Published : Apr 16, 2026, 08:58 AM ISTUpdated : Apr 16, 2026, 10:31 PM IST

Ajker Bangla News live: Ceasefire - ঐতিহাসিক বৈঠক! ট্রাম্পের মধ্যস্থতায় ইজরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

 

10:31 PM (IST) Apr 16

Ceasefire - ঐতিহাসিক বৈঠক! ট্রাম্পের মধ্যস্থতায় ইজরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি

Israel-Lebanon Ceasefire: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইজরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এই পদক্ষেপকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

 

Read Full Story

10:18 PM (IST) Apr 16

East Bengal - ৭০ মিনিটের বেশি ১০ জনে খেলে বেঙ্গালুরুর সঙ্গে ড্র, আইএসএল-এ লড়াইয়ে ইস্টবেঙ্গল

East Bengal FC vs Bengaluru FC: বৃহস্পতিবার আইএসএল-এ (Indian Super League 2026) বেঙ্গালুরুর এফসি-র বিরুদ্ধে অসাধারণ লড়াই করল ১০ জনের ইস্টবেঙ্গল। শেষমুহূর্তে গোল করে এক পয়েন্ট ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচের পর ফের ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে প্রশ্ন উঠে গেল।

Read Full Story

09:40 PM (IST) Apr 16

Yuva Shakti Card - বিজেপির তুরুপের তাস যুবশক্তি কার্ড, ১০ লক্ষ টাকা থেকে ১ কোটির চাকরির প্রতিশ্রুতি

Yuva Shakti Card: বিজেপির ইস্তেহারে জোর দেওয়া হয়েছে নারী আর যুব শক্তির বিকাশের ওপর। আর সেই কারণেই একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়াহয়েছে। এবার বিজেপি তরুণ প্রজন্মের ভোট পেতে মরিয়া। আর সেই কারণে বিজেপির তুরুপের তাস যুবশক্তি কার্ড।

 

Read Full Story

08:55 PM (IST) Apr 16

Strait of Hormuz - হরমুজ প্রণালীতে নৌচলাচল স্বাভাবিক করা জরুরি, একমত মোদী ও ম্যাক্রোঁ

বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তা ও অবাধ চলাচল দ্রুত ফেরানোর ওপর জোর দেন দুই নেতা।

 

Read Full Story

08:44 PM (IST) Apr 16

Vinod Kambli - বিনোদ কাম্বলির স্বাস্থ্যের অবনতি, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন তেন্ডুলকর

Vinod Kambli Health News: বেশ কিছুদিন ধরেই সমস্যায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলি। এবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রিয় বন্ধুর এই অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কাম্বলির ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে সাহায্য করার জন্য এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন।

Read Full Story

08:36 PM (IST) Apr 16

10 richest candidate - প্রার্থী থেকে বিধায়ক- সবথেকে ১০ জনের তালিকায় এগিয়ে TMC, নেই BJP-CMP

10 richest candidate: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের দেওয়া হলফনামা ও বিধায়কদের সম্পদের তালিকা থেকে রাজ্যের সেরা ১০ জন ধনী প্রার্থীর নাম পাওয়া গেছে। তারা হলেন,

 

Read Full Story

07:55 PM (IST) Apr 16

Noida Violence - নয়ডা হিংসায় পাকিস্তানি যোগ! পুলিশের দাবি, ওখান থেকেই উস্কানি দেওয়া হয়

নয়ডা হিংসার ঘটনায় প্রসঙ্গে একটি বড় তথ্য সামনে এসেছে। পুলিশের তদন্তে এর সঙ্গে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গেছে। জানা গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিংসায় উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ১৩ এপ্রিল @Proudindiannavi এবং @Mir_llyas_INC নামের অ্যাকাউন্ট থেকে এক্স-এ বেশ কয়েকটি পোস্ট শেয়ার করা হয়।

Read Full Story

07:10 PM (IST) Apr 16

বাইক কেনার কথা ভাবছেন? এই ৫টি আসন্ন মোটরসাইকেল আপনার ধারণাই পাল্টে দেবে

শীঘ্রই মোটরসাইকেলের একটি নতুন ধারা আসছে, যার মধ্যে এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইক থেকে শুরু করে বড় টুইন-সিলিন্ডার মেশিন পর্যন্ত রয়েছে।

