Aug 15, 2026, 08:28 AM ISTUpdated : Aug 15, 2026, 10:37 PM IST

Ajker Bangla News Live: India Independence Day - মোদীকে 'টেলিপ্রম্পটার' খোঁচা কংগ্রেসের! পাল্টা বন্দেমাতরম জবাব বিজেপির

সংক্ষিপ্ত

Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

India Independence Day

10:37 PM (IST) Aug 15

India Independence Day - মোদীকে 'টেলিপ্রম্পটার' খোঁচা কংগ্রেসের! পাল্টা বন্দেমাতরম জবাব বিজেপির

India Independence Day: আসলে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় বেশ কিছু পরিসংখ্যান দিতে শুরু করেন। যেমন ২০১৪ সালের আগে ঠিক কী পরিস্থিতি ছিল এবং বর্তমানে ঠিক কী পরিস্থিতি হয়েছে! সেটা বোলার সময় তিনি বেশ কয়েকবার থামেন। তারপর আবার দেশের গাড়ি বিক্রি নিয়েও করা মন্তব্যের ভুল সংশোধন করেন মোদী।

Read Full Story

07:03 PM (IST) Aug 15

Hockey World Cup 2026 - ওয়েলশের বিরুদ্ধে ৩-১ জয়, হকি বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত

India vs Wales: চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এবার পুরুষদের হকি বিশ্বকাপে (FIH Men’s Hockey World Cup 2026) খেলতে নেমেছে ভারতীয় দল। শনিবার প্রথম ম্যাচে ওয়েলশের বিরুদ্ধে সহজ জয় পেয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল ভারতীয় দল। এই সহজ জয়ে হরমনপ্রীত সিংদের (Harmanpreet Singh) আত্মবিশ্বাস বেড়ে যাবে।

Read Full Story

06:04 PM (IST) Aug 15

Weather News - বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে কিছুটা শক্তি হারিয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

Read Full Story

06:02 PM (IST) Aug 15

India vs Sri Lanka - দেবদত্ত পাড়িক্কলের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট ভারতের

India vs Sri Lanka First Test: শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে (Galle International Stadium) শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তাঁর এই সিদ্ধান্তের প্রতি যোগ্য মর্যাদা দিলেন ভারতের ব্যাটাররা।

Read Full Story

05:28 PM (IST) Aug 15

Human Hair Fraud - মানুষের চুল নিয়ে ৪৭ লক্ষ টাকার জালিয়াতি! ভগবানপুরে লোক ঠকিয়ে ভিয়েতনাম পালানোর আগে বিমানবন্দরে গ্রেফতার বিদেশী

Human Hair Fraud ২০০ কেজি মানব চুল, দাম ৪৭ লক্ষ! টাকা না দিয়ে ভিয়েতনাম পালানোর ছক। শেষ পর্যন্ত কী হল! বিদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ২০০ কেজি মানুষের চুল কিনে কোটি কোটি টাকার কাছাকাছি বকেয়া না মিটিয়ে চম্পট দেওয়ার অভিযোগ।

Read Full Story

04:24 PM (IST) Aug 15

DA West Bengal - বকেয়া ডিএ দেওয়া শুরু করল রাজ্য সরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন তাড়াতাড়ি

কেএমসি (KMC) এলাকার পেনশনভোগীদের জন্য বকেয়া মহার্ঘ্য ভাতা বা DA নিয়ে বড় খবর। ব্যাঙ্কগুলির মাধ্যমে বকেয়া DA-এর টাকা রিলিজ করা শুরু হয়েছে বলে দাবি করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তথা DA মামলাকারী মলয় মুখোপাধ্যায়।

Read Full Story

04:15 PM (IST) Aug 15

Ajit Agarkar - অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন না সরিয়ে দেবে বিসিসিআই?