Read Full Story

06:59 PM (IST) Apr 16

SpiceJet Plane Hits Akasa Aircraft - দিল্লি বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের মধ্যে সংঘর্ষ, সজোরে ধাক্কায় খসে পড়ল স্পাইসজেটের উইংলেট

SpiceJet Plane Hits Akasa Aircraft দেশের রাজধানী দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) চাঞ্চল্যকর ঘটনা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চলাচলের সময় মুখোমুখি দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। তবে কোনও যাত্রী আহত হননি।

Read Full Story

06:55 PM (IST) Apr 16

Israel-Lebanon Talks - ৩৪ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন, ঐতিহাসিক বৈঠকের ঘোষণা ট্রাম্পের

Israel-Lebanon Talks: বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইজরায়েল ও লেবানন এক ঐতিহাসিক আলোচনায় বসতে চলেছে। তিন দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে, যার মূল লক্ষ্য দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানো।

 

Read Full Story

06:45 PM (IST) Apr 16

MS Dhoni - দলের সঙ্গে হায়দরাবাদ গেলেন, শনিবারই মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি?

MS Dhoni Fitness: চোটের জন্য চলতি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তবে এবার তাঁর মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) বিরুদ্ধে খেলতে পারেন ধোনি।

Read Full Story

06:33 PM (IST) Apr 16

বকেয়া এরিয়ার বাবদ মিলতে পারে ১৫ লক্ষ টাকা? অষ্টম বেতন কমিশনে লটারি পাবেন কর্মীরা!

অষ্টম বেতন কমিশনের প্রভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও বকেয়া এরিয়ার নিয়ে বড় আপডেট। দ্য ইকোনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, ২০ মাসের বকেয়া এরিয়ার হিসেবে কর্মচারীরা ৩.৬ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।

Read Full Story

06:24 PM (IST) Apr 16

Akshaya Tritiya 2026 - অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় কখন? জেনে তবেই দোকানে যান

দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালের ১৯ এপ্রিল রবিবার অক্ষয় তৃতীয়া পালিত হবে। হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়াকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে করা যে কোনও কাজের ফল কখনও শেষ হয় না এবং বাড়তেই থাকে।

Read Full Story

06:23 PM (IST) Apr 16

Bhangar EVM - বাংলার সব জায়গায় একটা, শুধু ভাঙড়ের সব বুথে থাকছে দুটি EVM, কিন্তু কেন

Bhangar EVM: আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। এরই মধ্যে ভাঙড়ে ঘটতে চলেছে কিছুটা ব্যতিক্রমী ঘটনা। রাজ্যে বাকি সব জায়গায় যখন বুথে থাকবে একটিই ইভিএম (EVM), তখন ভাঙড়ের ভোটারদের সামনে খোলা থাকবে দু দুটি ইভিএম। 

Read Full Story

06:13 PM (IST) Apr 16

ভোটের মুখে উত্তরবঙ্গে রাজনৈতিক সমীকরণে বদল! BJPকে সমর্থনের কথা ঘোষণা KSDC-এর

KSDC: পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ জীবন সিংহ সমর্থিত সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থনের ঘোষণা করল।

 

Read Full Story

05:43 PM (IST) Apr 16

DA - বকেয়া মহার্ঘ ভাতা দিতে ৬,৬৪৫ কোটি টাকা খরচ হয়েছে, সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট রাজ্যের

DA CASE: রাজ্য সরকার বকেয়া ডিএ পরিশোধ করতে ৬ হাজার কোটি টাকা খরচ করেছে। সুপ্রিম কোর্টে দাবি রাজ্যের। পাশাপাশি জমা দিয়েছে স্টেটাস রিপোর্টও। মামলার পরবর্তীশুনানি ভোটের পরে। 

 

Read Full Story

05:35 PM (IST) Apr 16

Bikash Ranjan Bhattacharya - রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেবেন না, চিঠি লিখে জানিয়ে দিলেন বিকাশরঞ্জন

সম্প্রতি রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর। তিনি এবার বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে লড়ছেন। রাজ্যসভার সাংসদ হিসেবে পেনশন পাওয়ার অধিকারী বিকাশবাবু। যদিও তিনি জানিয়েছেন, সাংসদ হিসেবে তিনি কোনও পেনশন নেবেন না।

Read Full Story

04:44 PM (IST) Apr 16

Women's Reservation - 'যারা মহিলাদের অধিকারের বিরোধিতা করেছে, তাদের কথা কেউ ভোলেনি' - মোদী

Modi On Women Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল ২০২৯ সালের লোকসভা ভোটের আগে কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোরালো সওয়াল করেছেন। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, অতীতে যারা মহিলাদের অধিকারের বিরোধিতা করেছিল, তাদের কথা মহিলারা ভোলেননি। তিনি বিলটির জন্য সর্বসম্মত সমর্থন চেয়েছেন।

 

Read Full Story

04:41 PM (IST) Apr 16

West Bengal First Phase Election - প্রথম দফার ভোটে তৃণমূল, বিজেপি কটা আসন জিততে পারে! নজরে রাজ্যের ১৫২টি বিধানসভা

West Bengal First Phase Election: দেখতে দেখতে দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Read Full Story

04:24 PM (IST) Apr 16

ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেই ভোট দেওয়া যাবে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগেই বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে বিচারানাধীন ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এক্ষেত্রে সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে এই নির্দেশ জারি করেছে।

Read Full Story

04:11 PM (IST) Apr 16

মহিলা সংরক্ষণ বিল - মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে পেশ সীমানা নির্ধারণ বিল, কেন এগুলি নিয়ে উত্তাল সংসদ

Women Reservation Bill: লোকসভায় পেশ করা হয়েছে মহিলা সংরক্ষণ বিল। বিলটি পেস করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়াল। পাশাপাশি তিনি ডিলিমিটেশন অর্থাৎ সীমানা নির্ধারণ বিলও পেশ করেন। এই বিলগুলি সম্পর্কে রইল বিস্তারিত তথ্য। বিরোধীদের আপত্তির কারণ।

Read Full Story

04:06 PM (IST) Apr 16

Delimitation Bill - 'ডিলিমিটেশনে কোনও রাজ্যের প্রতিই বৈষম্য নয়, এটাই আমার নিশ্চয়তা, প্রতিশ্রুতি' লোকসভায় বললেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার এই মর্মে আশ্বাস দিয়েছেন যে ডিলিমিটেশন প্রক্রিয়া কখনই পক্ষপাতদুষ্ট বা অন্যায্য হবে না। সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন। তিনটি বিলের উপর বিতর্ক ও ভোটাভুটির উদ্দেশ্যে আয়োজিত এই বিশেষ অধিবেশনটি আজ শুরু হয়েছে এবং আগামী তিন দিন ধরে চলবে।

Read Full Story

03:51 PM (IST) Apr 16

কালো করে আসছে আকাশ! আর ঘন্টা দুইয়ের মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি! কোন কোন জেলায়?

বৈশাখের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।

Read Full Story

03:13 PM (IST) Apr 16

Lok Sabha - গুরুত্বপূর্ণ বিল নিয়ে লোকসভায় দীর্ঘ বিতর্ক, শুক্রবার ভোটাভুটি

লোকসভার স্পিকার ওম বিড়লা তিনটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে ১৫-১৮ ঘণ্টা বিতর্কের কথা ঘোষণা করেছেন এবং শুক্রবার ভোটাভুটি হবে। বিরোধী দলনেতা কেসি বেণুগোপাল একসঙ্গে বিল পেশ করার বিরোধিতা করলে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহিলা সংরক্ষণের জন্য এই পদক্ষেপ জরুরি বলে জানান।
Read Full Story

03:07 PM (IST) Apr 16

TMC Vs BJP - ভোটের আগে মহিলাদের ঘুষ? BJPর 'মাতৃশক্তি ভরসা কার্ড' নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Matri Shakti Card: বিজেপির 'মাতৃশক্তি ভরসা কার্ড' নিয়ে জোর বিতর্ক। তৃণমূলের অভিযোগ, এটা ভোটের আগে মহিলাদের ঘুষ দেওয়ার চেষ্টা। এই মর্মে নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী ও স্মৃতি ইরানির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করেছে তারা।