India vs Sri Lanka Test Series: শনিবার শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) ফাইনালে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতীয় দলকে এই সিরিজের দুই ম্যাচেই জয় পেতে হবে। এই সিরিজের পর প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই (BCCI)।

Read Full Story

03:59 PM (IST) Aug 15

পাকিস্তান সেনার বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন, জঙ্গিযোগের অভিযোগে বেঙ্গালুরুতে ধৃত বাংলার যুবক

আসাফুল মল্লিকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার নাওপাড়া গ্রামে। তিনি বর্তমানে জিগানির এপিসি (APC) সার্কেলের কাছে বসবাস করছিলেন এবং জিগানি শিল্পাঞ্চলের 'টাটা অ্যাডভান্সড লিমিটেড'-এ নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে, বোমাসান্দ্রা শিল্পাঞ্চলে টহল দেওয়ার সময় ওই যুবকের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য পায়।

Read Full Story

03:24 PM (IST) Aug 15

TMC vs TMC - এবার শিবির বদল কুণাল ঘোষের? কালীঘাটের পরই স্বাধীনতার অনুষ্ঠানে ঋতব্রত শিবিরে বিধায়ক

Kunal Ghosh: স্বাধীনতা দিবসে তৃণমূলের দুই শিবিরেই দেখা গেল কুণাল ঘোষকে! তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে এবার নতুন নৌকায় পা রাখছেন বেলেঘাটার বিধায়ক? কী বললেন কুণাল নিজে? জানুন বিস্তারিত।

Read Full Story

03:13 PM (IST) Aug 15

Semiconductor Plants in India - আগামী ৮ বছরে ভারতে আরও ৮টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Semiconductor Plants in India: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, আগামী ৭-৮ বছরের মধ্যে ভারতে আরও ৫-৮টি নতুন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট চালু হবে। ইতিমধ্যেই তিনটি কারখানা থেকে উৎপাদন বিদেশে রপ্তানিও করা হচ্ছে। এই উদ্যোগকে তিনি দেশের আত্মনির্ভরতার পথে এক 'বিরাট হাইওয়ে' বলে উল্লেখ করেছেন।

Read Full Story

02:26 PM (IST) Aug 15

TMC vs TMC - ৩৬০ কোটি টাকা থেকে ১৭টি পার্টি অফিস! সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূলের সওয়ালই ঋতব্রতর হাতিয়ার

সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের সওয়ালের তথ্যকেই হাতিয়ার করে পাল্টা প্রশ্ন তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ১৭টি অফিস, ভুতুড়ে কর্মী থেকে ৩৬০ কোটি টাকার হিসেব — কালীঘাটকে চরম অস্বস্তিতে ফেলল কোন কোন প্রশ্ন? জানুন বিস্তারিত।

Read Full Story

02:21 PM (IST) Aug 15

Blood Sugar - ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে চান? আজ থেকে ডায়েটে আগে রাখুন এই খাবারগুলো

ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া বা সুগার স্পাইক একটি বড় ঝুঁকি। খাবারের রুটিনে বড় পরিবর্তন না এনেও, শুধুমাত্র 'ফাইবার-ফার্স্ট' নিয়ম মেনে এই সমস্যা এড়ানো সম্ভব।

Read Full Story

01:58 PM (IST) Aug 15

Agra - স্ত্রীর সঙ্গে ঝগড়া, একরত্তি মেয়েকে যমুনায় ফেলে দিলেন এক ব্যক্তি

Agra News: স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি ছোট্ট মেয়ে। একরত্তি মেয়েকে ফেলে দেওয়া হল যমুনা নদীতে (Yamuna River)। এই নৃশংস ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তাঁর কঠোর সাজা হতে পারে।

Read Full Story

01:49 PM (IST) Aug 15

সনিয়া গান্ধী কি ‘বন্দে মাতরম’-কে ‘অপমান’ করেছেন? ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল কংগ্রেস

আজ দিল্লিতে কংগ্রেস সদর দফতরে অনুষ্ঠিত ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের একটি ভাইরাল ভিডিও ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর সমালোচনা করছেন, কারণ গানটি গাওয়ার সময় সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে মাঝপথে কথা বলছিলেন। তবে, শিল্পীরা গানটি চালিয়ে যান এবং অনুষ্ঠানে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাওয়া হয়।

Read Full Story

01:30 PM (IST) Aug 15

Two Planes Nearly Collide - আকাশে মুখোমুখি চলে এল দুই বিমান, একই নম্বরের ২ ফ্লাইটের বিভ্রাটে বড় দুর্ঘটনা থেকে বরাত জোরে রক্ষা

Two Planes Nearly Collide আমেরিকার আকাশে এক বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল মার্কিন এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী বিমান। ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে দুটি বিমান বিপজ্জনকভাবে একে অপরের কাছাকাছি চলে আসে।

Read Full Story

01:00 PM (IST) Aug 15

PM Modi's Sapt Shakti - দেশের ভবিষ্যৎ গড়তে মোদীর 'সপ্তশক্তি' মন্ত্র, তালিকায় কী কী আছে?

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভবিষ্যৎ মজবুত করতে 'সপ্তশক্তি'র কথা বললেন। ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে কৃষি, প্রযুক্তি—এই সাতটি ক্ষেত্রের ওপর জোর দিয়ে ভারতকে আত্মনির্ভর করার ডাক দিয়েছেন তিনি।

Read Full Story

12:54 PM (IST) Aug 15

Narendra Modi - '২০৩৬ অলিম্পিক্সের লক্ষ্যে দেশজুড়ে প্রতিভা অন্বেষণ,' বার্তা প্রধানমন্ত্রীর

India Independence Day 2026: শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিন সকালে লালকেল্লায় (Red Fort) ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি অন্য অনেক ক্ষেত্রের পাশাপাশি খেলাতেও উন্নতির লক্ষ্যে কাজ করার কথা জানান। ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স (2036 Olympics) আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে ফের জানান তিনি।

Read Full Story

12:37 PM (IST) Aug 15

India-Bangladesh - হাসিনা-জট না কাটলেও পাকা তারিক রহমানের প্রথম ভারত সফর, রইল দিনক্ষণ

অগাস্টের শেষ দিকেই ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান। কূটনৈতিক সূত্রে খবর, ২০ থেকে ২৫ অগাস্টের মধ্যে এই সফর হতে পারে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি এবং সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার আবহে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Read Full Story

12:27 PM (IST) Aug 15

Indonesia Earthquake - তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, জারি সুনামির সতর্কতা

Indonesia Earthquake: শনিবার সকালে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সমুদ্রের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। এর পরেই উপকূলবর্তী কিছু এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story

12:17 PM (IST) Aug 15

LPG KYC নিয়ে বড় স্বস্তি! ভর্তুকি বাঁচাতে শেষ সুযোগ! বাড়ান হল সময় সীমা

LPG KYC: রান্নার গ্যাসের আধারভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা ২৩ আগস্ট, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রাহকদের ভিড় ও প্রযুক্তিগত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read Full Story

12:10 PM (IST) Aug 15

LPG-eKYC - রান্নার গ্যাস গ্রাহকদের বড় স্বস্তি! eKYC-র সময়সীমা বাড়াল কেন্দ্র, ডিলারদের কাছে বড় নির্দেশ

LPG eKYC-র সময়সীমা আরও বাড়াল কেন্দ্র। রান্নার গ্যাস গ্রাহকদের জন্য নতুন শেষ তারিখ কী, ডিলারদের কাছে কী নির্দেশ দেওয়া হয়েছে, জানুন বিস্তারিত।

Read Full Story

12:06 PM (IST) Aug 15

Cal HC On School Teachers - শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে জনগণনা করানো নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের, রাজ্যকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ

Cal HC On School Teachers: সেনসাস বা জনগণনার কাজ কী আদেও স্কুল শিক্ষকরা করবেন? তাহলে বিদ্যালয়ে গিয়ে পড়াবেন কখন? সেনসাস নিয়ে শিক্ষকদের একাংশের মামলায় বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:37 AM (IST) Aug 15