Read Full Story

02:24 PM (IST) Apr 16

Bihar Politics - রাজ্যসভায় নীতিন নবীন, বিহারের মসনদে প্রথমবার বিজেপি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন। বিহারের পাঁচবারের এই বিধায়ক এবার উচ্চকক্ষে যোগ দিলেন। অন্যদিকে, নীতীশ কুমারের জায়গায় বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সম্রাট চৌধুরী।
Read Full Story

01:52 PM (IST) Apr 16

Abdur Razzak Jalangi - IPAC কে টাকা না দেওয়ায় তাঁকে প্রার্থী করেনি তৃণমূল, দল ছেড়ে বিদায়ী বিধায়কের বিস্ফোরক দাবি

Abdur Razzak Jalangi: ভোটের একেবারে দিন সাতেক আগে তৃণমূল ছাড়লেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল। টিকিট না পেয়ে দল ছেড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে দিলেন রাজ্জাক। তাঁর দাবি, এবার ডোমকল মহকুমার সব কটি আসনেই তৃণমূল হারতে চলেছে।

Read Full Story

01:21 PM (IST) Apr 16

Abdur Razzaq - 'জলঙ্গি, ডোমকল ও রানিনগরে হারবে', এই দাবি করে তৃণমূল ছাড়লেন বিদায়ী বিধায়ক

তৃণমূল ছাড়লেন মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক। বুধবার রাতে জলঙ্গির কাঁটাবাড়িতে বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছাড়ার কথা জানান রাজ্জাক। এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। যা নিয়ে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্জাক।

Read Full Story

12:43 PM (IST) Apr 16

Amir Hamza - লাহোরে গুলিবিদ্ধ লস্করের প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

লস্কর-ই-তইবার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জঙ্গি আমির হামজাকে গুলি। লাহোরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাকে গুলি করে। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লাহোরে একটি খবরের চ্যানেলের অফিসের বাইরে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা হামজাকে লক্ষ্য করে গুলি চালায়।

Read Full Story

12:31 PM (IST) Apr 16

Kejriwal - ভিডিও কনফারেন্সে আদালতে হাজিরা, বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন কেজরিওয়াল

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বিচারপতি স্বর্ণকান্ত শর্মার এজলাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেবেন। তাঁর নতুন হলফনামা রেকর্ডে আনার জন্য এই শুনানি, যেখানে বিচারকের পরিবারের পেশাগত সম্পর্ক নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ তোলা হয়েছে। আপ নেত্রী আতিশী এই শুনানির কথা নিশ্চিত করেছেন।
Read Full Story

12:19 PM (IST) Apr 16

Stage Suddenly Collapses Video - নাচ গানের মাঝে আচমকা ভাঙল মঞ্চ, দেখুন ভাইরাল ভিডিও

Stage Suddenly Collapses Video:সে এক কাণ্ড। সব কিছুই ঠিক চলছিল। গানের তালে অনুষ্ঠান পুরো জমে গিয়েছিল। কিন্তু তারপর?সেটা জানার আগে জানা যাক, কোথায়, কবে, কেন।আম্বেদকর-এর ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আচমকাই ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা।

Read Full Story

12:15 PM (IST) Apr 16

রামায়ণ আপডেট - প্রথম পর্বে রণবীরের সাথে যশের কোনও দৃশ্য নেই! একসঙ্গে দেখা যাবে না রাম-রাবণকে?

রামায়ণ আপডেট: যশ 'রামায়ণ: পার্ট ১' সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে প্রথম পর্বে রণবীর কাপুরের সাথে তার কোনও দৃশ্য থাকবে না। এই খবরে মহাকাব্যটি কীভাবে এগোবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

Read Full Story

12:15 PM (IST) Apr 16

Bike Tips - আপনি কি রোজ তেল রিজার্ভে রেখে বাইক চালান? কী কী ক্ষতি করছেন জানুন

আজকাল অনেকেই তাদের বাইকের ট্যাঙ্ক সবসময় ভর্তি রাখেন না। অনেক চালক প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে জ্বালানি ভরে নেন এবং বাইকটি রিজার্ভ মোডে না পৌঁছনো পর্যন্ত চালাতে থাকেন। কিছু লোক অভ্যাসবশত প্রায় সবসময়ই তাদের বাইক রিজার্ভ মোডে চালান।

Read Full Story

12:11 PM (IST) Apr 16

DA Hike - মহার্ঘ ভাতা বাড়ল ৫%! বেজায় খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা, কবে থেকে পাবেন টাকা?