Independence Day 2026 - এত ব্যস্ত! স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় নেই মন্ত্রীর

India Independence Day 2026: শনিবার সকাল থেকে দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকারও স্বাধীনতা দিবস পালন করছে। কর্ণাটক (Karnataka) সরকারও স্বাধীনতা দিবস পালন করছে। কিন্তু দক্ষিণ ভারতের এই রাজ্যের এক মন্ত্রী স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে থাকতে চাইলেন না। কারণ, তিনি অন্য কাজে ব্যস্ত।

Read Full Story

11:36 AM (IST) Aug 15

8th Pay Commission - ২০২৬-র ১ জানুয়ারির আগে অবসর, এই ভুলে কি পেনশন বৃদ্ধি বন্ধ হয়ে যাবে?

১ জানুয়ারি, ২০২৬-এর আগে অবসর গ্রহণকারী কর্মচারীদের পেনশন বাড়ানো হবে কি না, তা নিয়ে একটি বড় প্রশ্ন উঠেছে এবং এতে অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছে।

Read Full Story

11:18 AM (IST) Aug 15

মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্প কবে চালু? দিন নিয়ে বড় তথ্য়, স্বাস্থ্যসাথী কার্ডের ভবিষ্যৎ কী

Swasthya Bima Prakalpa: স্বাধীনতা দিবসের পরদিনই পশ্চিমবঙ্গে প্রথমবার চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। ১৬ আগস্ট আয়ুষ্মান দিবসে কার্ড বিতরণ, বছরে ৫ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে।

Read Full Story

10:51 AM (IST) Aug 15

শিল্প আনতে জমি অধিগ্রহণ নয়, ‘ল্যান্ড পুলিং’-র পথে সরকার, শেয়ার পাবেন জমি মালিকরা

শিল্পের জন্য জমি সংগ্রহের ক্ষেত্রে সরাসরি জমি কেনা বা অধিগ্রহণের পথে হাঁটতে চাইছে না বাংলার বিজেপি সরকার। তার বদলে গুজরাত, হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে ব্যবহৃত ‘ল্যান্ড পুলিং’ বা জমি একত্রীকরণ ব্যবস্থার একটি সংশোধিত মডেল চালুর পরিকল্পনা করছে নবান্ন। এই নীতি অনুযায়ী, রাজ্য সরকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

Read Full Story

10:37 AM (IST) Aug 15

Rachana Banerjee - 'তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম', দল বদলে অকপট সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana Banerjee News: তৃণমূলের আমলে ভোটে জিতে সাংসদ হয়েও দলে থেকে কাজ করতে পারছিলেন না। দল হারতেই পুরনো সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের। আর কী বললেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

10:29 AM (IST) Aug 15

PM Modi - লাল পাগড়িতে স্বাধীনতা দিবসে নজরকাড়া মোদী, বান্ধেজের ছোঁয়ায় ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

PM Modi Dress: লালকেল্লায় ১৩তম স্বাধীনতা দিবসের ভাষণে ফের চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাকে। লাল টাই-ডাই বান্ধেজ পাগড়ি, সাদা কুর্তা ও তেরঙা পকেট স্কোয়ারে সাজলেন তিনি। জানুন এই পোশাকের ঐতিহ্য ও তাৎপর্য।

Read Full Story

10:28 AM (IST) Aug 15

India vs Sri Lanka Test - স্বাধীনতা দিবসে শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট, প্রথমে ব্যাটিং ভারতের

India vs Sri Lanka First Test: শনিবার ভারতের স্বাধীনতা দিবসে (India Independence Day 2026) গলে (Galle) শুরু হল ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) ফাইনালে পৌঁছনোর আশা বজায় রাখতে হলে এই সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে।

Read Full Story

10:07 AM (IST) Aug 15

Potato Price - আলুর দাম কি এবার বাড়বে, অন্য রাজ্যে যাবে? বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

দাম না পাওয়াতে এবার আলু চাষিরা বিরাট ক্ষতির মুখে। বস্তা প্রতি মাত্র ১২০ থেকে ১৪০ টাকা দামে বিক্রি হচ্ছে আলুর বন্ড। কলকাতায় য়দিও খোলাবাজারে ১৪ থেকে ১৫টা কেজি আলু বিক্রি হচ্ছে। তাতে আলু চাষিদের লাভ হচ্ছে না।

Read Full Story

09:48 AM (IST) Aug 15

Aadhaar Card - কার্ড বাড়িতে ভুলে এসেছেন? চিন্তা নেই, WhatsApp-এই পেয়ে যাবেন কয়েক মিনিটে! জানুন কীভাবে

Aadhaar Card: বাড়িতে আধার কার্ড ভুলে এলে আর চিন্তা নেই। এখন সরকারি MyGov হেল্পডেস্ক ব্যবহার করে WhatsApp-এর মাধ্যমেই খুব সহজে কার্ড ডাউনলোড করা যায়। এর জন্য +91-9013151515 নম্বরে মেসেজ পাঠিয়ে DigiLocker পরিষেবা বেছে নিতে হবে। তারপর আধার নম্বর ও OTP দিয়ে ভেরিফাই করলেই আপনি আপনার আধার কার্ডের ডিজিটাল কপি পেয়ে যাবেন।

Read Full Story

09:39 AM (IST) Aug 15

Free Training Course - ১৫ অগাষ্টে মোদীর নয়া মন্ত্র! ১ কোটি তরুণের হাতে ফ্রিতে এআই কোচিং-এর চাবিকাঠি

Free Training Course: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 'জেন জি' প্রজন্মের জন্য এক ঐতিহাসিক ঘোষণা করেছেন। এই উদ্যোগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং এবং ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রশিক্ষণ দেওয়া হবে।

Read Full Story

09:37 AM (IST) Aug 15

PM Modi - মহিলাদের ৩৩% সংরক্ষণ বিল নিয়ে বড় বার্তা, লালকেল্লা থেকে সব দলকে সমর্থনের আবেদন মোদীর

MODI: স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের নীতি নির্ধারণে মহিলাদের নেতৃত্ব জরুরি, তাই বিধানসভা ও লোকসভায় তাঁদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা উচিত।

Read Full Story

09:31 AM (IST) Aug 15

Dimagi Naxals - এরপর ‘দিমাগি নকশাল’দের চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে, লালকেল্লা থেকে মোদীর বড় বার্তা

শনিবার লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত সশস্ত্র নকশালবাদ ও মাওবাদী হিংসা নির্মূল করতে সফল হয়েছে, তবে তিনি সতর্ক করে দেন যে এই মতাদর্শটি এখনও টিকে আছে। তিনি তথাকথিত "দিমাগি নকশাল" বা বুদ্ধিবৃত্তিক নকশালদের বিচ্ছিন্ন করার আহ্বান জানান, যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রভাবিত করার এবং অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালায়।

Read Full Story

09:23 AM (IST) Aug 15

Netaji Subhas Chandra Bose - 'নেতাজির ছবিতে থুতু! এ তো দেশের লজ্জা,' ক্ষুব্ধ প্রীতিলতার পরিবার

India Independence Day 2026: শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কিন্তু সম্প্রতি ভারতের স্বাধীনতা প্রাপ্তির অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) চরম অবমাননা করা হয়েছে। সেটাও আবার বাংলার মাটিতেই। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ প্রীতিলতা ওয়াদ্দেদারের (Pritilata Waddedar) পরিবার।

Read Full Story

09:10 AM (IST) Aug 15

PM MODI - জ্বালানি সুরক্ষায় জোর নরেন্দ্র মোদীর, স্বাধীনতার ভাষণে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শক্তি সুরক্ষার ওপর জোর দেন। তিনি জানান, এই দশকেই পাঁচটি নতুন পারমাণবিক চুল্লি চালু করা হবে এবং ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Read Full Story