DA Hike: মধ্যপ্রদেশ সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ৫% বৃদ্ধি করেছে। ষষ্ঠ বেতন স্কেলের কর্মচারীরা এই সুবিধা পাবেন, যা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে এবং এর বকেয়া ছয়টি সমান কিস্তিতে প্রদান করা হবে।

Read Full Story

11:49 AM (IST) Apr 16

Affordable CNG - এগুলি দেশের সবচেয়ে সস্তা ৫ সিএনজি এসইউভি, দাম শুরু ৬.৭৫ লক্ষ থেকে

বাজেট সেগমেন্ট থেকে ডিজেল সেডানগুলো হারিয়ে যাচ্ছে। গ্রাহকরা ক্রমশ সিএনজি এসইউভি-র দিকে ঝুঁকছেন, যা একটি উন্নততর বিকল্প। এগুলোর পরিচালন ব্যয় কম এবং দূষণও কম। তাছাড়া, সিএনজি সর্বত্র সহজলভ্য।

Read Full Story

11:26 AM (IST) Apr 16

WB Election - ১টা নয়, এবার ভাঙড়ের ভোটাররা ভোট দিতে গিয়ে দেখবেন একসঙ্গে ২টো ইভিএম, কেন?

রাজ্যে দু’দফায় ভোট হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। কমিশন জানিয়েছে, দু’দফায় মোট প্রার্থীর সংখ্যা ২৯২৬। ২৯৪টি আসনের প্রথম দফায় ১৫২টিতে ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি আসনে।

Read Full Story

11:11 AM (IST) Apr 16

Abhishek Banerjee - নির্বাচন কমিশনই বিজেপির আসল তাস, মোদী-শাহ নন - অভিষেক

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে বাংলায় বিজেপির 'আসল তাস' বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, কমিশন বিজেপির নির্দেশ মেনে চলে এবং কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিশানা করার জন্য ব্যবহার করা হচ্ছে।
Read Full Story

10:41 AM (IST) Apr 16

US Oil Sanctions - ফের তেল সংকটে ভারত? রাশিয়া ও ইরানের থেকে তেল কেনায় বন্ধ ছাড়! ঘোষণা আমেরিকার

রাশিয়া ও ইরানের তেল আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা ছাড় তুলে নিল আমেরিকা। এর ফলে ভারতের তেল আমদানি, শক্তি সুরক্ষা এবং বিশ্বজুড়ে তেলের জোগানের ওপর প্রভাব পড়বে। হরমুজ প্রণালীর উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
Read Full Story

10:18 AM (IST) Apr 16

Share Market Today - লক্ষ্মীবারে শেয়ার বাজারে ফের সবুজ ঝড়! সেনসেক্স ৪৬৫ ও নিফটি ১১১ পয়েন্ট বেড়েছে

Share Market Today: ১৬ এপ্রিল ভারতীয় শেয়ার বাজারে টানা দ্বিতীয় দিনের মতো উর্ধ্বগতি দেখা গেছে, যেখানে সেনসেক্স এবং নিফটি উভয়ই বৃদ্ধি পেয়েছে। এশীয় বাজারগুলিতেও একটি শক্তিশালী প্রবণতা লক্ষ্য করা গেছে, অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে।

Read Full Story

09:39 AM (IST) Apr 16

Asim Munir Tehran Visit - মুনীরকে কেন জড়িয়ে ধরলেন ইরানের মন্ত্রী? পাক-ইরান বৈঠকে নতুন কী ফর্মুলা?

তেহরানে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাক সেনাপ্রধান আসিম মুনিরের বৈঠক। ইরান-আমেরিকা আলোচনার মাঝে এই সাক্ষাৎ ঘিরে জল্পনা। পাকিস্তান কি মধ্যস্থতাকারীর ভূমিকায়? ট্রাম্পের মন্তব্যে বাড়ছে রহস্য।
Read Full Story

More Trending News