08:56 AM (IST) Aug 15

WB Ayushman Bharat - ১৬ অগাস্ট থেকে মিলবে আয়ুস্মান কার্ড, কীভাবে আপনার কার্ড সংগ্রহ করবেন? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

WB Ayushman Bharat: আয়ুস্মান ভারতের কার্ড বিলি নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শনিবার স্বাধীনতা দিবসের পরদিন অর্থাৎ ১৬ অগাস্ট থেকে মিলবে আয়ুস্মান কার্ড। কীভাবে হাতে পাবেন এই কার্ড? বিস্তারিত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়।

Read Full Story

08:38 AM (IST) Aug 15

Census 2027 - আপনার জাত কী? স্বাধীনতার পর প্রথমবার জনগণনায় ৪০টি প্রশ্নের পুরো তালিকা দেখুন

Census 2027 40 QUESTION: স্বাধীনতা লাভের পর এই প্রথমবার জনগণনায় জাতপাতের তথ্যও সংগ্রহ করা হবে। ২০২৭ সালের সেন্সাসের জন্য কেন্দ্র ৪০টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ধর্ম, শিক্ষা, চাকরি ছাড়াও জাতপাতের উল্লেখ রয়েছে।

Read Full Story

08:29 AM (IST) Aug 15

15 August Independence Day: স্বাধীনতা দিবসে দেশপ্রেমের রঙ! কাশ্মীর থেকে কন্যাকুমারী এক অভূতপূর্ব দৃশ্য

15 August Independence Day: স্বাধীনতা দিবসে সারা দেশ উৎসবমুখর। মানুষ দেশপ্রেমের আবেশে মগ্ন । দেশজুড়ে ত্রিবর্ণ প্রজ্জ্বলন, তিরঙ্গা যাত্রা এবং বিশেষ অনুষ্ঠানগুলিতে স্বাধীনতা দিবসের চেতনা প্রতিফলিত হচ্ছে। বর্ণে আলোকিত দেশের প্রতিটি কোনা। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্য ন্ত আসমুদ্রহিমাচল তিন রঙে সেজে উঠেছে। ত্রিবর্ণে সজ্জিত এই প্রতিটি শহরের দর্শণীয় স্থান দেশবাসী গর্বের সঙ্গে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

08:28 AM (IST) Aug 15

Indian Flag: ভারতের মতো এই দেশগুলির পতাকার সঙ্গে রয়েছে অবাক করা মিল! একটি চিহ্নেই দিয়েছে বিশেষ আকর্ষণ

Indian Flag: বিশ্বের অনেক দেশের পতাকা ভারতীয় ত্রিবর্ণের অনুরূপ। এই ত্রিবর্ণ বা তেরঙ্গে শুধু দেশের প্রতিনিধিত্বই করে না, বরং ভারতের মূল্যবোধ ও আদর্শেরও প্রতীক। ভারতীয় ত্রিবর্ণ চারটি অংশ নিয়ে গঠিত। তিনটি রঙ এবং অশোকচক্র। তিনটি রঙের মধ্যে গেরুয়া সাহস, ত্যাগ এবং নিঃস্বার্থপরতার প্রতীক। সাদা শান্তি ও সত্যের প্রতীক। সবুজ সমৃদ্ধি, উন্নয়ন এবং প্রকৃতির প্রতীক। মধ্যে থাকা ২৪টি শলাকাযুক্ত নীল চক্র রয়েছে। ত্রিবর্ণের বর্তমান রূপটি পিঙ্গালি ভেঙ্কাইয়া নকশা করেছিলেন এবং ১৯৪৭ সালের ২২ জুলাই গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। প্রথম যে দেশের পতাকা ভারতীয় ত্রিবর্ণের অনুরূপ, সেটি হলো আয়ারল্যান্ড। এর পতাকায় তিনটি রঙ রয়েছে: গেরুয়া, সাদা এবং সবুজ।


More Trending News